সাকিবকে ছাড়া খেলতে হবে ভাবতেই পারছেন না মুশফিক

বয়সের পার্থক্যটা খুব সামান্য কিছু দিনের। এক সঙ্গে বেড়ে ওঠা। খেলেছেন সেই বয়সভিত্তিক দল থেকে। দুই জন খুব ভালো বন্ধুও বটে। কিন্তু দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে আইসিসি, কারণ জুয়াড়ির কাছ থেকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েও তা আইসিসিকে না জানানো, ফলে এখন আগামী এক বছর সাকিবকে ছাড়াই পথ চলতে হবে বন্ধু মুশফিকুর রহিমকে। আর এটা বিশ্বাসই করতে পারছেন না এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
২৯ অক্টোবর ২০১৯, ০৫:০৯ অপরাহ্ন

জুয়াড়ির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সাকিব, মুছে দিয়েছিলেন হোয়াটসঅ্যাপ বার্তা

দীপক আগারওয়াল নামক এক জুয়াড়ির সঙ্গে যোগাযোগ হয়েছিল সাকিব আল হাসানের। সেই জুয়াড়ি বিভিন্ন সময় সাকিবের কাছ থেকে ভেতরের তথ্য জানতে চাইতেন। সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কেও জানতে চেয়েছিলেন সেই জুয়াড়ি। সাকিব তার সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন বলে উল্লেখ আছে আইসিসির প্রকাশিত পূর্ণাঙ্গ প্রতিবেদনে। পরে সেই লোককে ‘সন্দেহজনক’ মনে হওয়ায় কিছু হোয়াটসঅ্যাপ বার্তা মুছে দেওয়ার কথাও আইসিসির কাছে নিশ্চিত করেন সাকিব।
২৯ অক্টোবর ২০১৯, ০৪:৪৮ অপরাহ্ন

সাকিবের নিষেধাজ্ঞায় ব্যথিত তারাও

সকাল থেকেই ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন বড় নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হলো। জুয়াড়ির কাছ থেকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েও তা আইসিসিকে না জানানোর কারণে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছে দুই বছরের জন্য। যদিও শর্ত সাপেক্ষে ফিরতে পারবেন এক বছর পরই। দেশের ক্রিকেটের জন্য এটা নিঃসন্দেহে বড় ধাক্কা। তবে দেশের সাবেক তিন অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান ও হাবিবুল বাশার সুমন আশা করছেন দৃঢ়ভাবেই ফিরবেন সাকিব।
২৯ অক্টোবর ২০১৯, ০৪:২৫ অপরাহ্ন

এক বছরে যে সব ম্যাচে খেলতে পারবেন না সাকিব

এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব রকমের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। শর্ত মেনে নিলে আগামী ২০২০ সালের ২৯ অক্টোবর আবার ফিরতে পারবেন ক্রিকেটে। কিন্তু এর মাঝে বেশ কিছু সিরিজ ও টুর্নামেন্ট মিস করবেন সাকিব। যার মধ্যে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপও রয়েছে।
২৯ অক্টোবর ২০১৯, ০৩:৫৩ অপরাহ্ন

সাজা মেনে বিসিবিতে সাকিবের আধঘন্টা

আইসিসি সন্ধ্যা সাড়ে ছয়টাতেই জানিয়ে দেয় সাকিব আল হাসানের নিষিদ্ধের খবর। সেই খবরেই ছিল তার সাজা মেনে নেওয়ার বিবৃতিও। দেড়ঘন্টা পর সাকিব সশরীরে হাজির মিরপুরে। উপস্থিত শত ক্যামেরার সামনে বোর্ড প্রধানের সঙ্গে বিষণ্ণ চেহারায় দাঁড়ালেন, চোখের কোনেও যেন কিছুটা জলের আনাগোনা। বাইরে তখন শ’ খানেক ভক্ত তার হয়ে তুলেছেন স্লোগান।
২৯ অক্টোবর ২০১৯, ০৩:১৮ অপরাহ্ন

'এর চেয়ে শকিং আর কিছু হতে পারে না'

সব কিছুই ঠিক ছিল। দল ঘোষণার পর মাঠের অনুশীলনও শুরু। ভারত সফরে সাকিব আল হাসানের নেতৃত্বেই যাচ্ছে বাংলাদেশ। কিন্তু হুট করেই বদলে গেল সব। যদিও গত কয়েক দিন অনুশীলন ও প্রস্তুতি ম্যাচে সাকিবের অনুপস্থিতিতে নানা গুঞ্জন উঠেছিল। কিন্তু পরিস্থিতি যে এতোটা ভয়ানক হবে তা আজকের আগে ঘুণাক্ষরেও ভাবেননি কেউ। ভাবেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। সংবাদ সম্মেলনে তাই হতাশা লুকাতে পারলেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
২৯ অক্টোবর ২০১৯, ০৩:১২ অপরাহ্ন

টেস্টে অধিনায়ক মুমিনুল, টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ

ভারতের মাটিতে আগামী মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ায় এই সফরে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মুমিনুল হক, আর টি-টোয়েন্টি সিরিজের জন্য দলনেতা নির্বাচিত হয়েছেন মাহমুদউল্লাহ।
২৯ অক্টোবর ২০১৯, ০২:৩১ অপরাহ্ন

শাস্তি পুরোপুরি মেনে নিয়েছি: সাকিব

জুয়াড়িদের কাছ থেকে তিনবার ম্যাচ পাতানোর প্রস্তাব পেলেও আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে (আকসু) জানাননি সাকিব আল হাসান। এর প্রেক্ষিতে সাজা পেয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলনেতা। এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব রকমের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে তাকে। তথ্য না দেওয়ার দায় স্বীকার করে শাস্তি পুরোপুরি মেনেও নিয়েছেন সাকিব।
২৯ অক্টোবর ২০১৯, ০১:০৮ অপরাহ্ন

১ বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ ২ বছরের জন্য নিষিদ্ধ সাকিব

এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব রকমের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে। আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের (আকসু) কাছে দায় স্বীকার করে সাকিব এই সাজা মেনেও নিয়েছেন।
২৯ অক্টোবর ২০১৯, ১২:৩৬ অপরাহ্ন

গোলাপি বলে টেস্ট খেলতে রাজি বাংলাদেশ

ভারতের মাটিতে আসন্ন টেস্ট সিরিজে গোলাপি বলে দিন-রাতের একটি ম্যাচ খেলতে রাজি হয়েছে বাংলাদেশ। ভারতের প্রস্তাবের প্রেক্ষিতে দলের খেলোয়াড়, কোচ- সবার সঙ্গে কথা বলে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। অর্থাৎ প্রথমবারের মতো দিন-রাতের টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। দলের কোচ রাসেল ডমিঙ্গো গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলা নিয়ে ভীষণ রোমাঞ্চিত।
২৯ অক্টোবর ২০১৯, ১২:২১ অপরাহ্ন

প্রথম শ্রেণিতে আশরাফুলের ২১তম সেঞ্চুরি

বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় বরিশাল বিভাগ ও ঢাকা মেট্রোর মধ্যকার ম্যাচের প্রথম তিন দিনে খেলা হয়নি। চতুর্থ ও শেষ দিনে খেলা মাঠে গড়ালেও ফল পাওয়ার কোনোরকম সম্ভাবনা ছিল না। এমন নিষ্প্রাণ ম্যাচে উত্তেজনার রেণু ছড়িয়েছেন মোহাম্মদ আশরাফুল। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ২১তম সেঞ্চুরির স্বাদ নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের তারকা ব্যাটসম্যান, খেলেছেন অপরাজিত ১৫০ রানের ইনিংস।
২৯ অক্টোবর ২০১৯, ১১:১৫ পূর্বাহ্ন

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টিতে সন্ত্রাসী হামলার হুমকি

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সফরে ভারতের মাটিতে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে লড়াই শুরু করবে দুদল। কিন্তু খেলা মাঠে গড়ানোর আগে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে শঙ্কার কথা। বেনামী এক চিঠিতে ভারতীয় দল, বিশেষ করে অধিনায়ক বিরাট কোহলির ওপর হামলার হুমকি পেয়েছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। এর পরপরই দিল্লি পুলিশকে নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে।
২৯ অক্টোবর ২০১৯, ০৯:২১ পূর্বাহ্ন

দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করলেন বিজয়

ধারাবাহিকতা বজায় রেখে ঢাকা বিভাগের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নিয়েছেন এনামুল হক বিজয়। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০তম শতক হাঁকিয়ে খুলনা বিভাগের ওপেনিং ব্যাটসম্যান অপরাজিত থেকেছেন ১৫১ রানে।
২৯ অক্টোবর ২০১৯, ০৭:১১ পূর্বাহ্ন

ছোট ভাইয়ের বিয়ে: ছুটিতে গেলেন স্টার্ক

ক্রিকেট আঙিনায় এমন নজির বিরলই বটে। ছোট ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকার জন্য ছুটি পেয়েছেন অস্ট্রেলিয়ার তারকা বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। দেশটির সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) একজন মুখপাত্র জানিয়েছেন, সম্ভাব্য ক্ষেত্রে খেলোয়াড়রা যেন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন, তার ওপর জোর দিচ্ছেন দলটির কোচ জাস্টিন ল্যাঙ্গার।
২৯ অক্টোবর ২০১৯, ০৬:০৩ পূর্বাহ্ন

‘সাকিবের ৩ কোটির জন্য বোর্ড ১০০ কোটি হারাতে পারে না’

চুক্তির নিয়ম ভেঙে গ্রামীণফোনের সঙ্গে ব্যক্তিগত স্পন্সরশীপে যাওয়া সাকিব আল হাসানের কারণে বিসিবি কেন ১০০ কোটি টাকার ক্ষতির মধ্যে পড়বে, এমন প্রশ্ন তুলেছেন বোর্ড প্রধান নাজমুল হাসান। দ্য ডেইলি স্টারের সঙ্গে একান্ত আলাপে বোর্ড সভাপতি ব্যাখ্যা করেছেন, সাকিবের এই নিয়ম ভাঙায় অর্থনৈতিক দিক থেকে কতটা বিপাকে পড়তে যাচ্ছেন তারা।
২৮ অক্টোবর ২০১৯, ০৫:৩০ অপরাহ্ন

রানের দেখা পেলেন কেবল মাহমুদউল্লাহই

ভারত সফরকে সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা। হুট করে জাতীয় লিগে খেলতে থাকা খেলোয়াড়দের ডেকে এনে তাদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেললেও তাতে খুব একটা সুফল মেলেনি। প্রথম ম্যাচে বিশাল হার দেখেন লাল দলের ব্যানারে খেলতে নামা জাতীয় দলের ক্রিকেটাররা। আর এদিন জয় মিললেও তা পেতে ঘাম ছুটে যায়। তবে ব্যতিক্রম ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দারুণ ব্যাটিং করেছেন এ ব্যাটসম্যান।
২৮ অক্টোবর ২০১৯, ০৫:১১ অপরাহ্ন

ভারতের গোকুলামকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম আবাহনী

দুই দুইবার পিছিয়ে পড়ে চট্টগ্রাম আবাহনী। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে দলটি। এরপর অতিরিক্ত সময়ে জয়সূচক গোল। ফলে রোমাঞ্চকর এক জয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালের টিকেট পায় স্বাগতিকরা। ভারতের দল গোকুলাম কেরালা এফসিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে প্রথম আসরের চ্যাম্পিয়নরা।
২৮ অক্টোবর ২০১৯, ০৫:০০ অপরাহ্ন

সাকিবের ভারতে সফরে যাওয়া, না যাওয়া নিয়ে নাটকীয়তা

টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান কি ভারত সফরে যাচ্ছেন? নাকি কোনো কারণে নিজেকে সরিয়ে নিচ্ছেন? নাকি অন্য কোনো পরিস্থিতি তাকে দূরে সরিয়ে রাখছে? হুট করে এমন সব প্রশ্ন এখন বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় হয়ে উঠেছে। বিসিবির প্রধান নাজমুল হাসান নিজেই সাকিবের যাওয়া নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মাঠে এসেও বোর্ড প্রধান সেই অনিশ্চয়তা দূর করতে পারেননি। উল্টো তা আরও জট পাকিয়েছে বলেই খবর।
২৮ অক্টোবর ২০১৯, ০২:৩০ অপরাহ্ন

প্রায় দ্বিগুণ হলো জাতীয় লিগের ম্যাচ ফি

ক্রিকেটারদের আন্দোলনের সুফল মিলতে শুরু করেছে। বিসিবি দাবিদাওয়া মেনে নেওয়ার পর তা বাস্তবায়নও হতে চলেছে। জাতীয় লিগের দ্বিতীয় স্তরে ম্যাচ ফি বাড়ানো হয়েছে শতভাগ। প্রথম স্তরে তা বাড়ানো হয়েছে ৭১ শতাংশ।
২৮ অক্টোবর ২০১৯, ১২:১০ অপরাহ্ন

সাকিব ভারত সফরে যাচ্ছেন কিনা, নিশ্চিত নন খোদ বোর্ড প্রধান

পারিবারিক সমস্যার কারণে তামিম ইকবাল আগেই নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। ভারত সফরে অধিনায়ক সাকিব আল হাসান যাচ্ছেন কিনা তাও নিশ্চিত নন খোদ বিসিবি প্রধান নাজমুল হাসান। দ্য ডেইলি স্টারের সঙ্গে একান্ত আলাপে বোর্ড প্রধান জানিয়েছেন, ভারত সফর নিয়ে নানা কারণে তিনি শঙ্কিত।
২৮ অক্টোবর ২০১৯, ১০:৪৬ পূর্বাহ্ন