ইসরায়েল
গাজায় হামাসের পেতে রাখা বোমায় শীর্ষ ইসরায়েলি কমান্ডার নিহত
ইসরায়েলের দ্রুজ অধ্যুষিত শহর দালিয়াত আল-কারমেলের বাসিন্দা দাকসা (৪১) গাজার যুদ্ধে নিহত ইসরায়েলি সেনাদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা। মোট ছয়জন আইডিএফ কর্নেল এক বছরব্যাপী যুদ্ধে নিহত হয়েছেন।
২১ অক্টোবর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন
গাজা, লেবানন যুদ্ধের জেরে ইসরায়েলের সঙ্গে ইউরোপের সম্পর্কে অবনতি
গাজায় গণহত্যার মাঝে গত মে মাসে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে একসঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। সাম্প্রতিক সময়ে ফ্রান্স, ইতালির মতো দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করেছে।
২০ অক্টোবর ২০২৪, ১২:২০ অপরাহ্ন
‘যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজাকে জনশূন্য করছে ইসরায়েল’
মিডল ইস্ট ইনস্টিটিউটের রাজনৈতিক বিশ্লেষক হাসান নিয়েমনাহ আল জাজিরাকে জানান, যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল গাজায় এতটা সহিংস হতে পেরেছে । দেশটি ফিলিস্তিনি ভূখণ্ডে অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রের যোগান পেয়েছে।
২০ অক্টোবর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা
তবে নেতানিয়াহু বা তার পরিবারের কেউ ছিলেন না সেখানে।
১৯ অক্টোবর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন
সিনওয়ারের অন্তিম মুহূর্তের ড্রোন ফুটেজ প্রকাশ করল ইসরায়েল
ভিডিওতে সিনওয়ারকে মুখোশ পরে থাকতে দেখা যায়। এডিট করা এই ভিডিওতে সিনওয়ারকে লাল রঙ দিয়ে বৃত্তাকারে চিহ্নিত করা হয়েছে।
১৮ অক্টোবর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন
হামাসপ্রধান সিনওয়ার নিহত: ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর এই বিবৃতির পর হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
১৭ অক্টোবর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন
হুতিদের বিরুদ্ধে প্রথমবারের মতো অত্যাধুনিক বি-২ বোমারু বিমান ব্যবহার করল যুক্তরাষ্ট্র
এবারই প্রথম হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নরথ্রপ বি-২ স্পিরিট মডেলের বিমান ব্যবহার করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৭ অক্টোবর ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন
লেবাননের নাবাতিয়েহতে ইসরায়েলের ১২ দফা বিমান হামলা, মেয়রসহ নিহত ৫
গভর্নর হোওয়াইদা তুর্ক বলেন, ‘এটি একটি গণহত্যার ঘটনা। নাবাতিয়েহর মেয়রসহ অন্যরা শহীদ হয়েছেন।’
১৬ অক্টোবর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন
৫ দিন পর বৈরুতে ইসরায়েলি বিমান হামলা, হিজবুল্লাহর অস্ত্রাগার ধ্বংসের দাবি
বৈরুতের দক্ষিণাঞ্চলের দাহিয়েহ শহরতলীতে এই হামলা চালায় তারা।
১৬ অক্টোবর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন
২৪ ঘণ্টার ব্যবধানে লেবাননে ২০০ দফা বিমান হামলা চালাল ইসরায়েল
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হিজবুল্লাহর বিরুদ্ধে আরও বিস্তৃত আকারে হামলা শুরু করেছে।
১৫ অক্টোবর ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন
ইরানে পাল্টা হামলার লক্ষ্য শুধু সামরিক স্থাপনা: নেতানিয়াহু
ইসরায়েলি পাল্টা হামলার মাত্রা কতখানি হতে পারে এবং পরবর্তীতে আরও বিস্তৃত আকারে সংঘাত ছড়িয়ে পড়ার আশংকায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো।
১৫ অক্টোবর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন
হিজবুল্লাহর ড্রোন ঠেকানোই এখন ইসরায়েলে মূল আলোচনা
এই হামলায় হিজবুল্লাহ ব্যবহার করেছে মিরসাদ-১ নামের ড্রোন। আলমা রিসার্চ সেন্টারের বিশেষজ্ঞরা জানান, এটি ইরানের মোহাজের-২ ড্রোনের আদলে নির্মিত।
১৪ অক্টোবর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন
ইরানের হামলা থেকে বাঁচাতে ইসরায়েলে সেনা-প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ‘ইসরায়েলকে সুরক্ষা দিতে’ সেনা ও প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১৪ অক্টোবর ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন
ইসরায়েলি প্রতিরক্ষা ফাঁকি দিয়ে হিজবুল্লাহর ড্রোন হামলা: নিহত ৪ সেনা, আহত ৬০
২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েল লেবাননে সর্বাত্মক হামলা শুরুর পর এটাই হিজবুল্লাহর সবচেয়ে বড় আকারের পাল্টা হামলা।
১৪ অক্টোবর ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন
নেতানিয়াহু চান না যুদ্ধ শেষ হোক: সাবেক ইসরায়েলি কূটনীতিক
সিএনএনের সাংবাদিক লিন্ডা কিনকেইডকে নিউইয়র্কে ইসরায়েলের সাবেক কনসাল জেনারেল অ্যালন পিনকাস বলেন, ‘নেতানিয়াহু এই যুদ্ধের অবসান চায় না।’
১৩ অক্টোবর ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন
লেবানন সীমান্তে ২ বার ইসরায়েলি সেনাদের ‘অনুপ্রবেশ’ ঠেকাল হিজবুল্লাহ
লেবাননের গ্রাম রামিয়ার কাছে দুই পক্ষের ‘যুদ্ধ’ এক ঘণ্টা ধরে চলে বলে জানিয়েছে হিজবুল্লাহ।
১৩ অক্টোবর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন
লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা বন্ধ করতে বলেছেন বাইডেন
শুক্রবার এ ব্যাপারে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন বাইডেন। তার কাছে জানতে চাওয়া হয়, তিনি ইসরায়েলকে থামতে বলছেন কিনা।
১২ অক্টোবর ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন
ইসরায়েলি বিমান হামলায় সিরিয়া-লেবানন সীমান্তে ইরানি ফিল্ড হাসপাতাল ধ্বংস
ইরানের রেড ক্রিসেন্টের পরিচালক পির হোসেন কোলিভান্দ জানান, এই হামলায় হাসপাতাল, অ্যাম্বুলেন্স, চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি ও উপকরণ সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
১১ অক্টোবর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন
ইসরায়েলে এবার ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের ড্রোন হামলা
ইসরায়েলের উত্তরাঞ্চলে ‘গুরুত্বপূর্ণ’ সামরিক স্থাপনা ও অধিকৃত গোলাম মালভূমিতে তিন দফা ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে ইরাকী সংগঠনটি।
৯ অক্টোবর ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন
লেবাননকে হিজবুল্লাহ মুক্ত করুন, তাহলেই যুদ্ধ থামবে: নেতানিয়াহু
মঙ্গলবার একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, ‘আমি লেবাননের মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে, আপনাদের দেশকে হিজবুল্লাহ মুক্ত করুন। তাহলেই যুদ্ধ থামবে।’
৯ অক্টোবর ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন