নিউজিল্যান্ডের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির পাওনা বিশ্বকাপে বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি

গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোমাঞ্চকর ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের দিকে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। ইংল্যান্ডের মাঠে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুদল। ৫ জুন বিশ্বকাপের সেই ম্যাচের বাকি এখনো অনেক দিন। তবে কিউই ব্যাটসম্যান রস টেইলর মনে করছেন বাংলাদেশকে এখন থেকে হারিয়ে হারিয়ে আত্মবিশ্বাস তাতিয়ে সেই ম্যাচের প্রস্তুতি নিতে চান তারা।
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০২ পূর্বাহ্ন

শেষ ওয়ানডেতে নেই মিঠুন, মুশফিকের অবস্থার উন্নতি

প্রাথমিক পরীক্ষার পরই জানা গিয়েছিল শেষ ওয়ানডেতে মোহাম্মদ মিঠুনের খেলার সম্ভাবনা ক্ষীণ। স্ক্যান করানোর পর আনুষ্ঠানিকভাবেও জানা গেল শেষ ওয়ানডে তো বটেই, অন্তত ১০-১২ দিনের মাঠের বাইরে চলে গেছেন প্রথম দুই ওয়ানডেতে দলের হাল ধরা এই ব্যাটসম্যান। তবে চোট থাকা আরেক ভরসা মুশফিকুর রহিমের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২০ পূর্বাহ্ন

‘বিশ্বকাপ দলে খুব বেশি অদল-বদল হবে না’

নিউজিল্যান্ড সিরিজ শেষ করে বিশ্বকাপের আগে আরও অন্তত চারটি ওয়ানডে খেলার সুযোগ আছে বাংলাদেশের। তবে মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগেই যে বিশ্বকাপের চূড়ান্ত দল দিয়ে দিতে হবে, আর সেকারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে তৃতীয় ওয়ানডেই হবে বিশ্বকাপের দল ঘোষণার আগে শেষ ওয়ানডে। অধিনায়ক মাশরাফি মর্তুজা মনে করছেন বর্তমান স্কোয়াডে মোটামুটি অভিজ্ঞ ক্রিকেটাররা থাকায় বিশ্বকাপ দলে খুব বেশি আর অদল বদলের সুযোগ নেই।
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:২৪ পূর্বাহ্ন

ডানেডিনের ব্যাটিং স্বর্গে ভয় তাড়ানোর আশা

আগের দুই ম্যাচেও শুরুর এক ঘণ্টা বাদে উইকেট ছিল ব্যাটসম্যানদের পক্ষেই। কিন্তু প্রথম এক ঘণ্টাতেই যে দুই ম্যাচে সর্বনাশ যা হওয়ার হয়ে গিয়েছিল বাংলাদেশের। সিরিজ খুইয়ে তৃতীয় ওয়ানডে খেলতে ডানেডিনে এসে বাংলাদেশ পাচ্ছে ব্যাটিং স্বর্গ। সেই স্বর্গেও ভয় আছেই, চোট সমস্যায় আছে একাদশ সাজানোর ফ্যাসাদ। আবার ভয় তাড়িয়ে অন্তত একটা জয়ের খোঁজেও মরিয়া মাশরাফি মর্তুজার দল।
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০৩ পূর্বাহ্ন

পাঁচ সেঞ্চুরিতেও যে বিবেচনায় বাড়েনি আশরাফুলের পারিশ্রমিক

গেল বছর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আশরাফুল। পারিশ্রমিক হিসেবে সেবার তার মূল্য ছিল ১৫ লাখ। এবারও ‘বি’ প্লাস ক্যাটাগরি থেকে ১৫ লাখ টাকা পারিশ্রমিকই ধরা হয়েছে তার। আগের বছর এতগুলো সেঞ্চুরি করেও যে কারণে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের পারিশ্রমিক বাড়েনি তার ব্যাখ্যা দিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান কাজি ইনাম।
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:২০ অপরাহ্ন

যুবদলকে দারুণ জয় পাইয়ে নিজেকে চেনালেন মাহমুদুল

রান তাড়ায় চতুর্থ ইনিংসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে ছিল পাহাড় ডিঙানোর চ্যালেঞ্জ। মাহমুদুল হাসান জয়ের দারুণ সেঞ্চুরিতে দ্বিতীয় যুব টেস্টে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত ইতিবাচক মেজাজ নিয়ে মাহমুদুলরা শেষ দিনেই তুলেছে ২৯৯ রান।
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৪৮ অপরাহ্ন

প্রথম ১০-১৫ ওভারের বিপদ কাটাতে চান তামিম

প্রথম দুই ওয়ানডেতেই একই রকম ভুলের চক্করে বিপদ হানা দেয় বাংলাদেশের ইনিংসে। আগে ব্যাটিংয়ে গিয়ে কিউই পেসারদের পেস-স্যুয়িং সামলাতে পারেননি টপ অর্ডার ব্যাটসম্যানরা। তালগোল পাকিয়ে শুরুতেই ম্যাচ থেকে তাই ছিটকে যায় বাংলাদেশ। এরপর কেবল একপেশে লড়াইয়ে মানতে হয়েছে হার। সিরিজের হিসাব নিকাশে শেষ ম্যাচটা আনুষ্ঠানিকতার হলেও শুরুর ওই বিপদ দশা থেকে বেরুনোর ইচ্ছা ওপেনার তামিম ইকবালের।
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৫ অপরাহ্ন

তৃতীয় ওয়ানডের আগে চোটে মিঠুন-মুশফিক, ওয়ানডে দলে মুমিনুল

দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সময়ই হ্যামস্ট্রিংয়ে চোট পান মোহাম্মদ মিঠুন। সেই চোটের কারণে তৃতীয় ওয়ানডেতে তাকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এদিকে মুশফিকুর রহিম ব্যথা পাঁজরে। তার খেলা নিয়েও তাই তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ডেই থাকা মুমিনুল হককে যুক্ত করা হয়েছে ওয়ানডে দলে।
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৬ পূর্বাহ্ন

প্রিমিয়ার লিগের আগে টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু ২৫ ফেব্রুয়ারি

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আগে অংশ নেওয়া ক্লাবগুলোকে নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ১২ দল নিয়ে চার গ্রুপে ভাগ হওয়া এই টুর্নামেন্ট শুরু হবে ২৫ ফেব্রুয়ারি, শেষ হবে ৩ মার্চ। এই কারণে প্রিমিয়ার লিগ ১ মার্চ থেকে পিছিয়ে শুরু হবে ৮ মার্চ থেকে।
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৬ পূর্বাহ্ন

শেখ জামালে মাহমুদউল্লাহ, শাইনপুকুরে মোস্তাফিজ, লিটন মোহামেডানে

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্লেয়ার্স ড্রাফটে শেখ জামাল ধানমন্ডি ক্লাব দলে নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। শাইনপুকুর ক্রিকেট ক্লাব ড্রাফট ভাগ্যে পেয়েছে মোস্তাফিজুর রহমানকে। গত কয়েক আসর থেকে ভালো দল করতে না পারা ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব দলে নিয়েছে ঘরোয়া ক্রিকেটের সেরা পারফর্মারদের একজন লিটন কুমার দাসকে।
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৭ পূর্বাহ্ন

সাকিব আইপিএল খেলতে খুব আগ্রহী: নাজমুল

সামনে বিশ্বকাপ। কোন রকম ঝুঁকি না নিতে তাই এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে মোস্তাফিজুর রহমানকে অনুমতি দিচ্ছে না বিসিবি। তবে সাকিব আল হাসানের ব্যাপারে ভিন্ন সুর শোনালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। আইপিএল খেলার ব্যাপারে সাকিবের ইচ্ছাকেই গুরুত্ব দেবেন তারা।
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৩ অপরাহ্ন

শাস্তি পেলেন মাহমুদউল্লাহ

দুই ম্যাচ হেরে এর মধ্যেই ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সে দুই ম্যাচে আবার লড়াইটাও ঠিকভাবে করতে পারেনি টাইগাররা। আর উপর আবার দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি মিলেছে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মাহমুদউল্লাহর। অবশ্য তিনি একাই পাননি। পেয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টও।
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৩ পূর্বাহ্ন

প্রিমিয়ার লিগে কোন ক্রিকেটারের কত পারিশ্রমিক

বিশ্বকাপের জন্য নিজেদের সতেজ রাখতে ঢাকা প্রিমিয়ার লিগ থেকে আগেই বিশ্রাম চেয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। চোটে পড়ে খেলারই বাইরে আছেন সাকিব আল হাসান। বাংলাদেশের শীর্ষ পাঁচ ক্রিকেটারের মধ্যে বাকি দুইজন মাশরাফি মর্তুজা ও মাহমুদউল্লাহ রিয়াদ প্রিমিয়ার লিগের একটা পর্যায় থেকে অংশ নেবেন। অনুমিত ভাবেই সিনিয়র এই দুই ক্রিকেটারই এবার পাচ্ছেন সর্বোচ্চ পারিশ্রমিক।
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪১ পূর্বাহ্ন

বাংলা জানা এক কিউই নারী পুলিশ অফিসারের গল্প

ক্রাইস্টচার্চে হেগলি ওভালে তখন বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে চলছে। দায়িত্বরত কিউই নারী পুলিশ অফিসার বাংলাদেশের সাংবাদিক দেখে স্পষ্ট বাংলায় উঠলেন, ‘কেমন আছ? আমি বাংলাদেশকে ভালোবাসি?’ ভাষার মাসে বিদেশিনীর মুখে বিদেশ বিভূঁইয়ে বাংলা শোনা হকচকিয়ে যাওয়ার মতই ব্যাপার। নাদনী ভিকারস নামের সেই অফিসারের সঙ্গে খানিক গল্পে জানা গেল তার বাংলা শেখা আর বাংলাপ্রেমের গল্প।
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:২৪ পূর্বাহ্ন

কুসল পেরেরার বীরত্বে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়

যখন নবম উইকেট পরে তখন টেস্ট জিততে শ্রীলঙ্কার চাই ৭৮ রান। তখন ৮৬ রানে ব্যাট করা কুসল পেরেরা একাই করলেন আরও ৬৭ রান, শেষ উইকেটে বিশ্ব ফার্নান্ডোর সঙ্গে গড়লেন ৭৮ রানের জুটি। রান তাড়ায় যে জুটি গড়ল বিশ্ব রেকর্ড। রোমাঞ্চকর ম্যাচে জিতল শ্রীলঙ্কা, আরও একবার জিতল যেন টেস্ট ক্রিকেটের সৌন্দর্যও।
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৩ অপরাহ্ন

নির্দিষ্ট সময়ে বকেয়া পরিশোধ, অন্যথায় কঠোর শাস্তি

১০ মাসের বেশি সময় পার হলো শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের গত আসর। অথচ এখনও পুরো বকেয়া টাকা বুঝে পায়নি কলাবাগান ক্রীড়া চক্রের খেলোয়াড়রা। তাদের বকেয়া বুঝিয়ে দেওয়ার আগেই চলতি বছরের প্রিমিয়ার লিগ শুরু করতে যাচ্ছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। দল বাছাই প্রক্রিয়ার প্লেয়ার্স ড্রাফট ১৮ ফেব্রুয়ারি আর লিগ শুরু হচ্ছে ১ মার্চ। তবে আগামীতে নতুন করে সমস্যা সৃষ্টি না লক্ষ্যে নিয়ম না মানা ক্লাবগুলোকে কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সিসিডিএম।
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪০ অপরাহ্ন

এক গাপটিলের সঙ্গেই পেরে উঠল না বাংলাদেশ

ভেন্যু বদলেছে, আবহাওয়ার পরিস্থিতি বদলেছে। কিন্তু ম্যাচের দৃশ্যপটে বদল খুব সামান্য। খানিকটা এদিক সেদিক করে হুবহু যেন আগের ম্যাচেরই ছবি। নেপিয়ার থেকে ক্রাইস্টচার্চ। হতাশা থেকে বেরুতে পারেনি বাংলাদেশ। বরং নিমজ্জিত হয়েছে আরও গভীর হতাশায়। নিউজিল্যান্ডের মাঠে স্বাগতিকদের সঙ্গে পেরে না উঠার তিক্ত ইতিহাস হয়েছে আরও ভারি।
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১৬ পূর্বাহ্ন

নেপিয়ার থেকে ক্রাইস্টচার্চ : বদলালো না ব্যাটিংয়ের দশা

নেপিয়ার থেকে ক্রাইশ্চার্চে। শীতল হাওয়ার দাপট বেড়েছে, কন্ডিশনকে প্রথম চ্যালেঞ্জ মানা বাংলাদেশ পেয়েছে আরও কঠিন পরিস্থিতি। এদিন টস ভাগ্যও আসেনি পক্ষে। প্রতিকূলতা জেতার মানসিকতাও দেখাতে পারেননি ব্যাটসম্যানরা। একটু এদিক সেদিক করে ঠিক আগের ম্যাচের মতই যেন সবই হয়েছে পুনরাবৃত্তি। বলা উচিত ভুলের পুনরাবৃত্তি।
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০২:০৪ পূর্বাহ্ন

আপডেট: গাপটিলের ব্যাটে উড়ে গিয়ে বাংলাদেশের সিরিজ হার

ক্রাইশ্চার্চে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৮ অপরাহ্ন

মিরাজের বিশ্বাস, সিরিজও জিতবে বাংলাদেশ

নিউজিল্যান্ডে গিয়ে প্রথম ম্যাচে নেমেই রীতিমতো নাকানিচুবানি খেতে হয়েছে বাংলাদেশকে। পেস-স্যুয়িংয়ে নাকাল হয়েছেন ব্যাটসম্যানরা। বোলাররা প্রতিপক্ষে ফেলতে পারেননি ধন্দে। দ্বিতীয় ওয়ানডেতে তাই বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। তবে মেহেদী হাসান মিরাজ মনে করছেন এই জায়গা থেকে এমনকি সিরিজ জিতেও যেতে পারেন তারা।
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৩ পূর্বাহ্ন