স্নায়ুচাপই নাকি শাপেবর লিটনের!

ব্যাট করতে নেমেই খেলেছেন সাবলীল ভঙ্গিতে , নান্দনিক ব্যাটিংয়ে বরাবরের মতোই ছড়িয়েছেন মুগ্ধতা। পুরো অথরিটি নিয়ে সেঞ্চুরি তুলেও এগুচ্ছিলেন দুর্বার গতিতে। পেশিতে টান না পড়লে জিম্বাবুয়ের বোলাররা তাকে থামাতে পারবেন বলে মনেই হচ্ছিল না। অথচ এই ইনিংসে নামার আগের রাত থেকে নাকি ভীষণ স্নায়ুচাপে ভুগেছেন লিটন। ম্যাচ জিতিয়ে জানালেন এই স্নায়ুচাপই শাপেবর হয়েছে তার।
১ মার্চ ২০২০, ০৩:৩১ অপরাহ্ন

লিটনের ব্যাটিং যেন চোখের শান্তি

সিলেটের সবুজ চা বাগানে ঘেরা মাঠের সঙ্গে সামঞ্জস্য রেখে যেন ফুল হয়ে ফুটল লিটনের ব্যাট।
১ মার্চ ২০২০, ০৩:০১ অপরাহ্ন

ফেরার ম্যাচে ইমরান, ওয়াসিমদের পাশে নাম লেখালেন মাশরাফি

বিশ্বের পঞ্চম অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বাংলাদেশ কাপ্তান মাশরাফি।
১ মার্চ ২০২০, ০২:১৭ অপরাহ্ন

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

রানের হিসাবে নিজেদের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ।
১ মার্চ ২০২০, ০২:১২ অপরাহ্ন

জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ

লক্ষ্যটা বিশাল। ৩২১ রানের। যদিও সিলেটের উইকেট ব্যাটিং বান্ধব। কিন্তু তার জন্য প্রয়োজন ছিল দারুণ সূচনা। কিন্তু এদিন শুরু থেকেই দুর্দান্ত টাইগার বোলাররা। ফলে শুরুতে থেকেই চেপে ধরেছে সফরকারীদেরকে। দলীয় ৮৪ রানেই জিম্বাবুয়ের টপ অর্ডারের ৬ উইকেট তুলে নিয়েছে তারা।
১ মার্চ ২০২০, ০১:২১ অপরাহ্ন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উইকেট পেলেন মাশরাফি

প্রায় আট মাস পর ওয়ানডেতে উইকেট পেয়েছেন মাশরাফি।
১ মার্চ ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ন

মাশরাফিকে আপনারাও একটু বেশি খোঁচাচ্ছিলেন: বিসিবি প্রধান

তুমুল আলোচিত সেই সংবাদ সম্মেলন নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানও। সিলেটে সেই একই সম্মেলন কক্ষে ম্যাচের দিন এসে বোর্ড প্রধান বললেন, মাশরাফিকে সংবাদ সম্মেলনে একটু বেশিই কষ্ট দেওয়া হয়েছে।
১ মার্চ ২০২০, ১১:৩৮ পূর্বাহ্ন

ব্যর্থতার বৃত্তে বন্দি কোহলি, সিরিজ হারের শঙ্কায় ভারত

হতাশার এক টেস্ট সিরিজের শেষটাতেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারলেন না বিরাট কোহলি। কিউইদের বিপক্ষে সাদা পোশাকে টানা চার ইনিংসে বিশের নিচে আউট হলেন ভারত অধিনায়ক।
১ মার্চ ২০২০, ১১:২২ পূর্বাহ্ন

তামিমের সঙ্গে বাজে আচরণ, দর্শক আটক

আউট হয়ে ড্রেসিং রুমে ফেরা তামিম ইকবালকে আঙুল দেখিয়ে অশোভন ইঙ্গিত করেছিলেন এক দর্শক।
১ মার্চ ২০২০, ১১:০৩ পূর্বাহ্ন

লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ

পাঁচ বছরেরও বেশি সময় হতে চলল বাংলাদেশ জাতীয় দলে খেলেন লিটন কুমার দাস। উত্থান পতনের এ ক্যারিয়ারে ধারাবাহিকতার অভাবের বদনাম কুড়িয়েছেন বেশ। তবে গত এক বছরে তার ব্যাটিংয়ে পরিবর্তন এসেছে অনেক। বেশ নিয়মিতই ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। এদিন জিম্বাবুয়ের বিপক্ষে তুলে নিলেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিই। আর তার সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে বড় লক্ষ্যই ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।
১ মার্চ ২০২০, ১০:৩৩ পূর্বাহ্ন

লিটনের দ্বিতীয় আন্তর্জাতিক সেঞ্চুরি

ক্যারিয়ারের ৩৪তম ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরি করলেন লিটন। তার আগের সেঞ্চুরিটি ছিল ২০১৮ সালে, এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে।
১ মার্চ ২০২০, ০৯:৩০ পূর্বাহ্ন

তামিমের ভুলের খেসারত দিলেন শান্ত!

বাংলাদেশের ইনিংসের ১৩তম ওভারেই রিভিউ নষ্ট করে যান তামিম ইকবাল।
১ মার্চ ২০২০, ০৯:০৮ পূর্বাহ্ন

ভালো শুরুর পর তামিমের বিদায়

বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস বেশ ভালো সূচনা আনলেন। ইঙ্গিত দিচ্ছিলেন আরও ভালো কিছুর। তবে বল হাতেই নিয়েই ওপেনিং জুটি ভেঙেছেন অভিষিক্ত জিম্বাবুইয়ান অলরাউন্ডার ওয়েসলি মাধেভেরে। তুলে নিয়েছেন তামিমকে। সেট হয়েও ইনিংস লম্বা করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাঁহাতি ওপেনারকে।
১ মার্চ ২০২০, ০৭:৪৬ পূর্বাহ্ন

নিরুপায় হয়ে ব্যাটিং কোচকে স্কোয়াডে নিল জিম্বাবুয়ে

স্কোয়াডে বিকল্প ব্যাটসম্যান না থাকায় কনকাশনের কথা ভেবে ব্যাটিং কোচ ও সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট মাৎসিকেনেরিকে স্কোয়াডে যুক্ত করেছে জিম্বাবুয়ে।
১ মার্চ ২০২০, ০৭:২০ পূর্বাহ্ন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সফরকারীদের বিপক্ষে টস জিতে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সাত মাস পর জাতীয় দলের জার্সিতে নেমে তিনি আগে বেছে নিয়েছেন ব্যাটিং।
১ মার্চ ২০২০, ০৬:৩৫ পূর্বাহ্ন

উত্তাপ ছড়ানো মাশরাফির ওই সংবাদ সম্মেলনে কী ছিল সব প্রশ্ন-উত্তর

প্রশ্নোত্তরের এক পর্যায়ে ‘আত্মসম্মান’ প্রসঙ্গ আসায় ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া দেখান অধিনায়ক। অনেকের কৌতূহল, সেই প্রতিক্রিয়ার প্রশ্নটা আসলে কেমন ছিল, কী ছিল পুরো সংবাদ সম্মেলনের প্রশ্নত্তোরের ধরন, তা বিস্তারিত দেওয়া হলো পাঠকদের জন্য।
২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৩ অপরাহ্ন

অধিনায়কের সংবাদ সম্মেলনের উত্তাপে সিরিজের আলাপই ফিকে

রাসেল ডমিঙ্গো প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পর প্রথম ওয়ানডে সিরিজ, ঠিক সাত মাস পর বাংলাদেশের আরেকটা ওয়ানডে ম্যাচ। হতাশার বিশ্বকাপের পর লাল-সবুজ জার্সিতে আবার মাশরাফি বিন মর্তুজার খেলতে নামা। কত কিছুই থাকতে পারত আলোচনায়। মাশরাফি আলোচনায় থাকলেন বটে, তবে তেতো কথায় উত্তাপ ছড়িয়ে তা চলে গেল অন্য মাত্রায়।
২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৬ অপরাহ্ন

সংস্করণ পাল্টে যাওয়াতেই জেতার সুযোগ দেখছে জিম্বাবুয়ে

সিরিজের একমাত্র টেস্টে বেশ নাজেহাল হয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের কাছে তারা হেরেছে ইনিংস ও ১০৬ রানে। সাদা পোশাকে তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারলেও দলটির অধিনায়ক চামু চিবাবা রঙিন পোশাকে জয়ের ব্যাপারে আশাবাদী। যুক্তি হিসেবে তিনি বলেছেন, টেস্টের চেয়ে ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলতে তারা বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করেন।
২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০৩ অপরাহ্ন

কেমন হবে প্রথম ওয়ানডের উইকেট

শুরুর দিকে বাউন্সি বলে পরিচিত হওয়া সিলেটের উইকেটের আচরণ একেক সময় হয়েছে এককরকম। এবার কেমন হবে, তা নিয়ে আছে কৌতূহল।
২৯ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৪ অপরাহ্ন

‘প্রমাণ করার জন্য ক্রিকেট খেলছি না, বাংলাদেশের হয়ে খেলছি’

প্রায় সাত মাস পর মাঠে ফেরার আগে সার্বিক পরিস্থিতি বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের অনুকূলে নেই। এই অবস্থা বদলাতে কি নতুন করে নিজেকে প্রমাণ করতে হবে তার? এমন কোনো তাগিদ কি তিনি অনুভব করছেন?
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৯ অপরাহ্ন