ইউক্রেন যুদ্ধ

রুশ আত্মঘাতী ড্রোন ল্যানসেট ইউক্রেনের বড় মাথাব্যথার কারণ

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর উপদেষ্টা ইউরি সাক আরও জানান, কিয়েভের গোয়েন্দা সংস্থার সদস্যরা ধারণা করছেন, রাশিয়া ‘এসব ড্রোন উৎপাদনের পেছনে বিনিয়োগ বাড়িয়েছে।’
৩ জুলাই ২০২৩, ০৫:১৭ পূর্বাহ্ন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর থেকে বাংলাদেশে সারের দাম বেড়েছে ১০৫ শতাংশ

সমীক্ষায় বলা হয়েছে, এই যুদ্ধের কারণে বাংলাদেশে চিনির দাম ৬০ শতাংশ, পেট্রলের দাম ৪৭ শতাংশ এবং স্যানিটারি প্যাডের দাম ২৩ শতাংশ বেড়েছে, যে কারণে দেশের মানুষ বিবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।
২ জুলাই ২০২৩, ০২:১৯ অপরাহ্ন

১২ দিন বিরতির পর আবারো কিয়েভে রাশিয়ার রাতভর ড্রোন হামলা

ইউক্রেনের এক সামরিক কর্মকর্তা জানান, তাদের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ড্রোন ভূপাতিত করেছে।
২ জুলাই ২০২৩, ০৪:৪৫ পূর্বাহ্ন

রুশ জেনারেল সের্গেই সুরোভিকিন ভাগনার বিদ্রোহের কথা ‘আগেই জানতেন’

সিএনএনের হাতে কিছু নথি এসেছে, যেখানে বলা হয়েছে, রুশ সামরিক কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন বেসরকারি সামরিক প্রতিষ্ঠান ভাগনারের একজন ‘গোপন ভিআইপি’ সদস্য ছিলেন এবং তিনি এই বিদ্রোহের কথা আগে থেকেই জানতেন। 
৩০ জুন ২০২৩, ০২:৩০ অপরাহ্ন

ক্রামাতরস্কে ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ২ জেনারেল ও ৫০ সেনা কর্মকর্তা নিহত: রাশিয়া

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ’২৭ জুন ক্রামাতরস্কে চালানো হামলায় ইউক্রেনের সেনাবাহিনীর ২ জেনারেল ও অন্তত ৫০ জন সেনা কর্মকর্তাকে নিশ্চিহ্ন করা হয়েছে।’
২৯ জুন ২০২৩, ১২:৩৩ অপরাহ্ন

ক্রামাতরস্কের রেস্তোরাঁয় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ৮

রিয়া পিজ্জা রেস্তোরাঁয় বিস্ফোরণের এই নিহতদের মধ্যে ৩ শিশুও আছে।  এছাড়াও, অন্তত ৫৬ জন আহত হয়েছেন।
২৮ জুন ২০২৩, ০৭:০৪ পূর্বাহ্ন

ভাগনার বিদ্রোহ দমনে প্রাণ হারানো পাইলটদের প্রতি পুতিনের শ্রদ্ধা

পুতিন গতকাল সোমবার রুশ টেলেভিশনে বক্তব্য দেন। এটাই ছিল ইয়েভগেনি প্রিগোঝিনের নেতৃত্বে সশস্ত্র বিদ্রোহের পর রুশ প্রেসিডেন্টের প্রথম আনুষ্ঠানিক বক্তব্য। এ বক্তব্যের মাধ্যমে তিনি স্বীকার করে নেন, ভাগনার গ্রুপের যোদ্ধারা রুশ উড়োজাহাজ ভূপাতিত করেছিল। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসমর্থিত সূত্রে এ ধরনের তথ্য পাওয়া যাচ্ছিল।
২৭ জুন ২০২৩, ০৬:৪১ পূর্বাহ্ন

‘ভাগনার বিদ্রোহেও’ অটল রুশ বাহিনী, ইউক্রেনের ৩০ কামান অকার্যকর

রুশ সেনাবাহিনীর ‘সেন্টার’ নামে পরিচিত যোদ্ধাদলের গোলন্দাজ বাহিনী এই অবস্থানগুলো চিহ্নিত করার পর কিয়েভের ৩০টি কামান ও ২০টি মর্টার ক্রুকে অকার্যকর করেছে বলে জানিয়েছেন সেন্টারের মুখপাত্র আলেকজান্ডার সাভচুক। 
২৬ জুন ২০২৩, ০৫:২২ পূর্বাহ্ন

ভাগনার বাহিনীর বিদ্রোহের কথা হোয়াইট হাউস আগেই জানতো

ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গোয়েন্দা কর্মকর্তারা প্রিগোঝিনের কার্যক্রম শুরুর এক দিন আগেই হোয়াইট হাউজ, পেন্টাগন ও ক্যাপিটল হিলে এ বিষয়ে ব্রিফিং এর আয়োজন করেছে।
২৫ জুন ২০২৩, ০৪:৩৩ পূর্বাহ্ন

সমঝোতার পর রাশিয়া ছেড়ে বেলারুশের পথে ভাগনার বাহিনী

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় চুক্তির ফলে ভাগনার প্রধান তার সেনাদের নিয়ে বেলারুশ যাচ্ছেন।
২৫ জুন ২০২৩, ০৩:২২ পূর্বাহ্ন

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল চিফ অব স্টাফ সের্হেই সাপতালা জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ইউক্রেনের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা ২৮টি ড্রোন ধ্বংস করেছে।
২০ জুন ২০২৩, ০৫:৫৭ পূর্বাহ্ন

বেলারুশে পরমাণু বোমা পশ্চিমের জন্য সতর্কতা: পুতিন

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা জানেন যে আমাদের মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে সমঝোতা করেছিলাম। আমরা বেলারুশে কৌশলগত পরমাণু বোমা রাখবো। তা রাখা হয়েছে।’
১৭ জুন ২০২৩, ০৩:২৫ পূর্বাহ্ন

১০০ বর্গকিলোমিটার ভূখণ্ড দখলমুক্তের দাবি, রাশিয়া বলছে ইউক্রেন ‘বিপর্যয়ের’ শিকার

অপর দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, পাল্টা আক্রমণ চালানোর সময় ‘বিপর্যয়কর’ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেন এবং চলমান সংঘাতে মস্কোর চেয়ে কিয়েভ পক্ষে হতাহতের সংখ্যা অন্তত ১০ গুণ বেশি। 
১৫ জুন ২০২৩, ০৬:২৬ পূর্বাহ্ন

ইউক্রেনের পালটা হামলার পঞ্চম দিনে উভয় পক্ষের সাফল্যের দাবি

রাশিয়া দাবি করছে, ইউক্রেনের আক্রমণ ব্যর্থ হচ্ছে। আর ইউক্রেনের দাবি, তারা বেশ কিছু রুশ-অধিকৃত অঞ্চলকে স্বাধীন করে সামনে এগিয়ে যাচ্ছে।
১৪ জুন ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন

ন্যাটোর ১২ দিনের মহড়া শুরু আজ, থাকবে ২৫০ যুদ্ধবিমান

জার্মানির নেতৃত্বে ‘এয়ার ডিফেন্ডার ২৩’ নামের এই মহড়া আজ ১২ জুন থেকে শুরু হয়ে ২৩ জুন পর্যন্ত চলবে। এতে ন্যাটোর ২৫ সদস্য রাষ্ট্র, জোটের সহযোগী জাপান ও জোটে যোগদানে ইচ্ছুক সুইডেনের মোট ২৫০টি সামরিক উড়োজাহাজ অংশ নেবে।
১২ জুন ২০২৩, ০৭:২১ পূর্বাহ্ন

ঝাপোরিঝঝিয়ায় ৬ মার্কিন সাঁজোয়া যান হারাল ইউক্রেন

এতে আরও বলা হয়, ইউক্রেনের পদাতিক বাহিনীর মেকানাইজড ইউনিটের ৬টি বিএফভি ধ্বংস হয়েছে। আরও ৩টি যান ক্ষতিগ্রস্ত হলেও সেগুলোকে সারিয়ে তোলা সম্ভব। অপর একটি যানের কোনো ক্ষতি হয়নি।
১২ জুন ২০২৩, ০৪:৫৬ পূর্বাহ্ন

‘শান্তি সফরে’ ইউক্রেন-রাশিয়ায় যাচ্ছেন চীনের দূত

ইউরেশীয় দেশগুলোয় চীনের বিশেষ প্রতিনিধি ও রাশিয়ায় সাবেক রাষ্ট্রদূত লি হুই এই সফরের অংশ হিসেবে পোল্যান্ড, ফ্রান্স ও জার্মানিও যাবেন।
১৫ মে ২০২৩, ১০:২৯ পূর্বাহ্ন

পূর্ব ইউক্রেনে ২ শীর্ষ রুশ কমান্ডার নিহত

নিহতরা হলেন—কর্নেল ভিয়াচেস্লাভ মারাকভ ও কর্নেল ইয়েভগেনি ব্রভকো। দনেৎস্ক অঞ্চলে যুদ্ধক্ষেত্রে তারা নিহত হয়েছেন।
১৫ মে ২০২৩, ০৮:০১ পূর্বাহ্ন

ইউক্রেন সীমান্তের কাছে ২ রুশ যুদ্ধবিমান ও ২ সামরিক হেলিকপ্টার ভূপাতিত

‘প্রাথমিক তথ্যে জানা গেছে, যুদ্ধবিমানগুলো ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার প্রস্তুতি নিচ্ছিল। তাদের সমর্থনে হেলিকপ্টারগুলো যাচ্ছিল।’
১৪ মে ২০২৩, ০৮:৫৯ পূর্বাহ্ন

পূর্ব-পশ্চিমের সংঘাত বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে: মাহাথির

‘যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোকে রাশিয়াবিরোধী জোটে টানার চেষ্টা করবে। অন্যদিকে, রাশিয়াও মিত্র খুঁজবে। পূর্ব ও পশ্চিমের দেশগুলোর মধ্যে সংঘাত দেখা দেবে, যা বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে।’
৮ মে ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন