বিশ্বকাপের আগে সতীর্থদের সতর্ক করলেন মার্কুইনহোস-রদ্রিগো

গোটা বিশ্বের নজর এখন কাতারে। ফুটবলের মহাযুদ্ধ শুরুর অপেক্ষায় সবাই। এবারেও শক্তিশালী দলগুলোর মধ্যে অন্যতম ব্রাজিল। ফলে তাদের ভক্তরাও বুঁদ হয়ে আছে মিশন হেক্সার নেশায়। তার আগে ব্রাজিল ফুটবলারদের সতর্কবার্তা ছুড়ে দিলেন দুই সেলেসাও তারকা রদ্রিগো ও মারকুইনহোস। নিজেদের সেরা ভাবাটা বিপদ পয়ে আনতে পারে বলেও মত দেন তারা।
১৮ নভেম্বর ২০২২, ০৮:০০ পূর্বাহ্ন

লিওনেল মেসি: সমাপ্তি কি ঘটবে অর্জনে?

সময়ের সেরার প্রশ্নে সবসময়ই আসবে লিওনেল আন্দ্রেস মেসির নাম। তবে সর্বকালের সেরা হতে আর্জেন্টাইন মহাতারকার প্রয়োজন কেবল একটি বিশ্বকাপ। আর কাতারেই এই কীর্তি গড়ার সম্ভাব্য শেষ সুযোগটা পাবেন ক্ষুদে জাদুকর, বয়সের কাছে যে একদিন হার মানতে হয় সবাইকেই। তবে মেসি শিরোপা জিতুক বা না জিতুক, তার ভক্তদের জন্য ২০২২ বিশ্বকাপ হতে চলেছে অনেক আবেগের, অনেক কান্নার। ফুটবলপ্রেমীদের জন্যও অবসান ঘটতে চলেছে দীর্ঘ একটি যুগের।
১৭ নভেম্বর ২০২২, ০৬:২৫ অপরাহ্ন

ব্রাজিল-পর্তুগালের ‘স্বপ্নের ফাইনাল’ চান রোনালদো

পর্তুগাল অধিনায়ক  ক্রিস্তিয়ানো রোনালদো আশায় আছেন এই দুই দলের ফাইনাল। এরকমটা হলে তা তার কাছে হবে স্বপ্নের মতো ব্যাপার।
১৭ নভেম্বর ২০২২, ০২:১৬ অপরাহ্ন

রোনালদোর দাবি ‘পুরোপুরি সত্য নয়’, জানাল ম্যানসিটি

এবার তার বক্তব্য ভুল বলে জানাল ম্যানচেস্টার ইউনাইটেডের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার সিটি।
১৭ নভেম্বর ২০২২, ০১:৫২ অপরাহ্ন

৭ গোলের সেই ম্যাচ সুযোগ পেলে আগের কৌশলেই খেলত ব্রাজিল

ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলের ব্যবধানে হার, যা ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় অপমানজনক ঘটনা হিসেবেই স্বীকৃত। কোচ লুইস ফিলিপ স্কলারির জন্যও ছিল বড় অপমানজনক। সেই ম্যাচ নিয়ে এখনও আক্ষেপে পুড়ে থাকেন ব্রাজিলিয়ানরা। তবে যদি ম্যাচটা আবার খেলার কোনো সুযোগ পেত তারা, তারপরও কৌশলে কোনো পরিবর্তন করতেন না স্কলারি।
১৭ নভেম্বর ২০২২, ১২:৩৫ অপরাহ্ন

বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেলেন লেভানদোভস্কি

কাতার বিশ্বকাপের উত্তেজনায় কাঁপছে বিশ্ব। ফুটবলের মহাযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত হচ্ছেন তারকারাও। এমন সময়ে দুঃসংবাদ পেতে হলো পোল্যান্ড তারকা রবার্ট লেভানদোভস্কিকে। স্প্যানিশ প্রতিযোগিতায় তিন ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি পেলেন তিনি।
১৬ নভেম্বর ২০২২, ০৪:৫৬ অপরাহ্ন

মেসিকে বলেছি আমি চ্যাম্পিয়ন হব, ওর বিপক্ষে জিতব: নেইমার

'আমরা বিশ্বকাপে পৌঁছে গেছি - এখন চ্যাম্পিয়ন হওয়ার পালা।' দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারের শুরুটা বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই শুরু করলেন নেইমার। এরপর একে একে বললেন নিজের স্বপ্নের কথা। সম্ভাব্য শেষ বিশ্বকাপটা কীভাবে রাঙাতে চান এ ব্রাজিলিয়ান তারকা।
১৬ নভেম্বর ২০২২, ০৩:১০ অপরাহ্ন

তরুণ সতীর্থকে সঠিক সময়ে উপদেশ দেন বেনজেমা

কাতারে শিরোপার অন্যতম দাবিদার রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স। ইনজুরি সমস্যা থাকলেও বেশ ক'জন অভিজ্ঞ ও তরুণ তারকা রয়েছেন দলটিতে। মরুর বুকে ৩৪ বছর বয়সী করিম বেনজেমার সঙ্গে খেলবেন ২০ বছর বয়সী এডুয়ার্ডো কামাভিঙ্গা। বয়সের তারতম্য থাকলেও সিনিয়র সতীর্থের সঙ্গে বোঝাপড়াটা দারুণ বলেই জানালেন তরুণ মিডফিল্ডার।
১৬ নভেম্বর ২০২২, ০২:০২ অপরাহ্ন

'রোনালদো কোচদের জন্য সমস্যা, সতীর্থদের বিপদে ফেলে'

পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রীতিমতো বোমা ফাটিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সরাসরি অভিযোগ করেছেন তার কোচদের উপর। বর্তমান কোচ এরিক টেন হাগ তো বটেই, ছাড় পাননি সাবেক দুই কোচ ওলে গানার সুলশার ও রালফ রাংনিকও। এমনকি ধুয়ে দিয়েছেন তার সাবেক সতীর্থদেরও। তাতে রীতিমতো উত্তাল ফুটবল বিশ্ব। আর এ সকল কারণে রোনালদোকেও এক হাত নিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা আন্তনিও কাসানো।
১৬ নভেম্বর ২০২২, ১২:৫২ অপরাহ্ন

পগবা-কান্তের মতো অভিজ্ঞ না হলেও 'দেখিয়ে দিতে' মুখিয়ে কামাভিঙ্গা

কাতারে শেষ হাসি হাসতে পারলে নতুন এক কীর্তি গড়বে ফ্রান্স। মরুর বুকে কিলিয়ান এমবাপে-করিম বেনজেমারা শিরোপা উঁচিয়ে ধরলে ১৯৬২ সালের পর প্রথমবারের মতো টানা দুটি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করবে কোন দল। কিন্তু এই মিশনের প্রাক্কালে খুব একটা স্বস্তিতে নেই চোট জর্জরিত ফরাসি শিবির। তবে এডুয়ার্ডো কামাভিঙ্গা মনে করছেন দলে ডাক পাওয়া তরুণরাও নিজেদের প্রমাণ করতে সক্ষম।
১৬ নভেম্বর ২০২২, ১২:৩২ অপরাহ্ন

পর্তুগাল শুধু রোনালদোর জন্য খেলে না: পেরেইরা

বয়স ৩৭ ছাড়িয়েছে। খুব অবিশ্বাস্য কিছু না হলে আগামী বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাই নিজের শেষ বিশ্বকাপটা স্বাভাবিকভাবেই রাঙাতে চাইবেন ক্রিস্তিয়ানো রোনালদো। নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড়কে ভালো কিছু উপহার দিতে সতীর্থদের ভাবনাও এমন কিছুই হওয়ার কথা। তবে কাতারে কেবল তারা রোনালদো জন্য নয়, জয়ের জন্যই খেলবেন বলে জানিয়েছেন দলের ডিফেন্ডার দানিলো পেরেইরা।
১৬ নভেম্বর ২০২২, ১১:০৮ পূর্বাহ্ন

এনকুঙ্কুর ইনজুরিতে কপাল খুলল ফ্রাঙ্কফুর্ট স্ট্রাইকারের

বিশ্বকাপ সামনে রেখে ফ্রান্সের দুশ্চিন্তা বেড়েই চলছে। দুই তারকা মিডফিল্ডার পল পগবা ও এনগোলো কান্তের পর ছিটকে যান ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বেও। সর্বশেষ ক্রিস্টোফার এনকুঙ্কুর হাঁটুর চোটে দিদিয়ার দেশমের আক্রমণভাগেও লাগল দুশ্চিন্তার ছোঁয়া। বুধবার এই ফরোয়ার্ডের বদলী ঘোষণা করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)। 
১৬ নভেম্বর ২০২২, ১০:০৯ পূর্বাহ্ন

রোনালদো-ব্রুনোর ‘মজার মুহূর্তের ভুল ব্যাখ্যা হচ্ছে’ 

ক্রিস্তিয়ানো রোনালদো ও  ব্রুনো ফার্নান্দেস জাতীয় দলের পাশাপাশি ক্লাবেও সতীর্থ। তবে দুজনের মধ্যে শীতল সম্পর্ক চলছে বলে জোর গুঞ্জন। পর্তুগালের অনুশীলনে দেখা হওয়ার পর দুজনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
১৬ নভেম্বর ২০২২, ০৪:১৬ পূর্বাহ্ন

ইংল্যান্ড: আদৌ কি ঘরে ফিরবে ফুটবল?

ফুটবলের যেকোনো মেগা আসরের প্রাক্কালেই আশায় বুক বাঁধেন ইংল্যান্ড ভক্তরা। তাদের হৃদয়ে বাজতে থাকে 'ইটস কামিং হোম' গান। কাতারে আরও একবার স্বপ্ন দেখবে ইংলিশরা, আপ্রাণ চেষ্টা চালাবে ১৯৬৬ এর সাফল্যের পুনরাবৃত্তির। গত ৫৬ বছরে কোন মেজর শিরোপা জিততে না পারা থ্রি লায়ন্সরা বড় মঞ্চে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পেরেছে কমই।
১৫ নভেম্বর ২০২২, ০৫:৪৭ অপরাহ্ন

ইনজুরি আক্রান্ত ডেভিসকে নিয়েই কানাডার বিশ্বকাপ দল

৩৬ বছর পর বিশ্বকাপে ফিরছে কানাডা। দল নিয়ে তাই কোন আপোষ করেননি প্রধান কোচ জন হার্ডম্যান। চোট সমস্যা থাকলেও ঠাই পেয়েছেন বায়ার্ন মিউনিখ তারকা আলফনসো ডেভিস। রোববার নিজের বাছাই করা খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন কানাডা কোচ।
১৫ নভেম্বর ২০২২, ০৯:২১ পূর্বাহ্ন

চমকহীন তিউনিসিয়ার বিশ্বকাপ দল

সাম্প্রতিক সময়ে ঘুড়িয়ে ফিরিয়ে যাদের খেলিয়েছেন তাদের নিয়েই কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন তিউনিসিয়ার কোচ জালেল কাদরি। মন্ডের কেবাইয়েরকে ছাঁটাইয়ের পর নতুন কোচ হিসেবে কাদরিকে বদল করা হলেও একই পদ্ধতিতে খেলছে দলটি।
১৫ নভেম্বর ২০২২, ০৮:৪৩ পূর্বাহ্ন

মরক্কোর বিশ্বকাপ দলে জিয়েশ

সাবেক কোচ ভাহিদ হ্যালিলহোজিচের সঙ্গে ঝগড়া করে জাতীয় দল থেকে অবসরই নিয়ে ফেলেছিলেন হাকিম জিয়েশ। তবে ওয়ালিদ রেগরাগুই মরক্কোর কোচ নিযুক্ত হওয়ার পর ফিরেছিলেন দলে। সে ধারায় এবার বিশ্বকাপ স্কোয়াডেও আছেন এ চেলসি তারকা।
১৫ নভেম্বর ২০২২, ০৮:৩৪ পূর্বাহ্ন

ঘানার বিশ্বকাপ দলে 'আয়েউ ব্রাদার্স'

মরুর বুকে ফুটবলের মহাযুদ্ধ শুরু হতে বাকি নেই এক সপ্তাহও। প্রায় সব দলই ঘোষণা করে ফেলেছে তাদের স্কোয়াড। এবার ঘানাও ঘোষণা করল তাদের ২৬ সদস্যের বিশ্বকাপ দল। কোচ অটো আডো সোমবার প্রকাশ করেন তার চূড়ান্ত করা খেলোয়াড়দের তালিকা।
১৫ নভেম্বর ২০২২, ০৭:৫৩ পূর্বাহ্ন

মেক্সিকোর বিশ্বকাপ দলে হিমেনেজ-ওচোয়া-গুয়ার্দাদো

চলতি মৌসুমেই দুই দফা ইনজুরি। প্রথমে হাঁটুর সমস্যা, এরপর কোমরের। তাতে দুই মাসেরও বেশি সময় মাঠের বাইরে। কিন্তু তারপরও তাকে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছে মেক্সিকো। এছাড়া অভিজ্ঞ গোলরক্ষক গুইলারমো ওচোয়া ও মিডফিল্ডার আন্দ্রেস গুয়ার্দাদোকেও রেখেছেন মেক্সিকো কোচ জেরার্দো মার্তিনো।
১৫ নভেম্বর ২০২২, ০৭:৩৯ পূর্বাহ্ন

জাল নথিতে বাছাই-পর্ব খেলা সেই ক্যাসটিও নেই ইকুয়েডরের বিশ্বকাপ দলে

তার জন্মস্থান নিয়ে ভুল তথ্য দেওয়া নিয়ে অনেক বিতর্ক হয়েছে। চিলিতো ফিফার দরবারে ইকুয়েডরকেই বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার আবেদনও করেছিল। তবে শাস্তি পেলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলছে ইকুয়েডর। এবার সেই বায়রন ক্যাসটিওকে বাদ দিয়েই বিশ্বকাপ ঘোষণা করেছে দলটি।
১৫ নভেম্বর ২০২২, ০৭:০৪ পূর্বাহ্ন