অবহেলায়, অযত্নে বলধা গার্ডেনের দুর্লভ গাছগুলো
এক শতাব্দীর বেশি সময় ধরে রাজধানীবাসীর কাছে অন্যতম মূল আকর্ষণ হয়ে রয়েছে বলধা গার্ডেন। কেননা, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে গাছ এনে রোপণ করা হয়েছিল এই বাগানে।
২৬ মার্চ ২০১৮, ১১:০৮ পূর্বাহ্ন
সংযুক্ত জমজ রোকেয়া-রাবেয়া
দুই শরীর, দুই প্রাণ, দুটি জীবন, কিন্তু মাথার কাছে একে অপরের সাথে সংযুক্ত, এ যেন প্রকৃতির এক বিচিত্র সৃষ্টি। চিকিৎসা শাস্ত্রে একে বলা হয় কনজয়েনড টুইন্স বা সংযুক্ত জমজ।
২৪ মার্চ ২০১৮, ১০:১৯ পূর্বাহ্ন
দীপান্বিতার বাড়ি কুকুর-বিড়ালের অভয়ারণ্য
আপনি যেনে অবাক হবেন, নারায়ণগঞ্জের একটি দ্বিতল বাড়ি পরিণত হয়েছে পথের কুকুর-বিড়ালের আশ্রয়কেন্দ্রে। একজন প্রাণিপ্রেমী তরুণ দীপান্বিতা রিদি মানুষের নৃশংসতা থেকে বাঁচাতে কুকুর-বিড়ালদের জন্যে গড়ে তুলেছেন এই অভয়ারণ্য।
১৩ মার্চ ২০১৮, ১২:০১ অপরাহ্ন
ডিসকভার বাংলাদেশ: চর কুকরি মুকরি
বাংলাদেশের দক্ষিণে অবস্থিত চর কুকরি মুকরি দ্বীপটি আপনাকে দিবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখার সুযোগ। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনা এবং তেতুলিয়া নদীর মোহনায় এই চরটি অবস্থিত। ভোলার চরফ্যাশন উপজেলার অন্তর্গত কুকরি মুকরি আপনার জন্য অপেক্ষা করছে এর বিস্তীর্ণ শ্বাসমূলীয় বনাঞ্চল এবং সুন্দর একটি সৈকত নিয়ে।
১ মার্চ ২০১৮, ১০:৩৮ পূর্বাহ্ন
নতুন লেখকদের নিয়ে জমে উঠেছে বইমেলা
এবার একুশে বই মেলায়, পুরনো লেখকদের পাশাপাশি এসেছে প্রচুর নতুন লেখকের লেখা বই। ঠিক তেমনটি জানালেন মেলা আয়োজক এবং প্রকাশকরা।
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১০:১৯ পূর্বাহ্ন
বাংলাদেশে প্রতিবন্ধীদের জন্য ডাচ নারীর দুই দশকের সংগ্রাম
প্রতিবন্ধী শিশুদের নিয়ে বাংলাদেশে গত ২০ বছর ধরে কাজ করছেন নেদারল্যান্ডসের নারী অ্যানটোনেট টারমোসুজেন। মানিকগঞ্জের ঘিওরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও পুনর্বাসনে নিরলসভাবে কাজ করে চলেছেন তিনি। এর জন্য “নিকেতন” নামে একটি সংস্থাও গড়ে তুলেছেন।
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৩৪ পূর্বাহ্ন
বাস দুর্ভোগ (পর্ব ৪)
ঢাকায় বাস থামার কিছু নির্দিষ্ট স্টপেজ থাকলেও লক্ষ্য করে দেখবেন খুব কম বাসই নির্দিষ্ট স্থানে থামে। এই শহরে ড্রাইভাররা বাস থামান তাদের সুবিধা মতো জায়গায়। কখনো বা বেশি যাত্রী পাওয়ার আশায় করা হয় ওভার-টেক পার্কিং। এর ফলে সৃষ্টি হয় যানজট এবং দুর্ভোগ। এটি রাস্তার প্রতিদিনকার চিত্র।
২৬ জানুয়ারি ২০১৮, ০৫:০৭ পূর্বাহ্ন
ডিসকভার বাংলাদেশ: প্রশান্তির দ্বীপ মনপুরা
বাংলাদেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত মনপুরা দ্বীপটি আপনাকে দিবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখার সুযোগ। এর মন ভোলানো রূপ খুলে দিবে সীমাহীন প্রশান্তির দুয়ার। ডিসকভার বাংলাদেশ-এর এই পর্বটি আপনাকে নিয়ে যাবে প্রশান্তির দ্বীপ মনপুরায়। বিস্তারিত জানতে দেখুন ভিডিওটি।
২৪ জানুয়ারি ২০১৮, ১১:৩০ পূর্বাহ্ন
সাকরাইন: ঘুড়ি, আলো আর আগুনের উৎসব
ঢাকার আকাশটাকে কখনো ঘুড়ি, আলো আর আতশবাজিতে ছেয়ে যেতে দেখেছেন?
২২ জানুয়ারি ২০১৮, ১০:০৩ পূর্বাহ্ন
রাজধানীতে সবজি মেলা [ভিডিও]
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে আয়োজন করা হয়েছিল সবজি মেলা। দেশ-বিদেশের নানা জাত থেকে শুরু করে বাঙালির রসুই ঘরের নিত্যদিনের অনুষঙ্গ—সব সবজি নিয়েই সাজানো হয়েছিল এবারের মেলার স্টলগুলো। টাটকা সবজি দিয়ে রসনা তৃপ্তির সুযোগ না মিললেও বাহারি সবজি দর্শকদের চোখ জুড়িয়েছে।
২০ জানুয়ারি ২০১৮, ০৬:২৩ পূর্বাহ্ন
ডিসকভার বাংলাদেশ: চিত্রা হরিণের নিঝুম দ্বীপ
বাংলাদেশের দক্ষিণে অবস্থিত অপার সৌন্দর্যের এক টুকরো লীলাভূমি নিঝুম দ্বীপ। সময় বের করে ঘুরে আসতে পারেন হরিণের অভয়ারণ্য আর অপরূপ সৈকত দিয়ে সাজানো এই দ্বীপটি থেকে।
১৭ জানুয়ারি ২০১৮, ০৮:২৪ পূর্বাহ্ন
ডিসকভার বাংলাদেশ: মেঘের রাজ্য সাজেক ভ্যালি
তুলোর মত শুভ্র মেঘে হারিয়ে যেতে কার না ইচ্ছে করে। আর তাই ডিসকভার বাংলাদেশের এই পর্বে আমরা আপনাদের নিয়ে এসেছি ভূপৃষ্ঠ থেকে এক হাজার ৮০০ ফুট উপরে মেঘের রাজ্য সাজেকে।
৯ জানুয়ারি ২০১৮, ১০:২২ পূর্বাহ্ন
একাত্তরের স্বাধীনতা যুদ্ধ: মুক্তির হাতিয়ার
পশ্চিম পাকিস্তানীদের সাথে আমাদের স্বাধীনতার যুদ্ধটা অসম ছিল, বাঙালী আপমর জনসাধারণকে পরিকল্পিত ভাবেই আধুনিক অস্ত্রসস্ত্রে সুসজ্জিত পাকিস্তানী সামরিক বাহিনী আক্রমণ করে। তারপরের ইতিহাস আমাদের সবার জানা। সেই যুদ্ধে মুক্তি বাহিনী যেসব অস্ত্র ব্যবহার করেছিল তা নিয়েই আমাদের এই আয়োজন।
৩০ ডিসেম্বর ২০১৭, ০৯:৪৪ পূর্বাহ্ন
গানের সুরে প্রেমের প্রচার: বাউলশিল্পী শফি মণ্ডল
বাংলার লোকগানের প্রচার ও প্রসারের কাজে নিজেকে উৎসর্গ করেছেন বিশিষ্ট বাউলশিল্পী শফি মণ্ডল। বাউল সম্রাট লালন শাহের সুফি দর্শনের প্রেরণায় এখনো নিজেকে সমৃদ্ধ করে চলছেন এই শিল্পী। বাউল সম্রাটের স্মৃতি-ধন্য কুষ্টিয়া জেলায় শফি মণ্ডলের জন্ম ও বেড়ে উঠা। তারপর, গানের টানে গ্রামের বাইরে আসেন তিনি। এক সময় দেশের সীমানাও পাড়ি দেন এই বাউলশিল্পী। গানের সুরে সুরে তিনি শ্রোতাদের সামনে তুলে ধরেন আধ্যাত্মিক প্রেমের সৌন্দর্য।
১৭ ডিসেম্বর ২০১৭, ১১:০৯ পূর্বাহ্ন
সোনারগাঁও ক্রসিং: যেখানে পুলিশের নাকের ডগায় চলে অনিয়ম
কারওয়ান বাজার মোড়ে গেলেই চোখে পড়ে বড় একটি সাইনবোর্ডে লেখা ‘বাস দাঁড়ানো নিষেধ, দাঁড়ালেই দণ্ড’। তবুও প্রায় সব বাসই নির্বিঘ্নে এখানে এসে থামে এবং যাত্রী ওঠানামা করায়। অথচ একটু সামনেই রয়েছে বাস স্টপেজ এবং মোড়েই রয়েছে ট্রাফিক পুলিশ বক্স।
২০ নভেম্বর ২০১৭, ০৮:১৭ পূর্বাহ্ন
ঢাকায় বাস ব্যবসা লাভজনক নয়: মালিক পক্ষ
বাস দুর্ভোগের শেষ নেই আমাদের এই ঢাকা মহানগরে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেল তাদের দুর্ভোগের কথা। আর বাস মালিকেরা জানালেন তাদের নানাবিধ সীমাবদ্ধতা। দেশের রাজনৈতিক অস্থিতিশীলতাসহ নানা কারণে ঘটে যাওয়া সহিংসতায় অতীতে বাস বিপর্যয় হয়েছে অনেক। তাই বলে ব্যবসা মন্দার বাহানায় বাসগুলোর যত্ন নেওয়া হবে না এমন যুক্তি গ্রহণযোগ্য নয়। সাধারণ যাত্রীদের বঞ্চিত করে প্রশাসন কিভাবে এতোগুলো বছর পরিবহন খাতের এই দুরবস্থাগুলোর প্রতি দৃষ্টি এড়িয়ে আছে, সেটাও দুঃখজনক!
৯ নভেম্বর ২০১৭, ১০:৪৮ পূর্বাহ্ন
হুমায়ূন-পুত্র নুহাশ মুক্ত আড্ডায় করলেন বাবার স্মৃতিচারণ
প্রথিতযশা কথাসাহিত্যিক, চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ছেলে বলেই নয়, নিজেকে একজন সফল চিত্রনির্মাতা হিসেবে প্রকাশ করার সব গুণ রয়েছে নুহাশের মধ্যে। স্টার লাইভের ‘আনসেন্সরড উইথ রাফি হোসেন’ অনুষ্ঠানের এই পর্বে হুমায়ূন-পুত্র তাঁর বাবার স্মৃতি স্মরণ করার পাশাপাশি কথা বলেন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনাসহ আরও অন্যান্য বিষয়েও।
২৯ অক্টোবর ২০১৭, ১১:৪৬ পূর্বাহ্ন
খুলে দেওয়া হল মগবাজার-মৌচাক ফ্লাইওভার
বহুল আলোচিত মৌচাক-মগবাজার ফ্লাইওভারটি সর্বসাধারণের জন্যে খুলে দেওয়া হয়েছে। [ভিডিও]
২৬ অক্টোবর ২০১৭, ০৫:০৩ পূর্বাহ্ন
‘তুমি কেমন করে গান করো হে গুণী’
বাংলাদেশে রবীন্দ্রসংগীতের কথা বললে প্রথমেই যে গুণী শিল্পীর নাম আসে তিনি হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। সুরের সাধনা ও পরিবেশনা দিয়ে তিনি জয় করেছেন দেশ-বিদেশের রবীন্দ্রভক্তদের হদয়। স্টার লাইভের “আনসেন্সরড উইথ রাফি হোসেন” অনুষ্ঠানে এই সর্বজন শ্রদ্ধেয় শিল্পী জানান বিশ্বভারতীতে তাঁর সেসব সোনালী দিনের স্মৃতি। আরও জানান, তাঁর সংগীত প্রতিষ্ঠান সুরের ধারা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
১৯ অক্টোবর ২০১৭, ১১:৫২ পূর্বাহ্ন
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা নিয়ে যা বললেন শম্পা রেজা
অভিনয়ের পাশাপাশি অন্যতম শীর্ষ ফ্যাশন আইকন হিসেবে বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত শম্পা রেজা। এ বছরের “মিস ওয়ার্ল্ড বাংলাদেশ” প্রতিযোগিতায় তিনি পালন করেন একজন বিচারকের ভূমিকা। স্টার লাইভের “আনসেন্সরড উইথ রাফি হোসেন” অনুষ্ঠানে শম্পা রেজা কথা বলেন এ প্রতিযোগিতায় তাঁর অভিজ্ঞতা, সেরা সুন্দরী নির্বাচনে বিতর্ক ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে।
১১ অক্টোবর ২০১৭, ০৯:০৯ পূর্বাহ্ন