চট্টগ্রামে ব্যাটিং উপভোগ করছেন মুশফিক
ক্রিকেট ক্যারিয়ার প্রায় দেড় যুগের। চট্টগ্রামের উইকেট সম্পর্কে খুব ভালোই জানা আছে তার। সে বিশ্বাস থেকেই আগের দিন বড় ইনিংস খেলার প্রত্যয় প্রকাশ করেছিলেন মুশফিকুর রহিম। আর চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে তা করে দেখান খুলনা টাইগার্স অধিনায়ক। হার না মানা এক ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। স্বাভাবিকভাবেই এমন ইনিংস বেশ উপভোগ করেছেন এ উইকেটরক্ষক ব্যাটার।
২৮ জানুয়ারি ২০২২, ১২:৩৯ অপরাহ্ন
ব্যথা নিয়ে খেলতে নেমেও খুলনার জয়ের নায়ক ফ্লেচার
ম্যাচটা ছিল এই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেই। লক্ষ্য তাড়ায় ততোক্ষণে উইকেট সেট হয়ে গিয়েছিলেন আন্দ্রে ফ্লেচার। কিন্তু রেজাউর রহমান রাজার গতিময় বাউন্সারটা পুল করতে গিয়ে হলো যতো বিপত্তি। মিস করলে আঘাত হানে চোয়ালে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন। যেতে হয় হাসপাতালেও। সে আঘাত সেরে উঠলেও এখনও ব্যথা রয়েছে। সেই ব্যথা নিয়ে এবার চট্টগ্রামের বিপক্ষে তাদের ঘরে মাঠে নামলেন ফ্লেচার। আর ফিরেই নায়ক এ ক্যারিবিয়ান।
২৮ জানুয়ারি ২০২২, ১১:৫৯ পূর্বাহ্ন
ঘরের মাঠে এসে চট্টগ্রামের হোঁচট
আসরের শুরুটা ছিল হার দিয়ে। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকার প্রথম পর্ব শেষে শীর্ষে ছিল তারাই। প্রত্যাশা ছিল ঘরের মাঠে ফিরে সে ধারা বজায় রেখে অবস্থান আরও সুদৃঢ় করবে দলটি। কিন্তু সেখানে উল্টো হোঁচট খেয়েছে তারা। ব্যাটারদের ব্যর্থতায় পুঁজিটা বড় করতে না পারায় খুলনা টাইগার্সের সঙ্গে পেরে উঠল না স্বাগতিকরা।
২৮ জানুয়ারি ২০২২, ১০:৫২ পূর্বাহ্ন
চট্টগ্রামের ব্যাটিং স্বর্গেও সেই একই চিত্র
খুলনা টাইগার্সকে ১৪৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পারল চট্টগ্রাম ভাইকিংস। এবারের বিপিএলে দিনের প্রথম ম্যাচ হিসেবে খারাপ নয়। কারণ প্রথম ম্যাচটা এবার লো স্কোরিংই হয়ে আসছিল। কিন্তু চট্টগ্রামের উইকেটের কারণেই প্রত্যাশাটা ভিন্ন ছিল ক্রীড়ামোদীদের। কিন্তু সে প্রত্যাশার সিকিভাগও পূরণ করতে পারলো না স্বাগতিকরা।
২৮ জানুয়ারি ২০২২, ০৯:২৩ পূর্বাহ্ন
বিপিএলে ডিআরএসের বিকল্প এডিআরএস
ডিআরএস না থাকা তুমুল বিতর্ক। আর কেন এতো বিতর্ক তা স্পষ্ট বোঝা গেল প্রথম কয়েক ম্যাচেই। ম্যাচের আম্পায়ারিং নিয়েও চলছে বিতর্ক। তাতে টনক নড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গভর্নিং কাউন্সিলের। তাই বাধ্য হয়ে বিকল্প একটি পদ্ধতি ব্যবহার করার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে তারা। চট্টগ্রাম পর্বের শুরু থেকে ব্যবহার করা হবে অল্টারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস)।
২৭ জানুয়ারি ২০২২, ০৬:১৩ অপরাহ্ন
সৌম্যর দিকে তাকিয়ে মুশফিক
আসরের শুরুটা ভালোই করেছিল খুলনা টাইগার্স। মিনিস্টার ঢাকার বিপক্ষে দারুণ এক জয়। কিন্তু পরের ম্যাচেই ভিন্ন চিত্র। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হারতে হয় তাদের। লড়াইটাও জমেনি। তবে চট্টগ্রামে ভালো কিছু করতে চায় তারা। দলের অন্যতম সেরা ব্যাটার সৌম্য সরকার ফিরে আসায় প্রত্যাশাটা বেড়েছে দলের অধিনায়ক মুশফিকুর রহিমের।
২৭ জানুয়ারি ২০২২, ০১:৫৬ অপরাহ্ন
বিপিএলে ‘ছোট’ তারকাদের ‘বড় পারফরম্যান্স’ অব্যাহত থাকবে?
শুক্রবার থেকে বিপিএলের খেলা চট্টগ্রামে। চারদিনে সেখানে হবে ৮ ম্যাচ। সাধারণত চট্টগ্রামের উইকেট বেশ ভালো থাকে। বড় রানের ম্যাচ হওয়ার সম্ভাবনা অনেক। বিপিএলের এই ধাপেও তরুণ ক্রিকেটারদের ভালো পারফরম্যান্স অব্যাহত থাকলে তা দেশের ক্রিকেটে নিয়ে আসবে ইতিবাচক বার্তা।
২৭ জানুয়ারি ২০২২, ০১:২১ অপরাহ্ন
আরও ৬ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে ভাববেন না তামিম
নিঃসন্দেহে বাংলাদেশের সেরা ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল খান। অন্তত পরিসংখ্যান তাই বলে। তবে টি-টোয়েন্টি সংস্করণে তার খেলার ধরণ অনেকদিন ধরেই প্রশ্নবিদ্ধ।
২৭ জানুয়ারি ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ন
জাতীয় দলের স্বার্থে মুজিবকে নেটে বেশি বেশি খেলতে চান সোহান
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশের মূল চিন্তার কারণ হতে পারেন মুজিব। এই অফ স্পিনারকে এর আগেও ঠিকমতো খেলতে পারেননি টাইগার ব্যাটাররা। সোহান মনে করছেন এবার সিরিজের আগে বিপিএল মুজিবকে পাওয়ায় একদিক থেকে লাভ হচ্ছে।
২৭ জানুয়ারি ২০২২, ১০:৫০ পূর্বাহ্ন
সুজনের 'ধমক' খেয়ে হৃদয়ের ছক্কা
বয়সভিত্তিক দল থেকেই বেশ হাত খুলে ব্যাট করতে দেখা গেছে তৌহিদ হৃদয়কে। তবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিপিএল) বড় মঞ্চে এখনও সে রূপে দেখা যায়নি এ তরুণকে। এমনকি অনুশীলনেও যেন নিজেকে খোলসে বন্দী রেখেছেন। আর তাই দেখে কোচ খালেদ মাহমুদ সুজন রেগে অগ্নিমূর্তি। তাতেই যেন কাজটা হলো টনিকের মতো।
২৭ জানুয়ারি ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ন
সংস্কারের পর নতুন সাজে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
পূর্ব গ্যালারীর প্রায় সব সিটই ছিল ভাঙাচোরা। পশ্চিম গ্যালারীতে অবস্থা এতোটা করুণ না হলেও কিছু সিটে বসা যেত কোনোমতে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অবস্থা গত বছর ধরেই ছিল এমন। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে বদলে গেছে সাগরিকা। পুরো স্টেডিয়াম যেন নতুন সাজে সেজেছে।
২৭ জানুয়ারি ২০২২, ১০:২৬ পূর্বাহ্ন
রানে ফিরতে চট্টগ্রামেও সাকিবের বাড়তি খাটুনি
সতীর্থরা হয়তো তখন কেবল আড়মোড়া ভেঙেছেন। কেউ হয়তো ঘুম থেকেই ওঠেননি। অথচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হাজির ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। দুই থ্রোয়ার নিয়ে একা একা প্রায় দুই ঘণ্টা ঘাম ঝরান বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।
২৭ জানুয়ারি ২০২২, ০৯:৪১ পূর্বাহ্ন
ছুটি কাটিয়ে কুমিল্লা স্কোয়াডে যোগ দিলেন লিটন
নিউজিল্যান্ড সফর থেকে ফিরে অন্যরা বিপিএলে নিজে নিজ দলে যোগ দিলেও লিটন দাস নিয়েছিলেন বাড়তি কদিনের ছুটি
২৬ জানুয়ারি ২০২২, ০১:৩২ অপরাহ্ন
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ঢাকায় যোগ দিলেন দুই আফগান
প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরে অনেকটা দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা মাহমুদউল্লাহ রিয়াদের দলের। এই সংকট সময়েই ঢাকার স্কোয়াডে যুক্ত হয়েছেন আরও দুই বিদেশি ক্রিকেটার
২৬ জানুয়ারি ২০২২, ১২:৫৯ অপরাহ্ন
নিজের আলাদা বিশেষত্ব বুঝিয়ে দিয়েছেন জয়?
মঙ্গলবার রাতে ফরচুন বরিশালের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ে বড় ভূমিকা ছিল জয়ের। তিন নম্বরে নেমে এই ডানহাতি ব্যাটসম্যান খেলেছেন ৩৫ বলে ৪৮ রানের ইনিংস। শুরুতে পাওয়ার প্লের মধ্যে তার স্ট্রাইকরেট ছিল ২০০।
২৬ জানুয়ারি ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ন
বিপিএল থেকে ছিটকে গেলেন আল-আমিন
সিলেট সানরাইজার্স কর্তৃপক্ষ জানিয়েছে পায়ের আঙুলে চিড় ধরা পড়ায় অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আল-আমিনকে। ফলে বিপিএল খেলা হচ্ছে না তার।
২৬ জানুয়ারি ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ন
মোস্তাফিজ এখন আরও ভালো বোলার: রোডস
পুরনো শিষ্যকে নতুন করে কাছে পেয়ে পর্যবেক্ষণ করে তার মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছেন রোডস।
২৬ জানুয়ারি ২০২২, ০৮:০৪ পূর্বাহ্ন
নাহিদুল বন্দনায় দুই অধিনায়ক
মূল কাজ তার ব্যাটিং। তবে মাঝে মধ্যেই বোলিংটা করে থাকেন নাহিদুল ইসলাম। পুরো ওভারের কোটা শেষ করেন খুব কম সময়েই। সেই নাহিদুল এদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ের নায়ক। রীতিমতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রেকর্ড বইয়ে জায়গা করে নিয়ে ধসিয়ে দেন ফরচুন বরিশালকে। তাতে দুই অধিনায়কের উচ্ছ্বসিত প্রশংসাই পেয়েছেন তিনি।
২৫ জানুয়ারি ২০২২, ০৩:৩৬ অপরাহ্ন
নাহিদুলের ঘূর্ণিতে লড়াইও করতে পারল না সাকিবের বরিশাল
দিনের দ্বিতীয় ম্যাচে দেড়শ ছাড়ানো ইনিংস হচ্ছে অনায়াসেই। দুইশর কাছাকাছি হয়েছে একাধিক ম্যাচে। সেখানে ১৫৮ রানের পুঁজি নিয়ে লড়াইয়ের জন্য প্রয়োজন ছিল দারুণ সূচনা। আর সেই সূচনাটা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে এনে দিলেন নাহিদুল ইসলাম। বিপিএলের কিপ্টে বোলিংয়ের রেকর্ড গড়ে টপ অর্ডার ধসিয়ে দিলেন ফরচুন বরিশালের। তাতে সহজ জয়ই পেল দুইবারের চ্যাম্পিয়নরা।
২৫ জানুয়ারি ২০২২, ০৩:১২ অপরাহ্ন
চোখ ধাঁধানো বোলিংয়ে রেকর্ড বইয়ে নাহিদুল
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নাহিদুলের বোলিং ফিগার রীতিমতো চোখ ধাঁধানো। টি-টোয়েন্টি ক্রিকেটে অনেকটা অবিশ্বাস্যও বলা যায়। ফরচুন বরিশালের বিপক্ষে তার বোলিং ফিগার ৪-১-৫-৩! অনেকটা যেন ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো।
২৫ জানুয়ারি ২০২২, ০২:৪৩ অপরাহ্ন