স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই চলছে কোরবানির হাট

স্বাস্থ্যবিধি অবহেলা এবং প্রশাসনের শিথিলতার মধ্য দিয়ে চলছে এবারের অধিকাংশ কোরবানির পশুর হাট।
১৮ জুলাই ২০২১, ০৬:০৬ অপরাহ্ন

ভাসানচরে জীবিকার উৎস উপহার পেল রোহিঙ্গারা

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রথমবারের মতো ভাসানচরের রোহিঙ্গা শরণার্থীদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করা হয়েছে। ১৮ হাজার শরণার্থীর এ দ্বীপে এর পূর্বে আবাসন এবং রেশনিং এর ব্যবস্থা থাকলেও জীবিকা নির্বাহের কোনো ব্যবস্থা ছিল না।
১৮ জুলাই ২০২১, ০৪:৩৫ অপরাহ্ন

ঈদযাত্রায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি: ভোগান্তি চরমে

ঈদে ঘরমুখো মানুষের চাপে বিভিন্ন মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের চাপ বেড়েছে। কোথাও আবার ঠায় দাঁড়িয়ে রয়েছে যানবাহন। যানজটের কারণে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বাসের টিকেটের জন্য অপেক্ষারত মানুষের ভিড়ে স্বাস্থ্যবিধি নিয়ে কোনো সতর্কতা দেখা যায়নি।
১৮ জুলাই ২০২১, ০৪:০০ অপরাহ্ন

ঘণ্টার ব্যবধানে যমুনায় বিলীন ২০টি ঘর

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অর্ধশতাধিক মানুষের বসতবাড়ি, সাজানো সংসার সব কেড়ে নিয়েছে যমুনার ভয়াল স্রোত। আকস্মিক নদী ভাঙনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাচিল শরিফের মোড় এলাকায় সর্বস্ব হারিয়ে মানুষগুলো মুহূর্তেই নিঃস্ব হয়ে গেছে।
১৮ জুলাই ২০২১, ০৩:২২ অপরাহ্ন

২৮টি অজগরের বাচ্চা অবমুক্ত হলো সীতাকুণ্ডে

গত ২২ জুন চট্টগ্রাম চিড়িয়াখানায় অজগরের ৩১টি ডিম থেকে কৃত্রিম উপায়ে জন্ম নেয় ২৮টি ছানা। মুক্ত প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য অজগর ছানাগুলোকে প্রায় এক মাস চিড়িয়াখানাতেই পরিচর্যা করা হয়। এরপর বাচ্চাগুলোকে সীতাকুণ্ড ইকো পার্কে ছেড়ে দেওয়া হয়।
১৭ জুলাই ২০২১, ০৪:২৪ অপরাহ্ন

এই বছরও কি নষ্ট হবে কোরবানির পশুর চামড়া?

বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ কাঁচা চামড়া উৎপাদিত হয় তার অর্ধেকের বেশি আসে কোরবানির ঈদে। এ সময় এক কোটির মতো পশু কোরবানি দেওয়া হয়। কিন্তু, গত কয়েক বছর ধরে কাঁচা চামড়া ফেলে দিতে দেখা গেছে। ২০১৯ সালেই ১০০ কোটি টাকা সমমূল্যের কাঁচা চামড়া ফেলে দেওয়া হয়েছিল।
১৭ জুলাই ২০২১, ০৩:১৫ অপরাহ্ন

হুমকির মুখে চট্টগ্রামের অক্সিজেন কেন্দ্র খ্যাত সিআরবি

চট্টগ্রামের সিআরবি এলাকায় সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে একটি হাসপাতাল, একটি মেডিকেল কলেজ ও একটি নার্সিং ইনস্টিটিউট স্থাপনের জন্য চুক্তি করেছে।
১৬ জুলাই ২০২১, ০৫:০৮ অপরাহ্ন

ঈদযাত্রায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি

ঈদে রাজধানী ছেড়ে যাচ্ছেন ঘরমুখো মানুষ। ভিড় বাড়তে শুরু করেছে কমলাপুর রেলস্টেশন ও গাবতলী বাস টার্মিনালে। গতকাল থেকে বাস-ট্রেন চলাচল শুরু হলেও, নির্দিষ্ট গন্তব্যের টিকিট পেতে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এ অবস্থায় স্বাস্থ্যবিধি রক্ষায় যথেষ্ট ব্যবস্থা বা প্রচেষ্টা দেখা যায়নি।
১৬ জুলাই ২০২১, ০১:২৭ অপরাহ্ন

শীর্ষ ব্র্যান্ডের ভেজাল কীটনাশক ও সার কেরানীগঞ্জে

ঢাকার কেরানীগঞ্জের মেঘনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। কোন শীর্ষ ব্র্যান্ডের কীটনাশক ও সার প্রস্তুত হয় না এখানে? সম্প্রতি এই কারখানা থেকে দেড়শ কোটি টাকার ভেজাল কীটনাশক ও সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৬ জুলাই ২০২১, ১১:১১ পূর্বাহ্ন

১৪ দিনের অর্জন, ৭ দিনে বিসর্জন?

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি চলমান পরিস্থিতিতে আট দিনের জন্য লকডাউন শিথিল করার সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এক সপ্তাহে দেশে করোনায় ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে, যা এযাবতকালের সর্বোচ্চ। সংক্রমণের হার গত এক মাসে দ্বিগুণ বেড়ে এখন ৩০ শতাংশের ঘরে। করোনা রোগীদের জন্য নির্ধারিত আইসিইউগুলোর ৮২ শতাংশ শয্যা রোগীতে পূর্ণ। অক্সিজেন সংকটে মৃত্যুর ঘটনা উঠে এসেছে গণমাধ্যমে।
১৫ জুলাই ২০২১, ০৩:৪০ অপরাহ্ন

সারা দেশে যানজট-জনসমাগম

টানা ১৪ দিনের লকডাউন শেষে গণপরিবহন, অফিস, বিপণিবিতান খুলে দেওয়ার পর আজ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক যানজট ও জনসমাগম দেখা গেছে। বাস টার্মিনাল, ট্রেন স্টেশন এবং লঞ্চ ঘাটে ভিড় ছিল ঘরমুখো মানুষের। পোশাক ও সাজসজ্জার দোকানে ছিল ক্রেতাদের সমাগম। প্রায় সবক্ষেত্রেই উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি।
১৫ জুলাই ২০২১, ০২:৩৯ অপরাহ্ন

টিকা নিতে ঢাকা মেডিকেলে প্রবাসী শ্রমিকদের দীর্ঘ লাইন

প্রবাসী শ্রমিকদের অগ্রাধিকারভিত্তিতে টিকাদান চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। টিকা নেওয়ার জন্য আজ সকাল থেকে এই হাসপাতালে প্রবাসী শ্রমিকদের দীর্ঘ লাইন ছিল। 
১৫ জুলাই ২০২১, ০১:০১ অপরাহ্ন

গাবতলী এলো ৩৭.৫ মণের সুলতান

রংপুর থেকে ঢাকার গাবতলীর পশুর হাটে এসেছে সুলতান। দেড় হাজার কেজি বা সাড়ে ৩৭ মণ ওজনের সুলতানই দেশের সবচেয়ে বড় ও সুন্দর গরু, দাবি করছেন তার মালিক।
১৫ জুলাই ২০২১, ১০:২৬ পূর্বাহ্ন

লকডাউনের ১৪তম দিন: শুরু হয়েছে ঈদের আয়োজন

লকডাউনের ১৪তম দিন আজ। লকডাউন শিথিলের ঘোষণার পর থেকে সারাদেশে যেন চলছে ঈদের আয়োজন। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যানবাহন চলাচল বেড়েছে। এমনকি যানজটও দেখা গিয়েছে কিছু এলাকায়।
১৪ জুলাই ২০২১, ০৫:০০ অপরাহ্ন

প্রবাসীদের টিকার লাইনে উত্তেজনা, বিশৃঙ্খলা

আজ বুধবার সকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেওয়ার সময় দেখা গিয়েছে বিশৃঙ্খলা ও উত্তেজনা। প্রবাসে যাওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে টিকা নিতে সেখানে এসেছিলেন হাজারো মানুষ। কিন্তু, দুপুর ১২টার দিকে ফাইজারের টিকার বদলে মডার্নার টিকা দেওয়ার কথা বলায় শুরু হয় প্রতিবাদ।
১৪ জুলাই ২০২১, ০৪:৩৩ অপরাহ্ন

কেউ জানে না শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে

​​​​​​​দেড় বছর হতে চলল দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। রোববার ইউনিসেফ ও ইউনেস্কো যৌথ বিবৃতি দিয়ে সকল দেশের সরকার ও নীতিনির্ধারকদের আহ্বান জানিয়ে বলেছে, পুরো একটি প্রজন্মকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে নিরাপদে স্কুল খুলে দিতে হবে। কিন্তু বাংলাদেশে করোনার প্রকোপ নিয়ন্ত্রণে আসছে না এবং কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে সরকারের দিক থেকে সেরকম কোনো ইঙ্গিতও পাওয়া যাচ্ছে না।
১৪ জুলাই ২০২১, ০৪:১২ অপরাহ্ন

নৌকায় ১৪ বছর সংসারের পর নিজের ঘরে গোলাপী বেগম

গত ১৪ বছর গোলাপী বেগম বসবাস করেছেন ছোট্ট একটি নৌকায়। এখন তার বয়স ৮৫ বছর। কখনো ভাবেননি আবার নিজের ঘর হবে। জীবনের শেষ সময়টুকু নদীতে ভেসে ভেসে কাটানোকে নিয়তি ধরে নিয়েছিলেন। এখন পাকা বাড়িতে নিজের সংসার গোলাপী বেগমের।
১৪ জুলাই ২০২১, ০২:৫২ অপরাহ্ন

৫০ বছরের দাবি একটি সেতু

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে চাওয়াই নদীর উপরের কাঠের সেতুটি ছিল সেখানকার ১০ গ্রামের মানুষের নিয়মিত যাতায়াতের অবলম্বন। প্রায় ৫০ বছর ধরে দাবি করেও কোনো সেতু না পেয়ে ২০১০ সালে গ্রামবাসীরা নিজ উদ্যোগেই তৈরি করেছিল এই সেতু। গত শনিবার এই সেতুটির একাংশ ভেঙে পড়ে। সেতু না থাকায় এখন ৮ থেকে ১০ কিলোমিটার বাড়তি পথ পাড়ি দিতে হচ্ছে গ্রামবাসীদের।
১৪ জুলাই ২০২১, ০২:২০ অপরাহ্ন

লকডাউনের ১৩তম দিন: ঈদ সামনে রেখে বেড়েছে যান চলাচল

লকডাউনের ১৩তম দিন আজ। ঈদুল আজহা সামনে রেখে গতকাল ১২ জুলাই সরকারি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে ১৫ জুলাই থেকে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত হয়েছে। প্রজ্ঞাপনের পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় উল্লেখযোগ্য পরিমাণে যান চলাচল বেড়েছে। আবার কোথাও ভাঙ্গা হয়েছে স্বাস্থ্যবিধিও।
১৩ জুলাই ২০২১, ০৫:০৮ অপরাহ্ন

করোনাভাইরাস পরিস্থিতি অত্যন্ত করুণ হতে চলেছে!

স্বাস্থ্য অধিদপ্তর আশঙ্কা প্রকাশ করেছে যে, আগামী এক সপ্তাহের মধ্যে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনতে না পারলে পরিস্থিতি হবে অত্যন্ত করুণ। কিন্তু, সরকার এর মধ্যেই চলমান বিধি-নিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। ১৪ জুলাইয়ের পর থেকেই চালু হতে যাচ্ছে গণপরিবহণ, খোলা হবে দোকান-পাট, বসবে পশুর হাট। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এ সিদ্ধান্ত অবৈজ্ঞানিক। লকডাউন শিথিল করলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হতে পারে দ্বিগুণ। তাহলে সরকার কেন এমন সিদ্ধান্ত নিলো?
১৩ জুলাই ২০২১, ০৩:৫০ অপরাহ্ন