পাকিস্তান সফরে যেতে রাজী নন বিদেশি কোচরা
আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে পুর্নাঙ্গ সিরিজ রয়েছে বাংলাদেশের। এফটিপি অনুযায়ী সেটা অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু সে সফরে যেতে রাজী নন বাংলাদেশ দলের বিদেশি কোচরা। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
২৫ অক্টোবর ২০১৯, ০৩:২১ অপরাহ্ন
ভেট্টরির অভিজ্ঞতা জানতে মুখিয়ে আছেন সানি
সকালেই পা রেখেছেন ঢাকায়। মাঝে কিছুটা সময় হোটেলে বিশ্রাম নিয়ে বিকেল না গড়াতেই চলে এলেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে প্রথম দিনে শিষ্যদের নিয়ে সে অর্থে কোন কাজ করেননি ড্যানিয়েল ভেট্টরি। দেখেছেন বাংলাদেশের স্পিনারদের বোলিং। তবে পরবর্তী অনুশীলনের সময় হয়তো নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন সাকিব-সানিদের সঙ্গে। সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন প্রায় তিন বছর পর জাতীয় দলে ফেরা বাঁহাতি আরাফাত সানি। মুখিয়ে আছেন ভারতের খেলা ও কোচিং করানোর অভিজ্ঞতা জানতে। বিশেষ করে আইপিএলের।
২৫ অক্টোবর ২০১৯, ০১:২১ অপরাহ্ন
প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত সাকিব
বোর্ড প্রধানের দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাসে ধর্মঘট উঠিয়ে নিয়ে ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে প্রথম দিনের অনুশীলনে থেকে গেল কিছুটা কমতি, আসেননি টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।
২৫ অক্টোবর ২০১৯, ১০:২৯ পূর্বাহ্ন
খেলোয়াড়দের জন্য পানি নিয়ে মাঠে গেলেন অসি প্রধানমন্ত্রী!
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে শ্রীলঙ্কা। মূল লড়াই শুরুর আগে নিজেদের ঝালাই করে নিতে তারা প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল পিটার সিডলের নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে। সেই ম্যাচেই দেখা মিলল এক অভাবনীয় দৃশ্যের। অসি খেলোয়াড়দের জন্য পানি নিয়ে মাঠে গেলেন স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী- স্কট মরিসন!
২৫ অক্টোবর ২০১৯, ০৮:৩১ পূর্বাহ্ন
চোটে উইলিয়ামসন, ফের নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন সাউদি
সবশেষ টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন টিম সাউদি। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন বিশ্রাম নেওয়ায় তার কাঁধে উঠেছিল গুরুদায়িত্ব। আরও একবার দলকে পথ দেখানোর কাজটা করতে হবে অভিজ্ঞ পেসার সাউদিকে। কারণ চোট পেয়েছেন উইলিয়ামসন।
২৫ অক্টোবর ২০১৯, ০৭:৩৭ পূর্বাহ্ন
শ্রীলঙ্কা সিরিজের যুব টেস্ট দলে ব্যাপক অদল-বদল
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগামী আসর বসতে যাচ্ছে ২০২০ সালের জানুয়ারিতে। ওই প্রতিযোগিতাকে সামনে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের বাংলাদেশ যুব দলে করা হয়েছে ব্যাপক অদল-বদল।
২৫ অক্টোবর ২০১৯, ০৭:০৫ পূর্বাহ্ন
ভারত সফর থেকে ছিটকে গেলেন সাইফুদ্দিন, বিকল্প কে?
পিঠের ব্যথায় বেশ কিছুদিন থেকেই কাতর ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। নির্বাচকদের আশা ছিল সেরে উঠবেন এই পেসার, খেলতে পারবেন ব্যথানাশক ইনজেকশন নিয়ে। সেকারণে তাকে রেখেই দেওয়া হয়েছিল ভারত সফরের টি-টোয়েন্টি দল। কিন্তু এই অবস্থার উন্নতি না হওয়ায় ভারত সফর থেকে ছিটকে পড়েছেন তিনি। তবে তার বিকল্প হিসেবে এখনি কাউকে নেওয়ার ভাবনা নেই নির্বাচকদের।
২৪ অক্টোবর ২০১৯, ১২:৫৫ অপরাহ্ন
টেস্টে বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী ভারত দল
টি-টোয়েন্টি সংস্করণে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক বিরাট কোহলিকে। তবে টেস্টে সর্বোচ্চ শক্তির দলই ঘোষণা করেছে ভারত। কোহলির নেতৃত্বেই মাঠে নামবে দলটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা সবশেষ টেস্ট স্কোয়াড নিয়েই বাংলাদেশকে মোকাবেলা করবে বর্তমানে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে থাকা দলটি।
২৪ অক্টোবর ২০১৯, ১১:৫৫ পূর্বাহ্ন
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে কোহলি
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়াই দল ঘোষণা করেছে ভারত। তিনি না থাকায় টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। বিশ্বকাপের পর খেলার বাইরে থাকা অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনী নেই এই সিরিজেও। চোট থাকায় দলে নেই জাসপ্রিত বুমরাহ। প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলরাউন্ডার শিভম দুবে।
২৪ অক্টোবর ২০১৯, ১১:২৭ পূর্বাহ্ন
ভারত সফরের একটা অংশে অনিশ্চিত তামিম
ব্যক্তিগত কারণে ভারত সফরের পুরো অংশে তামিম ইকবালকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জানা গেছে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ ওপেনার না-ও খেলতে পারেন সিরিজের অন্তত একটি টেস্টে।
২৪ অক্টোবর ২০১৯, ১০:৪৪ পূর্বাহ্ন
বিপিএলে শুধুই ব্যাটসম্যান সাইফউদ্দিন!
পিঠের ব্যাথাটা ভোগাচ্ছে অনেক দিন থেকেই। ইনজেকশন নিয়ে কিংবা ব্যথানাশক ওষুধ খেয়ে খেলা চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু সেটা মাথাচাড়া দিয়ে উঠেছে আরও বেশি। যার ফলে ভারত সফর প্রায় অনিশ্চিত হয়ে গেছে তার। বোলিং করতে বড় সমস্যায় পড়তে হয় তাকে। কিন্তু ব্যাটিংটা চাইলেই করতে পারবেন। আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাই ব্যাটসম্যান হিসেবেই দেখা যেতে পারে এ অলরাউন্ডারকে।
২৪ অক্টোবর ২০১৯, ১০:৩১ পূর্বাহ্ন
যুব বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে পাকিস্তান
২০২০ সালের আসছে যুব বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। উপমহাদেশের আরেক পরাশক্তি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের গ্রুপে আছে জিম্বাবুয়ে আর স্কটল্যান্ডের মতো সমীহ করার মতো ক্রিকেট শক্তি। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে ১৭ জানুয়ারি শুরু হবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
২৪ অক্টোবর ২০১৯, ১০:০২ পূর্বাহ্ন
যেসব দাবি ছিল: যা মানার স্পষ্ট সিদ্ধান্ত এসেছে, যা নিয়ে ধোঁয়াশা
গত সোমবার এগারো দফা দাবিতে অনির্দিষ্ট সময়ের জন্য ধর্মঘটে গিয়েছিলেন দেশের সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটাররা। দুদিনের অচলাবস্থা এবং নানা নাটকীয় ঘটনার পর সেই সংকট কেটে গেছে। বুধবার (২৩ অক্টোবর) ক্রিকেট বোর্ডের দাবি মেনে নেওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন সাকিব আল হাসানরা, ফিরছেন খেলাতেও। কিন্তু খতিয়ে দেখা যাচ্ছে, আসলে কেবল তিনটি দাবির ব্যাপারেই বোর্ড প্রধানের স্পষ্ট বার্তা এসেছে। কিছু নিয়ে আছে আংশিক পূরণের আশ্বাস, কয়েকটি নিয়ে থেকেই গেছে ধোঁয়াশা।
২৩ অক্টোবর ২০১৯, ০৯:১৯ অপরাহ্ন
‘আমার কিছু রাগ ছিল, আজ রাগ নেই’
আগের দিন বোর্ড প্রধান নাজমুল হাসানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া আলোচিত, সমালোচিত হয়েছিল নানা মহলে। ক্রিকেটারদের দাবি দাওয়ার পেছনে তিনি খুঁজে পেয়েছিলেন ষড়যন্ত্র। কিন্তু একদিন পর ক্রিকেটারদের সঙ্গে আলোচনা সেরে বিসিবি কর্তাকে পাওয়া গেল ভিন্ন মেজাজে। নিজেই জানালেন, ক্রিকেটারদের দেখে সব রাগ উবে গেছে তার।
২৩ অক্টোবর ২০১৯, ০৮:৩৮ অপরাহ্ন
জাতীয় লিগের ম্যাচ ফি বাড়ানোর দাবির প্রশ্নে নিরুত্তর সাকিব
ক্রিকেটারদের এগারো দফা দাবির বেশিরভাগই মেনে নেওয়া হয়েছে, কিংবা মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেই নিজেদের সন্তুষ্টি জানিয়েছেন সাকিব আল হাসান। তুলে নিয়েছেন গত সোমবার ডাকা ধর্মঘটও। বোর্ড প্রধানের সঙ্গে সুর মিলিয়েই আলোচনা ফলপ্রসূ হওয়ার কথাও এসেছে তার মুখ থেকে। কিন্তু যাদের নিয়ে আন্দোলন করলেন, সেই স্থানীয় ক্রিকেটারদের বড় দাবি ছিল জাতীয় লিগের ম্যাচ ফি এক লাখ করা। সে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন সাকিব।
২৩ অক্টোবর ২০১৯, ০৭:৫২ অপরাহ্ন
নতুন দুই দাবি নিয়ে আলোচনাই হয়নি
দুদিন আগে ১১ দফা দাবি করে আন্দোলনে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ফের সংবাদ সম্মেলন করে সঙ্গে আরও দুটি নতুন দাবির কথা জানান তারা। এরপর নিজেদের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকে বসেন সাকিব আল হাসানরা। সভা শেষে তারা হাসি মুখে ফিরেছেন। অথচ নতুন দুটি দাবি নিয়ে কোনো আলোচনাই হয়নি।
২৩ অক্টোবর ২০১৯, ০৬:১৫ অপরাহ্ন
আলোচনা ফলপ্রসূ, আমরা খুশি, খেলায় ফিরছি: সাকিব
সোমবার বিকালে এগারো দফা দাবিতে শুরু হওয়া ক্রিকেটারদের ধর্মঘটের অবসান হয়েছে। বিসিবি প্রধান নাজমুল হাসানের সঙ্গে আলোচনার পর দাবি পূরণের আশ্বাস পেয়ে ক্রিকেটাররা মাঠের খেলায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। সাকিব আল হাসান জানিয়েছেন বোর্ডের কথায় তারা সন্তুষ্ট। আগামী শুক্রবার (২৫ অক্টোবর) তারা যোগ দিচ্ছেন জাতীয় দলের ক্যাম্পে।
২৩ অক্টোবর ২০১৯, ০৫:১৭ অপরাহ্ন
বোর্ডের সঙ্গে আলোচনায় ক্রিকেটাররা
মিরপুরের বিসিবি কার্যালয়ে বোর্ডের সঙ্গে আলোচনায় বসেছেন ধর্মঘটের ডাক দেওয়া জাতীয় ক্রিকেটাররা। অংশ নিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহসহ সকল তারকা খেলোয়াড়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন ও অন্যান্য বোর্ড পরিচালকরা আলোচনায় উপস্থিত আছেন।
২৩ অক্টোবর ২০১৯, ০১:৫৮ অপরাহ্ন
বোর্ডের লাভের অংশ চান ক্রিকেটাররা
আগের ১১ দফার সঙ্গে যুক্ত হলো আরও নতুন দুটি। সবমিলিয়ে ১৩ দফা দাবি ক্রিকেটারদের। তাদের মুখপাত্র হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান আজ বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন।
২৩ অক্টোবর ২০১৯, ০১:৪৫ অপরাহ্ন
দাবি বাড়ল দুটি, আলোচনায় আগ্রহ
পূর্বঘোষিত ১১ দাবির সঙ্গে আরও দুটি যোগ করে মোট ১৩ দফা দাবির কথা জানিয়েছেন ধর্মঘটের ডাক দেওয়া ক্রিকেটাররা। গুলশানে আজ বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তাদের পক্ষে দাবিগুলো উপস্থাপন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ক্রিকেটাররা।
২৩ অক্টোবর ২০১৯, ০১:০৩ অপরাহ্ন