নদীভাঙন
যমুনায় অসময়ের ভাঙন, বিলীন অর্ধশতাধিক বাড়ি
সিরাজগঞ্জের চৌহালি উপজেলার মানুষের জন্য নদীভাঙন নিত্যনৈমিত্তিক ব্যাপার। বছরের বেশিরভাগ সময় ভাঙনের ঝুঁকি থাকলেও শীতকালে শান্ত থাকে যমুনা, ঝুঁকিমুক্ত থাকেন নদীর পাড়ের বাসিন্দারা।
২৩ জানুয়ারি ২০২৩, ০৭:২০ পূর্বাহ্ন
দুধকুমার নদীর ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে গেছে ৩ গ্রাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ৩টি গ্রাম মধ্যপাড়া, উত্তরপাড়া ও ইসলামপুর। গ্রামগুলোর নাম এখন শুধু কাগজে-কলমে। এসব গ্রামের আর কোনো অস্তিত্ব নেই। দুধকুমার নদীর ভাঙনে গ্রামগুলো হারিয়ে গেছে মানচিত্র থেকে।
১৯ নভেম্বর ২০২২, ০২:২৩ পূর্বাহ্ন
‘নদীভাঙন থাকি হামাকগুলাক বাঁচান’
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম এলাকায় ধরলা নদীতে তীব্র ভাঙন দেখে দিয়েছে। ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, ফলের বাগান ও নানা স্থাপনা। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে ‘নদীভাঙন থাকি হামাকগুলাক বাঁচান’ শ্লোগানে মানববন্ধন করেছেন ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা।
১৪ অক্টোবর ২০২২, ১২:৫৪ অপরাহ্ন
৫ দিনে তিস্তায় বিলীন ২০০ বসতভিটা, ৫০০ বিঘা আবাদি জমি
লালমনিরহাটে ১০টি পয়েন্টে তিস্তা নদীর ভাঙন দেখা দিয়েছে। হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী এলাকায় তিস্তার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত ৫ দিনে নদীভাঙনে তিস্তার উদরে বিলীন হয়েছে কমপক্ষে ২০০টি বসতভিটা ও ৫০০ বিঘা আবাদি জমিসহ কয়েকটি ফলের বাগান।
২৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৩ পূর্বাহ্ন
নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাইয়ে দিতে ঘুষ নিয়েছেন ২ ইউপি সদস্য
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সরকারি প্রণোদনার অর্থ পাইয়ে দিতে স্থানীয় ২ ইউপি সদস্যের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের সত্যতা পেয়েছে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি।
১২ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ন
‘ত্রাণ নয়, বাঁধ চাই’
নদীপাড়ে সমবেত হয়েছিলেন ভাঙনকবলিত পরিবারের শত শত মানুষ। সবার মুখে একটি স্লোগান, ‘হামরাগুলা ইলিপি-টিলিপ চাই না, ভাঙনরোধে বাঁধ চাই। হামাক বাঁধ দিলে হামরাগুলা বাঁচি থাকির পামো।’
১১ সেপ্টেম্বর ২০২২, ০১:৪১ অপরাহ্ন
ড্রেজার দিয়ে মাটি তোলায় ৫ বছরে ১৫০০ বাড়িঘর কালীগঙ্গায় বিলীন
কালীগঙ্গা নদীতে ড্রেজার বসিয়ে মাটি তোলায় গত ৫ বছরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ৮টি গ্রামের অন্তত দেড় হাজার বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। নদী ভাঙনের ঝুঁকিতে আছে বিভিন্ন সরকারি স্থাপনাসহ আরও বসতবাড়ি ও বিস্তীর্ণ এলাকার ফসলি জমি।
১৮ আগস্ট ২০২২, ০৪:২১ অপরাহ্ন
ধলেশ্বরীতে ভাঙন, সাটুরিয়ায় ঝুঁকিতে শতাধিক পরিবার
ধলেশ্বরী নদীতে ভাঙন দেখা দেওয়ায় ঝুঁকিতে আছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পাতিলাপাড়া এলাকার শতাধিক পরিবার। গত কয়েকদিনে এ এলাকার ৬টি বাড়িসহ বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
২৮ জুন ২০২২, ১১:৪৩ পূর্বাহ্ন