প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।
২২ জুন ২০২১, ০১:৫৭ পূর্বাহ্ন
ঘরের মাঠে স্কটল্যান্ডের সঙ্গে ড্র ইংল্যান্ডের
বলের দখল বেশি ছিল ইংল্যান্ডের। কিন্তু প্রতিপক্ষ শিবিরে কাঁপন ধরালো স্কটল্যান্ডই বেশি। স্বাগতিকদের চেয়ে ২টি শট বেশি নিয়েছে তারা। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল মিলেনি। গোল করার দারুণ সুযোগ ছিল ইংল্যান্ডেরও। ব্যর্থ তাদের ফরোয়ার্ডরাও। ফলে ড্র মেনেই মাঠ ছাড়তে হয় প্রতিবেশি দুই দেশকে।
১৮ জুন ২০২১, ০৮:৫৩ অপরাহ্ন
ডি ব্রুইন-লুকাকুর ঝলক, ঘুরে দাঁড়িয়ে বেলজিয়ামের রোমাঞ্চকর জয়
‘বি’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে হেরেছে ডেনমার্ক।
১৭ জুন ২০২১, ০৫:৫৯ অপরাহ্ন
রোনালদোর জোড়া গোলে হাঙ্গেরিকে উড়িয়ে দিল পর্তুগাল
হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গেই নতুন এক রেকর্ডের মালিক হন ক্রিস্তিয়ানো রোনালদো। একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেললেন এ পর্তুগিজ তারকা। আর নিজের অনন্য কীর্তির দিনে জোড়া গোল করেই রাঙিয়ে রাখলেন তিনি। ফলে হাঙ্গেরির বিপক্ষে সহজ জয় দিয়েই ইউরো অভিযান শুরু করল বর্তমান চ্যাম্পিয়নরা।
১৫ জুন ২০২১, ০৫:৫৬ অপরাহ্ন
নেইমারের নৈপুণ্যে টানা ষষ্ঠ জয় ব্রাজিলের
২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে দলটি।
৯ জুন ২০২১, ০২:৩২ পূর্বাহ্ন
বিশাল জয়ে জার্মানির ইউরো প্রস্তুতি
সময়টা ভালো যাচ্ছিল না জার্মানির। প্রথম প্রস্তুতি ম্যাচে ডেনিশদের সঙ্গে ড্র। এর আগে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তো উত্তর মেসেডোনিয়ার কাছে হেরেই বসে তারা। তবে সব ছাপিয়ে ছন্দের দেখা পেয়েছে তারা। লাটভিয়ার জালে রীতিমতো গোল উৎসবে মেতেছে দলটি। তাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিটা ভালোভাবেই সারল তিনবারের চ্যাম্পিয়নরা।
৮ জুন ২০২১, ০৪:৩২ পূর্বাহ্ন
নেদারল্যান্ডসের বড় জয়, জিতেছে ইংল্যান্ড-বেলজিয়ামও
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিয়েছে ফেভারিটরা। সব শেষ প্রস্তুতি ম্যাচে জর্জিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে ১৯৮৮ সালের ইউরো চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। অন্যদিকে রোমানিয়াকে ন্যূনতম ব্যবধানে হারিয়েছে ফুটবলের জনক দেশ ইংল্যান্ড। জয় পেয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বেলজিয়ামও।
৭ জুন ২০২১, ০৩:৫৬ পূর্বাহ্ন
নেইমার-রিচার্লিসনের লক্ষ্যভেদে ব্রাজিলের পাঁচে পাঁচ
পোর্তো আলেগ্রের স্তাদিও রিও-বেইরাতে ইকুয়েডরকে ২-০ ব্যবধানে হারাল তিতের শিষ্যরা।
৫ জুন ২০২১, ০২:৪০ পূর্বাহ্ন
ভালো প্রস্তুতি ফ্রান্স-ইংল্যান্ডের, জার্মানিকে রুখে দিল ডেনমার্ক
আর কদিন পরই শুরু হতে যাচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দামামা। এর আগে প্রস্তুতি সেরে নিচ্ছে ইউরোপের দলগুলো। নিজেদের ঝালাই করে নেওয়ার ম্যাচে আগের দিন নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স ও ইংল্যান্ড। তবে তিন বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন জার্মানিকে রুখে দিয়েছে ডেনমার্ক। এছাড়া স্কটল্যান্ডের সঙ্গে ড্র করেছে নেদারল্যান্ডসও।
৩ জুন ২০২১, ০৪:১৩ পূর্বাহ্ন
চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন চেলসি
প্রথমার্ধের শেষ দিকে মাঝ মাঠ থেকে নিখুঁত এক পাস দিলেন ম্যাসন মাউন্ট। ফাঁকায় বল পেয়ে তার শৈল্পিক সমাপ্তি টানেন কাই হাভার্টজ। আর সেই গোলই শেষ পর্যন্ত ফলাফল নির্ধারণ করে দিল। তাতে ইউরোপ সেরার মুকুট পেল চেলসি। এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরল লন্ডনের দলটি।
২৯ মে ২০২১, ০৮:৫৮ অপরাহ্ন
তৃতীয় হয়ে চ্যাম্পিয়ন্স লিগে সেই লিভারপুল
মৌসুমের শুরুতেই দলের সেরা তিনজন সেন্টার ডিফেন্ডার ইনজুরিতে। তখন থেকেই ধুঁকতে থাকে দলটি। এক সময়ে পয়েন্ট তালিকার সেরা ১০ থেকেও ছিটকে যায়। অনেকেই ভেবেছিলেন আগামী মৌসুমে হয়তো ইউরোপা লিগে জায়গা করে নেওয়াও কঠিন হয়ে যাবে দলটির জন্য। কিন্তু শেষ পর্যন্ত সেই লিভারপুল তৃতীয় হয়েই জায়গা করে নিয়েছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে।
২৩ মে ২০২১, ০৫:০৪ অপরাহ্ন