ঝিনাইদহ

ঝিনাইদহে নাশকতার মামলায় আটক এইচএসসি পরীক্ষার্থী, ব্যাংক কর্মচারী

ঝিনাইদহে নাশকতার আশঙ্কা ও বিস্ফোরক আইনে ৩৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
২৫ ডিসেম্বর ২০২২, ১০:০৪ পূর্বাহ্ন

স্কুলের প্রজেক্টরে খেলা দেখতে না দেওয়ায় শিক্ষককে মারধর

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার জন্য স্কুলের প্রজেক্টর ও ল্যাপটপ না দেওয়ায় এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে।
১৮ ডিসেম্বর ২০২২, ১১:১৯ পূর্বাহ্ন

বিজয় র‌্যালিতে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে বিজয় দিবসের র‌্যালিতে যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত হয়েছেন। 
১৬ ডিসেম্বর ২০২২, ১২:১০ অপরাহ্ন

ঝিনাইদহে যুবলীগের ২ পক্ষের সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে আরিফুল ইসলাম (৪৫) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক পৌর কাউন্সিলরসহ অন্তত ৭ জন।
৩০ নভেম্বর ২০২২, ০৫:১০ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ থেকে ১১ কেজি ৭৩৯ গ্রাম স্বর্ণ জব্দ

চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১১ কেজি ৭৩৯ গ্রাম ওজনের ৯১ স্বর্ণের বার জব্দ ও একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩০ নভেম্বর ২০২২, ০৩:৪৮ পূর্বাহ্ন

ঝিনাইদহে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ছাত্রদলের ২ নেতাকে মারধরের অভিযোগ

ঝিনাইদহে ছাত্রদলের ২ নেতাকে মারধর করার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সভাপতি আল ইমরানের বিরুদ্ধে, যিনি সরকারি ভেটেরিনারি কলেজের ৩ শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি।
১৬ নভেম্বর ২০২২, ০৭:০১ পূর্বাহ্ন

শৈলকুপায় আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
১৫ নভেম্বর ২০২২, ১১:২১ পূর্বাহ্ন

ঝিনাইদহে ২ ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে সাঈদ বিশ্বাস (৪৫) নিহত হয়েছেন।
১৪ নভেম্বর ২০২২, ০১:৪৫ অপরাহ্ন

সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে সমুচিত জবাব দেওয়া হবে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে।
১৩ নভেম্বর ২০২২, ০৭:৩৫ পূর্বাহ্ন

৭ বছর পর আ. লীগের সম্মেলন, ঝিনাইদহে উৎসবের আমেজ

৭ বছর পর ঝিনাইদহে আওয়ামী লীগের সম্মেলন ঘিরে উৎসবের আবহ বিরাজ করছে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের মাঝে।
১৩ নভেম্বর ২০২২, ০৫:৫৩ পূর্বাহ্ন

ঝিনাইদহে দুর্বৃত্তের হামলায় রিকশাচালক নিহত

ঝিনাইদহে দুর্বৃত্তের হামলায় এক রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১১ নভেম্বর ২০২২, ০৫:০৩ অপরাহ্ন

পুলিশের চোখে ‘পলাতক’ আসামি ইউএনওর সঙ্গে অভিযানে

একটি অপহরণ মামলার প্রধান আসামি ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর রুবেল পুলিশের চোখে পলাতক। অথচ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তিনি। শুধু তা-ই নয়, প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানেও তার সরব উপস্থিতি দেখা যায়।
৯ নভেম্বর ২০২২, ০১:৪৬ অপরাহ্ন

ঝিনাইদহে ছাত্রলীগ ও বিএনপি সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহে ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টায় শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।
৭ নভেম্বর ২০২২, ১১:০৮ পূর্বাহ্ন

ঝিনাইদহে কুকুরের কামড়ে আহত অন্তত ৩০

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় কুকুরের কামড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পৌরবাসীর মাঝে কুকুর নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৪ নভেম্বর ২০২২, ০৪:২৫ অপরাহ্ন

ডিসি কার্যালয়ে ৫ সাংবাদিককে নির্যাতন-মুচলেকা নেওয়ার অভিযোগ

ঝিনাইদহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে একটি মারামারির ঘটনা ভিডিও ধারন করায় ৫ সংবাদকর্মীকে আটকে রেখে তাদের মোবাইলে থাকা সব ভিডিও মুছে ফেলা ও সংবাদ প্রকাশ না করার বিষয়ে মুচলেকা দিতে বাধ‍্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।  
৩ নভেম্বর ২০২২, ০৪:১২ অপরাহ্ন

মায়ের ভরণপোষণ না দেওয়ায় সরকারি কর্মকর্তা ও তার স্ত্রী গ্রেপ্তার

ঝিনাইদহে মায়ের ভরণপোষণ না দেওয়ায় এক সরকারি কর্মকর্তা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৭ অক্টোবর ২০২২, ১০:০০ পূর্বাহ্ন

কৃষকের ৩ হাজার ড্রাগন ফলের গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

রাতের আঁধারে ঝিনাইদহের কালীগঞ্জে নূর আলী মণ্ডল নামের এক কৃষকের প্রায় ৩ হাজার ড্রাগন ফলের গাছ কেটে ফেলেছে  দুর্বৃত্তরা।
২১ অক্টোবর ২০২২, ০৯:০৫ পূর্বাহ্ন

ঝিনাইদহে অস্ত্র মামলায় জামায়াত নেতার ১৭ বছরের কারাদণ্ড

ঝিনাইদহে অস্ত্র মামলায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসেনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
১৮ অক্টোবর ২০২২, ১১:০৭ পূর্বাহ্ন

কালীগঞ্জে ফলাফল ঘোষণার পর ছাত্রলীগ নেতার হামলা, আহত ২

ঝিনাইদহের কালীগঞ্জে জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান ডিটুর বিরুদ্ধে। হামলায় আহত হয়েছেন দুই জন।
১৭ অক্টোবর ২০২২, ১২:১৪ অপরাহ্ন

প্রতিমা ভাঙচুর মামলায় গ্রেপ্তার ৩, ‘পরিকল্পনাকারী’ ছাত্রলীগ নেতা পলাতক

ঝিনাইদহের শৈলকুপায় মন্দিরে প্রতিমা ভাঙচুর মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৬ অক্টোবর ২০২২, ১১:১৮ পূর্বাহ্ন