গ্রুপ পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়?
২০২৬ বিশ্বকাপের সব গ্রুপ চূড়ান্ত হয়েছে আগেই। ড্রয়ের পরদিন শনিবার সব ম্যাচের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল ফিফা।
ফুটবলের সর্বোচ্চ আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অন্যতম আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে খেলাটি হবে বাংলাদেশ সময় অনুসারে আগামী বছরের ১১ জুন (বৃহস্পতিবার দিনগত রাত ১টায়)।
বাংলাদেশে যে দুই দলের ভক্ত সবচেয়ে বেশি, সেই রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী ব্রাজিল ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচগুলোর সূচিও চূড়ান্ত হয়েছে।
| ব্রাজিলের ম্যাচের সূচি | ||||
| তারিখ | ম্যাচ | সময় | ভেন্যু | |
| ১৪ জুন | ব্রাজিল-মরক্কো | রোববার ভোর ৪টা | নিউ জার্সি | |
| ২০ জুন | ব্রাজিল-হাইতি | শনিবার সকাল ৭টা | ফিলাডেলফিয়া | |
| ২৫ জুন | ব্রাজিল-স্কটল্যান্ড | বৃহস্পতিবার ভোর ৪টা | মায়ামি | |
| আর্জেন্টিনার ম্যাচের সূচি | ||||
| তারিখ | ম্যাচ | সময় | ভেন্যু | |
| ১৭ জুন | আর্জেন্টিনা-আলজেরিয়া | বুধবার সকাল ৭টা | কানসাস সিটি | |
| ২২ জুন | আর্জেন্টিনা-অস্ট্রিয়া | সোমবার রাত ১১টা | ডালাস | |
| ২৮ জুন | আর্জেন্টিনা-জর্ডান | রোববার সকাল ৮টা | ডালাস | |
২৩তম বিশ্বকাপের চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য বহুল প্রতীক্ষিত ফাইনাল হবে আরেক আয়োজক যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় অনুসারে, আগামী বছরের ১৯ জুলাই (রোববার দিনগত রাত ১টায়)।