ক্ষণে ক্ষণে রঙ পাল্টানো ম্যাচে উইন্ডিজকে হারাল শ্রীলঙ্কা

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া করার শঙ্কায় পড়ল দলটি। তবে আটে নামা ওয়ানিদু হাসারাঙ্গার বীরত্বে নাটকীয় জয় নিয়েই মাঠ ছাড়ল লঙ্কানরা।
২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৩ অপরাহ্ন

'বিশ্রামেও' ব্যর্থ মাহমুদউল্লাহ

সময়টা খুব বাজে যাচ্ছে মাহমুদউল্লাহর। বিশেষ করে লম্বা সংস্করণে। অনেক দিন থেকেই রানের দেখা নেই ব্যাটে। সে কারণে টেস্ট স্কোয়াড থেকে তো 'বাদ'ই পড়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে বিশ্রামে আছেন তিনি। মজার বিষয়, বিশ্রামে থাকা এ খেলোয়াড় এদিন খেলছেন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল ম্যাচে। দক্ষিণাঞ্চলের হয়ে খেলতে নেমে সেখানেও ধরে রেখেছেন ব্যর্থতার ধারাবাহিকতা।
২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৩ অপরাহ্ন

এমন উইকেট পেয়ে চমকে গিয়েছিল জিম্বাবুয়ে

উইকেট ব্যাটসম্যানদের জন্য বেশ ভালো, আবার জায়গায় বল করলে পেসার, স্পিনার সবার জন্যই থাকছে রসদ। বাংলাদেশে এমন স্পোর্টিং উইকেট পেয়ে রীতিমতো বিস্মিত জিম্বাবুয়ে।
২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৬ অপরাহ্ন

ড্যারেন স্যামিকে সম্মানসূচক নাগরিকত্ব দিচ্ছে পাকিস্তান

পাকিস্তানের মাটিতে শীর্ষ পর্যায়ের ক্রিকেট ফিরিয়ে আনায় ড্যারেন স্যামির ভূমিকা কম নয়। দেশটির ক্রিকেটে ‘অমূল্য অবদান’ রাখায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক পেতে যাচ্ছেন সম্মাননা।
২২ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৯ পূর্বাহ্ন

সেঞ্চুরিয়ান আরভিনকে থামিয়ে দিনটা বাংলাদেশের করেন নাঈম

সকালের আর্দ্রতা কাজে লাগিয়ে তেতে উঠেছিলেন দুই পেসার। তাদের সামলে প্রিন্স মাসবাউরে আর ক্রেইগ আরভিনের ব্যাটে প্রতিরোধ গড়ে জিম্বাবুয়ে, আভাস দেয় বড় রানের। তবে দারুণ বল করে অফ স্পিনার নাঈম হাসান তুলে নিতে থাকেন উইকেট, জিম্বাবুয়েকে রাখেন বেঁধে। সেই চাপ সামলেও ঠিকই সেঞ্চুরি তুলে ফেলেছিলেন আরভিন। সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়ানো জিম্বাবুয়ে অধিনায়ককেও শেষ বেলায় ছেঁটেছেন নাঈম।
২২ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন

অধিনায়কত্বের অভিষেকেই আরভিনের সেঞ্চুরি

এক প্রান্তে সাফল্য পেলেও অপর প্রান্তে হতাশ হতে হয়েছে বাংলাদেশের বোলারদের। কারণ এদিন দারুণ এক অধিনায়কোচিত ইনিংস খেলছেন ক্রেইগ আরভিন। টাইগারদের মাথাব্যাথার কারণ হয়ে একাই লড়াই করে চলেছেন তিনি। পৌঁছেছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই করলেন সেঞ্চুরি।
২২ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩১ পূর্বাহ্ন

হ্যাটট্রিকের পেছনে জাদেজার অবদানের কথা জানালেন অ্যাগার

বাঁহাতি স্পিনার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক করার পর জানিয়েছেন, রবীন্দ্র জাদেজার পরামর্শ নিয়ে সুফল পাচ্ছেন তিনি। ভারতের তারকা অলরাউন্ডারকে নিজের সবচেয়ে পছন্দের ক্রিকেটারের তকমাও দিয়েছেন অ্যাগার।
২২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৮ পূর্বাহ্ন

নাঈমের ছোবল সামলে জিম্বাবুয়েকে টানছেন আরভিন

প্রথম সেশনে মাত্র ১ উইকেট নিয়ে কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে পর পর দুই উইকেট নিয়ে দলকে খেলায় ফেরান অফ স্পিনার নাঈম হাসান। যদিও মৃদু ধস সামলে জিম্বাবুয়েকে টানছেন তাদের অধিনায়ক ক্রেইগ আরভিন।
২২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৬ পূর্বাহ্ন

জোড়া উইকেট তুলে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন নাঈম

ক্রমেই বাংলাদেশের বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছিলেন প্রিন্স মাসাউরে ও অধিনায়ক ক্রেইগ আরভিন। শতরান পার করা জুটিতে দারুণ কিছু করার ইঙ্গিত দিচ্ছিলেন এ দুই ব্যাটসম্যান। তাতে ম্যাচটা সফরকারীদের দিকেই হেলে ছিল। তবে নাঈম হাসানের ঘূর্ণিতে প্রাণ পেয়েছে টাইগাররা। জুটি তো ভেঙেছেন বটেই, এরপরও আরও একটি উইকেট তুলে নিয়েছেন এ তরুণ। তাতে দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে বাংলাদেশ দল।
২২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০১ পূর্বাহ্ন

ভারতকে অল্প রানে গুটিয়ে নিউজিল্যান্ডের লিড

দুই অপরাজিত ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে ও রিশভ পান্তের সামনে ছিল ভারতের ইনিংস টেনে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। কিন্তু পারেননি তারা। টিম সাউদি জ্বলে ওঠায় প্রথম ইনিংসে মাত্র ১৬৫ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে হাতে ৫ উইকেট রেখে ৫১ রানের লিড পেয়ে গেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
২২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪০ পূর্বাহ্ন

প্রথম ঘণ্টার চাপ সামলে সাবলীল জিম্বাবুয়ে

উইকেটে ছিল হালকা ঘাসের ছোঁয়া। তাতে প্রথম ঘণ্টাতে দারুণ মুভমেন্ট আদায় করেছিলেন বাংলাদেশের পেসাররা। তবে বাংলাদেশের চাপ সামলে ঘুরে দাঁড়িয়ে সাবলীল ব্যাটিংয়ে প্রথম সেশন পার করেছে জিম্বাবুয়ে।
২২ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৩ পূর্বাহ্ন

অ্যাগারের হ্যাটট্রিকে নাজেহাল দক্ষিণ আফ্রিকা

ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলার পর বল হাতেও জ্বলে উঠলেন অ্যাশটন অ্যাগার। করলেন হ্যাটট্রিক। ক্যারিয়ারসেরা নৈপুণ্যে সবমিলিয়ে নিলেন ৫ উইকেট। এই স্পিন অলরাউন্ডারের ঘূর্ণি জাদুর সামনে অসহায় দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেল টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন রানে। পেল সবচেয়ে বড় হারের তেতো স্বাদ।
২২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৮ পূর্বাহ্ন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে গুরুত্বপূর্ণ টস জিততে পারেনি বাংলাদেশ। টস জিতে সফরকারী দল অনুমিতভাবেই নিয়েছে আগে ব্যাট করার সিদ্ধান্ত।
২২ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০২ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ম্যাচে খেলবেন কোহলি-ধাওয়ানরা?

আগামী মাসে ঢাকায় অবশিষ্ট বিশ্ব একাদশের বিপক্ষে এশিয়া একাদশের হয়ে খেলবেন অধিনায়ক বিরাট কোহলিসহ ভারতের চার ক্রিকেটার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি মর্যাদার দুটি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বিসিবি।
২১ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩২ অপরাহ্ন

ট্রিপল সেঞ্চুরিও আসতে পারে, ‘কথা’ দিলেন মুমিনুল

অধিনায়ক মুমিনুল হক এবার কথা দিলেন, তাদের ব্যাটসম্যানদের কাছ থেকে সেঞ্চুরি তো বটেই আরও বড় ইনিংসই আসছে।
২১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৫ পূর্বাহ্ন

বাংলাদেশকে এখন আর বিদেশ মনে হয় না জিম্বাবুইয়ানদের

টেস্ট পরিবারের সদস্য হওয়ার পর বাংলাদেশে প্রথম দল হিসেবে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসে জিম্বাবুয়ে। গেল ২০ বছরে অনেকবার সফরে এসেছে দলটি। সাম্প্রতিক সময়ে তো আরও বেশি। দেশটির প্রায় প্রত্যেক খেলোয়াড়ই বাংলাদেশকে ‘দ্বিতীয় বাড়ি’ মনে করেন। অকপটে তা স্বীকারও করেন তারা। অধিনায়ক ক্রেইগ আরভিন তো আরেক কাঠি সরেস। জানালেন, বাংলাদেশকে এখন আর বিদেশই মনে হয় তাদের!
২১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ন

সংবাদমাধ্যমের প্রতি বাংলাদেশের কোচের আকুতি

সংবাদ সম্মেলন তখন প্রায় শেষ। কিন্তু বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো চেয়ে নিলেন আরও কিছু সময়। সাম্প্রতিক সময়ে টানা ছয়টি টেস্ট বাজেভাবে হেরেছে বাংলাদেশ, খেলোয়াড়-ম্যানেজমেন্টকে পড়তে হচ্ছে বিস্তর সমালোচনায়। সেসব এড়ায়নি কোচেরও নজর। দলের হয়ে তাই আত্মপক্ষ সমর্থন করে আরেকটু ধৈর্য ধরার আকুতি জানিয়েছেন তিনি।
২১ ফেব্রুয়ারি ২০২০, ১১:০১ পূর্বাহ্ন

দেশের ক্রিকেটের সংস্কৃতি বদলানোর ইঙ্গিত কোচের

দেশের বাইরে গেলেই পরিস্থিতি বদলে যায়। কঠিন সংগ্রাম করতে হয়, ইনিংস হার এড়ানোই কঠিন হয়ে যায়। বিব্রতকর এ অবস্থা থেকে উত্তরণে গেল কয়েক বছরে দেশের ক্রিকেটের যে সংস্কৃতি তৈরি হয়েছে তাতে বদল আনতে চান কোচ রাসেল ডমিঙ্গো।
২১ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৩ পূর্বাহ্ন

এসব পরিস্থিতি সামলে এসেছি, বোর্ড প্রধানের হস্তক্ষেপ প্রসঙ্গে ডমিঙ্গো

গেল বুধবার টিম ম্যানেজমেন্টের সঙ্গে সভা শেষে বেরিয়ে বোর্ড প্রধান বলেছিলেন, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মতো ওলটপালট ব্যাটিং অর্ডার আর দেখতে চান না তিনি এবং বিভিন্ন সময়ে টস জেতার পরবর্তী সিদ্ধান্ত নিয়েও জানিয়েছিলেন অসন্তোষ।
২১ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৫ পূর্বাহ্ন

খেলানোর জন্য নেওয়া হয়নি মোস্তাফিজকে

মূলত নতুন বোলিং কোচ ওটিস গিবসনের পরিচর্যায় রাখার জন্য মোস্তাফিজকে স্কোয়াডে রাখা হয়েছে।
২১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩১ পূর্বাহ্ন