আর বাকি তিন ম্যাচ: নেইমার
কাতারের স্টেডিয়াম ৯৭৪ মাঠে সোমবার রাতে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ব্রাজিল। চোখ ধাঁধানো ফুটবল খেলে চার গোল তুলে নেয় প্রথম ৩৬ মিনিটেই।
৬ ডিসেম্বর ২০২২, ০৩:৩৩ পূর্বাহ্ন
টাই-ব্রেকারে জাপানকে হারিয়ে শেষ আটে ক্রোয়েশিয়া
গ্রুপ পর্বের মতো নকআউটেও দেখা মিলল এক 'অদম্য' জাপানের। শক্তির বিচারে সমকক্ষ না হলেও সমানতালে লড়ল তারা। টানা আক্রমণে আদায় করে নিলো গোলও। অন্যদিকে আপ্রাণ চেষ্টা করল ক্রোয়েশিয়াও, পিছিয়ে পড়েও ম্যাচে ফিরল তারা। তবে ৯০ মিনিট যথেষ্ট ছিল না এই দুই দলকে আলাদা করার জন্য। প্রথম অতিরিক্ত সময় ও পেনাল্টি শুটআউটের দেখা মিলল কাতার বিশ্বকাপে। তাতে শেষ হাসি হাসল রাশিয়া আসরের রানার্স আপরা।
৫ ডিসেম্বর ২০২২, ০৫:৪৩ অপরাহ্ন
ব্রাজিলের একাদশে ফিরলেন নেইমার
চোট কাটিয়ে আগের দিন অনুশীলনে ফিরেছিলেন নেইমার। সংবাদ সম্মেলনে সেলেসাও কোচ তিতেও ইতিবাচক সংবাদ দিয়েছিলেন। তবে ধারণা ছিল বেঞ্চ থেকে শুরু করতে পারেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম একাদশেই আছেন এ পিএসজি তারকা। তার সঙ্গে ফিরেছেন দলের সেরা তারকারাও।
৫ ডিসেম্বর ২০২২, ০৫:২৪ অপরাহ্ন
ফাইনালে মেসির সঙ্গে জার্সি বদল করতে চান পেদ্রি
এরমধ্যেই কোয়ার্টার-ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। অপেক্ষায় রয়েছে স্পেন। যে ধারায় দল দুটি আগাচ্ছে তাতে ফাইনালের মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এ দুই দলের মোকাবেলা ফাইনালেই চান স্পেনের তরুণ মিডফিল্ডার পেদ্রি গঞ্জালেস। আর সেখানে মেসির সঙ্গে করতে চান নিজের জার্সি বদল।
৫ ডিসেম্বর ২০২২, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচ নিয়ে মাশরাফির ভাবনা
বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।
৫ ডিসেম্বর ২০২২, ১১:০৯ পূর্বাহ্ন
ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড
প্রথম দুই ম্যাচ জিতলেও শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে হারে কিছুটা ধাক্কা খেয়েছে ব্রাজিল। তবে পাঁচবারের শিরোপাধারীরা নকআউট পর্বে এলেই হয়ে ওঠে অদম্য। অন্যদিকে দক্ষিণ কোরিয়া ঘানার বিপক্ষে হারলেও গ্রুপের শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে সঞ্চয় করেছে আত্মবিশ্বাস। তবে তারকাখচিত ব্রাজিলের বিপক্ষে তারা কতোটা রুখে দাঁড়াতে পারে সেটাই এখন দেখার।
৫ ডিসেম্বর ২০২২, ১০:৫৫ পূর্বাহ্ন
জাপান বনাম ক্রোয়েশিয়া: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড
জাপানের জন্য স্বপ্নের এক বিশ্বকাপে পরিণত হয়েছে কাতার বিশ্বকাপ। জার্মানি-স্পেনের মতো শিরোপা প্রত্যাশীদের গ্রুপে থেকেও ছড়ি ঘুরিয়েছে তারা। অন্যদিকে গত আসরের ফাইনালিস্ট ক্রোয়াশিয়া এখনও দেখা দেয়নি স্বরূপে। তবে যেকোনো সময় জ্বলে উঠতে পারে তারাও। উড়তে থাকা জাপানিরা বড় ম্যাচের চাপ কিভাবে সামলায় সেটাও জানা যাবে এই ম্যাচে।
৫ ডিসেম্বর ২০২২, ১০:৪২ পূর্বাহ্ন
ঝুঁকিতে ছিলেন না পেলে, গণমাধ্যমের উপর ক্ষোভ মেয়েদের
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম 'ফোলহা ডে সাও পাওলো'র বরাতে পুরো বিশ্বে খবরটা রটে যায়। তাদের দাবি ছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন পেলে। কেমোথেরাপি তো কাজ করছেই না, রাখা হয়েছে 'প্যালিয়াটিভ কেয়ার' ইউনিটে। এ সকল সংবাদে বেজায় চটেছেন পেলের দুই মেয়ে কেলি নাসিমেন্তো ও ফ্লাভিয়া নাসিমেন্তো। তাদের বাবার অবস্থা ঝুঁকিপূর্ণ ছিলেন না দাবি করে বর্তমান পরিস্থিতির কথা জানিয়েছেন তারা।
৫ ডিসেম্বর ২০২২, ১০:২২ পূর্বাহ্ন
বাড়িতে ডাকাতি, বিশ্বকাপ ছেড়ে চলে গেলেন ইংল্যান্ডের ফরোয়ার্ড
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, গত শনিবার রাতে স্টার্লিংয়ের বাড়িতে হানা দেয় ডাকাত। এই ঘটনা জানার পর উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। টিম ম্যানেজমেন্টও তাকে দেশে ফেরার অনুমতি দেয়।
৫ ডিসেম্বর ২০২২, ০৯:৩৬ পূর্বাহ্ন
বিশ্রামে মেসিরা, অনুশীলন করলেন কেবল দি মারিয়া
দুই দিনের ব্যবধানে দুটি ম্যাচ খেললেও কোয়ার্টার ফাইনালে নামার আগে ছয় দিন সময় পেয়েছে আর্জেন্টিনা। তাই আগের দিন দলের অনুশীলন না রেখে পুরো দলকে বিশ্রাম দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। তবে ছুটি কাটানোর সুযোগ থাকলেও নেননি আনহেল দি মারিয়া। একাই অনুশীলন করেছেন এ জুভেন্তাস তারকা।
৫ ডিসেম্বর ২০২২, ০৯:৩২ পূর্বাহ্ন
গোল্ডেন বুট নয়, বিশ্বকাপ জিততে এসেছি: এমবাপে
ব্যক্তিগত অর্জনে এখন ওড়ার কথা তার। তবে এমবাপের সকল ভাবনা নিজের দলকে ঘিরে। পোল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়ার পর বললেন গোল্ডেন বুট নয় তার চোখ কেবল বিশ্বকাপ ট্রফিতে।
৫ ডিসেম্বর ২০২২, ০৮:০০ পূর্বাহ্ন
নিজ দেশের তারকার নাম নিয়ে চাকরি হারালেন তুর্কি ধারাভাষ্যকার!
২০০২ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ১১ সেকেন্ডে গোল করেছিলেন সুকুর। যা আজও বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম গোল। বাকিরচিগিল জিয়েশ গোলের পর প্রসঙ্গ ক্রমেই ফিরেছিলেন ২০ বছর আগে। জানিয়েছিলেন, বিশ্বকাপে এটিই সবচেয়ে দ্রুততম গোল নয়, সবচেয়ে দ্রুততম গোল আমাদের তুরস্কের সুকুরের।
৫ ডিসেম্বর ২০২২, ০৬:৫১ পূর্বাহ্ন
ব্রাজিলকে ভয় পাচ্ছে না দক্ষিণ কোরিয়া
দোহার স্টেডিয়াম ৯৭৪ মাঠে বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১টায় কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে নামবে ব্রাজিল-দক্ষিণ কোরিয়া।
৫ ডিসেম্বর ২০২২, ০৪:০৩ পূর্বাহ্ন
বিশ্বকাপের মাঠে মাঠে প্রবলভাবে আছে বাংলাদেশও!
প্রিয় দলের খেলা দেখতে স্টেডিয়ামে কেউ আসছেন প্রিয় দলের জার্সি পরে, কেউ আসছেন বাংলাদেশের পতাকার ডিজাইনে তৈরি জার্সি পরে, কেউ কেউ আসছেন প্রিয় দলের জার্সির রঙের লুঙ্গি পরে আর সবচেয়ে বেশি বাংলাদেশি স্টেডিয়ামে খেলা দেখতে স্টেডিয়ামে আসছেন বাংলাদেশের পতাকা নিয়ে। আর তারা বাংলাদেশের পতাকা পতপত করে উড়াচ্ছেন লুসাইল, আল বায়েত, আল থুমামা, এডুকেশন সিটি সহ বিশ্বকাপের নানা স্টেডিয়ামে।
৫ ডিসেম্বর ২০২২, ০৩:২৬ পূর্বাহ্ন
সেনেগালের বিপক্ষে দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
বিশ্বকাপ তো দূরের কথা, কোন প্রীতি ম্যাচেও এর আগে কখনো সেনেগালের মুখোমুখি হয়নি ইংল্যান্ড। দুই দলের প্রথম সাক্ষাৎ রাঙাল থ্রি লায়ন্সরাই, রীতিমতো ছড়ি ঘুরিয়ে ম্যাচ জিতে নিল তারা। অন্যদিকে সামান্য কয়েকটি সুযোগ তৈরি ছাড়া ম্যাচের অধিকাংশ সময় আক্রমণ রুখতে ব্যস্ত থাকতে হলো আলিউ সিসের শিষ্যদের। ফিনিশিং ব্যর্থতাও পোড়ালো তাদের, সুযোগ বুঝে চেপে ধরল ইংলিশরা।
৪ ডিসেম্বর ২০২২, ০৮:৪৭ অপরাহ্ন
দল হিসেবে খেলেই পর্তুগালকে হারাতে চায় সুইজারল্যান্ড
কাতার বিশ্বকাপে অন্যতম শিরোপাপ্রত্যাশী দল পর্তুগাল। ফার্নান্দো সান্তোসের দলে নেই তারকার কোন অভাব। তবে পর্তুগিজদের শেষ ষোলোর প্রতিপক্ষ সুইজারল্যান্ড শিবিরের চিত্রটা ভিন্ন। দলে ক্রিস্তিয়ানো রোনালদোর মতো কোন তারকা খেলোয়াড় নেই। তাই সাফল্য পেতে দলের সবারই অবদান প্রত্যাশা করছেন সুইস মিডফিল্ডার জেরদান শাকিরি।
৪ ডিসেম্বর ২০২২, ০৩:১৫ অপরাহ্ন
ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের 'বড় সুযোগ' দেখছে জাপান
কাতার বিশ্বকাপে চমকের বন্যা বইয়ে দিয়েছে 'আন্ডারডগ'রা। স্পেন-জার্মানির মতো হেভিওয়েট দলকে পিছনে ফেলে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে পা রেখেছে জাপান, সাফল্যগাঁথা লিখেছে মরক্কো, অস্ট্রেলিয়া, ক্যামেরুন, সৌদি আরবের মতো দলগুলোও। শেষ ষোলোর ম্যাচে রাশিয়া বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের জয়ের বড় সুযোগ দেখছেন জাপান তারকা তাকুমা আসানো।
৪ ডিসেম্বর ২০২২, ০১:৪৮ অপরাহ্ন
ইংল্যান্ড-সেনেগাল ও ফ্রান্স-পোল্যান্ড ম্যাচ নিয়ে মাশরাফির ভাবনা
বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।
৪ ডিসেম্বর ২০২২, ১২:২৭ অপরাহ্ন
ইংল্যান্ড বনাম সেনেগাল: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড
গ্রুপ পর্বে নয় গোল করে শেষ ষোলোতে পা রেখেছে ইংলিশরা। অন্যদিকে প্রথম ম্যাচ হেরেও পরের দুই ম্যাচ জিতে নেয় সেনেগাল। সবচেয়ে বড় তারকা সাদিও মানেকে ছাড়াই এই কৃতিত্ব দেখায় আফ্রিকান দলটি। তবে নকআউটে ইংলিশদের বিপক্ষে ভালো করতে তাদের হতে হবে আরও নিঁখুত। থ্রি লায়ন্সদেরও থাকতে হবে সতর্ক, কাজে লাগাতে হবে সব সুযোগ।
৪ ডিসেম্বর ২০২২, ১১:০৬ পূর্বাহ্ন
ফ্রান্স বনাম পোল্যান্ড: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিততেও শেষ ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল তিউনিসিয়ার বিপক্ষে হারের আক্ষেপে পুড়তে হয়েছে ফ্রান্সকে। অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ম্যাচ হেরেও গোল ব্যবধানে মেক্সিকোকে টপকে নকআউটে পা রেখেছে পোল্যান্ড। দুই দলের লড়াইয়ে শক্তির বিচার ও খেলার ধরণে এগিয়ে থাকবে ফ্রান্সই। ভালো করতে হলে পোলিশদের হতে হবে আরও আক্রমণাত্মক। সঙ্গে রবার্ত লেভানদোভস্কির গোলের মধ্যে না থাকাটাও বাড়তি দুশ্চিন্তা দলটির জন্য।
৪ ডিসেম্বর ২০২২, ১০:১১ পূর্বাহ্ন