আচমকা বৃষ্টির পর খেলা ফের শুরু, কমল ওভার

জোরালো বৃষ্টি আচমকা হানা দিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচে। তাতে থেমে গেল ব্যাট-বলের লড়াই।
৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৫ অপরাহ্ন

বাংলাদেশের বিপক্ষে সহায়ক কন্ডিশনে বাজিমাত করতে মুখিয়ে মুজিব

বিপিএলের পর পরই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে নিজেদের জন্য আদর্শ পরিস্থিতি দেখছেন মুজিব।
৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৩ অপরাহ্ন

ফ্লেচার-সৌম্যের ব্যাটে ম্লান মিঠুনের লড়াই

ফ্লেচার আর সৌম্যের ঝলকে অনায়াসে জিতল খুলনা।
৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪১ পূর্বাহ্ন

বিপিএলের শেষ ধাপে পূর্ণাঙ্গ ডিআরএস আনার চেষ্টায় বিসিবি

বুধবার গণমাধ্যমে হাজির হয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান,শেষ দিকের ৭ ম্যাচে পূর্ণাঙ্গ রিভিউ দেখা যেতে পারে
২ ফেব্রুয়ারি ২০২২, ১২:১০ অপরাহ্ন

ঢাকায় পৌঁছে কুমিল্লায় যোগ দিলেন মঈন

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের বাইরে থেকে বিদেশি ক্রিকেটার হিসেবে মঈন আলীকে সরাসরি দলভুক্ত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫১ পূর্বাহ্ন

চট্টগ্রাম পর্ব শেষে শীর্ষে ফরচুন বরিশাল

ঢাকায় প্রথম পর্বের পর বিপিএলে চট্টগ্রাম পর্বের খেলাও শেষ হয়েছে। দেখা গেছে অনেক উত্থান-পতন।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৪ পূর্বাহ্ন

২০ নয় সাকিবদের জন্য যেন ১৬ ওভারের ম্যাচ

ম্যাচটা ২০ ওভারের। সেখানে মাত্র ১৬ ওভার করে থাকে ফরচুন বরিশাল। অবিশ্বাস্য হলেও এমন কথা বললেন খোদ অধিনায়ক সাকিব আল হাসান।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৩ অপরাহ্ন

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জিতল বরিশাল

প্রায় আড়াই বছর পর ফিফটির দেখা পেলেন সাকিব আল হাসান। তার ব্যাটে চড়েই লড়াইয়ের পুঁজি পেল ফরচুন বরিশাল। এরপর বল হাতেও দুর্দান্ত। তার ঘুনিতেই কোণঠাসা হয়ে পড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অবশ্য সাকিবকে দারুণ সহায়তা করেছেন আফগান স্পিনার মুজিব উর রহমান। ফলে আরও একটি দারুণ জয়ে চট্টগ্রাম পর্ব শেষ করল বরিশাল।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০৬ অপরাহ্ন

আড়াই বছর পর টি-টোয়েন্টিতে সাকিবের ফিফটি

টি-টোয়েন্টিতে ফিফটি করার স্বাদ কেমন হয়তো ভুলেই গিয়েছিলেন সাকিব আল হাসান!
১ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫০ অপরাহ্ন

'ছন্দে ফিরতে রিয়াদ-তামিমদের সঙ্গে তরুণদের আলোচনা করা উচিত'

বিপিএলে তরুণ যারা ভালো খেলতে পারছেন, তাদের কেউই নেই জাতীয় দলে। থাকলেও অন্তত টি-টোয়েন্টি সংস্করণে খেলেন না। এমনকি এ তরুণদের অনেকেই ছন্দহীনতার কারণে ঠিকমতো জায়গা পাচ্ছেন না দলে।
১ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৩ অপরাহ্ন

সেরা খেলোয়াড়কে সেরা সময়েই চাই: তামিম প্রসঙ্গে নান্নু

দিন দুয়েক আগে সাগরিকায় বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম। তার ঠিক একদিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে নিজেকে ছয় মাসের জন্য সরিয়ে নিয়েছেন এ ওপেনার।
১ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৭ অপরাহ্ন

তাসকিনও বললেন ভুল বোঝাবুঝি

বিপিএলে এবার মাঠের লড়াই যতো না জমছে, তার চেয়ে বেশি জমে উঠেছে মাঠের বাইরের লড়াই। এ লড়াই খেলোয়াড় বনাম ফ্র্যাঞ্চাইজি। এক দিন আগে পুরো ক্রিকেট পাড়াকে ব্যস্ত রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ ও তার দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দিনভর নাটক শেষে দুই পক্ষই জানায় বিষয়টি ছিল ভুল বোঝাবুঝির। তার রেশ না কাটতেই আরও একটি ভুল বোঝাবুঝির বিষয় উঠে এলো এবারের আসরে।
১ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৬ পূর্বাহ্ন

বড় সংগ্রহের সুর বেঁধে দিয়েছেন তামিম, বললেন মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহর আগ্রাসী ব্যাটিংয়ের আগে তামিম খেলেন ৩৫ বলে ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
১ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৬ পূর্বাহ্ন

কুমিল্লাকে মাটিতে নামাল মাহমুদউল্লাহরা

ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ। দারুণ সঙ্গ পেলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ইকবালের। তাতে বড় পুঁজি মিলে দলটির। এরপর বাকি কাজ সারেন বোলাররা। ফলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে মাটিতেই নামিয়ে ছাড়ে ঢাকা। আসরের একমাত্র অপরাজিত দলটিকে দিল হারের স্বাদ। তাতে আরও একটি দারুণ জয়ে চট্টগ্রাম পর্ব শেষ করল মাহমুদউল্লাহর দল।
১ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৯ পূর্বাহ্ন

এক ইনিংসে মাহমুদউল্লাহর অনেক কীর্তি

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এদিন অসাধারণ এক ইনিংস খেলেছেন মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। যা তার ক্যারিয়ার সেরা ইনিংস। আর এ ইনিংসে দারুণ কিছু মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে পেয়েছেন পাঁচ হাজার রান। এমনকি বিপিএলেও তৃতীয় ব্যাটার হিসেবে দুই হাজার রানের কোটা স্পর্শ করেছেন ঢাকা অধিনায়ক।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৪ পূর্বাহ্ন

হয় মারো না হয় আউট হয়ে যাও: টপ অর্ডারকে মুশফিক

ইশ! টপ অর্ডাররা যদি আর কিছু রান যোগ করতে পারতেন। মাঠ ছাড়ার সময় মনে মনে হয়তো এমনটাই বলছিলেন ইয়াসির আলী। ছয় নম্বরে নেমে খেলেছেন হার না মানা অসাধারণ এক ইনিংস। কিন্তু অল্পের জন্য জয়ের নাগাল পেলেন না। আক্ষেপ তো স্বাভাবিকভাবেই চলে আসে। কারণ টপ অর্ডারের ব্যর্থতায় প্রথম ১০ ওভারে রান যে এসেছে মাত্র ৩৫।
৩১ জানুয়ারি ২০২২, ০৩:৫৯ অপরাহ্ন

সাকিব জেতালেন বরিশালকে

বিপিএলে এবার দিনের দ্বিতীয় ম্যাচে দেড়শ রান হয় হরহামেশা। চট্টগ্রামে তো দুইশর কাছাকাছি রান করেও নিশ্চিত থাকতে পারে না কোনো দল। সেখানে ফরচুন বরিশালের সংগ্রহ মাত্র ১৪৫ রান। কে জানত তখন এই রানই বিশাল হয়ে দাঁড়াবে খুলনা টাইগার্সের জন্য। দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে খুলনাকে কোণঠাসা করে রোমাঞ্চকর এক ম্যাচ জিতে নেয় বরিশালই।
৩১ জানুয়ারি ২০২২, ০২:৪১ অপরাহ্ন

'সেরা কম্বিনেশন' ছাড়াই টানা ৩ ম্যাচ জয় কুমিল্লার

তিন ম্যাচের তিনটিই জয়। তাও প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়ে সবচেয়ে বড় বড় জয়গুলো তুলে নিয়েছে তারাই। কিন্তু তারপরও কি-না সেরা টিম কম্বিনেশন পায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই বললেন দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।
৩১ জানুয়ারি ২০২২, ১২:৫৭ অপরাহ্ন

মিরাজ-চট্টগ্রাম কাণ্ড: 'ছাড় পাবে না কেউই'

দিনভর নাটক। হুট করে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার কারণে অভিমান করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে আর খেলতে চাইছিলেন মেহেদী হাসান মিরাজ। এমনকি হোটেল ছেড়েও বেরিয়ে পড়েছিলেন তিনি। পরে তাকে বুঝিয়ে ফের নেওয়া হয় হোটেলে। এমনকি বুঝিয়ে শুনিয়ে তার মান ভাঙিয়ে রেখে দেওয়া হয় দলেও। তবে ঘটনা অংকুরেই সমাপ্ত হতে পারতো। এমন কাণ্ড হওয়ায় দুই পক্ষেরই দোষ দেখছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
৩১ জানুয়ারি ২০২২, ১১:২৬ পূর্বাহ্ন

নাঈমের কাঠগড়ায় টপ অর্ডার

এক জ্যাক উইলসই যা করার করলেন। পাঁচ রানের বেশি করতে পারলেন না প্রথম চার ব্যাটারদের বাকি তিনজন। সবমিলিয়ে উইলসকে সঙ্গ দিতে পারলেন আর কেউই। তাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়াইটুকুও করতে পারল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এমন হারের জন্য টপ অর্ডার ব্যাটারদেরই দায়ী করলেন স্বাগতিক অধিনায়ক নাঈম ইসলাম।
৩১ জানুয়ারি ২০২২, ১০:২৯ পূর্বাহ্ন