ভারতের পর পাকিস্তানি ব্যাটসম্যানদের সেঞ্চুরির এই কীর্তি

২০০৭ সালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করেছিলেন ভারতের প্রথম চার ব্যাটসম্যানের সবাই। সেই কীর্তিতে ভাগ বসিয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। করাচি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির স্বাদ নিয়েছেন শান মাসুদ, আবিদ আলি, আজহার আলি ও বাবর আজম।
২২ ডিসেম্বর ২০১৯, ০৮:২৩ পূর্বাহ্ন

গ্রেগরি-মাহমুদে চড়ে প্রথম জয় রংপুরের, উজ্জ্বল মোস্তাফিজও

আগের দুই ম্যাচে চার-ছয়ের তুফান তুলা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এদিন যেন কিছুটা ক্লান্ত। ঝড় তোলা বেশিরভাগ ব্যাটসম্যানকে দেখা গেল ম্রিয়মাণ। তাদের দমিয়ে রেখে টুর্নামেন্টে প্রথমবার ছন্দে দেখা গেল মোস্তাফিজুর রহমানকে। তবু আবিস্কা ফার্নেন্দোর ঝড়ো ফিফটিতে লড়াইয়ের একটা পূঁজি পেয়ে গিয়েছিল তারা। প্রথম জয়ের পথ খুঁজতে থাকা রংপুর রেঞ্জার্স লুইস গ্রেগরি, ফজলে মাহমুদের ব্যাটে খোলস বদলে ওই পূঁজি পেরিয়েছে অনায়াসে।
২১ ডিসেম্বর ২০১৯, ০৪:০৬ অপরাহ্ন

যুব বিশ্বকাপে অধিনায়ক আকবর, ঠাঁই হয়নি রিশাদের

উইকেটরক্ষক-ব্যাটসম্যান আকবর আলির নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড দিয়েছে বিসিবি। এতে সবচেয়ে বড় চমক লেগ স্পিনার রিশাদ হোসেনের না থাকা। তিনি ছাড়া বেশ কয়েক দিন থেকে যুব দলে খেলা প্রায় সব ক্রিকেটারই অনুমিতভাবে আছেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে।
২১ ডিসেম্বর ২০১৯, ০২:২৩ অপরাহ্ন

এখনই ওদের মাথায় তুলে দিয়েন না: মুশফিক

ব্যাটিং স্বর্গে টানা তিন ম্যাচে জয়ের মূলনায়ক মেহেদী হাসান রানা। গতির ঝড় তুলে আলোচনায় হাসান মাহমুদ ও মুকিদুল ইসলাম মুগ্ধ। তারা ছাড়া আরও বেশ কিছু তরুণ এবারের বিপিএলে নজর কেড়ে নিয়েছেন। তরুণদের এমন পারফরম্যান্সে আমজনতা হতে শুরু করে মুগ্ধ ক্রিকেটবোদ্ধারাও। মুগ্ধ জাতীয় দলের ক্রিকেটাররাও। তবে এখনই তাদের মাথায় না তোলার অনুরোধ জানিয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।
২১ ডিসেম্বর ২০১৯, ০২:২১ অপরাহ্ন

হেরে বিপিএল জমিয়ে দিলাম: মুশফিক

টানা চারটি হার সিলেট থান্ডারের। অন্যদিকে খুলনা টাইগার্সের টানা তিনটি জয়। মনে হচ্ছিল যেন এবারের বিপিএল প্রায় একপেশে হয়ে যাচ্ছে। কিন্তু এমন পরিস্থিতিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সিলেট। উড়তে থাকা খুলনাকে মাটিতে নামিয়ে এনে ৮০ রানের বিশাল জয় পায় দলটি। এমন হারের পর ব্যাখ্যা দিতে গিয়ে হাসির ছলে মুশফিক জানালেন, হেরে টুর্নামেন্ট জমিয়ে দিলেন তারা।
২১ ডিসেম্বর ২০১৯, ০১:৪৮ অপরাহ্ন

১ ওভারে ৪ রান লাগলে মোস্তাফিজকেই বোলিংয়ে আনবেন মুশফিক

গত বিশ্বকাপের পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না মোস্তাফিজুর রহমানের। বিশ্বকাপেও যে খুব একটা ভালো গিয়েছে তাও নয়। উইকেট পেলেও বেদম পিটুনি খেয়েছেন। আর বিপিএলে তো যাচ্ছেতাই অবস্থা। কিন্তু তারপরও এ পেসারের উপর থেকে আস্থা হারাননি খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিম। এখনও শেষ ওভারে প্রতিপক্ষের ৪ রান লাগলে মোস্তাফিজকেই বোলিংয়ে আনবেন তিনি।
২১ ডিসেম্বর ২০১৯, ০১:১২ অপরাহ্ন

পাকিস্তানকে নিজেদের অবস্থান বোঝানোর চেষ্টায় বিসিবি

আসছে মাসে পাকিস্তানে গিয়ে কেবল টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বিসিবি, টেস্ট খেলতে চায় নিরপেক্ষ ভেন্যুতে। কিন্তু বাংলাদেশের এই প্রস্তাবে আবার রাজী নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা পারলে পাকিস্তানে বাংলাদেশ কেন টেস্ট খেলতে পারবে না, প্রশ্ন তাদের। নিজেদের আগের অবস্থান শক্ত রেখে, সেদেশে দীর্ঘ সময় কেন অবস্থান করা যাবে না পিসিবিকে বোঝানোর চেষ্টায় করছে বিসিবি।
২১ ডিসেম্বর ২০১৯, ১২:৪৬ অপরাহ্ন

আইপিএল নয়, দেশের হয়ে খেলাটাই বেশি গর্বের: মুশফিক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রাথমিক তালিকায় নিজের নাম দেননি মুশফিকুর রহিম। পরে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে নাম দেওয়া হয় তালিকায়। অথচ নিলামে তার প্রতি আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজিই। তবে ডাক পাওয়া না পাওয়া নিয়ে কোন মাথা ব্যথাই নেই মুশফিকের। দেশের হয়ে খেলতে পারাকেই বড় গর্বের বিষয় বলে মনে করেন খুলনা টাইগার্স অধিনায়ক।
২১ ডিসেম্বর ২০১৯, ১২:৩৬ অপরাহ্ন

শান-আবিদের বীরত্বে কোণঠাসা অবস্থা থেকে দাপটে ফিরল পাকিস্তান

প্রথম ইনিংসে ব্যাটসম্যানরা হয়েছিল ব্যর্থ। বোলারদের প্রাণান্ত চেষ্টার পরও শ্রীলঙ্কা পেয়ে গিয়েছিল ৮১ রানের লিড। দ্বিতীয় ইনিংসে দুই ওপেনার শান মাসুদ আর আবিদর ব্যাট হয়ে উঠল ঝলমলে। কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে এখন জেতার কথাই ভাবতে পারে পাকিস্তান।
২১ ডিসেম্বর ২০১৯, ১২:২৫ অপরাহ্ন

‘দুই ম্যাচও লাগে না ৩৬০ ডিগ্রি থেকে ০ ডিগ্রিতে আসতে’

উপমহাদেশের মানুষ বরাবরই একটু বেশি আবেগি। কেউ ভালো কিছু করলে, তাকে মাথায় তুলতেও খুব বেশি সময় লাগে না। আবার একটু খারাপ কিছু করলে, সেখান থেকে ফেলে দিতেও খুব বেশি সময় দরকার হয় না। বাংলাদেশে যেন এটা একটু বেশিই। এ কথাটা খুব ভালো করেই জানেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। তাই অতি প্রশংসায় গা ভাসাতে চান না তিনি। নিজের কাজটা ঠিকভাবে করার দিকেই মনোযোগ দিচ্ছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
২১ ডিসেম্বর ২০১৯, ১২:০৯ অপরাহ্ন

দুই ক্যারিবিয়ানের তাণ্ডবে সিলেট থান্ডারের প্রথম জয়

জয় মিলছিল না সিলেট থান্ডারের। হারতে ভুলে গিয়েছিল খুলনা টাইগার্স। তবে ওয়েস্ট ইন্ডিজের দুই আগ্রাসী ব্যাটসম্যানের তান্ডবে বদলে গেল হিসাব-নিকাশ। আন্দ্রে ফ্লেচার তুলে নিলেন চলতি বিপিএলের প্রথম সেঞ্চুরি। তার আগে জনসন চার্লসও জাগিয়েছিলেন সম্ভাবনা। তাদের বিস্ফোরণে খুলনাকে আসরের প্রথম হারের স্বাদ দিয়ে সিলেট পেল প্রথম জয়।
২১ ডিসেম্বর ২০১৯, ১০:৫৯ পূর্বাহ্ন

বিশ্বরেকর্ড গড়া আবিদ আলির আরও এক কীর্তি

আগের টেস্টেই বিশ্বরেকর্ড গড়েছিলেন আবিদ আলি। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে পাকিস্তানের ওপেনার ওয়ানডের পর টেস্ট অভিষেকেও সেঞ্চুরি করেছিলেন। সেই অনন্য অর্জনের সুবাস মিলিয়ে যাওয়ার আগে আরও এক কীর্তিতে নিজের নাম জড়িয়ে নিলেন ৩২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান।
২১ ডিসেম্বর ২০১৯, ১০:৩০ পূর্বাহ্ন

আসরের প্রথম সেঞ্চুরিটি এলো ফ্লেচারের ব্যাট থেকে

তিন নম্বরে নেমে যেভাবে ব্যাট চালাচ্ছিলেন জনসন চার্লস তাতে মনে হয়েছিল, এবারের আসরের প্রথম সেঞ্চুরিটা বুঝি তিনিই করবেন। তবে শহিদুল ইসলামের বলে নার্ভাস নাইন্টিজে আউট হয়ে যান তিনি। তবে চার্লস না পারলেও পেরেছেন তার স্বদেশী আন্দ্রে ফ্লেচার। শনিবার (২১ ডিসেম্বর) খুলনা টাইগার্সের বিপক্ষে এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। দুই উইন্ডিজের ব্যাটে চড়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ রানের সংগ্রহও পেয়েছে সিলেট থান্ডার।
২১ ডিসেম্বর ২০১৯, ০৯:২০ পূর্বাহ্ন

বলিউডে ‘আলী হাশমি’ থেকে আইপিএলে ‘দিগ্বিজয়’

বলিউডের চলচ্চিত্র ‘কাই পো চে’র কথা নিশ্চয়ই মনে আছে পাঠক? ২০১৩ সালে নির্মিত চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছিল ‘আলী হাশমি’ নামের এক জন প্রতিভাবান ক্রিকেটারকে ঘিরে। সেই চরিত্রে অভিনয় করা কিশোর দিগ্বিজয় দেশমুখ সত্যি সত্যিই ক্রিকেটার হয়েছেন। আগামী বছরের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন তিনি।
২১ ডিসেম্বর ২০১৯, ০৭:০৩ পূর্বাহ্ন

রানা আমাদের ট্রাম্প কার্ড: ইমরুল

বঙ্গবন্ধু বিপিএলে এবারের চমক মেহেদী হাসান রানা। এখন পর্যন্ত আসরের সেরা বোলার তিনি। চট্টগ্রামের ব্যাটিং স্বর্গেও ব্যাটসম্যানদের রীতিমতো ঘোল খাইয়ে ছাড়ছেন। টানা তিন ম্যাচে দলের জয়ের নায়ক এ তরুণ। আর তাই ২২ বছর বয়সী এই বাঁহাতি পেসারকে দলের ট্রাম্প কার্ড হিসেবে আখ্যা দিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ভারপ্রাপ্ত অধিনায়ক ইমরুল কায়েস।
২১ ডিসেম্বর ২০১৯, ০৪:৪০ পূর্বাহ্ন

এক ম্যাচে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড দেখল বিপিএল

গাঁটের টাকা খরচ করে টি-টোয়েন্টি ক্রিকেটে চার-ছক্কাই দেখতে আসেন দর্শকরা। এবার বঙ্গবন্ধু বিপিএলে তাদের টাকার ষোলো আনাই উসুল করে দিচ্ছেন ক্রিকেটাররা। চার-ছক্কার উৎসবে মেতেছেন ব্যাটসম্যানরা। শুক্রবার (২০ ডিসেম্বর) বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ রানের ম্যাচটি দেখতে পেলেন ক্রিকেট ভক্তরা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচে রান উঠেছে ৪৬০।
২০ ডিসেম্বর ২০১৯, ০৫:২৫ অপরাহ্ন

পাগলাটে রান উৎসবের ম্যাচেও অবিশ্বাস্য বোলিংয়ে ব্যবধান গড়লেন রানা

ইমরুল কায়েস ঝড় তুললেন, খুনে ব্যাটিংয়ে কুমিল্লা ওয়ারিয়র্স বোলারদের তছনছ করলেন চ্যাডউইক ওয়ালটন। আড়াইশর কাছাকাছি পৌঁছে গেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ওই রান তাড়াও এক সময় সম্ভব মনে হচ্ছিল ডেভিড মালানের বিস্ফোরণে। তবু তারা জিততে পারল না একজনের কারণেই। চার-ছক্কার বানে ভেসে যাওয়া ম্যাচেও তিনি যে থাকলেন আলাদা। আগের দুই ম্যাচের দারুণ বোলিংও ছাপিয়ে অবিশ্বাস্য হয়ে উঠলেন বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। তার স্পেল ঈর্ষা জাগাবে দুনিয়ার যেকোনো বোলারকে।
২০ ডিসেম্বর ২০১৯, ০৫:০২ অপরাহ্ন

ভাগ্য বদলাতে ওয়াটসনকে আনছে রংপুর

টানা চার ম্যাচেই হার। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাকি প্রায় সবগুলো ম্যাচেই জিততে হবে, এমন অবস্থা। দেয়ালে যেন পিঠ ঠেকে গিয়েছে রংপুর রেঞ্জার্সের। কোনো কিছুতেই যেন কিছু হচ্ছে না! পরাজয়ের বৃত্ত ভাঙতে তাই এবার অস্ট্রেলিয়া থেকে টি-টোয়েন্টির ফেরিওয়ালা খ্যাত শেন ওয়াটসনকে উড়িয়ে আনছে দলটি। বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার খন্দকার সাইদুল ইসলাম ইফি।
২০ ডিসেম্বর ২০১৯, ০৩:৫০ অপরাহ্ন

এক ম্যাচ খারাপ খেললেই বাদ পড়ার ভয়ে থাকেন রাব্বিরা

তারকা খ্যাতি থাকলে ভিন্ন কথা। এমনকি জাতীয় দলের পাইপলাইনে থাকলেও চলে। কিন্তু এর বাইরে থাকা স্থানীয় খেলোয়াড়দের ধারাবাহিকভাবে পারফর্ম না করতে পারলে একাদশে সুযোগ পাওয়াই কঠিন হয়ে পড়ে। তাই খেলার সুযোগ পেলে পারফরম্যান্সটা প্রত্যাশা অনুযায়ী না হলেও বাদ পড়ার ভয়ে থাকেন তারা। খুলনা টাইগার্সের বিপক্ষে শুক্রবার কিছুটা ভালো খেলার পর এমনটাই বললেন দলের ফজলে মাহমুদ রাব্বি।
২০ ডিসেম্বর ২০১৯, ০৩:২০ অপরাহ্ন

মোস্তাফিজ-তাসকিন ঘুরে দাঁড়াবেন, বিশ্বাস রুশোর

চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং বান্ধব। তাই বলে যে বোলারদের একেবারেই কিছু করার নেই, তা নয়। সঠিক লাইন-লেংথে বল করতে পারলে সাফল্য মেলে। আর তা যে পারা যায় তার উদাহরণ এদিনই করে দেখালেন শফিউল ইসলাম। রংপুর র‍্যাঞ্জার্সকে অল্প রানে বেঁধে ফেলায় মুখ্য ভূমিকা তার। এর আগে তা করে দেখিয়েছেন তরুণ মেহেদী হাসান রানাও। টানা দুই ম্যাচের সেরাই তো তিনি। কিন্তু সেখানে দেশের সেরা বোলারের খেতাব নিয়েও ব্যর্থ মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা। তবে খুলনা টাইগার্সের ব্যাটসম্যান রাইলি রুশো অবশ্য বিশ্বাস করেন খুব শীগগিরই ঘুরে দাঁড়াবেন তারা।
২০ ডিসেম্বর ২০১৯, ০২:৩৪ অপরাহ্ন