কক্সবাজার
মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ৩ মরদেহ উদ্ধার, সাঁতরে তীরে আরও ১৩ জন
অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়ায় যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফ উপজেলায় ট্রলারডুবির ঘটনায় ৩ রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। একইসঙ্গে সাঁতরে তীরের কাছাকাছি আসা আরও ১৩ জনসহ মোট ৪৬ জনকে উদ্ধার করা হয়েছে।
৪ অক্টোবর ২০২২, ০৮:১৬ পূর্বাহ্ন
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র: ২০২৪ সালের জানুয়ারিতে বাণিজ্যিক উৎপাদন শুরু
কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রথম ইউনিটে ২০২৪ সালের জানুয়ারিতে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। দ্বিতীয় ইউনিটে শুরু হবে একই বছরের জুলাই মাসে।
৩০ সেপ্টেম্বর ২০২২, ১১:২১ পূর্বাহ্ন
টেকনাফে ৫ কৃষক অপহৃত, আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার
কক্সবাজার জেলার টেকনাফে ৫ কৃষক অপহরণের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে ৩ জনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর ২০২২, ০৭:১০ অপরাহ্ন
কানাডা যাচ্ছেন নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবারের আরো ১৪ সদস্য
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবারের আরো ১৪ সদস্য কানাডার উদ্দেশ্যে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেছেন।
২৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩২ পূর্বাহ্ন
কক্সবাজারে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা
কক্সবাজারের ঈদগাঁও থানার ইসলামাবাদে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটকের পর পুলিশে দিয়েছে এলাকাবাসী।
২৬ সেপ্টেম্বর ২০২২, ০১:০০ অপরাহ্ন
টেকনাফে গুড়ের বস্তা থেকে ১৩টি সোনার বার জব্দ
কক্সবাজারের টেকনাফে একটি গুড়ের বস্তা থেকে ২ কেজি ওজনের ১৩টি সোনার বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও কোস্টগার্ড।
২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:১২ অপরাহ্ন
সরকারি জমিতে ইটভাটা-পুকুর, সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিককে লক্ষ্য করে গুলি
কক্সবাজারের চকরিয়ায় সরকারি জমি দখল করে পুকুর খননের অভিযোগ পেয়ে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা।
২৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩২ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা যুবক মো. ইলিয়াসকে (৩৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
১৮ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৫ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা যুবক মো. ইলিয়াসকে (৩৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
১৮ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৫ অপরাহ্ন
রক্ষিত বনের ভেতর কারাগার বানাতে চায় কারা অধিদপ্তর
দখল-বেদখলে উজাড় হতে থাকা কক্সবাজারের বনাঞ্চলের ভেতর উন্মুক্ত কারাগার বানাতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অধীনে থাকা কারা অধিদপ্তর। এ লক্ষ্যে কারা অধিদপ্তরকে উখিয়া উপজেলার পাগলীবিল এলাকায় রক্ষিত বনের ১৬০ একর বনভূমি বরাদ্দ দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।
১৬ সেপ্টেম্বর ২০২২, ১২:২৬ অপরাহ্ন
সারাদেশের চেয়ে শুধু রোহিঙ্গা ক্যাম্পেই ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি
দেশে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ জন। তাদের মধ্যে ১৭ জনই কক্সবাজার জেলার। বাকিদের মধ্যে ঢাকায় ১৭ জন, বরিশালে ৪ জন ও চট্টগ্রামে ১ জন মারা গেছেন।
১৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৩ পূর্বাহ্ন
সীমান্তে মিয়ানমার সামরিক বাহিনী-আরাকান আর্মি যুদ্ধ, রোহিঙ্গারা ঢুকছে বাংলাদেশে
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনী গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত আকাশ ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এর ফলে নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ শুরু হয়েছে রোহিঙ্গাদের।
১৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৮ পূর্বাহ্ন
মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন চিত্রগ্রাহক জাহিদ
মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন চিত্রগ্রাহক জাহিদ হোসাইন। মোটরসাইকেলযোগে কক্সবাজার যাওয়ার পথে আজ বুধবার সকাল ৬টায় এই দুর্ঘটনা ঘটে।
১৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫০ পূর্বাহ্ন
কক্সবাজারে নিম্নচাপ-জোয়ারে নিচু এলাকা প্লাবিত, উপকূলে ফিরল ৫ হাজার ট্রলার
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব এবং পূর্ণিমার জোয়ারের কারণে কক্সবাজারে সাগর উত্তাল অবস্থায় রয়েছে। জেলার উপকূলীয় জনপদ মহেশখালী, কুতুবদিয়া, মাতারবাড়ি ও ধলঘাটাসহ আরও কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে।
১২ সেপ্টেম্বর ২০২২, ১১:৫১ পূর্বাহ্ন
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার বিচার শুরু
কক্সবাজারের উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে চার্জগঠন করেছেন আদালত।
১১ সেপ্টেম্বর ২০২২, ১১:৪১ পূর্বাহ্ন
সাগরে সৃষ্ট নিম্নচাপে টানা ৪ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় আগামী ১০ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস দিচ্ছে আন্তর্জাতিক আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।
৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৩ পূর্বাহ্ন
কক্সবাজারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
কক্সবাজারে জিয়া উদ্দিন ফয়সাল নামের (২২) এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে পিটিয়ে হত্যার দায়ে ৪ আসামির মৃত্যুদণ্ড ও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
৩১ আগস্ট ২০২২, ০৯:০৬ পূর্বাহ্ন
কক্সবাজারে ৪ লাখ ইয়াবা জব্দ, অস্ত্রসহ গ্রেপ্তার ৫
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ অস্ত্র, গুলি ও ম্যাগাজিন জব্দ করেছে র্যাব। এ সময় মাদক পাচার চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
২৭ আগস্ট ২০২২, ১১:৪০ পূর্বাহ্ন
উখিয়ায় ট্রাকচাপায় অটোরিকসার ৪ যাত্রী নিহত
কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকসার ৪ যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন।
২৭ আগস্ট ২০২২, ০৭:৫১ পূর্বাহ্ন
মিয়ানমারে প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারে রোহিঙ্গাদের সমাবেশ-মানববন্ধন
গণহত্যার সুষ্ঠু বিচার ও নাগরিকত্ব ফিরিয়ে দিয়ে মিয়ানমারে প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারের ক্যাম্পগুলোতে মানববন্ধন, সমাবেশ ও মিছিল করেছে রোহিঙ্গারা।
২৫ আগস্ট ২০২২, ১২:০০ অপরাহ্ন