বিফলে বাবর-রিজওয়ানের লড়াই, ইনিংস ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া

দলীয় শতরান পূর্ণ হওয়ার আগে সাজঘরে ফেরেন অর্ধেক ব্যাটসম্যান। পাকিস্তানের হার লেখা হয়ে যায় তখনই। তবে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান মিলে চেষ্টা করেছিলেন দলকে বিব্রতকর পরিস্থিতি থেকে উদ্ধার করতে। তাদের লড়াই থামিয়ে চার দিনের মধ্যে ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
২৪ নভেম্বর ২০১৯, ০৮:০৯ পূর্বাহ্ন

শান্তকে নিয়ে নাটকীয়তা

দুজন খেলোয়াড় ম্যাচ থেকে ছিটকে যাওয়ার পর প্রথম দিনের খেলা শেষেই দেশ থেকে একজন ব্যাটসম্যান উড়িয়ে আনার কথা ভেবেছিল টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় দিন দুপুরে চূড়ান্ত হয় ব্যাকআপ হিসেবে আসবেন নাজমুল হাসান শান্ত। কিন্তু ম্যাচের গতি-প্রকৃতি বদলে যাওয়ায় শেষ মুহূর্তে বাতিল করা হয় তা!
২৪ নভেম্বর ২০১৯, ০৩:৩৫ পূর্বাহ্ন

বাউন্সারে বারবার বাংলাদেশের ব্যাটসম্যানরা কেন আঘাতপ্রাপ্ত, ব্যাখ্যা পূজারার

প্রথম দিনেই মোহাম্মদ শামির বাউন্সারে মাথায় আঘাত পেয়ে ম্যাচ থেকে ছিটকে যান লিটন দাস ও নাঈম হাসান। দ্বিতীয় দিনে ইশান্তের বাউন্সারে লুটিয়ে পড়েন মোহাম্মদ মিঠুন। উমেশ যাদবের বাউন্সারে ভড়কে যান মুশফিকুর রহিমও। এক টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের এতবার বাউন্সারে আঘাত পাওয়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছেন ভারতের ব্যাটসম্যান চেতশ্বর পূজারা।
২৩ নভেম্বর ২০১৯, ০৬:৩৪ অপরাহ্ন

ভারতকে আরেকবার ব্যাট করাতে চায় বাংলাদেশ

দ্বিতীয় সেশনে বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয়ে ম্যাচ দুই দিনেই শেষ হয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল। মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদের প্রতিরোধে খেলা নেওয়া গেছে তৃতীয় দিনে। তবে দ্বিতীয় দিন শেষে ম্যাচের যা অবস্থা, তাতে অতি নাটকীয় কিছু না হলে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরেকটি বড় হার। এই অবস্থায় বাংলাদেশের চাওয়া ইনিংস হার এড়ানো।
২৩ নভেম্বর ২০১৯, ০৪:৫৬ অপরাহ্ন

কোচ-অধিনায়কের সিদ্ধান্ত দেখে ধাক্কা খেয়েছিলেন বোর্ড প্রধান

ইডেন টেস্টে ইনিংস হার এড়াতে ধুঁকতে থাকা বাংলাদেশের এমন বাজে অবস্থার জন্য প্রথমেই টসের সিদ্ধান্তকে দায়ী করেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। কেন কোচ রাসেল ডমিঙ্গো আর অধিনায়ক মুমিনুল হক এই সিদ্ধান্ত নিলেন তা বুঝতে পারছেন না তিনি।
২৩ নভেম্বর ২০১৯, ০৪:৩৫ অপরাহ্ন

মাহমুদউল্লাহ ব্যাট করতে পারবেন, আশায় বাংলাদেশ

চরম বিপর্যয়ের মাঝে দারুণ খেলছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়ে দলকে ভরসা দিচ্ছিলেন তিনি। কিন্তু ৪১ বলে ৩৯ করার পর হ্যামস্ট্রিংয়ের চোটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এদিন আর ব্যাট করতে নামতে পারেননি। তৃতীয় দিনে দলের ইনিংস হার এড়াতে তাকে পাওয়ার আশা করছে বাংলাদেশ।
২৩ নভেম্বর ২০১৯, ০৩:৫৫ অপরাহ্ন

মুশফিক-মাহমুদউল্লাহর প্রতিরোধে খেলা তৃতীয় দিনে

দ্বিতীয় সেশনে ভারতের টপাটপ উইকেট পড়া দেখেই জমেছিল শঙ্কা। বাংলাদেশের পেসাররা যে ধরনের মুভমেন্ট আর স্যুয়িং পাচ্ছিলেন, না জানি ইশান্ত শর্মা, উমেশ যাদবরা এখানে কি করেন। দুই দিনেই না শেষ হয়ে যায় এই ঐতিহাসিক টেস্ট! বাংলাদেশ ১৩ রানে ৪ উইকেট হারানোর পর কেবল শঙ্কা নয়, মনে হচ্ছিল, হয়তো সত্যিই হতে যাচ্ছে তেমন কিছু। শেষ পর্যন্ত যে বিব্রতকর পরিস্থিতি তৈরি হলো না, তার প্রথম কৃতিত্ব মাহমুদউল্লাহ রিয়াদের, বাকিটা মুশফিকুর রহিমের।
২৩ নভেম্বর ২০১৯, ০৩:০৩ অপরাহ্ন

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়লেন মাহমুদউল্লাহ

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুতেও নতুন করে মঞ্চায়ন হয়েছে পুরনো নাটকের। একের পর উইকেট হারিয়ে টালমাটাল হয়ে পড়া। প্রথম ইনিংসে ৪ উইকেটের পতন হয়েছিল ২৬ রানে, এবারে তার অর্ধেক রান স্কোরবোর্ডে যোগ করতেই সমান সংখ্যক ব্যাটসম্যান ফেরেন সাজঘরে। ভারতীয় পেসারদের তোপে দিশেহারা বাংলাদেশের হয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়ে গেছেন মাহমুদউল্লাহ।
২৩ নভেম্বর ২০১৯, ০১:২৯ অপরাহ্ন

হাবিবুলের পর বিব্রতকর রেকর্ডে মুমিনুল

দলনেতা হিসেবে দ্বিতীয় টেস্টেই বিব্রতকর এক রেকর্ডে নিজের নাম যুক্ত করেছেন মুমিনুল হক। সাদা পোশাকে বাংলাদেশের দ্বিতীয় অধিনায়ক হিসেবে কোনো টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছেন তিনি, যাকে ক্রিকেটীয় পরিভাষায় বলা হয়ে থাকে ‘পেয়ার’। বাংলাদেশের জার্সিতে এর আগে কেবল হাবিবুল বাশার সুমন এমন তেতো অভিজ্ঞতার স্বাদ নিয়েছিলেন।
২৩ নভেম্বর ২০১৯, ১২:৪৭ অপরাহ্ন

হাবিবুলের পর বিব্রতকর রেকর্ডে মুমিনুল

দলনেতা হিসেবে দ্বিতীয় টেস্টেই বিব্রতকর এক রেকর্ডে নিজের নাম যুক্ত করেছেন মুমিনুল হক। সাদা পোশাকে বাংলাদেশের দ্বিতীয় অধিনায়ক হিসেবে কোনো টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছেন তিনি, যাকে ক্রিকেটীয় পরিভাষায় বলা হয়ে থাকে ‘পেয়ার’। বাংলাদেশের জার্সিতে এর আগে কেবল হাবিবুল বাশার সুমন এমন তেতো অভিজ্ঞতার স্বাদ নিয়েছিলেন।
২৩ নভেম্বর ২০১৯, ১২:১৬ অপরাহ্ন

৫৮ রানে ৫ উইকেট হারানোর পর ভারতের ইনিংস ঘোষণা

নতুন বল নিয়েই খেলার পরিস্থিতি বদলে দিয়েছে বাংলাদেশ। প্রথম সেশনেই সেঞ্চুরি তুলে বড় কিছুর ইঙ্গিত দিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু দ্বিতীয় সেশনে পুরো উল্টো স্রোত। ইবাদত হোসেন, আল-আমিন হোসেন আর আবু জায়েদের স্যুয়িং-মুভমেন্টে বিরতির পর ৫৮ রানের মধ্যে ভারত হারিয়েছে ৫ উইকেট। তবে পর্যাপ্ত লিডের কারণে এর পরপরই এসেছে ইনিংস ঘোষণা।
২৩ নভেম্বর ২০১৯, ১১:৩৩ পূর্বাহ্ন

শূন্যে ভেসে ক্যাচ লুফে কোহলিকে বিদায় করলেন তাইজুল

মাত্রই দ্বিতীয় নতুন বল নিয়েছে বাংলাদেশ। ৮১তম ওভারে তৃতীয় বলটা ইবাদত হোসেন ফেলেছিলেন লেগ স্টাম্পের বাইরে। সেঞ্চুরি করে তেতে থাকা বিরাট কোহলি ফ্লিক করে সীমানা পার করতে চাইলেন, দারুণ সংযোগ হলোও ব্যাটে-বলে। কিন্তু স্কয়ার লেগে দাঁড়ানো তাইজুল ইসলাম লাফ দিলেন শূন্যে! ক্যাচ নেওয়ার প্রায় অসম্ভব এক চেষ্টা। তবে বিস্ময়করভাবে বল জমল তাইজুলের হাতে!
২৩ নভেম্বর ২০১৯, ১০:৫২ পূর্বাহ্ন

ফাইনালে পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ

ইমার্জিং এশিয়া কাপের প্রথম দুই আসরের ফাইনালিস্ট পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দল। কিন্তু শিরোপার দেখা মেলেনি। মাঝে এক আসর পর ফের ফাইনালে দলটি। অন্যদিকে, প্রথমবারের মতো ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। মোড়কটা বয়সভিত্তিক দলের হলেও আদতে জাতীয় দলই বলা চলে। তার উপর আবার নিজেদের মাঠে খেলা। তাই প্রথমবারেই প্রত্যাশাটা ছিল বেশ উঁচুতে। কিন্তু স্বপ্নটা পূরণ হয়নি বাংলাদেশের। গ্রুপ পর্ব ও সেমি-ফাইনালে দারুণ খেললেও ফাইনালে ভেঙে পড়ে দলটি। স্বাগতিক উদীয়মানদের ৭৬ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয় পাকিস্তান।
২৩ নভেম্বর ২০১৯, ১০:২৬ পূর্বাহ্ন

লাবুশেনের প্রথম সেঞ্চুরি, ইয়াসিরের বিব্রতকর রেকর্ড

ছন্দে থাকা মার্নাস লাবুশেন টেস্ট ক্রিকেটে নিজের অভিষেক সেঞ্চুরি তুলে নিলেন। অস্ট্রেলিয়া পেল ৩১০ রানের বিশাল লিড। বল হাতে দুইশোর বেশি রান বিলিয়ে বিব্রতকর রেকর্ডে নাম লেখালেন পাকিস্তানের ইয়াসির শাহ। দুর্ভোগের শেষ নয় সেখানেই। দিনের শেষভাগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়েছে পাকিস্তান।
২৩ নভেম্বর ২০১৯, ১০:০১ পূর্বাহ্ন

উইকেট-কন্ডিশন একই, তফাত আকাশ-পাতাল

আগের দিন একই সময় ব্যাট করতে গিয়ে মহাবিপদে পড়েছিল বাংলাদেশ। ভারতীয় পেসারদের সামলাতে গিয়ে মনে হচ্ছিল, ব্যাটসম্যানরা যেন এসে পড়েছেন মৃত্যুকূপে! এদিনও থাকল ঝলমলে রোদ, উইকেটের আচরণও বদলায়নি একদমই। কিন্তু ভারত যখন ব্যাটিংয়ে আর বাংলাদেশ বোলিংয়ে, দেখা মিলল একেবারে উল্টো ছবির। এবার মনে হলো, বোলরারা যেন গিয়ে পড়েছেন অচেনা কোনো জগতে।
২৩ নভেম্বর ২০১৯, ০৯:৪৪ পূর্বাহ্ন

দারুণ সেঞ্চুরিতে আরও এক ইতিহাসে কোহলি

বিরাট কোহলি সেট হয়ে গেলে যেকোনো বোলিং আক্রমণ নির্বিষ হয়ে যেতে বাধ্য। আর বাংলাদেশের বোলিং তো এমনিই হয়ে আছে নির্বিষ। আগের দিনের ৫৯ রান নিয়ে নামা কোহলির সেঞ্চুরি এসেছে তাই অনায়াসে। এই সেঞ্চুরি দিয়ে কোহলি ঢুকলেন আরও এক ইতিহাসে। উপমহাদেশের মাঠে গোলাপি বলের টেস্টে তিনিই এখন প্রথম সেঞ্চুরিয়ান।
২৩ নভেম্বর ২০১৯, ০৯:০৮ পূর্বাহ্ন

দারুণ সেঞ্চুরিতে আরও এক ইতিহাসে কোহলি

বিরাট কোহলি সেট হয়ে গেলে যেকোনো বোলিং আক্রমণ নির্বিষ হয়ে যেতে বাধ্য। আর বাংলাদেশের বোলিং তো এমনিই হয়ে আছে নির্বিষ। আগের দিনের ৫৯ রান নিয়ে নামা ভারত অধিনায়ক কোহলির সেঞ্চুরি এসেছে তাই অনায়াসে। এই সেঞ্চুরি দিয়ে কোহলি ঢুকলেন আরও এক ইতিহাসে। উপমহাদেশের মাঠে গোলাপি বলের টেস্টে তিনিই এখন প্রথম সেঞ্চুরিয়ান।
২৩ নভেম্বর ২০১৯, ০৯:০২ পূর্বাহ্ন

কোহলির চূড়ায় ওঠা দেখল বাংলাদেশ

সিরিজ শুরুর আগে রেকর্ড থেকে মাত্র ৩২ রান দূরে ছিলেন বিরাট কোহলি। ইন্দোরে শূন্য রানে আউট হওয়ায় অপেক্ষাটা বাড়ে। কিন্তু কলকাতায় কোনো ভুল করেননি ভারতীয় দলনেতা। ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টের প্রথম দিন শেষে ৫৯ রানে অপরাজিত থেকে নতুন আরও একটি কীর্তির মালিক হয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে দ্রুততম ৫ হাজার রানের রেকর্ড নিজের করে নিয়েছেন কোহলি।
২৩ নভেম্বর ২০১৯, ০৭:২৪ পূর্বাহ্ন

ওয়াটলিংয়ের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের লিড

দলের প্রথম চার ব্যাটসম্যান আউট হওয়ার পর মাঠে নেমেছিলেন বিজে ওয়াটলিং। এরপর হাল ধরে দলের ইনিংস তো গড়েছেনই, লিডও এনে দিয়েছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরিও। ফলে বে ওভালে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ইংল্যান্ডের চেয়ে ৪১ রানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড।
২৩ নভেম্বর ২০১৯, ০৭:১৪ পূর্বাহ্ন

শিরোপা জিততে ৩০২ রান চাই বাংলাদেশের

ব্যক্তিগত ২৩ রানে সহজ ক্যাচ তুলেও ইয়াসির আলী রাব্বির হাতে জীবন পেলেন রোহাইল নাজির। সেই নাজির শেষ পর্যন্ত তুলে নিলেন সেঞ্চুরি। আর তার সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহই দাঁড় করিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দল। ইমার্জিং কাপের শিরোপা জিততে হলে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে করতে হবে ৩০২ রান।
২৩ নভেম্বর ২০১৯, ০৬:৩৬ পূর্বাহ্ন