জাতীয় লিগে নেমেও সাইফ হাসানের সেঞ্চুরি

দারুণ সেঞ্চুরি করে শ্রীলঙ্কায় ‘এ’ দলকে ওয়ানডে সিরিজ জিতিয়েছিলেন ওপেনার সাইফ হাসান। সেই ছন্দ বয়ে নিয়ে এলেন দেশেও। জাতীয় লিগে নেমেই সেঞ্চুরি পেয়েছেন তিনি।
১৭ অক্টোবর ২০১৯, ১১:৩৫ পূর্বাহ্ন

কলকাতা টেস্টে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ সৌরভ গাঙ্গুলির

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হতে যাওয়া সৌরভ গাঙ্গুলি আসছে নভেম্বরে কলকাতা টেস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। একই মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমন্ত্রণ পাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এমন খবরই দিয়েছে কলকাতার দৈনিক আনন্দবাজার।
১৭ অক্টোবর ২০১৯, ০৭:১৭ পূর্বাহ্ন

টি-টেনে বাংলা টাইগার্সে থিসারা-রুশো-ফকনার

সংযুক্ত আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টেন লিগের তৃতীয় আসর শুরু হতে যাচ্ছে আগামী ১৫ নভেম্বর। বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে এবারই প্রথম বাংলাদেশের মালিকানার কোনো দল খেলতে যাচ্ছে। নাম- বাংলা টাইগার্স।
১৭ অক্টোবর ২০১৯, ০৭:০৬ পূর্বাহ্ন

পাঁজরের চোটে মাঠের বাইরে তামিম

ভারত সফরের আগে অন্তত দুই রাউন্ড জাতীয় লিগে খেলার কথা ছিল তামিম ইকবালের। কিন্তু আচমকা পাওয়া পাঁজরের চোট সাময়িকভাবে তাকে ছিটকে দিয়েছে মাঠের বাইরে। জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে তাই খেলছেন না জাতীয় দলের এই ওপেনার।
১৭ অক্টোবর ২০১৯, ০৫:৩২ পূর্বাহ্ন

‘কয়েদী জীবনে’ হাঁপিয়ে উঠেছেন সাইফুদ্দিন

বিশ্বকাপেই জটিল এক ইনজুরি বয়ে নিয়ে গিয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ এক ম্যাচে সে কারণে পাওয়াও যায়নি তাকে। এই চোট থেকে রেহাই মেলেনি এখনো। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে খেলতে পারলেও বড় দৈর্ঘ্যের ম্যাচে নামার অবস্থা নেই, তাই জাতীয় লিগে নামা হচ্ছে না। এমনকি অনিশ্চিত তার ভারত সফরও। খেলার বাইরের এই সময়কে বন্দি জীবনের যন্ত্রণার সঙ্গে তুলনা করেছেন এই পেস অলরাউন্ডার।
১৬ অক্টোবর ২০১৯, ০৬:৩১ অপরাহ্ন

সাকিব-তামিমের ভিত্তি মূল্য কোটি টাকা, মোস্তাফিজের ৬৫ লাখ

১০০ বলের ক্রিকেটের প্রতিযোগিতা ‘দ্য হান্ড্রেড’- এর প্রথম আসর বসবে ইংল্যান্ডে, আগামী বছরের জুলাইতে। নতুন এই প্রতিযোগিতাটিতে অংশ নিতে নিলামের জন্য নাম নিবন্ধন করা খেলোয়াড়দের পূর্ণাঙ্গ তালিকা মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশ করেছেন আয়োজকরা।
১৬ অক্টোবর ২০১৯, ১১:০৬ পূর্বাহ্ন

সিপিএলে সেরা হয়ে উইন্ডিজ দলে কিং-ওয়ালশ

সদ্য সমাপ্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে সেরা ছিলেন ব্র্যান্ডন কিং, বল হাতে সেরা ছিলেন হেইডেন ওয়ালশ জুনিয়র। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতাটি মাতানোর সুবাদে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এই দুই ক্রিকেটার।
১৫ অক্টোবর ২০১৯, ০৭:২৯ অপরাহ্ন

‘ভারতের ২০ উইকেট নেওয়ার ক্ষমতা এখনই বাংলাদেশের নেই’

টেস্ট ম্যাচ জিততে হলে দারুণ কিছু করতেই হবে বোলারদের। ভুরি ভুরি রান করেও প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নিতে না পারলে প্রত্যাশিত ফলাফল পাওয়া যায় না। তাই ভারত সফরে যাওয়ার আগে বার বার ঘুরেফিরে আসছে বাংলাদেশের বোলারদের সামর্থ্যের প্রসঙ্গ। তাদের ২০ উইকেট তুলে নিতে পারবে তো টাইগাররা? এ নিয়ে বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নিজেই সন্দিহান। এ মুহূর্তে টাইগার বোলারদের সে সামর্থ্য রয়েছে বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক এ অধিনায়ক।
১৫ অক্টোবর ২০১৯, ১১:১৩ পূর্বাহ্ন

প্রথম অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। অভিষেক আসরের স্বাগতিক হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলাদেশকে।
১৫ অক্টোবর ২০১৯, ০৭:৫১ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডের হৃদয় ভাঙা সেই সুপার ওভারের নিয়ম বদলালো আইসিসি

বিশ্বকাপের ফাইনাল কি এখনো ব্যথা দেয় কাউকে কাউকে? নিশ্চিতভাবে নিউজিল্যান্ডকে তো দেবেই। মূল ম্যাচ হয়েছে টাই। সুপার ওভারও টাই। তবু চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। কারণ বাউন্ডারি বেশি মারার হিসেবকেই গোনায় ধরে মীমাংসা হয়েছিল শিরোপার। উৎসবে মেতেছিল ইংল্যান্ড আর অশ্রু সঙ্গী হয় কিউইদের। কেন উইলিয়ামসদের সঙ্গে সেদিন বেদনায় ভারাক্রান্ত হয়েছিল গোটা ক্রিকেট দুনিয়া। প্রশ্ন উঠা সুপার ওভারের সেই নিয়মই এবার বদলে দিয়েছে আইসিসি।
১৪ অক্টোবর ২০১৯, ০৩:৫৮ অপরাহ্ন

নিষেধাজ্ঞা উঠল জিম্বাবুয়ের

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এখন আগের মতই পূর্ণ সদস্য হিসেবে বহাল থাকছে তারা। নিষেধাজ্ঞা উঠেছে নেপাল ক্রিকেট বোর্ডের উপর থেকেও। সোমবার দুবাইতে আইসিসি সভায় নেওয়া হয়েছে এসব সিদ্ধান্ত।
১৪ অক্টোবর ২০১৯, ০৩:৪৪ অপরাহ্ন

সৌরভ বিসিসিআই'র সভাপতি হওয়ায় বাড়তি সুবিধা দেখছে বিসিবি

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলির দায়িত্ব নিতে যাওয়ার খবর ভীষণ ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, সাবেক এই বাঙালি ক্রিকেটারের সঙ্গে তাদের আছে আত্মার সম্পর্ক। এর সূত্র ধরে নানান ইস্যুতে সুবিধা পাওয়ার আশায় আছেন তারা।
১৪ অক্টোবর ২০১৯, ১১:১৪ পূর্বাহ্ন

পাকিস্তানের নিরাপত্তায় উল্টো ‘দমবন্ধ’ অবস্থায় পড়ে শ্রীলঙ্কা

কড়া নিরাপত্তা দিয়ে শ্রীলঙ্কাকে অতিথি করেছিল পাকিস্তান। প্রথম সারির কয়েকজন ক্রিকেটারকে ছাড়া বিশেষ সেই সফরে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলে ফিরেছে শ্রীলঙ্কা। নিরাপত্তা নিয়ে কোন সমস্যা না হলেও লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা জানান, ক্রিকেটাররা যেখানে প্রায় বন্দিদশার মতো ছিলেন। যা তাদের খেলাতেও প্রভাব ফেলেছে। এমন অবস্থায় পাকিস্তানে টেস্ট খেলা চলতে পারে না বলেও মত তার। তবে বন্ধু বোর্ড প্রধানের এমন মন্তব্য হতাশা ব্যক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
১৪ অক্টোবর ২০১৯, ০৯:৩২ পূর্বাহ্ন

ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি ফেরাতে চান সৌরভ

গত শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন সৌরভ গাঙ্গুলি। এর পরদিন মধ্যরাত পর্যন্ত চলা বোর্ড সভায় নাটকীয়ভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে একক মনোনয়নের জন্য চূড়ান্ত হয় সৌরভের নাম। তখন থেকেই গুঞ্জন, সামনে পশ্চিমবঙ্গের নির্বাচন থাকায় তৃণমূলের বিপক্ষে বিজেপির হয়ে প্রচারণার শর্তেই কি হলো এমন মোড় ঘোরানো কিছু? বিশাল দায়িত্ব নেওয়ার আগে সৌরভ অবশ্যে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন তা। বরং নানা কারণে ভাবমূর্তি সংকটে পড়া বোর্ডের সুনাম ফেরাতেই নাকি তিনি নিয়েছেন এই দায়িত্ব।
১৪ অক্টোবর ২০১৯, ০৮:০১ পূর্বাহ্ন

বিসিসিআই’র পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন সৌরভ

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই’র) পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙুলি। ভারতীয় গণমাধ্যমের খবর রোববার বোর্ড সভায় সভাপতির মনোনয়নের ইস্যু নাটকীয় মোড় নেয়। শুরুতে ব্রিজেশ প্যাটেল এগিয়ে থাকলেও পরে তাকে পেছনে ফেলে সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ডের সভাপতির দৌড়ে এগিয়ে আছেন ‘প্রিন্স অব কলকাতা।’
১৩ অক্টোবর ২০১৯, ০৭:৩০ অপরাহ্ন

ছেলের অসুস্থতায় সিঙ্গাপুরে গিয়েও ফিটনেস নিয়ে কাজ করেন ইমরুল

তামিম ইকবাল বিশ্রামে থাকায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে জোর বিবেচনায় ছিলেন ইমরুল কায়েস। কিন্তু শিশুপুত্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় ক্রিকেট থেকে কিছু দিন বাইরে চলে যেতে হয় তাকে। ছেলের অসুস্থতা বাড়লে যেতে হয় দেশের বাইরেও। এই সময় ফেরার লড়াই থেকে যেন ছিটকে না পড়েন সেজন্য সব সংকটের মধ্যেও চালিয়েছেন ফিটনেস ঠিক রাখার কাজ। যার ফল মিলেছে। খেলায় ফিরেই পেয়েছেন ডাবল সেঞ্চুরি।
১৩ অক্টোবর ২০১৯, ১২:০৩ অপরাহ্ন

ব্যাটে-বলে আলো ছড়িয়ে সেরা হওয়াতেই স্বস্তি মাহমুদউল্লাহর

একমাত্র ইনিংসে ব্যাটিংয়ে ৬৩ রান। দুই ইনিংসেই বল হাতে ছড়িয়েছেন আলো। নিয়েছেন ৬ উইকেট। তাতে নিষ্প্রাণ ম্যাচে সেরার পুরস্কার উঠেছে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। ব্যাটিংয়ে বরাবরই অবদান রাখেন। কাঁধের চোটে বোলিংটা করতেই পারছিলেন না। এবার সে চোট সামলে বল তো করেছেনই, ব্যাটসম্যানদের কাবু করেছেন, নিয়েছেন উইকেট। মাহমুদউল্লাহর সন্তুষ্টি তাই সব দিক থেকে।
১৩ অক্টোবর ২০১৯, ১১:০০ পূর্বাহ্ন

এবার রান পেলেন না মুশফিক, ফের ব্যর্থ সাব্বির

প্রথম ইনিংসে ৭৩ রান করেছিলেন। সেঞ্চুরির সুযোগ হাতছাড়া হওয়ার পর দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিম আর তেমন রান পেলেন না। অনেকক্ষণ টিকে থিতু হয়ে টানতে পারেননি। আর প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন সাব্বির রহমান।
১৩ অক্টোবর ২০১৯, ১০:৩৪ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে রেকর্ড গড়ল ভারত

দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসের মতো আবারও প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়েছিলেন দুই টেলএন্ডার ভারনন ফিল্যান্ডার ও কেশব মহারাজ। কিন্তু উমেশ যাদব-রবীন্দ্র জাদেজাদের মারাত্মক বোলিংয়ের বিপক্ষে পেরে ওঠেননি তারা। পারেননি দলের ইনিংস হার ঠেকাতে। প্রোটিয়াদের গুঁড়িয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতার পাশাপাশি রেকর্ড গড়েছে ভারত।
১৩ অক্টোবর ২০১৯, ১০:০৯ পূর্বাহ্ন

টেল এন্ডারদের নিয়ে খেলে দারুণ ডাবল সেঞ্চুরি ইমরুলের

৩২৮ রানে পড়েছিল অষ্টম উইকেট। তখন কেবল সেঞ্চুরি পেরিয়েছেন ইমরুল কায়েস। এরপর রুবেল হোসেনকে নিয়ে নবম উইকেটে যোগ করেন ৮৪ রান। যাতে রুবেলের অবদান মাত্র ২। দশম উইকেটে ঝড় তুলে আল-আমিন হোসেনকে নিয়ে ৪২ রানের আরেক জুটি। যাতে আল-আমিনের করেন কেবল ১। টেল এন্ডারদের নিয়ে দারুণ লড়াই করে প্রথম শ্রেণীতে নিজের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করলেন ইমরুল।
১৩ অক্টোবর ২০১৯, ০৯:৪১ পূর্বাহ্ন