মুগ্ধতা ছড়ানো বোলিংয়ে মুকিদুলের ৫ উইকেট
চলমান আসরে এটাই কোনো বোলারের ৫ উইকেট দখলের প্রথম ঘটনা। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২২ বছর বয়সী মুকিদুলের ক্যারিয়ারসেরা বোলিংও। তার আগের সেরা ছিল ৩০ রানে ৩ উইকেট। বিপিএলে বাংলাদেশের পেসারদের মধ্যে সেরা বোলিং ফিগার এখন তার দখলে।
৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৬ অপরাহ্ন
এমন ম্যাচও হারা যায়!
১১৯ রানের মামুলি লক্ষ্য। সেটার পেছনে ছুটতে থাকা ঢাকা ডমিনেটর্সের স্কোর ১৫ ওভার শেষে দাঁড়াল ৪ উইকেটে ৮৫ রান। অর্থাৎ হাতে ৬ উইকেট নিয়ে ৩০ বলে তাদের দরকার ছিল ৩৪ রান। কিন্তু ব্যাটিং ব্যর্থতার নজির স্থাপন করে তারা তুলতে পারল মোটে ১৮ রান।
৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৯ পূর্বাহ্ন
বিপিএলে শেষ দুই ম্যাচ খেলবেন না তামিম
আগামী ৮ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্স ও ১০ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে নিয়মরক্ষার শেষ দুই ম্যাচ খেলবে খুলনা। ম্যাচগুলোতে দলের সবচেয়ে বড় তারকা তামিমকে পাওয়া যাবে না।
৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৩ পূর্বাহ্ন
স্কোয়াশ আর হকি খেলে ব্যাটিংয়ে উন্নতি করেছেন বার্ল
এই লেগ স্পিনিং অলরাউন্ডার সিলেট স্টাইকার্সের হয়ে বিপিএল খেলতে এসেও রাখছেন ছাপ। দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপে তিনি তুলে ধরেছেন নানা দিক।
৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৪ পূর্বাহ্ন
কুমিল্লার হয়ে বিপিএল খেলতে ঢাকায় রাসেল-নারাইন
সোমবার রাতে ঢাকায় পা রাখেন ক্যারিবিয়ান দুই তারকা। কুমিল্লা ভিক্টোরিয়ান্স জানায় মঙ্গলবার থেকেই মাঠে নামতে প্রস্তুত এই দুজন।
৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৩ পূর্বাহ্ন
মোবাইল আসক্তি কমাতে মিউজিক বেছে নিয়েছেন আজম
মোবাইলের পেছনে খুব বেশি সময় ব্যয় করে ফেলছিলেন। এমন অভ্যাস ভালো লাগছিল না তার। তাই হাতে তুলে নিলেন গিটার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের সাহায্য নিয়ে বাজানোর পাশাপাশি গাইতে শুরু করলেন গান। মোবাইল আসক্তি কেটে তো গেলই, স্নায়ুচাপ জয় করাতেও মিলল সুফল। গল্পটা খুলনা টাইগার্সের পাকিস্তানি উইকেটরক্ষক-ব্যাটার আজম খানের।
৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৩ অপরাহ্ন
আমির-ইমাদকে ফিরিয়ে আনছে সিলেট, মাশরাফিকে নিয়ে শঙ্কা কাটেনি
বিপিএলে এবার সিলেটের সাফল্যের পেছনে বড় ভূমিকা রাখেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম।
৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৮ পূর্বাহ্ন
৬ বলে ৬ ছক্কা হজমের পর ইফতিখারের প্রশংসায় ওয়াহাব
বিপিএলে আগ্রাসী ব্যাটিংয়ের ধারা পাকিস্তানে ফিরেও জারি রাখলেন ইফতিখার আহমেদ। তিনি কচুকাটা করলেন স্বদেশি বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজকে। ওভারের ৬ বলের প্রতিটিতে ছক্কা হাঁকালেন মারকুটে ডানহাতি ব্যাটার।
৫ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৯ অপরাহ্ন
‘রনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করছে’
সিলেট স্টাইকার্সের বিপক্ষে আরেকটি ঝড়ো ফিফটিতে ম্যাচ জেতানোর পর রনির প্রশংসায় মাতলেন রংপুর রাইডার্স কোচ সোহেল ইসলাম।
৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৩ পূর্বাহ্ন
রনি-মালিকের তাণ্ডবে ম্লান মুশফিক-হৃদয়ের ঝড়
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিলেটকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর।
৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৩ অপরাহ্ন
‘স্থানীয়দের কমনসেন্স আছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ’
এর আগে স্থানীয়দের ‘ব্রেইনলেস’ আখ্যা দিয়েছিলেন। এবার দেশীয় ক্রিকেটারদের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২২ অপরাহ্ন
হাথুরুসিংহের কাছে নিশ্চয়ই জাদুর কাঠি আছে: সালাউদ্দিন
চুক্তির মাঝপথে বাংলাদেশ ছেড়ে যাওয়া এই কোচকে ফের নিয়ে আসা যে খুব একটা ভালো চোখে দেখছেন না, তা বুঝিয়ে দিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেইসঙ্গে জাতীয় দলের সহকারি কোচ হওয়ার অনীহাও প্রকাশ করেছেন তিনি।
৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৯ অপরাহ্ন
আফিফ-উসমানদের ম্লান করে নায়ক রিজওয়ান
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামকে ৬ উইকেটে হারিয়েছে কুমিল্লা। আগে ব্যাট করে দুই ফিফটিতে ১৫৬ রান জড়ো করেছিল চট্টগ্রাম। ব্যাট করার জন্য বেশ ভালো কন্ডিশনে এক ওভার আগেই ওই রান পেরিয়ে যায় কুমিল্লা।
৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন
‘বাংলাদেশকে হারাতে পারা হবে বড় কিছু’
অস্ট্রেলিয়ায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চার বলে চার উইকেট নিয়ে আলোচনায় এসেছিলেন কার্টিস ক্যাম্ফার। ব্যাট হাতেও ঝড় তুলে দলকে জেতানোয় রাখেন অবদান। এই অলরাউন্ডার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল খেলার ফাঁকে আড্ডা দিয়েছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে
৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১৩ পূর্বাহ্ন
ঢাকাকে বিদায় করে শেষ চারে রংপুর
শেষ চারের আশা জিইয়ে রাখতে হলে জিততেই হতো ঢাকা ডমিনেটর্সকে। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় পর্যাপ্ত পুঁজি সংগ্রহ করতে পারেনি দলটি। সাদামাটা পুঁজিতেও অবশ্য দারুণ লড়াই করে বোলাররা। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি তারা। নুরুল হাসান সোহানের ফিফটিতে জয় তুলে শেষ চারের টিকেট কাটল রংপুর রাইডার্স। একই সঙ্গে ঢাকার বিদায় নিশ্চিত হয়ে গেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও।
৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৩ অপরাহ্ন
ইফতেখারের ঘাটতি মিটিয়ে দেবেন মাহমুদউল্লাহ!
ব্যাট হাতে আসরের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন ইফতেখার আহমেদ। বরিশালের ব্যাটিং লাইনআপের অন্যতম স্তম্ভই এ পাকিস্তানি। সেই ক্রিকেটারকে বিপিএলে এবার আর পাচ্ছে না ফরচুন বরিশাল। তাতে বেশ বড় ক্ষতিই হতে যাচ্ছে দলটির। তবে ফজলে রাব্বির বিশ্বাস ইফতেখারের অভাব পুষিয়ে দিবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৭ অপরাহ্ন
খুলনাকে হারিয়ে জয়ের ধারায় সাকিবের বরিশাল
ইফতেখার আহমেদের ফিফটি ও অধিনায়ক সাকিব আল হাসানের বিধ্বংসী ব্যাটিংয়ে প্রায় দুইশ ছুঁইছুঁই রান করে বরিশাল। সে লক্ষ্য তাড়ায় অধিনায়ক ইয়াসির আলী রাব্বি ছাড়া খুলনা টাইগার্সের হয়ে তেমন লড়াই করতে পারলেন না কেউই। ফলে হারের বৃত্ত থেকে বের হতে পারেনি তারা। এক ম্যাচ পর ফের জয়ের ধারায় ফিরল বরিশাল।
৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ন
উইকেট ভালো থাকায় লাভ হচ্ছে বোলারদেরও
এবার বিপিএলে তিন ভেন্যুতেই বেশ ভালো উইকেটে হয়েছে ম্যাচ। প্রায় নিয়মিতই দেখা গেছে বড় রান। তিন ভেন্যুতেই দুশো ছাড়ানো একাধিক ইনিংসের দেখা মিলেছে, দুশো রান তাড়া করার ঘটনাও আছে। উইকেটের এমন পরিস্থিতি ব্যাটারদের দিচ্ছে সুবিধা। তবে এতে বোলারদেরও লাভ দেখছেন ইবাদত হোসেন
২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৩ পূর্বাহ্ন
আঘাত পেয়ে মাঠ ছাড়া লিটনের অবস্থা জানালেন ইমরুল
কুমিল্লা ভিক্টরিয়ান্স তো বটেই, বাংলাদেশ দলেরই বর্তমান সময়ের সেরা ব্যাটার লিটন দাস। আগের দিন সেই লিটন চোট পেয়ে মাঠ ছেড়েছেন মাত্র দুই বল খেলে। স্বাভাবিকভাবেই তাতে বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল দেশের ক্রিকেটভক্তরা। তবে স্বস্তির খবর আঘাত খুব গুরুতর নয় লিটনের।
১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৬ পূর্বাহ্ন
নিজের আউটকে আশীর্বাদ বললেন ইমরুল
জিততে হলে বিপিএলের রেকর্ড বই উলটপালট করতে হতো কুমিল্লা ভিক্টরিয়ান্সকে। পাহাড়সম লক্ষ্য তাড়ায় যখন লিটন দাস আহত হয়ে মাঠ ছাড়ার পর অধিনায়ক ইমরুল কায়েস ফেরেন সাজঘরে, তখন মনে হয়েছে কার্যত তা অসম্ভবই। কিন্তু ক্যারিবিয়ান ব্যাটার জনাথন চার্লসের বিধ্বংসী ইনিংসে সেই লক্ষ্যই হয়ে গেল মামুলী। তখন নিজের আউটকে দলের জন্য আশীর্বাদই মনে হয়েছে ইমরুলের।
১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩২ পূর্বাহ্ন