স্রোতের বিপরীতে থাকা বিপ্লবের প্রশংসায় মাহমুদউল্লাহ

বল করতে এসে সবাই দেদারছে মার খাচ্ছেন, রোহিত শর্মার ব্যাট হয়ে উঠেছে বিস্ফোরক। এমন পরিস্থিতিতেও স্রোতের বিপরীতে দারুণ বল করে সাফল্য পেয়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। বাড়িয়েছেন নিজের বিশ্বাস, কুড়িয়েছেন অধিনায়কের অগাধ আস্থা।
৮ নভেম্বর ২০১৯, ০৪:১০ পূর্বাহ্ন

থিতু হয়েও ইনিংস টানতে না পারার আক্ষেপ অধিনায়কের

শুরুটা বেশ আশা জাগানিয়া। আভাস ছিল বড় কিছুর। কিন্তু ত্রিশের ঘরে গিয়েই কুপোকাত। চার-চারজন ব্যাটসম্যানেরই দশা হয়েছে একই রকম। ম্যাচ শেষে হারের জন্য ব্যাটিংকে দায়ী করা অধিনায়ক মাহমুদউল্লাহ আফসোস করছেন ইনিংস টানতে না পারার।
৭ নভেম্বর ২০১৯, ০৮:০৫ অপরাহ্ন

কেন এমন লড়াইবিহীন হার?

দিল্লিতে দাপুটে জয়ে ভারতকে হারিয়ে তাগিদ নিয়েই রাজকোটে এসেছিল বাংলাদেশ। কিন্তু এখানে জেতা তো দূরে থাক, ন্যূনতম লড়াই আসেনি মাহমুদউল্লাহদের কাছ থেকে। কেন এভাবে হার, অধিনায়কের কাছ থেকে পাওয়া যায়নি জুতসই জবাব। তবে উইকেট যে একটা কারণ তা বেরিয়ে এসেছে নানা কথায় আর খেলার ধরনে।
৭ নভেম্বর ২০১৯, ০৭:১৬ অপরাহ্ন

সেই পুরনো রোগেই শেষ বাংলাদেশ

ম্যাচটা যখন টি-টোয়েন্টি, তখন বাংলাদেশের দুর্বলতা মোটামুটি সবারই জানা। এক বিভাগ ভালো হলো তো আরেক বিভাগের যাচ্ছেতাই অবস্থা। তবে দিল্লিতে যে ভারতকে তিন বিভাগেই পরাস্ত করে দারুণ এক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ! তাতে মনে হয়েছিল হয়তো বদলে যেতে শুরু করেছে তারা। কিন্তু এক ম্যাচে যেতেই এদিন তিন বিভাগেরই নাজেহাল অবস্থা ফের দেখা গেল টাইগারদের।
৭ নভেম্বর ২০১৯, ০৪:৪৭ অপরাহ্ন

রাজকোটের ঝড়ের নাম তবে ‘রোহিত’

রাজকোটে খেলার আগে ঘূর্ণিঝড় মাহা নিয়ে মাতামাতি ছিল অনেক। কিন্তু সে ঝড় আভাস দিয়েও শেষ পর্যন্ত আসেনি। কিন্তু বাংলাদেশকে ঠিকই এলোমেলো করে দিয়ে গেল এক ঝড়। সেই ঝড়ের নাম অবশ্য রোহিত শর্মা। নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নেমে সেঞ্চুরি না পেলেও ভারত অধিনায়ক চার-ছক্কার তাণ্ডবে বিধ্বস্ত করে দিয়েছেন বাংলাদেশকে।
৭ নভেম্বর ২০১৯, ০৪:৪৬ অপরাহ্ন

শুরুর ছন্দ ধরে রাখতে না পারার আক্ষেপ

দুই ওপেনার পাওয়ার প্লেতে শুরুটা পেয়েছিলেন মনমতো, তিনে নেমে সৌম্য সরকার আর পাঁচে নেমে অধিনায়ক মাহমুদউল্লাহও তুলতে পেরেছিলেন ঝড়। কিন্তু থিতু হয়ে সবাই ফেরেন কাজ শেষ না করে। তাতে ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে বড় সংগ্রহ পাওয়া হয়নি বাংলাদেশের।
৭ নভেম্বর ২০১৯, ০৩:১৯ অপরাহ্ন

ধোনির অভাব ভালোভাবেই টের পাচ্ছে ভারত

‘আমাদের ভাবনার প্রক্রিয়াটা স্পষ্ট, বিশ্বকাপের পর থেকে আমরা শুধু রিশাভ পান্তের দিকেই মনোযোগ দিচ্ছি।’ - বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণার পর এমনটাই বলেছিলেন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। আর তার মানেটাও স্পষ্ট। ভারত দলে মহেন্দ্র সিং ধোনির অধ্যায় প্রায় শেষ। কিন্তু আসলেই কি শেষ? দুই ম্যাচ না যেতেই তার অভাবটা প্রকটভাবে পেতে শুরু করেছে টি-টোয়েন্টির প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।
৭ নভেম্বর ২০১৯, ০২:৫৮ অপরাহ্ন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় নিয়ে সিরিজে এগিয়ে রয়েছে সফরকারী বাংলাদেশ দল। এদিন জয় পেলেই প্রথমবারের মতো ভারতে গিয়েই সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। অন্যদিকে ঘুরে দাঁড়াতে চায় ভারতীয়রা। তবে শুরুটা এদিন হয়নি বাংলাদেশের। টস হেরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বেছে নিয়েছেন ফিল্ডিং। অর্থাৎ আগে ব্যাটিং করতে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
৭ নভেম্বর ২০১৯, ০১:০৬ অপরাহ্ন

রাজকোটে ফুরফুরে আমেজ, জমজমাট লড়াইয়ের অপেক্ষা

ঝড়-বৃষ্টির শঙ্কা আগেই উবে গেছে। ম্যাচের দিন বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল থেকেই রাজকোটের আকাশ আলো ঝলমলে। বেলা বাড়তেও বদলায়নি পরিস্থিতি। চমৎকার রৌদ্রোজ্জ্বল ফুরফুরে আবহাওয়ায় বাংলাদেশ ও ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুর প্রস্তুতি চলছে।
৭ নভেম্বর ২০১৯, ১১:৫৬ পূর্বাহ্ন

ভারত-বাংলাদেশ দিবারাত্রির টেস্টের টিকিট নিয়ে কাড়াকাড়ি

আসছে কলকাতা টেস্ট দিয়ে গোলাপি বলে খেলার অভিজ্ঞতা অর্জন করবে বাংলাদেশ। ভারতের জন্যও এটি দিবারাত্রির প্রথম টেস্ট। ফলে ম্যাচটি নিয়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। টেস্টের প্রথম তিন দিনের অনলাইনে বিক্রির জন্য নির্ধারিত টিকিটের ৩০ শতাংশ এরই মধ্যে শেষ হয়ে গেছে। অনলাইনে টিকিট ছাড়ার মাত্র দুদিনের মধ্যে এমনটা ঘটেছে বলে জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।
৭ নভেম্বর ২০১৯, ১১:৩১ পূর্বাহ্ন

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ?

টি-টোয়েন্টি সিরিজে ভারতের মাটি থেকে জয় নিয়ে ফিরতে পেরেছে এখন পর্যন্ত মোটে তিনটি দল। সেই তালিকায় চতুর্থ নামটি হতে পারে বাংলাদেশের। কেবল তা-ই নয়, ক্রিকেটের সবচেয়ে আধুনিক সংস্করণে উপমহাদেশের প্রথম দল হিসেবে ভারতকে তাদের মাটিতেই সিরিজ হারানোর হাতছানি মাহমুদউল্লাহদের সামনে।
৭ নভেম্বর ২০১৯, ১০:১৩ পূর্বাহ্ন

রাজকোটেও ভালো খেলবেন আফিফ-নাঈম-বিপ্লব, আশাবাদী মাহমুদউল্লাহ

দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেট হারানো বাংলাদেশ দলের একাদশে ছিলেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। আফিফ হোসেন, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লবের মতো নতুনরা রেখেছেন সামর্থ্যের ছাপ, চিনিয়েছেন নিজেদের জাত। তাতে বেজেছে বাংলাদেশের ক্রিকেটের পরবর্তী প্রজন্মের আগমনী সুরও। দলের নবীন সদস্যদের নিয়ে মাহমুদউল্লাহও ব্যক্ত করেছেন দারুণ আশাবাদ।
৭ নভেম্বর ২০১৯, ০৮:৫৯ পূর্বাহ্ন

রাজকোটে ঝলমলে রোদ, ম্যাচ নিয়ে ‘শঙ্কা কম’

আগের দিন বিকালে কালো মেঘ জড়ো হয়েছিল, সন্ধ্যায় শুরু হয়েছিল তীব্র ঝড় আর প্রচণ্ড বৃষ্টি। ঘন্টাখানেক থাকে এই বিরূপ পরিস্থিতি। এরপর রাতভর অবশ্য ছিল শান্ত ভাব। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ম্যাচের দিন সকালে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টির ভেন্যু রাজকোটে দেখা গেল নেই কোনো মেঘের আনাগোনা। দেখা মিলেছে ঝলমলে রোদের।
৭ নভেম্বর ২০১৯, ০৪:৩৩ পূর্বাহ্ন

সাকিবের নিষেধাজ্ঞা: আগ বাড়িয়ে ঝুঁকি নিতে রাজি না বিসিবি

শাস্তি উল্টো বেড়ে যাওয়ার শঙ্কায় সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা কমানো নিয়ে আগ বাড়িয়ে কিছু করতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৬ নভেম্বর) মিরপুরের বিসিবি কার্যালয়ে গণমাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন।
৬ নভেম্বর ২০১৯, ০৭:১৮ অপরাহ্ন

‘বঙ্গবন্ধু বিপিএল’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে এবার আয়োজিত হতে যাচ্ছে বিশেষ বিপিএল। আগামী ৮ ডিসেম্বর এই আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৬ নভেম্বর) বিসিবি কার্যালয়ে সভা শেষে নিশ্চিত করেছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন।
৬ নভেম্বর ২০১৯, ০৩:৫৮ অপরাহ্ন

রাজকোটে আচমকা ঝড়, তুমুল বৃষ্টি

দিনভরই আকাশ ছিল পরিষ্কার, ছিল কড়া রোদ, বৃষ্টির কোনো আভাসই দেখা যায়নি। কিন্তু বিকাল নামতেই আকাশে জড়ো হতে শুরু করে কালো মেঘ। ক্রমশ তা খারাপ হতে শুরু করার পর সন্ধ্যা থেকে বইছে তীব্র ঝড়।
৬ নভেম্বর ২০১৯, ০১:২৪ অপরাহ্ন

‘কারো জন্য কেউ অপেক্ষা করে না’

সাকিব আল হাসান নিষিদ্ধ বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ধাক্কা। এমনিতেই কঠিন ভারত সফর সাকিববিহীন বাংলাদেশ খড়কুটোর মতো উড়ে যায় কিনা, ছিল সে শঙ্কাও। কিন্তু এমন পরিস্থিতিতেও সবাইকে তাক লাগিয়ে ভারতকে হারিয়েই সিরিজ শুরু করে বাংলাদেশ। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নিজেদের পাইপলাইনের তারিফ করে এমন পরিস্থিতি সামলানোর তৃপ্তির কথা জানালেন।
৬ নভেম্বর ২০১৯, ১২:২৮ অপরাহ্ন

আন্তর্জাতিক অঙ্গনে খেলতে বিপ্লব-নাঈমরা যেভাবে প্রস্তুত হয়েছেন

দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পরিণত মস্তিষ্কের ক্রিকেট খেলতে দেখা গেছে বাংলাদেশ দলকে। কেবল সিনিয়ররাই নন, নতুন সদস্যরাও ছিলেন চনমনে। ভারতের মুখোমুখি হতে গেলে সব দলের ক্রিকেটারদেরই একটা বাড়তি চাপ থাকে। কিন্তু সেটাকে ঠেলে সরিয়ে ভয়ডরহীন ক্রিকেট খেলেছেন আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেনের মতো তরুণরা, কেড়ে নিয়েছেন নজর। এর পেছনে গেল কয়েক মাসে হাইপারফরম্যান্স ও ‘এ’ দলের হয়ে তাদের প্রচুর ম্যাচ খেলাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
৬ নভেম্বর ২০১৯, ১১:৩২ পূর্বাহ্ন

‘ওরাও মরিয়া, আমরাও মরিয়া’

ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে ধাক্কা খেয়েছে ভারত। দ্বিপাক্ষিক সিরিজ হলেও এমন হারে বিপুল দর্শকদের চাপ, গণমাধ্যমের চাপ আছেই। বৈচিত্র্যময় বোলিং আক্রমণ নিয়েও বাংলাদেশকে আটকাতে না পারার ব্যর্থতাও আছে। অধিনায়ক রোহিত শর্মা অবশ্য কেবল একটা বিভাগের ব্যর্থতা নয় পুরো দল হিসেবেই নিজেদের দেখছেন চাপে। সিরিজ বাঁচানোর ম্যাচে তাই নামবেন একেবারেই ভিন্ন অ্যাপ্রোচ নিয়ে। ভারতীয়দের এমন ঝাঁজ টের পেয়ে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, প্রতিপক্ষের মতো মরিয়া তারাও।
৬ নভেম্বর ২০১৯, ১০:৪৮ পূর্বাহ্ন

সিরিজ জেতার হাতছানিতে রাজকোটে যারা নামবেন

জিতলেই সিরিজ নিশ্চিত। ভারতের মাটিতে এসে বাঘা বাঘা দলগুলো যা পারেনি, সেটাই করে ফেলবে বাংলাদেশ। এমন দারুণ সুযোগ সামনে থাকায় বাংলাদেশ দল একাদশে আনতে চাইছে না কোনো বদল। শেষ মুহূর্তে কোনো সমস্যা না হলে দিল্লির ম্যাচ জেতানো একাদশকেই দেখা যাবে রাজকোটে।
৬ নভেম্বর ২০১৯, ১০:৩৪ পূর্বাহ্ন