ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ম্যাডিসন
সেই ২০১৯ সালে ইংল্যান্ডের হয়ে একটি ম্যাচ খেলতে পেরেছিলেন জেমস ম্যাডিসন। এরপর আর জাতীয় দলে জায়গা হয়নি তার। তবে চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকায় আলোচনা ছিল তাকে নিয়ে। শেষ পর্যন্ত জায়গা মিলেছে তার। বিশ্বকাপের স্কোয়াডে ম্যাডিসনকে নিয়েই কাতার যাচ্ছে ইংলিশ দলটি।
১০ নভেম্বর ২০২২, ০২:১৪ অপরাহ্ন
বেলজিয়াম: সোনালী প্রজন্মের হাতে কি ধরা দেবে সাফল্য?
কাতার বিশ্বকাপে শিরোপা জিততে পারে যেকোনো দলই। তবে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগালের মতো তারকাখচিত দলগুলোর পক্ষে বাজি ধরা লোকের সংখ্যাই বেশি। বেলজিয়ামও কাগজে কলমে কোন অংশে কম নয় তাদের চেয়ে। কেভিন ডি ব্রুইনা, ইডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকুরা জ্বলে উঠলে শিরোপার স্বপ্নে বিভোর হতে পারে রেড ডেভিলরাও।
১০ নভেম্বর ২০২২, ১২:২০ অপরাহ্ন
লুকাকু-হ্যাজার্ড-ডি ব্রুইনাদের নিয়ে বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াড
লুকাকু, হ্যাজার্ড, ডি ব্রুইনাদের পাশাপাশি অভিজ্ঞ ও নিয়মিত তারকাদের সবাই সুযোগ পেয়েছেন দলে।
১০ নভেম্বর ২০২২, ১১:৫২ পূর্বাহ্ন
জার্মানির বিশ্বকাপ দলে ফিরলেন মেসিদের কাঁদানো গোটজে
অতিরিক্ত সময়ের সময়ের শেষ দিকের খেলা। আন্দ্রে শুরলের ক্রস থেকে অসাধারণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরালো এক ভলিতে লক্ষ্যভেদ। সেই গোলেই আর্জেন্টিনাকে কাঁদিয়ে উল্লাসে মাতে জার্মানি। তবে মাঝে যেন হারিয়ে গিয়েছিলেন এ তারকা। কিছুটা চমক উপহার দিয়ে আবার ফিরেছেন ২০২২ কাতার বিশ্বকাপের দলে।
১০ নভেম্বর ২০২২, ১১:৪৫ পূর্বাহ্ন
ভারতকে ১০ উইকেটে উড়িয়ে ফাইনালে ইংল্যান্ড
ইংল্যান্ডের দুই ওপেনার অ্যালেক্স হেলস ও অধিনায়ক জস বাটলারের ব্যাটে চাপের কোনো লক্ষণই দেখা গেল না।
১০ নভেম্বর ২০২২, ১০:৪৮ পূর্বাহ্ন
টি-টোয়েন্টির ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন কোহলি
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে আসরে নিজের চতুর্থ হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।
১০ নভেম্বর ২০২২, ১০:৩৮ পূর্বাহ্ন
কোহলি-হার্দিকে ইংল্যান্ডকে ১৬৯ রানের লক্ষ্য দিল ভারত
ধারাবাহিকতা বজায় রেখে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের চতুর্থ ফিফটি তুলে নিলেন বিরাট কোহলি। পাঁচে নেমে তাণ্ডব চালানো ব্যাটিংয়ে হাফসেঞ্চুরির স্বাদ নিলেন হার্দিক পান্ডিয়া।
১০ নভেম্বর ২০২২, ০৯:১৫ পূর্বাহ্ন
মেসি পরের বিশ্বকাপেও খেলবেন, আশা আর্জেন্টিনা কোচের
কাতারে বর্ণাঢ্য ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মহাতারকা লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে এটাই তার শেষ বিশ্বকাপ হবে বলে গত মাসে জানিয়েছেন তিনি।
১০ নভেম্বর ২০২২, ০৯:০৯ পূর্বাহ্ন
ক্যামেরুনের বিশ্বকাপ দলে চমক
কাতার বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন ক্যামেরুন কোচ রিগোবার্ট সং। তবে দলে বেশ কিছু চমক উপহার দিয়েছেন তিনি। বাদ দিয়েছেন অভিজ্ঞ সেন্টার ব্যাক মাইকেল এনগাদেউ-এনগাদজুইকে। বিস্ময়করভাবে ঘরোয়া ক্লাবের দুই তরুণ সোয়াইবো মারু এবং জেরোম এনগমকে অন্তর্ভুক্ত করেছেন তিনি।
১০ নভেম্বর ২০২২, ০৮:৫৫ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল ঘোষণা
কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্কোয়াডে জায়গা পেয়েছেন হাজি রাইট, জো স্কালি এবং শন জনসন। তবে জায়গা হয়নি জ্যাক স্টেফেন, পল আরিওলা এবং রিকার্ডো পেপির।
১০ নভেম্বর ২০২২, ০৮:৩২ পূর্বাহ্ন
টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল ইংল্যান্ড
বৃহস্পতিবার অ্যাডিলেড ওভারে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। টস হারলেও তেমন অসুবিধা হচ্ছে না ভারতের। তাদের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন টস জিতলে তিনিও আগে ব্যাটিংই বেছে নিতেন।
১০ নভেম্বর ২০২২, ০৭:৩৫ পূর্বাহ্ন
স্কোয়াড ঘোষণার আগে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে চিন্তায় আর্জেন্টিনা কোচ
নভেম্বর-ডিসেম্বরে এবার বিশ্বকাপ হওয়াতেই বোধহয় গোলমালটা লেগেছে। বিশ্বকাপ শুরুর দিন দশেক বাকি থাকতেও চলছে ক্লাব ফুটবলের অনেক খেলা। আর তাতে চোটেও পড়ছেন কয়েকজন।
১০ নভেম্বর ২০২২, ০৫:১১ পূর্বাহ্ন
সাবেকদের সমালোচনার জবাব ফাইনালে উঠে হাসিতে দিলেন বাবর
বাবর আজমের খেলার ধরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসরা। শহিদ আফ্রিদি বলছিলেন, ওপেনিং থেকে নিচে নামা উচিত তার। শোয়েব আখতার বাবরের নেতৃত্ব নিয়ে তুলেছিলেন প্রশ্ন। সেমির আগে বাদ পড়ার কিনারে থাকা পাকিস্তান দল নিয়ে সমালোচনা হচ্ছিল বিস্তর।
১০ নভেম্বর ২০২২, ০৩:৫১ পূর্বাহ্ন
এবার শ্রীলঙ্কার আরেক ক্রিকেটারের বিরুদ্ধে ক্যাসিনোয় মারামারির অভিযোগ
গত ১ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে ব্রিসবেনের ক্যাসিনোয় যান এক ক্রিকেটার। সেখানে কয়েকজন যুবকের সঙ্গে প্রথমে ঝগড়া ও পরে মারামারি করেন তিনি
১০ নভেম্বর ২০২২, ০৩:১৩ পূর্বাহ্ন
সেমিফাইনালে ভারতের জয় চান শোয়েব আখতার
দেশটির সাবেক পেসার শোয়েব আখতার জানালেন, ফাইনালের প্রতিপক্ষ হিসেবে ভারতই তাদের পছন্দ।
১০ নভেম্বর ২০২২, ০২:৪৩ পূর্বাহ্ন
এমবাপে-বেনজেমা-দেম্বেলেদের নিয়েই ফ্রান্সের বিশ্বকাপ দল
দলের অন্যতম সেরা মিডফিল্ডার এনগোলো কন্তে ও পল পগবা ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন। তারপরও বেশ শক্তিশালী দলই ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। প্রত্যাশিতভাবেই রয়েছেন কিলিয়ান এমবাপে, করিম বেনজেমা, আতোঁয়া গ্রিজমান, উসমান দেম্বেলেদের মতো তারকা খেলোয়াড়রা।
৯ নভেম্বর ২০২২, ০৮:১৬ অপরাহ্ন
বিশ্বকাপের দল ঘোষণা ওয়েলসের
কাতারে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ওয়েলস। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন দলটির প্রধান কোচ রব পেজ। যথারীতি দলটির নেতৃত্ব দিবেন অভিজ্ঞ ফুটবলার গ্যারেথ বেল।
৯ নভেম্বর ২০২২, ০৭:৩৯ অপরাহ্ন
ভারত-পাকিস্তান ফাইনাল রুখতে সবই করবে ইংল্যান্ড: বাটলার
ভারত-পাকিস্তান ফাইনাল মানেই বিশেষ কিছু। এমনটা হলে আবারও ফাইনালে এই ক্রিকেটীয় মহাযুদ্ধ দেখবে বিশ্ব। তবে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার স্বাভাবিকভাবেই তেমনটা হতে দিতে চান না। ভারতকে রুখে দিতে চেষ্টার কোন কমতি রাখবে না তার দল, এমন বার্তা ছুড়ে দিয়েছেন তিনি।
৯ নভেম্বর ২০২২, ০১:০৭ অপরাহ্ন
সুইজারল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা
কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে সুইজারল্যান্ড। বুধবার এক সংবাদ সম্মেলনে ২৬ জনের স্কোয়াড ঘরনা করেন দলটির প্রধান কোচ মুরাত ইয়াকিন।
৯ নভেম্বর ২০২২, ১২:৪৮ অপরাহ্ন
মদ্রিচকে নিয়েই ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল
লুকা মদ্রিচের অসাধারণ নৈপুণ্যেই রাশিয়ায় বিশ্বকাপের ফাইনালে খেলতে পেরেছিল ক্রোয়েশিয়া। কাতারেও তার কাছ থেকে এমন কিছুরই প্রত্যাশা করছে দলটি। আসন্ন বিশ্বকাপের দলেও রাখা হয়েছে রিয়াল মাদ্রিদের এ মিডফিল্ডারকে। দলটির নেতৃত্বও দিবেন তিনি।
৯ নভেম্বর ২০২২, ১২:১৮ অপরাহ্ন