কাতার বিশ্বকাপ শেষেই পদত্যাগ করবেন ব্রাজিলিয়ান কোচ
চলতি বছরের শেষে অনুষ্ঠিত হবে কাতার ২০২২ বিশ্বকাপ। আর এ বিশ্বকাপ শেষেই নতুন কোচ খুঁজতে হবে ব্রাজিলকে। কারণ ফলাফল যাই হোক, এর পর আর চুক্তি নবায়ন করবেন না কোচ তিতে।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৯ পূর্বাহ্ন
'আগামী মৌসুমেই বার্সেলোনা ফিরবেন মেসি'
২০ বছরেরও বেশি সময়ের বাঁধন ছিঁড়ে এবার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছেন লিওনেল মেসি। তবে ইচ্ছে করে নয়। ক্লাবের আর্থিক ঘাটতির কারণে বাধ্য হয়ে যেতে হয়েছে তাকে। তবে আগামী মৌসুমেই মেসি ফের কাতালান ক্লাবটিতে বলে বিশ্বাস করেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ছেলে ডিয়েগো সিনাগ্রা।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৮ পূর্বাহ্ন
আরও ৪-৫ বছর খেলতে চান রোনালদো
বয়সটা ৩৭ পেরিয়ে ৩৮ চলছে। তবে এখনও দূর্বার গতিতেই পেশাদার ফুটবল খেলে চলেছেন হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। এই বয়সে খেলা চালিয়ে যাওয়া একটু কঠিন হলেও এখনই থামছেন না এ পর্তুগিজ তারকা। আরও চার-পাঁচ বছর খেলতে চান তিনি।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৪ অপরাহ্ন
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বার্সার প্রতিপক্ষ গালাতাসারাই
নকআউট পর্বের শুরুতেই প্রতিপক্ষ হিসেবে সবচেয়ে কঠিন দলই পেয়েছিল বার্সেলোনা। তবে সে বাধা তারা উতরেছে ভালোভাবেই। এবার কোয়ার্টার ফাইনালের ওঠার লড়াইয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে দলটি। তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের বিপক্ষে খেলবে তারা।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫১ অপরাহ্ন
রাশিয়া থেকে প্যারিসে সরল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল
গত কয়েক দিন থেকেই গুঞ্জন ছিল রাশিয়া থেকে সরে যেতে পারে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। শেষ পর্যন্ত তাই হয়েছে। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার ঘটনায় রাশিয়া থেকে সরিয়ে নেওয়া হলো ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রা সংস্থা উয়েফা।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ন
আমরা আমাদের ফিরে পেয়েছি: পিকে
নাপোলির মাঠে দারুণ এক জয়। পুরো ম্যাচে দাপুটে পারফরম্যান্স। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে প্রতিপক্ষ শিবির। তাতে স্বাগতিকদের রীতিমতো বিধ্বস্ত করেই ইউরোপা লিগের শেষ ষোলোর টিকিট কেটেছে বার্সেলোনা।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৭ পূর্বাহ্ন
নাপোলিকে হারিয়ে শেষ ষোলোয় বার্সেলোনা
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ। ১৩ মিনিটেই দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। কম যায়নি নাপোলিও। ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলে দলটি। কিন্তু পরে আরও দুটি গোল খেয়ে পিছিয়ে পড়ে তারা। দাপুটে লড়াইয়ে এরপর ব্যবধান কমাতে পারলেও ঘুরে দাঁড়াতে পারেনি নাপোলি। অসাধারণ লড়াই শেষে অবশ্য শেষ হাসি হেসেছে কাতালানরাই।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৭ পূর্বাহ্ন
পুতিনের যন্ত্রণাদায়ক মৃত্যু কামনা ম্যানসিটি ফুটবলারের
রাশিয়ান সেনাদের ইউক্রেন আক্রমণকে কেন্দ্র করে পুরো বিশ্বই এখন উত্তাল। যার প্রভাব পড়েছে ফুটবল অঙ্গনেও। বিশেষ করে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার অ্যালেক্সান্ডার জিনচেঙ্কো তো বেজায় খেপেছেন। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেদনাদায়ক এবং যন্ত্রণাদায়ক মৃত্যু কামনা করেছেন তিনি।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১০ অপরাহ্ন
এশিয়ান কাপ বাছাইপর্বে মালয়েশিয়ার গ্রুপে বাংলাদেশ
বৃহস্পতিবার ২৪ জাতির এই আসরের ড্র হয় কুয়ালালামপুরে। ২৪ জাতিকে ভাগ করা হয়েছে ছয়টি গ্রুপে। প্রতি গ্রুপে আছে চার দল
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২১ পূর্বাহ্ন
এলেঙ্গার গোলে হার এড়াল ইউনাইটেড
ভাগ্যটা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গেই ছিল। দুই অর্ধের শেষ দিকে অ্যাতোলেতিকো মাদ্রিদের দুই দুইটি শট ফিরে আসল বারপোস্টে লেগে। তাতে মাদ্রিদের মাঠ থেকে মূল্যবান এক পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে রেড ডেভিলরা।
২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৬ অপরাহ্ন
'গেমচেঞ্জার' কন্তেকে ফেরত পেয়ে দারুণ খুশি টুখেল
চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমের চ্যাম্পিয়ন দল চেলসি। এ শিরোপা জয়ের প্রধান কারিগরই ছিলেন ফরাসি মিডফিল্ডার এনগোলো কন্তে। কিন্তু চলতি মৌসুমে একের পর ইনজুরিতে নিজেকে হারিয়ে খুঁজছিলেন তিনি। তবে আশার কথা ফের ছন্দে ফেরার আভাস দিয়েছেন এ ফরাসি। আর এ গেমচেঞ্জারকে স্বরূপে দেখে দারুণ উচ্ছ্বসিত চেলসি কোচ টমাস টুখেল।
২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৩ পূর্বাহ্ন
'নতুন রোনালদো'র সময় লাগল মাত্র ৩২ সেকেন্ড
চ্যাম্পিয়ন্স লিগের রাজা কে? কোনো সন্দেহ ছাড়াই বলে দেওয়া যায় ক্রিস্তিয়ানোর রোনালদোর নাম। এ আসরে তিনি নানা কীর্তি করবেন এ আর এমন কি? তবে তার উত্তরসূরি কাজটা করা এতোটা সহজ নয়। অন্তত পরিসংখ্যান তাই বলে। সেখানে তার জায়গা পূরণে এক তরুণ গড়লেন নতুন নজির। অভিষেকে দ্রুততম গোলের ইতিহাস গড়লেন জুভেন্টাসের সার্বিয়ান ফরোয়ার্ড দুসান ভ্লাহোভিচ।
২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৪ পূর্বাহ্ন
ভয়ে আর ফুটবল খেলাই দেখেন না আগুয়েরো
হঠাৎই হৃৎস্পন্দন অনিয়মিত হয়ে গেল সের্জিও আগুয়েরোর। ছাড়তে হলো পেশাদার ফুটবল। অথচ কতো স্বপ্ন নিয়েই এবার বার্সেলোনায় যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু সেই ফুটবলই এখন তার জন্য বড় দুঃস্বপ্নের নাম। অবস্থা এমনই দাঁড়িয়েছে ফুটবল খেলা দেখতেও ভয় পান। এমনকি ফুটবলের কোনো সংবাদই রাখেন না এ আর্জেন্টাইন।
২২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫০ পূর্বাহ্ন
মার্চে মালদ্বীপ-মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ
মার্চে ফিফা উইন্ডোতে অর্থাৎ আন্তর্জাতিক ম্যাচের বিরতি চলাকালীন সময়ে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অ্যাওয়ে ম্যাচে মালদ্বীপ ও ঘরের মাঠে মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়ারা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।
২২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৪ পূর্বাহ্ন
এজেন্টের কমিশন বাতিল করলেই দিবালাকে রাখবে জুভেন্টাস
এইতো কদিন আগেই কোপা ইতালিয়ার ম্যাচে সাসসুয়োলোর বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয়ের দিনে পাওলো দিবালাকে থেকে যাওয়ার আকুতি প্রকাশ করেছে জুভেন্টাস ভক্তরা। চিৎকার করে গাইতে থাকেন, 'দিবালা, আমাদের সঙ্গেই থাকো।'
২১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৪ পূর্বাহ্ন
ম্যানচেস্টার ইউনাইটেড ঐক্যবদ্ধ, দাবি রোনালদোর
ম্যানচেস্টার ইউনাইটেডের নেতৃত্ব নিয়ে মুখোমুখি অবস্থানে ক্রিস্তিয়ানো রোনালদো ও হ্যারি মাগুয়েইর। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মিররে প্রকাশিত এমন সংবাদে রীতিমতো ঝড় উঠেছে ফুটবল অঙ্গনে। তবে সব গুঞ্জন থামিয়ে দিয়েছেন রোনালদো। লিড ইউনাইটেডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর জানালেন ঐক্যবদ্ধই আছে রেড ডেভিলরা।
২১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৩ পূর্বাহ্ন
আর্সেনালের 'উপহারে' দারুণ খুশি বার্সেলোনা
ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলায় জড়িয়ে আর্সেনালে ব্রাত্য হয়ে পড়েন পিয়ের-এমেরিক অবামেয়াং। দলের সেরা তারকাকে বেঞ্চেই বসিয়ে রাখে তারা। পরে চলতি মৌসুমের শীতকালীন ট্রান্সফারে চুক্তি বাতিল করে বেচে দেয় ক্লাবটি। সে সুযোগ লুফে নেয় বার্সেলোনা। আর কাতালান ক্লাবে যোগ দিয়ে তৃতীয় ম্যাচেই পেয়েছেন হ্যাটট্রিক। স্বাভাবিকভাবেই বিনে পয়সায় তাকে পেয়ে দারুণ খুশি কাতালানরা।
২১ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৭ পূর্বাহ্ন
সমর্থকরা রিয়ালের পাশেই আছেন, বিশ্বাস আনচেলত্তির
মৌসুমের শুরুটা কী দারুণভাবেই না শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু মাঝ পথে এসে খেই হারিয়ে ফেলেছে তারা। এরমধ্যেই বিদায় নিয়েছে কোপা দেল রে থেকে। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে তো হতশ্রী পারফরম্যান্স। লা লিগায় আগের তিন ম্যাচে একটি জয়। প্রতিপক্ষ দলগুলো আরও বাজে না খেললে হয়তো বড় সমস্যায় পড়তে হতো সেখানেও। সবমিলিয়ে হতাশ হয়ে পড়েছেন সমর্থকরা।
২০ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫০ পূর্বাহ্ন
নঁতের কাছে হারল পিএসজি, এবার নেইমারের পেনাল্টি মিস
কদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত খেলেও লিওনেল মেসির পেনাল্টি মিসে কোনো মতে জয় পেয়েছিল পিএসজি। এবার লিগ ওয়ানের ম্যাচে পেনাল্টি মিস করেছেন নেইমার। অবশ্য জালের দেখা পেয়েছেন এ ব্রাজিলিয়ান। কিন্তু প্রথমার্ধেই তিন গোল হজম করায় নঁতের কাছে হারতেই হোল প্যারিসের ক্লাবটিকে।
২০ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৩ পূর্বাহ্ন
লিভারপুলের জয়ে সালাহ-মানে জুটির কীর্তি
ঘরের মাঠ অ্যানফিল্ডে ৩-১ ব্যবধানে দাপুটে জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫১ অপরাহ্ন