‘প্রতিটি দলে একজন লেগ স্পিনার খেলাতেই হবে’

বিপিএলের এবারের আসরে অনেকগুলো বাধ্যবাধকতা নিয়ে আসতে যাচ্ছে বিসিবি। বোর্ড চায় এবার মূল ভূমিকায় থাকুন দেশি ক্রিকেটাররা। প্রতিটি দলের একাদশে একজন করে লেগ স্পিনার রাখার বাধ্যবাধকতা দেবে বোর্ড। এমনকি তাদের চার ওভারের কোটা পূরণ করারও বাধ্যবাধকতা থাকবে বলে জানান বিপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান। ব্যাটসম্যানদের উন্নতির জন্য বিদেশী গতিময় পেসারদেরও যুক্ত করা হবে প্রতি দলে।
১০ অক্টোবর ২০১৯, ০১:৪১ অপরাহ্ন

বিপিএল শুরুর তারিখ নিয়ে ফের ধোঁয়াশা

৬ ডিসেম্বর বিপিএল শুরুর তারিখ ঘোষণা করা হয়েছিল আগেই। ফ্রেঞ্চাইজি বাতিলের পর সেই তারিখ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। একেকবার বিসিবির পক্ষ থেকে আসে একেক ঘোষণা। কখনো বলা হয় পেছানোর কথা, কখনই সময়মতই শুরুর কথা জানানো হয়। এবার বিপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানালেন এবারের বিশেষ আসরটি পিছিয়ে যেতে পারে ৭ থেকে ১০ দিন।
১০ অক্টোবর ২০১৯, ১২:৩২ অপরাহ্ন

বৃষ্টি বাধার মাঝে তাইজুল, শফিউলের তোপ

ভোর থেকে নামা বৃষ্টিতে মাঠ ছিল ভেজা। মাঠ শুকাতেই তাই পেরিয়ে যায় প্রথম সেশন। বাকি দুই সেশনে দাপট দেখিয়েছেন রাজশাহীর তাইজুল ইসলাম ও শফিউল ইসলাম। তাদের তোপে প্রথম দিনেই বিপর্যস্ত ঢাকা বিভাগ।
১০ অক্টোবর ২০১৯, ১১:৪৮ পূর্বাহ্ন

বৃষ্টি নামার আগে বল হাতে ঝলক মাহমুদউল্লাহর

মিরপুরে জাতীয় লিগের শুরুর দিন আকর্ষণের কেন্দ্রে ছিলেন তামিম ইকবাল। ক্রিকেট থেকে সাময়িক বিরতির পর তার ফেরাটা হয়নি সুখকর। তামিমদের কাবু করে বল হাতে ঝলক দেখিয়েছেন ঢাকা মেট্রোর মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দিনের খেলা বড় একটা অংশ ভাসিয়ে নিয়েছে বৃষ্টি।
১০ অক্টোবর ২০১৯, ১০:৪৯ পূর্বাহ্ন

পাঁচ মিনিটের আলোচনায় অস্ট্রেলিয়ার নেতৃত্ব পান পেইন

২০১৮ সালের মার্চে বল টেম্পারিংয়ের লজ্জাজনক ঘটনার পর নেতৃত্ব সঙ্কটে পড়েছিল অস্ট্রেলিয়া। কারণ দলটির টেস্ট অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার যুক্ত ছিলেন কেলেঙ্কারিতে। ফলে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে কে নেতৃত্ব দেবেন তা নিয়ে বিপাকে পড়ে গিয়েছিল অসিরা। শেষমেশ অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয় টিম পেইনের। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে কীভাবে বেছে নেওয়া হলো তা জানা গিয়েছে ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারির প্রায় দেড় বছর পেরিয়ে যাওয়ার পর।
১০ অক্টোবর ২০১৯, ০৭:১৬ পূর্বাহ্ন

ফেরার ম্যাচে তামিমের বাজে শুরু

বিশ্বকাপে ছন্দহীন থাকার পর শ্রীলঙ্কা সফরেও রান পাননি তামিম ইকবাল। এরপর চলে যান লম্বা বিশ্রামে। খেলেননি আফগানিস্তানের বিপক্ষে টেস্ট আর ত্রিদেশীয় টি-টোয়েন্টি। ক্রিকেট থেকে নিজেকে পুরোপুরি দূরে সরিয়ে চাঙা হয়েই ফেরার লড়াইয়ে ছিলেন তিনি। কিন্তু জাতীয় লিগে নেমে শুরুটাও ভুলে যাওয়ার মতোই হয়েছে তার।
১০ অক্টোবর ২০১৯, ০৭:০৬ পূর্বাহ্ন

ম্যানচেস্টার সিটিতে প্রশিক্ষণে অ্যান্ডারসন

মাংসপেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ অ্যাশেজ সিরিজে একরকম দর্শক হয়েই কাটাতে হয়েছে ইংল্যান্ডের অভিজ্ঞ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসনকে। প্রথম টেস্টে মাত্র চার ওভার বল করেই ছিটকে যান তিনি। পরের ম্যাচগুলোতে আর খেলা হয়নি তার। একই কারণে আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকেও বাদ পড়েছেন তিনি। দীর্ঘমেয়াদী চোট সত্ত্বেও মাঠে ফিরতে মরিয়া অ্যান্ডারসন।
১০ অক্টোবর ২০১৯, ০৫:৩৩ পূর্বাহ্ন

এই দল নিয়েই পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা

ম্যাচ জিততে শেষ ৫ ওভারে পাকিস্তানের দরকার ছিল ৫৪ রান। হাতে ৮ উইকেট থাকায় কাজটা ছিল না খুব একটা কঠিন। কিন্তু এরপরই টপাটপ পড়তে থাকে উইকেট। খেই হারানো সরফরাজ আহমেদের দল আর কুলিয়ে উঠতে পারেনি। নিরাপত্তার কারণে সেরা কয়েকজন ক্রিকেটারকে দেশে রেখে এসেও টি-টোয়েন্টি সিরিজে তাই পাকিস্তানিদের হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা।
৯ অক্টোবর ২০১৯, ০৫:১৫ অপরাহ্ন

প্রথম রাউন্ডে ‘ছুটি’ পেলেন মোস্তাফিজ, বিশ্রামে মিরাজও

লাল বল হাতে নিতে নাকি বড্ড অনীহা মোস্তাফিজুর রহমানের। এই পেসার টেস্ট খেলতে চান না বলে কথা চাউর আছে। যেখানে টেস্ট খেলতেই অনীহা সেখানে ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট খেলাটা তো তার জন্য বাড়তি বোঝাই হওয়ার কথা। তবে এবার নির্বাচকরা জাতীয় দলের খেলোয়াড়দের জাতীয় লিগে কোন ছুটিই না দেওয়ার কঠোর অবস্থানে ছিলেন। অন্তত প্রথম দুই রাউন্ডে তারকা ক্রিকেটারদের কোন ওজর-আপত্তি শুনবেন না বলেই জানিয়েছিলেন তারা। কিন্তু মোস্তাফিজ ঠিকই একটা ফাঁক বের করে আদায় করে নিয়েছেন ছুটি।
৯ অক্টোবর ২০১৯, ০২:৪৬ অপরাহ্ন

ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং উইকেট চান মুমিনুল

জাতীয় ক্রিকেট লিগের উইকেট যেন ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলে। বিরক্তির রান বন্যায় যেন কোন ম্যাচ অমীমাংসিত না থাকে। ব্যাটসম্যানদের জন্য দুরূহ হলেও এমন উইকেটে এবার চাইছেন টেস্ট দলের নিয়মিত ব্যাটসম্যান ও চট্টগ্রাম বিভাগের অধিনায়ক মুমিনুল হক।
৯ অক্টোবর ২০১৯, ০১:৫০ অপরাহ্ন

টি-টোয়েন্টিতে ছিটকে পড়া মিরাজ এখন টেস্টে মনযোগী

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বিবর্ণ থাকার পর ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টির দল থেকে বাদ পড়েন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কায় ‘এ’ দলের হয়ে খেলতে যান দুটি চারদিনের ম্যাচ। তাতে পারফরম্যান্স হয়েছে অম্ল-মধুর। সামনে ভারত সফর। সেখানে টি-টোয়েন্টি নয়, দলের চাহিদা মেনে মিরাজ বেশি ভাবছেন টেস্টের কথাই।
৯ অক্টোবর ২০১৯, ১২:৪২ অপরাহ্ন

ব্যাটিং বিপর্যয়ে বড় হার আফিফ-সাইফদের

ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা উড়ে গিয়ে শুরুটা ভীষণ বাজে হয়েছে আফিফ হোসেনদের। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১৬ রানে অলআউট হয়েছে গেছে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচ হেরেছে বড় ব্যবধানে।
৯ অক্টোবর ২০১৯, ১১:১৫ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডে যুবাদের জয়রথ থামল

টানা তিন ওয়ানডে জেতার পর থামতে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে। চার ব্যাটসম্যানের হাফসেঞ্চুরিতে চ্যালঞ্জিং সংগ্রহ গড়েছিল যুবারা। তবে বোলাররা আগের ম্যাচগুলোর মতো লাইন-লেংথ ঠিক রাখতে পারেননি এদিন, বেঁধে রাখতে পারেননি নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে।
৯ অক্টোবর ২০১৯, ০৬:৩২ পূর্বাহ্ন

অদ্ভুত চোটে ফেরার লড়াইয়ে সৈয়দ খালেদ

অবসরে বাড়িতে বসে টিভি দেখছিলেন পেসার সৈয়দ খালেদ আহমেদ, হঠাৎ পায়ে টান লেগে যায়। একটু জোর করে পা সোজা করতে গিয়ে ছিঁড়ে যায় লিগামেন্টই। ঈদের আগে পাওয়া সেই চোট এখনো সেরে উঠেনি। অস্ত্রোপচার করিয়ে আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। এরমধ্যে জাতীয় দল, ‘এ’ দল, এইচপি দলে বেশ কিছু খেলা মিস হয়েছে, খেলতে পারছেন না জাতীয় লিগেও। হতাশার মাঝে নীরবেই চলছে তার ফেরার লড়াই।
৮ অক্টোবর ২০১৯, ১০:২৮ পূর্বাহ্ন

ভারতের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও বিন্দুমাত্র লড়াই করতে পারল না বাংলাদেশ নারী 'এ' ক্রিকেট দল। বজায় রাখল ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা। ঘরের মাটিতে ভারত নারী 'এ' দলের কাছে তারা হলো হোয়াইটওয়াশ।
৮ অক্টোবর ২০১৯, ১০:১৮ পূর্বাহ্ন

‘ডাবল সেঞ্চুরি ও ডাক’ বৃত্তান্ত

১৪২ বছরের টেস্ট ইতিহাসে একই ম্যাচে ডাক (শূন্য রানে আউট হওয়া) মেরে হতাশা নিয়ে সাজঘরে ফেরা আবার ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বীরের বেশে মাঠ ছাড়া- এমন অম্ল-মধুর অভিজ্ঞতার স্বাদ নিয়েছেন মাত্র সাতজন ক্রিকেটার। এই সংক্ষিপ্ত তালিকায় রয়েছে বাংলাদেশেরও উপস্থিতি, বর্তমান টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের মাধ্যমে।
৮ অক্টোবর ২০১৯, ০৭:৩৭ পূর্বাহ্ন

তিন বছর পর অসি টি-টোয়েন্টি দলে স্মিথ

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জার্সিতে শেষবার এই ফরম্যাটে খেলেছিলেন তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। এরপর লম্বা বিরতি, তাকে দেখা যায়নি অসি দলে। অবশেষে সাড়ে তিন বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন সম্প্রতি ফর্মের চূড়ায় থাকা স্মিথ।
৮ অক্টোবর ২০১৯, ০৬:৫৭ পূর্বাহ্ন

পাকিস্তানকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শ্রীলঙ্কার

ভানুকা রাজাপাকশের ফিফটি দাসুন শানাকার ঝড়ে বড় লক্ষ্য পেয়েছিল শ্রীলঙ্কা। কাসুন রাজিতা, নুয়ান প্রদীপদের পেস আর ওয়াইন্দু হাসারাঙ্গার লেগ স্পিনে কাবু হয় জবাব দিতে পারেনি পাকিস্তান।
৭ অক্টোবর ২০১৯, ০৫:০১ অপরাহ্ন

বাড়ানো হয়নি এনসিএলের ম্যাচ ফি

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এর এবারের আসরে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো ছিল জোর আলোচনায়। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খানও জানিয়েছিলেন, এই ব্যাপারটা নিয়ে ভাবছেন তারাও। কিন্তু সবই থেকে গেছে ভাবনার পর্যায়েই। এবারও আগেরবারের সমমান থাকছে ম্যাচ ফি। বাড়ানো হয়নি ভ্রমণ ভাতা, দৈনন্দিন ভাতাও।
৭ অক্টোবর ২০১৯, ০৩:০৮ অপরাহ্ন

জাতীয় লিগের খেলা এবার দশ ভেন্যুতে

দেশের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় আসর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এর খেলা এবার হবে দেশের দশটি ভেন্যুতে। এই প্রথম এতগুলো ভেন্যুতে খেলা দেওয়া হয়েছে টুর্নামেন্টটির।
৭ অক্টোবর ২০১৯, ০১:৫৭ অপরাহ্ন