নামিবিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু জুনিয়র টাইগারদের

নিউজিল্যান্ডে গিয়ে প্রস্তুতি ম্যাচগুলোতে হারলেও যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে অনায়াস জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃষ্টির কারণে ২০ ওভারে নেমে আসা ম্যাচে সাইফ হাসানের দল জিতেছে ৮৭ রানে।
১৩ জানুয়ারি ২০১৮, ০৫:৫৭ পূর্বাহ্ন

উত্তরাঞ্চলের সহজ জয়, নিষ্প্রাণ ড্র বিকেএসপিতে

বিসিএলের দুই ম্যাচের ফল কি হতে যাচ্ছে আগের দিনই টের পাওয়া যাচ্ছিল। শেষ দিনে আহামরি কিছু হয়নি। সিলেটে মধ্যাঞ্চলকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে উত্তরাঞ্চল। বিকেএসপি অমিমাংসিতভাবে শেষ হয়েছে পূর্বাঞ্চল আর দক্ষিণাঞ্চলের খেলা।
১২ জানুয়ারি ২০১৮, ০৬:২২ অপরাহ্ন

অবশেষে ঢাকায় এলো জিম্বাবুয়ে দল

কয়েকদফা পেছানোর পর কয়েকভাগে ভাগ হয়ে অবশেষে শুক্রবার রাতে ঢাকা এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজ খেলতে কোচ হিথ স্ট্রিকসহ একাংশ বিকেল ৫টায় ঢাকায় আসে, রাত ৮টা ও রাত ১১টায় বাকিরা পৌঁছান।
১২ জানুয়ারি ২০১৮, ০৫:২৮ অপরাহ্ন

ঢাকা প্রিমিয়ার লিগে কে কত পারিশ্রমিক পাচ্ছেন

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফট দিয়েছে ক্রিকেট অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এতে আইকন ক্যাটাগরিতে রাখা হয়েছে ১২ ক্রিকেটারকে। পাঁচ সিনিয়র ক্রিকেটারই পাচ্ছেন সর্বোচ্চ পারিশ্রমিক।
১২ জানুয়ারি ২০১৮, ০৬:১২ পূর্বাহ্ন

অ্যাকশনের বৈধতা পেলেন আল-আমিন, সঙ্গে সতর্কতাও

বিপিএলে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর পরীক্ষা দিয়ে পার পেয়েছেন পেসার আল-আমিন হোসেন। তবে তাকে সতর্কও করে দেওয়া হয়েছে। আগামী দুই বছরের মধ্যে ফের রিপোর্টেড হলে তাকে নিষিদ্ধ থাকতে হবে এক বছর।
১২ জানুয়ারি ২০১৮, ০৫:৪৬ পূর্বাহ্ন

মধ্যাঞ্চলের হয়ে লড়লেন কেবল রকিবুল

প্রথম ইনিংসে ১৮৮ রানে গুটিয়ে যাওয়া মধ্যাঞ্চলের উপর বিশাল রানের বোঝা চাপিয়েছিল উত্তরাঞ্চল। দ্বিতীয় ইনিংসে কেবল রকিবুল হাসান দেখিয়েছেন তাগদ। এরপরও হারের মুখে তার দল।
১১ জানুয়ারি ২০১৮, ১২:২৭ অপরাহ্ন

১০ হাজারের আরও কাছে তুষার

জাতীয় দলে ফেরার সম্ভাবনা মিইয়ে গেছে অনেক আগেই। টানা রান করলেও কখন বিবেচনায় আসেননি এ দলেও। তুষার ইমরান তবু বছরের পর বছর খেলে যাচ্ছেন প্রথম শ্রেণির ক্রিকেট।
১১ জানুয়ারি ২০১৮, ১২:০৫ অপরাহ্ন

সেঞ্চুরি দিয়ে ছন্দে ফিরলেন মোসাদ্দেক

চোখের ইনফেকশনে ছিটকে পড়েছিলেন জাতীয় দল থেকে। সুস্থ হয়ে বিপিএলে ফিরলেও ফিরে পাননি ছন্দ। মোসাদ্দেক হোসেন সৈকত ছন্দটা পেলেন বিসিএলে। পূর্বাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চলের হয়ে হাঁকিয়েছেন সেঞ্চুরিল।
১১ জানুয়ারি ২০১৮, ১১:৪৬ পূর্বাহ্ন

ফ্লাইট বিপর্যয়ে জিম্বাবুয়ের প্রস্তুতি ম্যাচ বাতিল

ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না জিম্বাবুয়ে। ফ্লাইট বিপর্যয়ে পৌঁছানোর তারিখে গোলমাল লাগায় শনিবারের প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়েছে।
১১ জানুয়ারি ২০১৮, ১০:৪১ পূর্বাহ্ন

প্রথম শ্রেণিতে মুমিনুলের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি

আগের দিনই কাজটা সেরে রেখেছিলেন। প্রথম দিন শেষে ১৬৯ রান নিয়ে অপরাজিত থাকা মুমিনুল হক দ্বিতীয় দিনেও পা হড়কাননি। তুলে নিয়েছেন প্রথম শ্রেণীতে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি।
১০ জানুয়ারি ২০১৮, ০৬:৫২ পূর্বাহ্ন

শ্রীলঙ্কা দলে চমকের নাম মাদুশঙ্কা

ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ আর জিম্বাবুয়ে দল ঘোষণা করেছে দুদিন আগেই। শ্রীলঙ্কার দল নিয়ে ছিল সবার কৌতুহল। অবশেষে মঙ্গলবার দল দিয়েছে লঙ্কানরা। থিসিরা পেরেরাকে জায়গায় অধিনায়ক করা হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসকে। তবে দলে সবচেয়ে বড় চমক পেসার শিহান মাদুশঙ্কা।
৯ জানুয়ারি ২০১৮, ০৩:০৫ অপরাহ্ন

বিসিএলে ডাবল সেঞ্চুরির পথে মুমিনুল

দক্ষিণ আফ্রিকা সফরে রঙিন পোশাকের দলেও ছিলেন মুমিনুল হক। মাঠে নামতে পারেননি তবু না খেলেই বাদ পড়েন ত্রিদেশীয় সিরিজের দল থেকে। টেস্টে তার জায়গা অনেকটাই পাকা। তার আগে বিসিএলে নিজের ছন্দে থাকার খবর দিয়ে রাখলেন।
৯ জানুয়ারি ২০১৮, ০২:৪৫ অপরাহ্ন

ওয়াকারের কাছে রিভার্স স্যুয়িংয়ের তালিম নিয়েছেন আবুল হাসান

পেস বোলার হিসেবে দলে এসেছিলেন। তবে আবুল হাসান রাজুর প্রথম নামডাক ব্যাট হাতে। টেস্টে ১০ নম্বরে নেমে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন। তবে টানতে পারেননি ক্যারিয়ার। চোট আর ফর্মহীনতায় ফিকে হতে বসেছিল ফেরার পথ।
৯ জানুয়ারি ২০১৮, ০১:০৭ অপরাহ্ন

নিউজিল্যান্ডে হেরেই চলেছে পাকিস্তান

প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে পাকিস্তানকে চাপা দিয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতে পরে ব্যাট করেও জিতল অনায়াসে । দুই ম্যাচেই বাগড়া দিল বৃষ্টি। তাই ডি/এল মেথডে এবার কিউইদের জয় ৮ উইকেটে।
৯ জানুয়ারি ২০১৮, ০৭:২০ পূর্বাহ্ন

পেসারদের দাপটের টেস্টে ফিল্যান্ডারে কুপোকাত কোহলিরা

দুদলের ৪০ উইকেটের ৩৭টিই পড়ল পেসারদের বলে। কোন দলই করতে পারেনি তিনশ রান, আসেনি কোন সেঞ্চুরি। কেউপটাউন টেস্টে ৭২ রানে ভারতকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা
৮ জানুয়ারি ২০১৮, ০৫:১৮ অপরাহ্ন

দলে ফেরা ছিল চ্যালেঞ্জের : এনামুল

এনামুল হক বিজয় দল থেকে ছিটকে পড়েছিলেন চোটে পড়ে। তার হারানো জায়গা আরও ভালো পারফরম্যান্স দিয়ে ধরে রেখেছিলেন ইমরুল কায়েস আর সৌম্য সরকার। এবার ঘরোয়া লিগে টানা ধারাবাহিকতা রেখে দলে ফেরাটা ছিল তার জন্য চ্যালেঞ্জের।
৮ জানুয়ারি ২০১৮, ০৩:১১ অপরাহ্ন

মাশরাফি আস্থা না রাখলে ‘পারতেন না’ মিঠুন

ফিকে হতে থাকা জাতীয় দলে ফেরার স্বপ্ন আবার জাগে এবার বিপিএলের পারফরম্যান্সে। সঙ্গে রংপুর রাইডার্সে পেয়েছিলেন মাশরাফি মর্তুজার ভরসার হাত। তাতেই ফের পেলেন লাল-সবুজ জার্সি।
৮ জানুয়ারি ২০১৮, ০২:৩৫ অপরাহ্ন

ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের টিকেট কত টাকায়, কোথায় মিলবে

ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের জন্য টিকেটের মূল্য নির্ধারণ ও প্রাপ্তিস্থান ঘোষণা করেছে বিসিবি। এবারও টিকেট পাওয়া যাবে অনলাইনে ও খেলার দিন স্টেডিয়াম বুথে।
৮ জানুয়ারি ২০১৮, ০২:০১ অপরাহ্ন

‘চুল বড় রাখা আম্মুর খুব পছন্দের’

খবর রটেছিল জাতীয় দলে সুযোগ না পাওয়া পর্যন্ত নাকি চুল কাটবেন না এনামুল হক বিজয়। প্রায় তিন বছর পর দলে ফিরেছেন। জানালেন অন্য কোন কারণ নয়, মায়ের পছন্দেই রেখেছেন লম্বা চুল। মায়ের পছন্দ আপাতত থাকছে এমন সজ্জা।
৮ জানুয়ারি ২০১৮, ০১:৪১ অপরাহ্ন

দিন সাতেকের অপেক্ষা আল-আমিনের

বিপিএলে বোলিং অ্যাকশন ফের প্রশ্নবিদ্ধ হওয়ার পর পরীক্ষা দিয়েছেন পেসার আল-আমিন হোসেন। সপ্তাহখানেক পর পরীক্ষার ফল আসা পর্যন্ত কোন ম্যাচ খেলতে পারবেন না তিনি।
৮ জানুয়ারি ২০১৮, ০৮:১০ পূর্বাহ্ন