নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট জিতল আফগানিস্তান

নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিলেন আফগানিস্তান আর আয়ারল্যান্ডে। ইতিহাস গড়ার হাতছানি ছিল দু'দলেরই। সেই ইতিহাস আগে স্পর্শ করল আফগানরা। আইরিশদের দাপটের সঙ্গে হারিয়ে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে তারা।
১৮ মার্চ ২০১৯, ১১:৪১ পূর্বাহ্ন

আবাহনীর হয়ে নামছেন সৌম্য

ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলার ট্রমা কাটাতে ক্রিকেটারদের পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান। তবে ঢাকা প্রিমিয়ার লিগ খেলার জন্য সেই বিশ্রাম খুব একটা নিলেন না কয়েকজন ক্রিকেটার। সোমবার সৌম্য সরকার যোগ দিয়েছেন আবাহনী অনুশীলনে। মঙ্গলবার চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলতেও নামার কথা তার।
১৮ মার্চ ২০১৯, ১১:২৭ পূর্বাহ্ন

দেশবাসীর কাছে মাহমুদউল্লাহর আকুতি

ক্রাইস্টচার্চ টেস্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনটা আরেকটু আগে শেষ হলে কি বড় বিপদটাই না হয়ে যেত! মাহমুদউল্লাহর মনে এখন ঘুরছে এই কথাই। সংবাদ সম্মেলনে দেরি হওয়ায়ই তো নামাজে যেতে হয়েছে মিনিট দশেক দেরি। অনিচ্ছাকৃত এই দেরিটাই এখন বাংলাদেশের ক্রিকেটারদের কাছে সৌভাগ্যের সময়। তবে নিজেরা বাঁচলেও যা দেখেছেন সেই নারকীয় রক্তারক্তি ছবি মন থেকে যে সরানো যাচ্ছে না। এই জন্য দেশে ফিরে দেশবাসীর কাছে দোয়া চাইলেন মাহমুদউল্লাহ।
১৬ মার্চ ২০১৯, ০৭:৫২ অপরাহ্ন

এখন খেলাধুলো নিয়ে কোন চিন্তা নয়, ক্রিকেটারদের বললেন বিসিবি প্রধান

টানা ২২ ঘণ্টা বিমান ভ্রমণের ধকল আছে, কিন্তু মনের উপর বয়ে যাওয়া ভয়ার্ত স্মৃতির ধকল তো আরও বেশি। ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়ে দেশে ফেরা ক্রিকেটারদের তাই আপাতত সম্পূর্ণ বিশ্রামে দেখতে চান বিসিবি প্রধান নাজমুল হাসান।
১৬ মার্চ ২০১৯, ০৭:৩৩ অপরাহ্ন

নির্ঘুম রাত কাটিয়ে দেশে ফিরল বাংলাদেশ দল

চেহারায় বিধ্বস্ত ভাব, শরীরে ক্লান্তি কিন্তু মনের উপর ধকলটাই যে সবচেয়ে বেশি মাহমুদউল্লাহকে দেখেই তা টের পাওয়া গেল। ক্রাইস্টচার্চে মসজিদ সন্ত্রাসী হামলার পর অল্পের জন্য রক্ষা পাওয়ার পর মানসিক ট্রমা সঙ্গে নিয়েই শনিবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল।
১৬ মার্চ ২০১৯, ০৭:০৬ অপরাহ্ন

এই ট্রমা 'শীঘ্রই কাটিয়ে উঠবেন' ক্রিকেটাররা

চোখের সামনে হত্যাযজ্ঞ, অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে আসা। গেল শুক্রবার ক্রাইস্টচার্চে সবই দেখেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বীভৎস পরিস্থিতিতে কেউ কেউ কেঁদেছেন, কেউ ভয়ে দ্রুত ফিরে আসতে চেয়েছেন দেশে। সাধারণত এই ধরনের পরিস্থিতিতে মনের উপর ভয়ের ছাপ পড়ে প্রচণ্ড। তবে খালেদ মাহমুদ সুজন মনে করছেন বাংলাদেশের ক্রিকেটাররা দ্রুতই এই ধাক্কা সামলে উঠবেন।
১৬ মার্চ ২০১৯, ০১:২৬ অপরাহ্ন

তিক্ত স্মৃতি নিয়ে দেশের পথে বাংলাদেশ দল

সব কিছু ঠিক থাকলে এই সময়ে শেষ টেস্টে মাঠেই ব্যস্ত থাকার কথা বাংলাদেশের। কিন্তু সব কিছু যে ঠিক নেই পুরো পৃথিবীই জানে। ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলার ২৪ ঘণ্টা না পেরুতেই তাই দেশের পথে রওয়ানা হয়েছে বাংলাদেশ দল।
১৬ মার্চ ২০১৯, ০৪:১০ পূর্বাহ্ন

'ভাই এখানে গুলি চলছে, আমাদের বাঁচান', বলছিলেন তামিম

তখন নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুর ১টা ৫২। টেস্ট সিরিজ কাভার করতে যাওয়া ইএসপিএনক্রিকইনফোর প্রতিনিধি মোহাম্মদ ইসামকে ফোন করেন আতঙ্কগ্রস্থ তামিম ইকবাল। বলতে থাকেন, 'ভাই এখানে গুলি চলছে, আমাদের বাঁচান', ইসাম ভাবছিলেন তামিম বোধহয় মজা করছেন। কিন্তু তামিমের কণ্ঠে আতঙ্ক টের পেয়ে দৌড়ে ছুটে যান তারা। গিয়ে যা পরিস্থিতি দেখেছেন তা বর্ণনা করেছেন ক্রিকইনফোতে।
১৫ মার্চ ২০১৯, ০১:১৬ অপরাহ্ন

'আমার ভাইয়েরা রক্ষা পেয়েছে', শোকস্তব্ধ হয়েও সাকিবের স্বস্তি

সব কিছু ঠিক থাকলে টেস্ট অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানেরও থাকার কথা ছিল ক্রাইস্টচার্চে। কিন্তু আঙুলের চোটের কারণে পুরো সিরিজই ছিলেন খেলার বাইরে। তবে শেষ টেস্টের আগের দিন এমন এক ঘটনা ঘটেছে সেখানে, সাকিব হয়ত না থাকাতেই এখন পাচ্ছেন স্বস্তি। তবে তার বড় স্বস্তি সতীর্থরা নিরাপদে থাকায়। ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলায় মর্মাহত সাকিব জানিয়েছেন শোক আর নিন্দা।
১৫ মার্চ ২০১৯, ১১:১০ পূর্বাহ্ন

বাংলাদেশ দলের জন্য কোহলি, আফ্রিদিদের উদ্বেগ

ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় শোক এবং বাংলাদেশ দলের জন্য উদ্বেগ জানিয়ে টুইট করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। উদ্বেগ জানিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি জানিয়েছেন তার দেখা নিরাপদতম দেশ নিউজিল্যান্ডে এমন ঘটনায় তিনি হতবাক। তামিম ইকবালের সঙ্গে এই ঘটনার পর কথাও বলেছেন তিনি।
১৫ মার্চ ২০১৯, ১০:৩৮ পূর্বাহ্ন

কালই দেশের বিমান ধরছে বাংলাদেশ দল

ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় টেস্ট ম্যাচ বাতিলের পর শনিবার দেশে ফিরছে বাংলাদেশ দল। শুক্রবারের ওই হামলার পর ক্রিকেটারদের দ্রুত দেশ ফেরানোর কথা জানিয়েছিল বিসিবি।
১৫ মার্চ ২০১৯, ১০:০৪ পূর্বাহ্ন

আমাদের দেশে এলে যে নিরাপত্তা দেই, আমরা সেটা পাই না: বিসিবি প্রধান

বাংলাদেশে এলে বিদেশি দলগুলোকে যে ধরণের নিরাপত্তা দেওয়া হয় সেটা তাদের দেশে সফরে গেলে পাওয়া যায় না বলে অনুযোগ করেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়াতেও বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
১৫ মার্চ ২০১৯, ০৮:১৯ পূর্বাহ্ন

ক্রাইস্টচার্চে হামলার ঘটনায় আইসিসির শোক প্রকাশ

ক্রাইস্টচার্চের কাছেই আল নুর মসজিদে আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে সন্ত্রাসী হামলা হয়। তাতে ঝড়ে গেছে কমপক্ষে ৪০টি তাজা প্রাণ। যার মধ্যে রয়েছেন অন্তত দুইজন বাংলাদেশিও। আহত হয়েছে আরও অনেকে। আর এ ঘটনায় শোক প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
১৫ মার্চ ২০১৯, ০৭:৫৩ পূর্বাহ্ন

দ্রুত দেশে ফিরিয়ে আনা হচ্ছে ক্রিকেটারদের

নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় টেস্ট সিরিজ খেলতে সেখানে থাকা বাংলাদেশের ক্রিকেটারদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বিসিবি প্রধান নাজমুল হাসান জানিয়েছেন সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে যোগাযোগ করে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করে দেশে ফেরানো হচ্ছে।
১৫ মার্চ ২০১৯, ০৭:৪৫ পূর্বাহ্ন

সিনেমার মতো সে ঘটনার পূর্ণ বিবরণ দিলেন পাইলট

দুইজন খেলোয়াড় বাদে পুরো দল জুম্মার নামাজ আদায় করতে গেলেন স্থানীয় মসজিদে। যখন পৌঁছালেন তার মিনিট পাঁচ আগে ঘটে গেছে ভয়ানক এক ঘটনা। সন্ত্রাসী হামলায় মসজিদে প্রাণ হারিয়েছেন কমপক্ষে নয় জন। একটু আগে পৌঁছালে মৃতের তালিকায় নাম থাকতে পারতো কোনো বাংলাদেশি ক্রিকেটারেরও। বড় বাঁচা বেঁচে গেছেন তামিম-মুশফিকরা।
১৫ মার্চ ২০১৯, ০৭:০১ পূর্বাহ্ন

তামিমের মেসেজে যেন প্রাণ ফিরে পেলেন স্ত্রী আয়েশা

নিউজিল্যান্ডে যখন ক্রিকেটাররা নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশে তখন হয়তো অনেকে ঘুম থেকেও ওঠেননি। সাপ্তাহিক ছুটির দিনে ক্লান্তি কাটাতে হয়তো একটু বেশিই বিছানায় ছিলেন। কিন্তু ভয়ানক এক ঘটনায় সবার নিদ্রাই যে গেছে উড়ে। ঠিক এমনটাই হয়েছে বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের স্ত্রী আয়েশা ইকবাল খানের ক্ষেত্রেও।
১৫ মার্চ ২০১৯, ০৫:৫২ পূর্বাহ্ন

রক্তাক্ত মহিলা সতর্ক না করলে সর্বনাশ হয়ে যেত ক্রিকেটারদের

জুম্মার নামাজ আদায় করতে বাংলাদেশের দলের কয়েকজন মসজিদে ঢুকতে গিয়েই দেখতে পান রক্তাক্ত শরীরে বেরিয়ে আসছেন এক মহিলা। তিনি তখন তামিম ইকবালদের বলেন, 'ভেতরে যেও না, ভেতরে গোলাগুলি'। আর পাঁচ-দশ মিনিট আগে পৌঁছালেও সেই গোলাগুলির মধ্যে পড়ে যেতেন বাংলাদেশের ক্রিকেটাররা।
১৫ মার্চ ২০১৯, ০৫:০৫ পূর্বাহ্ন

ভীতিকর পরিস্থিতিতে তামিমরা, ভাগ্যবান বলেই বেঁচেছেন

নিউজিল্যান্ডের মাঠে এখনও ভাগ্যকে সঙ্গে পায়নি বাংলাদেশ দল। তবে মাঠের বাইরে ভাগ্য সঙ্গে থাকায় বড় বাঁচা বেঁচে গেছেন টাইগাররা। ক্রাইস্টচার্চের কাছেই আল নুর মসজিদে আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে সন্ত্রাসী হামলা হয়। পাঁচ মিনিট আগে বাংলাদেশ দল সেখানে নামাজ আদায় করতে গেলে হয়তো ক্ষতির সম্মুখীন হতো মুশফিক-তামিমরাও। ফলে পুরো দল আতঙ্কের মধ্যে অবস্থান করছে বলে জানিয়েছেন মুশফিকুর রহিম। আর নিজেদের ভাগ্যবান মনে করছেন ওপেনার তামিম ইকবাল।
১৫ মার্চ ২০১৯, ০৫:০২ পূর্বাহ্ন

ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনায় টেস্ট বাতিল

ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট বাতিল করা হয়েছে। সেখানকার একটি মসজিদে বন্দুকধারীর হামলার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হওয়ার পর এই ঘোষণা এলো।
১৫ মার্চ ২০১৯, ০৪:২০ পূর্বাহ্ন

ইয়াসিরের সেঞ্চুরির পরও আবাহনীর কাছে হারল ব্রাদার্স

একাই যে বুক চিতিয়ে লড়াই করেছেন ব্রাদার্স ইউনিয়নের ইয়াসির আলী। সেঞ্চুরিও তুলে নিয়েছেন। কিন্তু আগ্রাসী হতে পারেননি। পাননি সতীর্থদের কাছ থেকে পর্যাপ্ত সাহায্যও। ফলে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের বিপক্ষে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। মোহাম্মদ সাইফউদ্দিনের ঝড়ো ফিফটিই হয়ে যায় ম্যাচের নির্ধারক। ফলে ১৪ রানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী।
১৪ মার্চ ২০১৯, ১১:৩২ পূর্বাহ্ন