মাহমুদউল্লাহদের বিদায় করে টিকে রইল সিলেট

এদিনও ঝড়ের শুরু লিটন দাসকে দিয়ে, পরে তাল মিলিয়ে চলেছেন আফিফ হোসেন। শেষ দিকে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানোর দায়িত্ব কাঁধে নিয়ে ঝড় তুলেন সাব্বির রহমান আর মোহাম্মদ নেওয়াজ। সিলেট সিক্সার্সের আরেকবার তেতে উঠার দিনে বড় রান তাড়া করে কুলিয়ে উঠতে পারেনি খুলনা টাইটান্স।
২৬ জানুয়ারি ২০১৯, ১০:১৭ পূর্বাহ্ন

তামিমের প্রত্যাশা ভিন্ন মানুষ হয়ে ফিরবেন সাব্বির

ক্রিকেট পাড়ায় বর্তমানে বিপিএল নিয়ে যতো না আলোচনা হচ্ছে তার ঢের বেশি হচ্ছে সাব্বির রহমানকে নিয়ে। আচরণগত সমস্যার কারণে যিনি কি না আছেন আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা শেষ না হতেই নিউজিল্যান্ড সিরিজের ঘোষিত দলে ফিরে এসেছেন এ ব্যাটসম্যান। আর ফিরে আসায় তাকে শুভকামনা জানাতে ভুল করেননি সতীর্থ তামিম ইকবাল। তবে আশা করছেন, এবার ভিন্ন মানুষ হয়েই ফিরবেন সাব্বির।
২৬ জানুয়ারি ২০১৯, ১০:১৪ পূর্বাহ্ন

শাহজাদকে লুকানোর জায়গা নেই মুশফিকের

আধুনিক ক্রিকেটে ফিটনেস খেলোয়াড়দের জন্য অন্যতম অপরিহার্য একটি অংশ। কিন্তু মাঝে মাঝে কিছু খেলোয়াড় ফিটনেস নামক এ নিয়ামককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খেলে চলেছেন বছরের পর বছর। তাদের মধ্যে চিটাগং ভাইকিংসের আফগানি ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ অন্যতম। দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান তিনি। কিন্তু যদি এই মোটাসোটা খেলোয়াড়কে ফিল্ডিং করতে নামানো হয় তাহলে বেশ দুশ্চিন্তাতেই পড়তে হয় অধিনায়ককে।
২৬ জানুয়ারি ২০১৯, ০৭:০৩ পূর্বাহ্ন

তবুও নিজেদের সেরা মানছেন না মাশরাফি

অ্যালেক্স হেলস ও রাইলি রুশোর জোড়া সেঞ্চুরি। যা টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসেই তৃতীয়বারের মতো ঘটল। তাতে রংপুর রাইডার্সের সংগ্রহ বিপিএলের রেকর্ড ছাড়িয়ে গেল। এমন কীর্তির পরও নিজেদের দলকে সেরা কম্বিনেশনের দল বলছেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাদের চেয়ে ঢের শক্তিশালী দল এবারের আসরে রয়েছে বলে মনে করেন অধিনায়ক।
২৬ জানুয়ারি ২০১৯, ০৪:৪৬ পূর্বাহ্ন

হেলস-রুশোর তাণ্ডবের দিনে রেকর্ড গড়ে জিতল রংপুর

চট্টগ্রামের সাগরিকা মাঠের খুব কাছেই সমুদ্র। এই সমুদ্র পাড়ের মাঠে এদিন যেন হানা দিল সাইক্লোন। তাতে চট্টগ্রাম উপকূল ভেসে গেল রান বন্যায়। সেই সাইক্লোন বইয়ে দিয়ে বিপিএলে ইতিহাস গড়লেন অ্যালেক্স হেলস আর রাইলি রুশো। এমন ম্যাচে রংপুর রাইডার্সের হেরে যাওয়া হতো আরেক ইতিহাস। সেটা হয়নি। রেকর্ডময় ম্যাচে উৎসব করেছে মাশরাফি মর্তুজার দল।
২৫ জানুয়ারি ২০১৯, ০৪:৩৬ অপরাহ্ন

জোড়া সেঞ্চুরির বিরল রেকর্ডে রংপুরের ইতিহাস

২০০৩ সালে ঘরোয়া ক্রিকেটে প্রথম টি-টোয়েন্টি খেলার প্রচলন শুরু করে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। এরপর এ সংস্করণের বয়স হয়ে গেছে প্রায় ১৬ বছর। লম্বা এ সময়ে মাত্র দুইবার এক ইনিংসে জোড়া সেঞ্চুরি দেখেছে ক্রিকেট বিশ্ব। তৃতীয় রেকর্ডটি গড়লেন রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস ও রাইলি রুশো। আর তাদের জোড়া সেঞ্চুরিতে রান সংগ্রহে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন রেকর্ডই গড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
২৫ জানুয়ারি ২০১৯, ০৩:১৫ অপরাহ্ন

যেন ঘোষণা দিয়েই সেঞ্চুরি করলেন হেলস

ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স ও রাইলি রুশো। রংপুর রাইডার্সের টপ অর্ডারের চার ব্যাটসম্যান। চার জনই খেলতে পছন্দ করেন আক্রমণাত্মক ব্যাটিং করতে। তার জন্য ব্যাটিং উইকেট হলে যেন সোনায় সোহাগা। ঠিক তেমনটাই মিলল চট্টগ্রামে। আর তাই দেখে আগের দিনই হেলস বলে দিয়েছিলেন, এ মাঠে আমরা ভালো খেলবো। আর খেললেনও। করলেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।
২৫ জানুয়ারি ২০১৯, ০২:৩৪ অপরাহ্ন

সমীকরণ কঠিন হয়ে গেল রাজশাহীর

পয়েন্ট তালিকায় অনেক পেছনেই অবস্থান করছিল সিলেট সিক্সার্স। তাই তাদের বিপক্ষে জয় পেতে মরিয়াই ছিল রাজশাহী কিংস। কিন্তু চট্টগ্রামে তাদের বিপক্ষে এদিন পাত্তাই পায়নি দলটি। ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরে উল্টো টুর্নামেন্ট কঠিন করে ফেলেছে তারা। এমনটাই বললেন রাজশাহীর অলরাউন্ডার ফজলে মাহমুদ রাব্বি।
২৫ জানুয়ারি ২০১৯, ০১:৪৪ অপরাহ্ন

জহুর আহমেদ স্টেডিয়ামে বিদ্যুৎ ছিল না পৌনে এক ঘণ্টা

চলছিল রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্সের মধ্যেকার খেলা। ১৮১ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল রাজশাহী। মাঠ পথে হঠাৎ চলে যায় বিদ্যুৎ। বন্ধ থাকে প্রায় পৌনে এক ঘণ্টা (৪৩ মিনিট)। তাতে বন্ধ ছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন। বন্ধ ছিল ইলেকট্রনিক্স বিলবোর্ডও।
২৫ জানুয়ারি ২০১৯, ১১:৫৭ পূর্বাহ্ন

বদলে যাওয়া সিলেটের কাছে পাত্তা পেল না রাজশাহী

উড়ন্ত সূচনায় সুর বেধে দিয়েছিলেন লিটন দাস। তাতে তাল মিলিয়ে ঝড় তুলেন জেসন রয়। ব্যাটে বলেই অবদান রাখেন সোহেল তানভীর। বাঁচা-মরার ম্যাচে অনেক অদল-বদল করে নামা সিলেট সিক্সার্সের কাছে পাত্তাই পায়নি রাজশাহী কিংস।
২৫ জানুয়ারি ২০১৯, ১১:৩৮ পূর্বাহ্ন

এবার সিলেটের অধিনায়ক কাপালী

আবারো নেতৃত্বে বদল এনেছে সিলেট সিক্সার্স। চট্টগ্রামে প্রথম দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে অধিনায়ক হিসেবে টস করেছেন অভিজ্ঞ ক্রিকেটার অলোক কাপালী। ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার পর আগের ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার সোহেল তানভির।
২৫ জানুয়ারি ২০১৯, ০৮:০৮ পূর্বাহ্ন

শীর্ষে থেকেই ঘরের মাঠে নামছে চিটাগং

জ্বলে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। এর মধ্যেই ঢাকা-সিলেট-ঢাকা হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের পর্ব শেষ হয়েছে তিনটি। কিন্তু কাগজে কলমে এখনও নকআউট পর্বে খেলার সুযোগ রয়েছে সবগুলো দলের। আজ শুক্রবার থেকে এ আসর শুরু হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে। আর শীর্ষে থেকেই নিজেদের নগরীতে মাঠে নামছে চিটাগং ভাইকিংস।
২৫ জানুয়ারি ২০১৯, ০৫:৪০ পূর্বাহ্ন

সাব্বিরের ‘দ্বিতীয় জীবন’, ধন্যবাদ দিলেন মাশরাফিকে

একে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ, তারপর আবার রানও নেই ব্যাটে। মাঠের বাইরে তো উচ্ছৃঙ্খল জীবন। কিন্তু তারপরও নিউজিল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলে জায়গাটা পেয়ে গেলেন সাব্বির রহমান। তাই এটাকে নিজের দ্বিতীয় জীবনই বললেন তিনি। আর যেহেতু অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জোরালো দাবীতে জায়গাটা পেয়েছেন তাই তাকে বিশেষ ধন্যবাদ দিতে ভুল করেননি এ ড্যাশিং ব্যাটসম্যান।
২৪ জানুয়ারি ২০১৯, ০২:৫৯ অপরাহ্ন

চট্টগ্রামেই ঝড় তুলবেন গেইল-ডি ভিলিয়ার্সরা!

মিরপুরের উইকেট বরাবরই স্পিনবান্ধব। মারকুটে ব্যাটসম্যানদের জন্য একটু যেন কঠিনই হয়ে যায়। আর সেখানেই নিজের ছন্দ খোঁজার সংগ্রামে অনেকটা সফল ক্রিস গেইল। সফল অ্যালেক্স হেলসও। প্রত্যাশা পূরণ না করতে পারলেও খারাপ করেননি ডি-ভিলিয়ার্স। আর রাইলি রুশো তো দুর্দান্ত ছন্দে। সেই ব্যাটসম্যানরাই আগামীকাল নামছেন চট্টগ্রামের উইকেটে। যেটা অনেকটাই ব্যাটিং স্বর্গ হিসেবে পরিচিত। আর তাই এখানেই সতীর্থরা ঝড় তুলতে সক্ষম হবে বলেই মনে করেছেন ইংলিশ তারকা হেলস।
২৪ জানুয়ারি ২০১৯, ০১:৫৫ অপরাহ্ন

দুর্ভাগা আশরাফুল

পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। চিটাগং ভাইকিংসের হয়ে প্রথম দুই ম্যাচে মাঠেও নেমেছিলেন। কিন্তু এরপর আর সেরা একাদশে দেখা যায়নি তাকে। কিন্তু শেষ যে ম্যাচ খেলেছিলেন, সে ম্যাচে খুব একটা খারাপও করেননি। তাই নিজেকে দুর্ভাগাই ভাবছেন টেস্ট ক্রিকেটের অভিষেকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।
২৪ জানুয়ারি ২০১৯, ১২:৪১ অপরাহ্ন

সাব্বিরের অমন ফেরা: কি বার্তা পেল তরুণরা

আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞা থাকার মধ্যেই জাতীয় দলে ফেরানো হয়েছে সাব্বির রহমানকে। তাকে দলে নিতেই হবে এই ভাবনায় এক মাস কমিয়ে দেওয়া হয় শাস্তি। দল ঘোষণার আগেই এই খবর জানাজানি হয়ে যাওয়ায় তা অবশ্য চমক হয়ে আসেনি। তবে সাব্বির এভাবে আবার দলে ফেরার উঠেছে কতগুলো প্রশ্ন।
২৪ জানুয়ারি ২০১৯, ০৯:৫৬ পূর্বাহ্ন

টেইলর-ভিসের নৈপুণ্যে জিতল খুলনা

ব্র্যান্ডন টেইলর, ডেভিড ভিসে এনে দিয়েছিলেন চ্যালেঞ্জিং পূঁজি। নিকোলাস পুরান আর মোহাম্মদ নাওয়াজের রুদ্রমূর্তিতে সেই রান টপকানোর আশা দেখেছিল সিলেট সিক্সার্স। তাদের থামিয়ে বল হাতেও ঝলক দেখিয়েছেন ভিসে। তলানির দুই দলের লড়াইয়ে তাই হেসেছে মাহমুদউল্লাহর খুলনা টাইটান্স।
২৩ জানুয়ারি ২০১৯, ০৪:২৬ অপরাহ্ন

ফর্ম ও কন্ডিশন বিবেচনায় বাদ পড়েছেন ইমরুল

নিউজিল্যান্ড সিরিজের জন্য টেস্ট ও ওয়ানডে দুই স্কোয়াডই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে কোথাও জায়গা মিলেনি ইমরুল কায়েসের। অথচ গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে কি দুর্দান্ত ছন্দেই না ছিলেন তিনি। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনা করেই দল থেকে বাদ পড়েছেন এ ব্যাটসম্যান। দল ঘোষণা শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
২৩ জানুয়ারি ২০১৯, ০২:৫৮ অপরাহ্ন

শফিউলকে রেখে তাসকিনকে দলে নেওয়ার ব্যাখ্যায় নান্নু

নিউজিল্যান্ড সিরিজ দিয়েই আবার বাংলাদেশ জাতীয় দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। তাও আবার ওয়ানডে ও টেস্ট দুই সংস্করণেই। অথচ এর আগে প্রায় ১৫ মাস জাতীয় দলের বাইরে ছিলেন এ পেসার। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনা করেই টাকা আবার জাতীয় দলে ফেরানো। দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
২৩ জানুয়ারি ২০১৯, ০১:৫২ অপরাহ্ন

মাশরাফির ‘জোরালো দাবিতে’ দলে সাব্বির

একের পর এক শৃঙ্খলাভঙ্গের ইস্যু জড়ো হওয়ায় ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন সাব্বির রহমান। কিন্তু নিষেধাজ্ঞার মেয়াদ ছয়মাস পূরণ না হতেই তাকে ফিরিয়ে আনা হয়েছে দলে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, ডিসিপ্লিনারি কমিটি সাব্বিরের নিষেধাজ্ঞার মেয়াদ এক মাস কমিয়ে দিয়েছিল আর সাব্বিরকে দলে পেতে ভীষণ মরিয়া ছিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজা।
২৩ জানুয়ারি ২০১৯, ১২:২৭ অপরাহ্ন