ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন আবাহনী

কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামকে আলাদা করেই মানে রাখবে আবাহনী লিমিটেড। এক মাসও হয়নি এই মাঠ থেকে স্বাধীনতা কাপের শিরোপা জিতে নিয়েছিল তারা। এবার তারা জিতে নিল ফেডারেশন কাপের শিরোপাও। অথচ গত তিন বছর শিরোপা শূন্য দলটি। রোববার বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের ফাইনালে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে দলটি।
৯ জানুয়ারি ২০২২, ০১:২৯ অপরাহ্ন

'বিশ্বের সেরা' ক্লাবের হয়ে ৩০০ গোল করে গর্বিত বেনজেমা

স্পেনের সবচেয়ে সফল ক্লাবটির পক্ষে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করা চতুর্থ খেলোয়াড় তিনি।
৯ জানুয়ারি ২০২২, ১২:৪৩ অপরাহ্ন

শেষদিকে গোল হজম করায় 'ক্ষুব্ধ ও হতাশ' জাভি

জিতলে লা লিগার পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে যাওয়ার সুযোগ ছিল বার্সেলোনার।
৯ জানুয়ারি ২০২২, ১১:১৯ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ কাবরেরা

অবশেষে সত্যি হলো গত কয়েকদিন ধরে চলা গুঞ্জন।
৮ জানুয়ারি ২০২২, ১০:২৩ পূর্বাহ্ন

প্রিমিয়ার লিগে ফিরলেন কৌতিনহো

গুঞ্জনটা চলছিল জানুয়ারির ট্রান্সফার শুরু হতেই। সাবেক ক্লাব সতীর্থ স্টিভ জেরার্ড চেয়েছেন ফিলিপ কৌতিনহোকে। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হতে চলেছে। এ ব্রাজিলিয়ান তারকাকে ধারে নিতে রাজী হয়েছে অ্যাস্টন ভিলা। সঙ্গে থাকছে পাকাপাকিভাবে কিনে নেওয়ার অপশনও। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।
৭ জানুয়ারি ২০২২, ১১:১৩ পূর্বাহ্ন

এবার করোনাভাইরাসে আক্রান্ত দি মারিয়া-ড্র্যাক্সলার

করোনাভাইরাসের থাবায় ক্রমেই অবস্থা নাজুক হতে চলেছে পিএসজির। এবার এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দলের অন্যতম সেরা দুই তারকা আনহেল দি মারিয়া ও জুলিয়ান ড্র্যাক্সলার। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ক্লাবটি।
৭ জানুয়ারি ২০২২, ১০:২৬ পূর্বাহ্ন

বাংলাদেশের দায়িত্ব নিতে পারেন বার্সার একাডেমিতে কাজ করা কোচ

জাতীয় দলের কোচ হিসেবে স্প্যানিশ প্রো-লাইসেন্সধারী কোচ ও স্প্যানিশ ক্লাব বার্সেলোনার একাডেমির সাবেক কোচ হাভিয়ের ক্যাবরেরাকে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও এখনও চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে, ৩৭ বছর এ কোচের সঙ্গে আলোচনার অগ্রগতি হয়েছে অনেকটাই।
৭ জানুয়ারি ২০২২, ০৭:১৩ পূর্বাহ্ন

শঙ্কা উড়িয়ে শেষ ষোলোয় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ

প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
৬ জানুয়ারি ২০২২, ০৬:১৮ পূর্বাহ্ন

নেগেটিভ হয়ে প্যারিসে ফিরলেন মেসি!

অবশেষে স্বস্তি ফিরেছে পিএসজিতে। পিসিআর টেস্টে নেগেটিভ হয়েছেন লিওনেল মেসি। বড় দিনের ছুটি কাটিয়ে ফিরেছেন প্যারিসেও।
৫ জানুয়ারি ২০২২, ১২:০৫ অপরাহ্ন

জাভির 'আশ্চর্যজনক' জয়

দলের এক ঝাঁক খেলোয়াড় ইনজুরিতে। তার উপর মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এলো করোনাভাইরাস। একের পর এক খেলোয়াড় আক্রান্ত হওয়ায় মোট ১৭ জন খেলোয়াড় মাঠের বাইরে। একাদশ গড়তে বাধ্য হয়েই একাডেমির ৯ জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেন জাভি হার্নান্দেজ। আর সেই দল নিয়েই মায়োর্কার মাঠ থেকে দারুণ জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। তাতে দারুণ উচ্ছ্বসিত বার্সা কোচ।
৩ জানুয়ারি ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত রোনালদো

করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক তারকা রোনালদো নাজারিও।
৩ জানুয়ারি ২০২২, ০৮:০৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করার আর্জি মারিয়াদের

ভার্চুয়ালি দেখা পেয়েছেন প্রধানমন্ত্রীর। কিন্তু তাতে তৃষ্ণা মিটেনি মারিয়া মান্ডাদের। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখার আবদার করেছেন তারা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এমন আর্জিই করেছেন অনূর্ধ্ব-১৯ মহিলা দলের খেলোয়াড়রা।
২ জানুয়ারি ২০২২, ১২:৫৩ অপরাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত মেসি

করোনাভাইরাসের তৃতীয় ঢেউ ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। এবার এ ভাইরাসে আক্রান্ত হলেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসিও। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।
২ জানুয়ারি ২০২২, ১১:৫৮ পূর্বাহ্ন

একাডেমির ৯ খেলোয়াড় নিয়ে মায়োর্কা যাচ্ছে বার্সেলোনা

এমনিতেই লা লিগায় ধুঁকছে বার্সেলোনা, তার উপর মূল দলের ১০ জন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত। তাই বাধ্য হয়েই একাডেমির খেলোয়াড় ডাকতে হয়েছে জাভি হার্নান্দেজকে। 'বি' দলের ৯ জন খেলোয়াড় নিয়ে মায়োর্কার বিপক্ষে খেলবে বার্সেলোনা।
২ জানুয়ারি ২০২২, ১১:০৭ পূর্বাহ্ন

ম্যানচেস্টার ইউনাইটেডের অর্জনে খুশি নন রোনালদো

জুভেন্টাসকে চ্যাম্পিয়ন্স জেতানোর প্রত্যয় নিয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিতে গিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু নিজে সফল হলেও দলীয় স্বপ্ন পূরণ করতে পারেননি। তিন মৌসুম কাটিয়ে এবার ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। কিন্তু এ ক্লাবটিও এখন পর্যন্ত সে অর্থে সফল হতে পারেনি। সবমিলিয়ে ইউনাইটেডে যা অর্জন করেছেন তাতে মোটেও খুশি নন রোনালদো।
১ জানুয়ারি ২০২২, ০৩:৪০ অপরাহ্ন

রদ্রির শেষ মুহূর্তের গোলে আর্সেনালকে হারাল ম্যানসিটি

ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধের সমতা ফেরাতে পারে দলটি। একটু পরই ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। একজন নিয়ে খেলেও দারুণ রক্ষণ শৈলীতে সিটিজেনদের আটকে রেখেছিল তারা। কিন্তু ম্যাচের শেষ দিকে সামান্য ভুলে গোল হজম করতে হয় তাদের। রদ্রির করা সেই গোলেই দারুণ এক জয় নতুন বছর শুরু করল শিরোপাধারীরা।
১ জানুয়ারি ২০২২, ০৩:০৭ অপরাহ্ন

মেসির স্বপ্ন পূরণ, ইতালির প্রত্যাবর্তন, রোনালদোর চূড়ায় আরোহণ

সম্ভবত ফুটবলের সবচেয়ে ঠাসা সূচিতে পূর্ণ একটি বছর কাটল ২০২১ সালে। দুটি মহাদেশীয় কাপের সঙ্গে অলিম্পিক ফুটবল। ঘরোয়া ফুটবল তো ছিলই। কোয়ারেন্টিন জীবনের সঙ্গে মানিয়ে নিয়ে কঠিন চ্যালেঞ্জই পার করলেন ফুটবলাররা।
৩১ ডিসেম্বর ২০২১, ০৬:১৭ পূর্বাহ্ন

মোরাতাকে পেতে মরিয়া জাভি, প্রয়োজনে ছাড়বেন মেমফিসকে

চলতি মৌসুমটা এখন পর্যন্ত বেশ বাজেই কাটছে বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়। লা লিগাতেও অবস্থান ভালো নয়। তাই ভাগ্য ফেরাতে একজন ভালো মানের স্ট্রাইকার হন্যে হয়ে খুঁজছে দলটি। আলভারো মোরাতাকে মনে ধরেছে কোচ জাভি হার্নান্দেজের। প্রয়োজনে এ সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে পেতে চলতি মৌসুমের শুরুতে কেনা মেমফিস ডিপাইকে জুভেন্টাসের কাছে বিক্রি দিতে রাজী তারা।
৩০ ডিসেম্বর ২০২১, ০৪:৪৪ অপরাহ্ন

বার্সেলোনা স্কোয়াডে করোনার হানা, আক্রান্ত মোট ১০ ফুটবলার

করোনাভাইরাসের হানায় নাকাল দশা স্প্যানিশ ক্লাব বার্সেলোনার।
৩০ ডিসেম্বর ২০২১, ১২:০৯ অপরাহ্ন

বেতন না বাড়ালে বার্সা ছাড়তে তৈরি দেম্বেলে!

দলটির কোচ জাভি হার্নান্দেজ ফ্রান্সের এই ফরোয়ার্ডকে ধরে রাখতে ভীষণভাবে আগ্রহী। তবে কাজটা নিঃসন্দেহে খুব কঠিন হতে যাচ্ছে।
৩০ ডিসেম্বর ২০২১, ১১:২৩ পূর্বাহ্ন