৭ জঙ্গির মৃত্যুদণ্ড, ১ জন খালাস
রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় জড়িত থাকার দায়ে সাত আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত।
২৭ নভেম্বর ২০১৯, ০৬:২২ পূর্বাহ্ন
আলোর নাচনে ঐতিহ্যবাহী রাখের উপবাস
কথিত আছে, দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন করে আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ। সেই থেকে প্রিয়জনের মঙ্গল কামনায় প্রতিবছর কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি শনি ও মঙ্গলবার এই উপবাস বা ‘কার্তিকব্রত’ পালন করেন লোকনাথভক্তরা।
২৫ নভেম্বর ২০১৯, ০২:২৩ অপরাহ্ন
শৈবাল থেকে পানির ফিল্টার
শৈবাল বা শেওলা, প্রকৃতির এক অবাঞ্ছিত উপকরণ হিসেবেই পরিচিত আমাদের কাছে। বাড়ির দেয়াল-ছাদ থেকে শুরু করে পুকুর, ঝর্না, নদী-নালা, কোথায় নেই শেওলা? কখনো ভেবেছেন শেওলাও হতে পারে আমাদের জীবন রক্ষাকারী? শুনতে অবাক লাগলেও এই অবাঞ্ছিত শেওলাই বাঁচাবে লাখো মানুষের জীবন।
২০ নভেম্বর ২০১৯, ০৯:২২ পূর্বাহ্ন
দাম বাড়ার গুজবে লবণ কেনার হিড়িক
লবণের দাম বাড়তে চলেছে এমন গুজব ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন জেলায় দোকানে দোকানে ক্রেতারা ভিড় করেছেন। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজব ছড়ানোর পর আজ মঙ্গলবার ঢাকাসহ বিভিন্ন জেলায় লবণ বিক্রির হিড়িকের খবর পাওয়া গেছে।
১৯ নভেম্বর ২০১৯, ১১:২৩ পূর্বাহ্ন
যাত্রীর বর্ণনায় ব্রাহ্মণবাড়িয়া ট্রেন দুর্ঘটনা
গত ১২ নভেম্বর ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের সঙ্গে উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান ১৬ জন। আহত হন প্রায় শতাধিক যাত্রী।
১৫ নভেম্বর ২০১৯, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় ২ ট্রেনের সংঘর্ষ: নিহত ১৬
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে ঢোকার সময় যাত্রীবাহী দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
১২ নভেম্বর ২০১৯, ০১:১১ পূর্বাহ্ন
রাজকোটে আচমকা ঝড়, তুমুল বৃষ্টি
দিনভরই আকাশ ছিল পরিষ্কার, ছিল কড়া রোদ, বৃষ্টির কোনো আভাসই দেখা যায়নি। কিন্তু বিকাল নামতেই আকাশে জড়ো হতে শুরু করে কালো মেঘ। ক্রমশ তা খারাপ হতে শুরু করার পর সন্ধ্যা থেকে বইছে তীব্র ঝড়।
৬ নভেম্বর ২০১৯, ০১:২৪ অপরাহ্ন
দিল্লিতে নিঃশ্বাসের খোঁজে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটে গুমোট হাওয়া। ঠিক দিল্লিতে কুয়াশার মতো জমাট হওয়া ভরপুর ধোঁয়ার মতো। ভারতে আসার তোড়জোড়ের মধ্যেই সাকিব আল হাসান নিষিদ্ধ হয়ে গেছেন। তার ভুলেই কিংবা দোষেও বলা চলে। তামিম ইকবাল তারও আগে নিজেকে বিলিয়ে দিয়েছেন পরিবারের প্রয়োজনে। মাহমুদউল্লাহ রিয়াদ যে বাংলাদেশের হাল ধরেছেন, তা হাঁসফাঁস করছে। দিল্লিতে এসে ঠিক দুপুর বারোটায় কুয়াশার মতো ধোয়ার কুণ্ডলী দেখে আপনি যেমন হাঁসফাঁস করবেন- ঠিক তেমন।
২ নভেম্বর ২০১৯, ০৮:৪৯ অপরাহ্ন
দিল্লিতে নিঃশ্বাস নেওয়াই কঠিন!
দিল্লির কাছাকাছি চলে আসায় অবতরণের ঘোষণা আসতে জানালা দিয়ে নিচে তাকিয়ে কিছুই দেখা গেল না। এমনিতে যেকোনো বিমানবন্দরের কাছাকাছি চলে এলে নিচের জনপদ স্পষ্ট দেখা যায়। এতটাই কি কুয়াশা! বিমান অবতরণের পরও বাইরের ছবি ঘোলাটে। শীত এখনো আসেনি, তার মধ্যেই এই অবস্থা! ভুল ভাঙল বিমানবন্দর থেকে বের হতেই। আসলে শীতের কুয়াশা নয়। দিল্লিকে আচ্ছন্ন করে রেখেছে দূষিত বায়ু, যাতে নিঃশ্বাস নেওয়াই হয়ে পড়েছে দুষ্কর!
১ নভেম্বর ২০১৯, ০৩:৫৮ অপরাহ্ন
‘বাসায় কেবল বালিশ-বিছানার একটা পাশ আমার’
ক্রিকেট মাঠের সাকিব আল হাসানকে তো সবাই-ই চেনেন। বিশ্বসেরা অলরাউন্ডার তকমা তার অনেকদিনের সঙ্গী। বলা হয়, বাংলাদেশের শ্রেষ্ঠ ক্রীড়াবিদও তিনিই। তার দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের অনন্য সব অর্জন-রেকর্ড-মাইলফলকের পরিসংখ্যান অনেক ক্রিকেটপ্রেমীর মুখস্থ! সাকিব কবে, কোন মাঠে, কোন সিরিজে সেঞ্চুরি করেছেন কিংবা ৫ উইকেট নিয়েছেন, তা তার ভক্ত-সমর্থকদের মাথায় গাঁথা। কিন্তু মাঠের বাইরের সাকিবকে ঠিক ক’জন চেনেন? তার পছন্দের, ভালো লাগার বিষয়গুলোকে জানেন-ই বা ক’জন?
২০ অক্টোবর ২০১৯, ১২:০৯ অপরাহ্ন
মানিকগঞ্জ শহরের একমাত্র খালটি এখন ময়লার ভাগাড়
এক সময় বড় বড় স্টিমার ও মালবাহী নৌকা চলাচল করলেও কালের বিবর্তন আর কর্তৃপক্ষের অবহেলায় ড্রেনে পরিণত হয়েছে মানিকগঞ্জ জেলা শহরের একমাত্র খালটি।
১৯ অক্টোবর ২০১৯, ১২:৩৩ অপরাহ্ন
তিস্তা পাড়ের ভূমিহীন লোকমান আলী ছড়াচ্ছেন শিক্ষার আলো
এভাবেই তিস্তা পাড়ের শিশু শিক্ষার্থীদের কলরবে মুখরিত থাকে ভূমিহীন লোকমান আলীর কুটির। তেষট্টি বছর বয়সী লোকমান আলীকে কেউ ডাকেন দাদা কেউবা নানা। তার কাছে পড়তে আসে তিস্তা পাড়ের হতদরিদ্র পরিবারের শিশুরা। ভালোবাসা দিয়ে আদর দিয়ে লোকমান পড়ান তাদের। বিনা পারিশ্রমিকে তিনি শিক্ষার আলো ছড়ানোর মহৎ কাজটি করছেন ২০০৯ সাল থেকে।
১৫ অক্টোবর ২০১৯, ১০:২৯ পূর্বাহ্ন
বুয়েটের আবাসিক হলে নির্যাতনের অভিজ্ঞতা
আবরার হত্যার ঘটনা একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এক টর্চার কালচার আজ হত্যায় এসে ঠেকেছে। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বেশ কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হলের প্রকৃত চিত্র আমরা বোঝার চেষ্টা করেছি।
১১ অক্টোবর ২০১৯, ০৭:২৪ পূর্বাহ্ন
পথনাটকে আবরার হত্যার প্রতিবাদ
৬ অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরারকে হত্যার পর থেকেই প্রতিবাদ শুরু হয় বুয়েট ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তারই অংশ হিসেবে বুয়েটে ৮ অক্টোবর সাধারণ শিক্ষার্থীরা প্রদর্শন করেন প্রতিবাদী এক পথনাটকের।
১০ অক্টোবর ২০১৯, ০৩:৩৪ অপরাহ্ন
উপাচার্যকে পেয়ে বুয়েট শিক্ষার্থীদের ক্ষোভের বিস্ফোরণ
উপাচার্যকে পেয়ে বুয়েট শিক্ষার্থীদের ক্ষোভের বিস্ফোরণ
৮ অক্টোবর ২০১৯, ০৪:১৩ অপরাহ্ন
ছাত্রলীগের টর্চার সেল!
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পাঁচতলা বিশিষ্ট শেরে বাংলা হলের দুইতলার শেষ দিক থেকে দ্বিতীয় স্থানে কক্ষটির অবস্থান।
৮ অক্টোবর ২০১৯, ০৫:৫৯ পূর্বাহ্ন
যা পাওয়া গেল সম্রাটের সাম্রাজ্যে
কুমিল্লা থেকে গ্রেপ্তার করে রাজধানীতে এনে অভিযানের পর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৬ অক্টোবর ২০১৯, ০৩:৩৬ অপরাহ্ন
কাঁচের প্রতিমা
শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ (৬ অক্টোবর)। দেশের হাজার হাজার পূজামণ্ডপ এখন উৎসবে মাতোয়ারা। হিন্দুধর্মাবলম্বীদের পাশাপাশি নানা ধর্ম-বর্ণের মানুষ দল বেঁধে পূজা দেখতে আসছেন। পূজামণ্ডপগুলো ঝলমলে আলোকসজ্জায় রঙিন হয়ে উঠেছে। মন্দিরে মন্দিরে শোনা যাচ্ছে উলুধ্বনি, শঙ্খ, কাঁসা ও ঢাকের বাদ্য।
৬ অক্টোবর ২০১৯, ০৫:১৫ পূর্বাহ্ন
শিশু জন্ম নিলেই ওই বাড়িতে গিয়ে গাছ লাগান গোপাল চন্দ্র
গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপারা, যমুনার অববাহিকার একটি সবুজ শ্যামলিমায় ঘেরা ছোট্ট-সুন্দর গ্রাম। এই গ্রামের একজন সাধারণ স্কুল শিক্ষক, ৩৪ বছরের গোপাল চন্দ্র বর্মন যিনি গত পাঁচ বছর ধরে ওই এলাকায় জন্ম নেওয়া প্রায় প্রতিটি নবজাতককে একটি করে গাছ উপহার দিয়েছেন। এ পর্যন্ত তিনি প্রায় তিন হাজারের বেশি শিশুর বাড়িতে বৃক্ষরোপণ করেছেন।
৩ অক্টোবর ২০১৯, ০৩:১০ অপরাহ্ন
গৃহবধূর অনন্য উদ্যোগ ‘ফুড ব্যাংক’
সিরাজগঞ্জের চৌহালি উপজেলা মারাত্মক বন্যা কবলিত এলাকা হিসেবে পরিচিত। সেখানকার প্রায় তিন হাজার বাসিন্দা বন্যায় ক্ষতির শিকার। নদীবিধৌত এলাকা হিসেবে সেখানে সরকারি ত্রাণ সেভাবে পৌঁছায় না। তাই ওই এলাকার মানুষের মধ্যে অভাব লেগেই থাকে।
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৫ পূর্বাহ্ন