‘তাহলে আমরা ভালো স্পিনার না’

ব্যাটিং অনুশীলন করে ফিরছিলেন তাইজুল ইসলাম। সংবাদ মাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলতে হবে।তাইজুল বাকপটু না হলেও কথা বলায় কখনো বিরক্তি প্রকাশ করেন না। কিন্তু এদিন তাকে পাওয়া গেল অন্যরূপে। সহজ কথারও মানে তার কাছে গেল ভিন্নভাবে। উত্তর দিতে গিয়েও যেন কিছুটা অভিমানী বাংলাদেশের বাঁহাতি স্পিনার।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪২ অপরাহ্ন

পেসারদের সামলে অনিয়মিত স্পিনারদের বিপক্ষেই ভুগল জিম্বাবুয়ে

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে কেমন উইকেট বানাবে বাংলাদেশ? চিরাচরিত স্পিন উইকেট, নাকি পাকিস্তানে দ্বিতীয় টেস্টকে লক্ষ্য রেখে সিমিং উইকেটে নিজেদের ঝালিয়ে নেবে তারা। তবে চিরায়ত ঘূর্ণি উইকেট বানালে যে সুফল মিলবে, তার আভাস মিলেছে বিকেএসপিতে। টেস্ট ম্যাচের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে এদিন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা পেস বোলিংয়ে সাবলীল ব্যাট চালালেও তাদের অস্বস্তি ধরা পড়েছে স্পিনারদের বিপক্ষে।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৪ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপে সালমা-জাহানারাদের সূচি

অস্ট্রেলিয়ার মাটিতে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। টানা চতুর্থবারের মতো ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বিশ্ব আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী দল।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪০ পূর্বাহ্ন

ওয়ানডে ও টি-টোয়েন্টি ‘চ্যাম্পিয়ন্স কাপ’ আয়োজনের পরিকল্পনা আইসিসির

কেবল ছেলেদের জন্য নয়, মেয়েদের জন্যও ওয়ানডে ও টি-টোয়েন্টি ‘চ্যাম্পিয়ন্স কাপ’ চালুর পরিকল্পনা করছে আইসিসি।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৯ পূর্বাহ্ন

মাশরাফিকে নিয়ে নাটকীয়তার তাহলে বাকি আছে আরও

নির্বাচক, মাশরাফি নিজে বা বোর্ডের কর্মকর্তাদের কথাবার্তায়, তিনি যে খেলছেনই এমন কোন স্পষ্ট আভাস পাওয়া যায়নি
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৮ পূর্বাহ্ন

দ. আফ্রিকার নেতৃত্ব ছাড়লেন দু প্লেসি

গুঞ্জনটা ছিল আগেই। নেতৃত্ব ছাড়তে পারেন ফাফ দু প্লেসি। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হলো। দক্ষিণ আফ্রিকার টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দিলেন তিনি। নেতৃত্ব ছাড়লেও সব সংস্করণে খেলা চালিয়ে যেতে চান অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৩ অপরাহ্ন

বাংলাদেশে সেই স্মৃতির পুনরাবৃত্তি চায় জিম্বাবুয়ে

বছর দেড়েক আগের কথা। বাংলাদেশ টেস্ট সিরিজ খেলতে এসেছিল জিম্বাবুয়ে। ঘরের মাঠে টাইগাররা ছিল পরিষ্কার ফেভারিট। কিন্তু সিলেটে দারুণ ক্রিকেট উপহার দিয়ে প্রথম টেস্ট জিতে নেয় সফরকারীরাই। এবারও এমন কিছু করতে চাইছে জিম্বাবুয়ে। মিরপুরে ফিরিয়ে আনতে চাইছে সিলেটের স্মৃতি। এমনটাই বললেন দলের অন্যতম সেরা খেলোয়াড় রেজিস চাকাভা।
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৮ অপরাহ্ন

নাইটওয়াচম্যানের সঙ্গেই পারলেন না মোস্তাফিজ-মিরাজরা!

এক প্রান্তে বোলার বাংলাদেশ জাতীয় দলের অন্যরতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান। আগের দিনই যিনি ফের টেস্ট দলে জায়গা পেয়েছেন। আছেন জাতীয় দলের সেরা স্পিনার মেহেদী হাসান মিরাজও। জাতীয় দলে টি-টোয়েন্টি স্কোয়াডের আরাফাত সানিও আছেন। তাদের মতো বোলারদের হতাশ করলেন যিনি কিনা আগের দিন নেমেছিলেন নাইটওয়াচম্যান হিসেবে। বাঁচালেন ম্যাচ হঠাৎ ব্যাটসম্যান বনে যাওয়া নাসুম আহমেদ। ম্যাচ হয়তো হারেননি মিরাজ-মোস্তাফিজরা। কিন্তু একজন নাইটওয়াচম্যাচকে পুরো দিন বল করে আউট করতে না পারাটা হারের চেয়ে কি কম জ্বালার?
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ন

ইয়াসিরের ঝড়ো সেঞ্চুরিতে রোমাঞ্চকর রান তাড়ায় জিতল পূর্বাঞ্চল

প্রথম ইনিংসে দেড়শো ছাড়ানোর পর এবার করলেন ঝড়ো সেঞ্চুরি, সঙ্গী হিসেবে মোহাম্মদ আশরাফুলও মেলালেন তাল। তাদের ব্যাটে ওভারপ্রতি ছয়ের উপর রান তুলে দারুণ এক ম্যাচ জিতে নিল পূর্বাঞ্চল। উঠে গেল বিসিএলের ফাইনালেও।
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:০১ পূর্বাহ্ন

আকবরদের কাছ থেকে প্রেরণা নিচ্ছেন সালমারা

কদিন আগেই বিশ্বকে অবাক করে যুব বিশ্বকাপ জিতে নিয়েছে বাংলাদেশ। দেশের ক্রিকেটে এনেছে বিশাল সাফল্য। ছেলেদের ছোটদলের কাছ থেকে প্রেরণা নিয়ে বাংলাদেশের মেয়েরাও দেখছে বড় স্বপ্ন। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন জানিয়েছেন, আকবর আলিরা তাদের কাছে এখন প্রেরণার নাম।
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৮ পূর্বাহ্ন

বাভুমা, ক্লাসেনের ঝড়ের জবাবে বেয়ারস্টো, মর্গ্যানদের তাণ্ডব

টেম্বা বাভুমা, হেনরিক ক্লাসেনরা তুললেন ঝড়, চড়লেন রানের পাহাড়ে। কিন্তু রান তাড়ায় নেমে জস বাটলার, জনি বেয়ারস্টো, ওয়েন মর্গ্যান সবাই পেটালেন চার-ছয়, পেরুলেন ফিফটি। পাহাড়ে চড়েও তাই নিরাপদ থাকল না দক্ষিণ আফ্রিকার পূঁজি।
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৫ পূর্বাহ্ন

গোঁজামিলে ভরা দল নির্বাচন

বাংলাদেশ দলে কখন কে ঢুকছে, কে বেরিয়ে যাচ্ছে। কেন বেরিয়ে যাচ্ছে, কেন ঢুকেছিল। কোন কিছুরই হদিশ করা মুশকিল। খোদ নির্বাচকদের সেই হদিশ আছে কিনা প্রশ্ন তোলা যায়। অন্তত তাদের ব্যাখ্যা বিশ্লেষণ এতটাই সাংঘর্ষিক যে তা শোনার পরও আরও বিভ্রান্তির অতলে তলিয়ে যাওয়ার অবস্থা তৈরি হতে পারে।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২৯ অপরাহ্ন

বিসিএলের ফাইনাল গোলাপি বলে হচ্ছে না

চার দিনের নয়, দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া প্রথম শ্রেণির আসর বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল ম্যাচটি হবে পাঁচ দিনের।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৪ অপরাহ্ন

টেস্ট দলে আসার দিনে ইয়াসিরের ক্যারিয়ার সেরা ইনিংস

আগের ১৩৪ রান নিয়ে নেমে ইয়াসির আলি চৌধুরী রাব্বি ছাড়িয়ে গেলেন দেড়শ। খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস। তবে এরপরই থামেন তিনি, তাকে থামিয়ে ৭ উইকেট নেন সানজামুল ইসলাম। তিনশো পেরিয়ে থামে তাদের দলও।পরে দ্বিতীয় স্পিনারদের তোপে উত্তরাঞ্চল পড়ে বিপর্যয়ে, সেখান থেকে দলকে টানছেন মুশফিকুর রহিম।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৭ অপরাহ্ন

শান্তর ডাবল সেঞ্চুরিতে উদ্ভট সিদ্ধান্তের খেসারত দিতে যাচ্ছে দক্ষিণাঞ্চল!

নাজমুল হোসেন শান্তর ডাবল সেঞ্চুরিতে তাদেরকে বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মধ্যাঞ্চল। তৃতীয় দিন শেষে ৩৪৭ রানে পিছিয়ে আছে দক্ষিণাঞ্চল। এর মধ্যেই তারা হারিয়েছে টপ অর্ডারের ৪ উইকেট। ম্যাচ বাঁচাতে হলে হাত থাকা ৬ উইকেট নিয়ে শেষ দিনে লড়তে হবে দলটিকে।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:১১ পূর্বাহ্ন

গতির কারণে টেস্ট দলেও হাসান মাহমুদ

বিপিএলে গতিতে মাত করে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছিলেন হাসান মাহমুদ। একাদশে জায়গা না পেলেও ছিলেন নির্বাচকদের রাডারে। এবার প্রথমবারের মতো টেস্ট দলেও ঠাঁই হয়েছে এই তরুণের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানালেন, জোরে বল করা পেসারের অভাব পূরণ করতেই নেওয়া হয়েছে এই তরুণকে।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৮ পূর্বাহ্ন

মাহমুদউল্লাহর এ কেমন ‘বিশ্রাম’?

টানা খেলার ধকল এড়াতে মাঝেমধ্যেই খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে থাকে টিম ম্যানেজমেন্ট। আর দলের সিনিয়র খেলোয়াড়দের ক্ষেত্রে তা বেশ স্বাভাবিক। কিন্তু মাহমুদউল্লাহর ক্ষেত্রে ঘটল কিছুটা উল্টো। টেস্ট দলে না থাকলেও ঠিকই খেলবেন ঘরোয়া প্রথম শ্রেণির আসর বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)। তাতে প্রশ্ন উঠেছে, আসলেই কি বিশ্রামে মাহমুদউল্লাহ?
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫১ পূর্বাহ্ন

এক টেস্ট পরই রুবেল-মোস্তাফিজ নিয়ে ভাবনায় বদল

রাওয়ালপিন্ডি টেস্টের পরপরই ৩৬০ ডিগ্রি ঘুরে এই দুজনকে নিয়ে নির্বাচকদের ভাবনার বাঁক বদল হয়েছে আবার।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৮ পূর্বাহ্ন

তরুণদের নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল

১৩ সদস্যের দলে অনুমিতভাবেই আছেন যুব দলের অধিনায়ক আকবর আলিসহ ছয়জন।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৯ পূর্বাহ্ন

জিম্বাবুয়ে টেস্টে মাহমুদউল্লাহ বাদ, নতুন মুখ হাসান-ইয়াসির

দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২০ পূর্বাহ্ন