শেষ পর্যন্ত আর মাঠে থাকতে পারলেন না তামিম

২১৭ বলে ১৫ চারে ১৩৩ রান করে আহত অবসর নিয়েছেন তামিম। ম্যাচের পরিস্থিতি বুঝে সেরে উঠে পরে কোন এক সময় ব্যাট করতে নামতে পারেন তিনি।
১৭ মে ২০২২, ০৯:১৪ পূর্বাহ্ন

শান্ত-মুমিনুলের ব্যর্থতার পর তামিম-মুশফিক জুটি

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশ হারায় ৩ উইকেট। যার দুটোই নিয়ে নেন কনকাশন বদলি হিসেবে নামা পেসার কাসুন রাজিতা। ২৫ ওভারে আসে ৬৩ রান। ৩ উইকেটে ২২০ রান নিয়ে চা-বিরতিতে গেছে স্বাগতিকরা।
১৭ মে ২০২২, ০৮:৪৪ পূর্বাহ্ন

অবশেষে তামিমের সেঞ্চুরি

সবশেষ সেঞ্চুরিটা করেছিলেন নিউজিল্যান্ডে। বছর তিনেক আগে। এরপর দুইবার গিয়েছিলেন সেঞ্চুরির কাছে। দুইবারই প্রতিপক্ষ ছিল এই শ্রীলঙ্কা। কিন্তু দুইবারই ফিরতে হয়েছে নার্ভাস নাইন্টিজের শিকার হয়ে। অবশেষে তৃতীয়বারে এসে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারলেন তামিম ইকবাল।
১৭ মে ২০২২, ০৭:০৪ পূর্বাহ্ন

তামিম-জয়ের ব্যাটে বাংলাদেশের দুর্দান্ত সেশন

মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিনা উইকেটে ১৫৭ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছে স্বাগতিকরা। এই সেশনে ২৮ ওভার খেলে বাংলাদেশ তুলেছে ৮১ রান।
১৭ মে ২০২২, ০৬:০৬ পূর্বাহ্ন

ছিটকে গেলেন বিশ্ব, কনকাশন বদলি রাজিতা

শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট বিশ্বকে সরিয়ে কনকাশন বদলি হিসেবে কাসুন রাজিতাকে নামিয়েছে। মাথায় পরীক্ষা করতে তাকে নেওয়া হচ্ছে হাসপাতালেও।
১৭ মে ২০২২, ০৫:৫৪ পূর্বাহ্ন

পাঁচ বছরের খরা কাটিয়ে ওপেনিং জুটিতে শতরান

টেস্টে ওপেনিং জুটিতে অনেকদিন ধরেই বড় কোন জুটি নেই বাংলাদেশের। আছে অনেকগুলো ব্যর্থতা। তামিম ইকবালের পাশে সঙ্গীও বদল হয়েছে  একাধিকবার।
১৭ মে ২০২২, ০৪:৩৩ পূর্বাহ্ন

দুই কোচ আর বিশেষ ক্যাম্পের কৃতিত্ব দিলেন নাঈম

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৬ রানে ৬ উইকেট নিয়ে করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। তবে ফেরার এই সময়টা ছিল না সহজ।
১৬ মে ২০২২, ০৩:১০ অপরাহ্ন

‘আমি বাংলায় বলছিলাম, তারা সিংহলিজ বলছিল’, ম্যাথিউসের কৌতুক

সাকিব আল হাসানদের সঙ্গে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সম্পর্কের বয়স ১৬ বছর। সেই যুব পর্যায় থেকে আন্তর্জাতিক ক্রিকেট। প্রতিপক্ষ দলে খেললেও খেলার বাইরে অনেক কথা হওয়াই স্বাভাবিক।
১৬ মে ২০২২, ০২:৪৫ অপরাহ্ন

‘ঈশ্বর যা দেন সেটাই নিতে হবে’

চট্টগ্রাম টেস্টের দুদিন জুড়েই ব্যাট করেছেন ম্যাথিউস। চোয়ালবদ্ধ দৃঢ়তায় সব আলো নিজের দিকেই নিয়ে নিয়েছিলেন তিনি। পুরো ইনিংসে যিনি ছিলেন স্থিরতার প্রতীক, ডাবল সেঞ্চুরির কিনারে এসে করে ফেলেন গড়বড়।
১৬ মে ২০২২, ০২:১৮ অপরাহ্ন

ব্যাটে বল লাগার আওয়াজ পাননি, রিপ্লে দেখে অবাক ম্যাথিউসও!

দিনের খেলা শেষে কথা বলতে এসে সেই মুহূর্ত নিয়ে ম্যাথিউস জানান, তিনিও রিপ্লে দেখে হয়েছিলেন বেশ অবাক
১৬ মে ২০২২, ০১:৩১ অপরাহ্ন

সাকিবকে এই প্রথম রিস্ট স্পিন করতে দেখলেন ম্যাথিউস

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এই টেস্ট খেলবার কথা ছিল না সাকিবের। শেষ মুহূর্তে যোগ দিয়ে বোলিং অনুশীলন ছাড়াই খেলতে নামেন তিনি। তবে তার বোলিংয়ে ছিল না কোন ক্লান্তির ছাপ।
১৬ মে ২০২২, ০১:০০ অপরাহ্ন

বাংলাদেশের মাটিতে ম্যাথিউসই প্রথম আক্ষেপে পুড়লেন

দীর্ঘ প্রায় সাড়ে নয় ঘণ্টা দৃঢ়তার সঙ্গে ব্যাট করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। কিন্তু ১৯৯ রানে পৌঁছাতে মনঃসংযোগ নড়ে যায় তার।
১৬ মে ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার চারশ ছোঁয়া সংগ্রহের পর বাংলাদেশের ভালো শুরু

অবিচ্ছিন্ন থাকলেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবাল।
১৬ মে ২০২২, ১০:৫৭ পূর্বাহ্ন

ক্যারিয়ার সেরা বোলিংয়ে নাঈমের প্রত্যাবর্তন

১০৬ রানে ৬ উইকেটই টেস্টে তার ক্যারিয়ার সেরা। এর আগে আফগানিস্তানের বিপক্ষে ৬১ রানে ৫ উইকেট ছিল তার সেরা বোলিং ফিগার।
১৬ মে ২০২২, ১০:৩৮ পূর্বাহ্ন

সাড়ে ৯ ঘন্টার লড়াইয়ের পর ১৯৯ রানের দুর্ভাগা রেকর্ডে ম্যাথিউস

নাঈমের বলে এগিয়ে গিয়ে উড়িয়ে মারতে গিয়ে স্কয়ার লেগে সাকিব  আল হাসানের হাতে ধরা দেন ম্যাথিউস। আউট হয়ে যান ১৯৯ রানে। শ্রীলঙ্কাও থেমে যায় ৩৯৭ রানে। বাংলাদেশের মাটিতে ১৯৯ রানে আউট হওয়া প্রথম কোন দুর্ভাগা টেস্ট ব্যাটসম্যান তিনি।
১৬ মে ২০২২, ১০:০৬ পূর্বাহ্ন

সাকিবের ঝলকের পর বিশ্বকে নিয়ে ম্যাথিউসের প্রতিরোধ

চট্টগ্রামের দ্বিতীয় সেশনে ২৪ ওভার ব্যাট করে দুই উইকেট হারিয়ে ৪৮ রান তুলে শ্রীলঙ্কা। ১৪০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ৩৭৫ রান নিয়ে চা-বিরতিতে গেছে তারা।
১৬ মে ২০২২, ০৮:৪৪ পূর্বাহ্ন

নাঈমের ঝলকে খেলায় ফিরল বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২৬ ওভারে এসেছে ৬৯ রান, পড়েছে  ২ উইকেট। ৬ উইকেটে ৩২৭ রান করে লাঞ্চ বিরতিতে গেছে সফরকারীরা।
১৬ মে ২০২২, ০৬:০৮ পূর্বাহ্ন

নিজেদের ভুলে ম্যাথিউসকে ফেরানোর আরেক সুযোগ হাতছাড়া

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে দ্বিতীয় দিনের চতুর্থ ওভারের ঘটনা। খালেদ আহমেদের ওভারের হালকা ভেতরে ঢোকা পঞ্চম বলটা ঠেকাতে গিয়ে ব্যর্থ হন ম্যাথিউস। বল জমা পড়ে কিপার লিটন দাসের হাতে।
১৬ মে ২০২২, ০৪:৪৪ পূর্বাহ্ন

পাঁচশোর বেশি রান করতে চায় শ্রীলঙ্কা

রোববার চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ভাল বল করেও ম্যাচের লাগাম ধরে রাখতে পারেনি বাংলাদেশ। অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে সফরকারীরা।
১৫ মে ২০২২, ০২:২০ অপরাহ্ন

দারুণ শুরুটা আর ধরে রাখা গেল না যেসব কারণে

টসটা হেরে যাওয়ার পরই ঘিরে ধরেছিল শঙ্কা। রানে ভরপুর উইকেটে কোথায় না কোথায় গিয়ে থামে শ্রীলঙ্কা! ব্যাট করার জন্য আদর্শ উইকেটে প্রচণ্ড গরমে প্রথম সেশন পর সেকারণেই বাহবা দেওয়ার মতো পারফরম্যান্স ছিল বাংলাদেশের। কিন্তু দ্বিতীয় সেশনে মিলল ভিন্ন ছবি
১৫ মে ২০২২, ০১:৪১ অপরাহ্ন