ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব, জিতল হায়দরাবাদ

গুরুত্বপূর্ণ সময়ে নেমে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫, পরে বল হাতে দামি ২ উইকেট। সাকিব আল হাসানের ব্যাটে বলে অবদান রাখার দিনে জয়যাত্রা অব্যাহত সানরাইজার্স হায়দরাবাদের।
৭ মে ২০১৮, ০৬:৩৬ অপরাহ্ন

বিশ্ব একাদশে সাকিব-তামিমের সঙ্গী যারা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচে বিশ্ব একাদশে বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবালসহ কয়েকজনের নাম আগেই দেওয়া হয়েছিল। একাদশ পূরণ করতে এবার দেওয়া হলো বাকিদের নাম। শেষ দুই নাম হিসেবে একাদশে জায়গা হয়েছে নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার লুক রনকি ও মিচের ম্যাকগ্লাগান।
৭ মে ২০১৮, ০৩:০৯ অপরাহ্ন

প্রতিভার খোঁজে নেমেছে বিসিবি

জাতীয় দলের খারাপ সময় আসলে দেশের ক্রিকেটের পাইপলাইন শক্ত না বলে রব উঠে। হাহাকার আছে লেগ স্পিনার, চায়নাম্যান বোলারের, ঝড় তুলতে পারা ব্যাটসম্যানের অভাবও টের পাওয়া যায় টি-টোয়েন্টিতে। পাইপলাইনে খেলোয়াড় সংখ্যা বাড়াতে এবার তাই বেসরকারি ক্রিকেট একাডেমিগুলোর দিকে নজর দিয়েছে বিসিবি। রাজধানীর ৩২টি ক্রিকেট একাডেমিকে নিয়ে বসছে একাডেমি কাপ।
৭ মে ২০১৮, ১২:১৭ অপরাহ্ন

‘আগে পরিণত ছিলাম না তাই ভুল করেছি’

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সেরা পাঁচ বোলারই লেগ স্পিনার। টেস্ট, ওয়ানডেও দলগুলোর ট্রাম্প কার্ড লেগ স্পিনাররা। বিশ্বজুড়ে লেগ স্পিনারদের জয়জয়কারের সময়ে বাংলাদেশে হাহাকার। একমাত্র যিনি সে অভাব পূরণ করতে পারতেন সেই জুবায়ের হোসেন লিখন হারিয়ে গেছেন হুট করেই। তবে সেই হারানোর দায় নিজের উপর নিয়ে ঘুরে দাঁড়ানোর সংকল্প তার।
৬ মে ২০১৮, ১১:০১ পূর্বাহ্ন

জিতেই চলেছে সাকিবের দল

শেষ ওভারে দরকার ছিল ১৪ রানের। চার-ছক্কা মেরে প্রথম পাঁচ বলেই খেলে শেষ করে দেন ইউসুফ পাঠান। নবম ম্যাচে নেমে সানরাইজার্স হায়দরবাদ পায় সপ্তম জয়। দিল্লি ডেয়ারডেভিলসকে উড়িয়ে দেওয়ার দিনে অবশ্য বল হাতে তেমন সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান।
৫ মে ২০১৮, ০৬:৩০ অপরাহ্ন

নাকাল বল নিয়ে কাজ করছেন রুবেল

এবার আইপিএলে পেসারদের নিয়মিত অস্ত্র হয়ে দাঁড়িয়েছে নাকাল বল। আঙুলের ডগায় জোর দিয়ে ফেলা ডেলিভারিতে ভড়কেও যাচ্ছেন ব্যাটসম্যানরাও। রুবেল হোসেন মনে করেন তার করা বাটারফ্লাই ডেলিভারিটাই এখন পরিচিত হয়েছে নাকাল বল নামে। আর সেই ডেলিভারির অনুশীলন তিনি করে আসছেন অনেক দিন থেকেই। বোলিংয়ের এই বৈচিত্র্য আরও ভালোভাবে রপ্ত করতে আরও কাজ করছেন তিনি।
৫ মে ২০১৮, ১১:১৬ পূর্বাহ্ন

চুক্তিতে লিটন দাস 'অটোমেটিক পছন্দ'

কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটার সংখ্যা ১৬ থেকে কমিয়ে ১০ জন করার পর বলা হয়েছিল রুকি শ্রেণিতে নেওয়া হবে আরও তিনজনকে। সেই তিনজনের একজন যে লিটন দাস, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তা জানিয়ে দিয়েছেন অকপটেই।
৫ মে ২০১৮, ০৫:৩৬ পূর্বাহ্ন

আফগানিস্তান সিরিজের সূচি এই সপ্তাহেই

জুনের প্রথম সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও এখনো চূড়ান্ত হয়নি সূচি। তবে এক সপ্তাহের মধ্যেই তা হয়ে যাবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে শনিবার ঘোষণা করা হতে পারে প্রাথমিক দলও।
৩ মে ২০১৮, ১২:১৯ অপরাহ্ন

ল্যাঙ্গারই পেলেন অসিদের দুঃসময় পার করার দায়িত্ব

ড্যারেন লেম্যানের পর জাস্টিন ল্যাঙ্গারই অস্ট্রেলিয়ার কোচ হতে তৈরি ছিলেন। বল টেম্পারিং বিতর্কে ল্যামেনের আগেভাগে সরে দাঁড়ানোর পরই তার নাম স্বাভাবিক কারণে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে। অবশেষে আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে সাবেক এই টেস্ট ওপেনারের নাম ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
৩ মে ২০১৮, ১১:২৭ পূর্বাহ্ন

সমালোচনা শুনতেও ভালো লাগে সৌম্যের

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বছর দুয়েক টানা আলো ছড়িয়েছিলেন সৌম্য সরকার। বাংলাদেশকে জিতিয়েছেন বড় বড় ম্যাচ। বাহবা কুড়িয়েছেন অনেক। সেই ফর্ম যখন হুট পড়ল তখন আবার ধেয়ে এলো সমালোচনার ঝড়। মিষ্টি কিংবা তেতো, কথা যাই হোক। মানুষ তাকে নিয়ে চিন্তা করছে এই ভেবে ভালো লাগে সৌম্যের।
২ মে ২০১৮, ১২:১৬ অপরাহ্ন

ওয়ানডেতে সাতে অবস্থান আরও পোক্ত বাংলাদেশের

টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগুলেও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আগের মতই সাতে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ৩ রেটিং পয়েন্ট বাড়ায় আটে থাকা শ্রীলঙ্কা থেকে বেশ খানিকটা এগিয়ে আছে মাশরাফি মর্তুজার দল। আর ভারতকে হটিয়ে শীর্ষে উঠেছে ইংল্যান্ড।
২ মে ২০১৮, ১০:১২ পূর্বাহ্ন

বাইরে বসে দলের হার দেখলেন মোস্তাফিজ

আগের ম্যাচের মতো এদিনও একাদশে জায়গা পাননি মোস্তাফিজুর রহমান। তিনি না থাকলেও মুম্বাই ইন্ডিয়ান্স আগের ম্যাচ জিতেছিল। এবার মোস্তাফিজ বাইরে বসেই দেখলেন দলের হার।
১ মে ২০১৮, ০৬:৩৮ অপরাহ্ন

যে ‘বিশেষ ড্রিলে’ টি-টোয়েন্টিতে মুশফিকের উন্নতি

নিখুঁত টেকনিক আর ব্যাকরণ সম্মত ব্যাটিংয়ে বাংলাদেশে সবার আগে আসে মুশফিকুর রহিমের নাম। সেকারণে টেস্টে দলের মূল ব্যাটসম্যানও ধরা হয় তাকে। কিন্তু মার কাটারি ক্রিকেট টি-টোয়েন্টিতে মুশফিক পাচ্ছিলেন না সাফল্য। উপায় খুঁজতে খুঁজতে ধর্না দেন কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে। তার কাছ থেকেই পাওয়া ডানহাতের বিশেষ এক ড্রিল বদলে দিয়েছে মোড়।
১ মে ২০১৮, ১১:১৯ পূর্বাহ্ন

আমরা যে উন্নতির ধারায় আছি এটা তারই ফল: মুশফিক

ওয়ানডেতে ধারাবাহিক বাংলাদেশ ভুগছিল টেস্টে। বছর তিনেক ধরে ঘরে মাঠে সাদা পোশাকেও মিলছে সাফল্য। নিজেদের ইতিহাসে প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের আটে উঠা তারই ফল বলে মনে করছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
১ মে ২০১৮, ১০:২৩ পূর্বাহ্ন

প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ে আটে উঠল বাংলাদেশ

সুযোগ এসেছিল শ্রীলঙ্কা সিরিজের। সেসময় তা হাতছাড়া হলেও বেশিদিন অপেক্ষা করতে হয়নি। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো আটে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার আইসিসির প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে সাকিব আল হাসানের দল।
১ মে ২০১৮, ০৮:২৮ পূর্বাহ্ন

‘শুধু সিনিয়রদের দিয়েই ম্যাচ জেতা যাবে না’

গিয়েছিলেন ছুটিতে, তখন তাকে ঘিরে ছড়িয়েছিল গুঞ্জন। রিচার্ড হ্যালসেলকে আর বিসিবি রাখছে না, রটেছিল তেমন খবরও। সত্যি সে ছুটি আর শেষ হয়নি। অবশ্য হ্যালসেলের সঙ্গে কয়েকদিন পরেই সম্পর্ক চুকিয়ে বিসিবি জানিয়েছিল, পারিবারিক কারণে দায়িত্ব ছেড়েছেন জাতীয় দলের সহকারি কোচ। এবার ‘ধন্যবাদ জানাতে’ ঢাকা এসে হ্যালসেলও বললেন কারণ নাকি আসলেই পারিবারিক।বিদায় নিয়ে সাবেক হয়ে যাওয়া এই কোচ বাংলাদেশ দলের হাল হকিকত নিয়েও কথা বলেছেন।
৩০ এপ্রিল ২০১৮, ০১:০৩ অপরাহ্ন

'আমরা কেন্দ্রীয় চুক্তির উপর নির্ভরশীল নই'

এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ছয় ক্রিকেটার। তাদের একজন পেসার কামরুল ইসলাম রাব্বি। সব ফরম্যাটের দলে থাকার সুযোগ হয়নি তার। খেলতেন কেবল টেস্ট। সেখানেও আসেনি প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স। ফলে চুক্তি থেকে বাদ যান তিনি। এতে হতাশ হলেও রুটিরুজিতে খুব ব্যাঘাত দেখছেন না তিনি।
২৯ এপ্রিল ২০১৮, ০২:৪৫ অপরাহ্ন

শেষ ওভারে জিতে শীর্ষে উঠল সাকিবের দল

ব্যাটিংয়ে রান পাননি, বল হাতে দিতে পারেননি প্রয়োজনীয় ছোবল। সাকিব আল হাসানের নিষ্প্রভ থাকার দিনেও তবু হাসিমুখে মাঠ ছেড়েছে তার দল সানরাইজারস হায়দরাবাদ। পেসারদের জ্বলে উঠার দিনে রাজস্থান রয়্যালসকে তারা হারিয়েছে ১১ রানে। ৮ ম্যাচের ছয়টাতেই জিতে তাই উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষেও।
২৯ এপ্রিল ২০১৮, ০২:২২ অপরাহ্ন

বিশ্বকাপের ফরম্যাট নিয়ে রোমাঞ্চিত তামিম

২০১৯ বিশ্বকাপে ফিরে এসেছে ১৯৯২ সালের ফরম্যাট। অংশ নেওয়া ১০ দল প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে খেলবে। সেরা চারদল উঠবে সরাসরি সেমি ফাইনাল। এমন ফরম্যাটের কারণে প্রাথমিক পর্বেই ৯টি ম্যাচ খেলার সুযোগ বাংলাদেশের সামনে। বিশ্ব আসরের এমন ফরম্যাট নিয়ে রীতিমতো রোমাঞ্চিত তামিম ইকবাল।
২৮ এপ্রিল ২০১৮, ১২:৩৭ অপরাহ্ন

কেন টি-টোয়েন্টিতে ফিরবেন মাশরাফি

দেশের ক্রিকেটে প্রসঙ্গটি আবার আলোচিত। কারণ নতুন করে বোর্ড সভাপতি মাশরাফিকে টি-টোয়েন্টিতে ফিরতে বলছেন। না ফিরলে অভিমান ঝরছে তার কণ্ঠে। যেন মাশরাফির নিজের কোন ইচ্ছে থাকতে নেই।
২৮ এপ্রিল ২০১৮, ০৮:৫৯ পূর্বাহ্ন