তামিম-মাহমুদউল্লাহদের খেলা দেখুন সরাসরি
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দ্বিতীয় দিনেও হচ্ছে তিন ম্যাচ। সবগুলো ম্যাচই পিচভিশন টেকনোলজির মাধ্যমে সরাসরি দেখা যাচ্ছে।
১৬ মার্চ ২০২০, ০৫:১৫ পূর্বাহ্ন
যেভাবে মোহামেডান থেকে আবাহনীতে হেলেছেন মুশফিক
শৈশবে ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভক্ত। পরে পেশাদার ক্রিকেটার হিসেবে ঐতিহ্যবাহী দলটিতে খেলেছেনও মুশফিকুর রহিম। প্রথমবারের মতো এবার তিনি ভিড়েছেন মোহামেডানেরই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের ডেরায়। এক সময় মোহামেডানের পাঁড় ভক্ত থাকলেও মুশফিকের সমর্থনের পাল্লা সময়ে সময়ে না-কি হেলে গেছে আবাহনীর দিকে!
১৫ মার্চ ২০২০, ১২:৪২ অপরাহ্ন
প্রথম দিনেই যুব দলের দুই তারকার ঝলক
যুব বিশ্বকাপ জেতা অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের উপর বাড়তি নজর আছে এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। প্রথম দিনে তাদের দুজন দেখিয়েছেন ঝলক, আরেকজনও খারাপ করেননি। অভিষেক দাস, রকিবুল হাসানের নৈপুণ্যে নামে-ভারে এগিয়ে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়ে দিয়েছে ওল্ড ডিওএইচএস।
১৫ মার্চ ২০২০, ১২:১০ অপরাহ্ন
তাইবুরের সেঞ্চুরিতে দোলেশ্বরের শুভ সূচনা
এক প্রান্তে বুক চিতিয়ে লড়াই করলেন জুনায়েদ সিদ্দিকি। শেষ পর্যন্ত। কিন্তু পেলেন না সতীর্থদের সহায়তা। ফলে হারতেই হলো ব্রাদার্স ইউনিয়নকে। তাইবুর রহমানের সেঞ্চুরিতে ভর করে প্রথম ম্যাচে নাটকীয় জয় পেল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ব্রাদার্সকে ৮ রানে হারিয়ে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে শুভ সূচনা করল দলটি।
১৫ মার্চ ২০২০, ১২:০২ অপরাহ্ন
শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় ইংলিশ ক্রিকেটারদের স্বস্তি
শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল ইংল্যান্ডের। তবে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে তা স্থগিত করে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বোর্ডের এই সিদ্ধান্তের সমর্থনে দলটির অধিনায়ক জো রুট বলেছেন, ইংল্যান্ডের ক্রিকেটাররা এখন ‘স্বস্তি’ বোধ করছেন।
১৫ মার্চ ২০২০, ১১:২৯ পূর্বাহ্ন
ম্যাচ সেরার স্বীকৃতি আছে, পুরস্কার নেই!
ম্যাচসেরার প্রাইজমানি ছিল না গত লিগেও, তবে স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছিল ট্রফি। কিন্তু এবারের লিগের উদ্বোধনী দিনে পুরস্কার হিসেবে ট্রফিরও যে দেখা নেই!
১৫ মার্চ ২০২০, ১১:২৮ পূর্বাহ্ন
মুশফিকের সেঞ্চুরির পর আবাহনীর সহজ জয়
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দারুণ সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম, চোট কাটিয়ে আড়াই মাস পর ক্রিকেটে ফিরে মোসাদ্দেক হোসেন সৈকত পান ফিফটি, শেষে ঝড় তোলেন মোহাম্মদ সাইফউদ্দিন। শুরুতে পথ হারানো আবাহনী শেষ পর্যন্ত গড়ে বড় সংগ্রহ। দুর্বল পারটেক্সের পক্ষে এই রান তাড়া করতে গিয়ে লড়াই করাও সম্ভব হয়নি।
১৫ মার্চ ২০২০, ১১:১১ পূর্বাহ্ন
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মুশফিকের সেঞ্চুরি
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অধিনায়ক মুশফিক খেললেন দুর্দান্ত এক ইনিংস, তুলে নিলেন সেঞ্চুরি। অন্য সতীর্থরা না পারলেও মোসাদ্দেক হোসেন তাকে দেন যোগ্য সঙ্গ।
১৫ মার্চ ২০২০, ০৬:৪৭ পূর্বাহ্ন
ঢাকা প্রিমিয়ার লিগ সরাসরি দেখুন অনলাইনে
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) মতো এই আসরও দেখা যাচ্ছে অনলাইনে। পিচভিশনের মাধ্যমে তিনটি ম্যাচই দর্শকদের দেখার জন্য উন্মুক্ত করে দিয়েছে বিসিবি।
১৫ মার্চ ২০২০, ০৪:৫২ পূর্বাহ্ন
না পারলে তামিমই আগে হাত তুলে বলবেন,‘সরি’
শনিবার মিরপুরে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের অনুশীলনে এসে নতুন অধিনায়ক তামিম জানান তার নেতৃত্বের দর্শন
১৪ মার্চ ২০২০, ০১:৩৫ অপরাহ্ন
এই অবস্থায় পাকিস্তান সফর কঠিন: বিসিবি প্রধান
করোনাভাইরাস নিয়ে বৈশ্বিক উদ্বেগময় পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের সম্ভাবনা দেখছেন না বিসিবি প্রধান নাজমুল হাসান। এপ্রিল মাসে এক ওয়ানডে আর এক টেস্টের সফরটি স্থগিতের ঘোষণা দু’একদিনের মধ্যেই আসতে পারে বলে আভাস দিয়েছেন তিনি।
১৪ মার্চ ২০২০, ১২:৫৮ অপরাহ্ন
হ্যান্ডশেক বারণ, করোনাভাইরাস নিয়ে যা ভাবছেন ক্রিকেটাররা
হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়েছেন, করেও ফেলেছেন তাসকিন আহমেদ। তারপরই মনে পড়ল, আরে! হ্যান্ডশেক করা যে এড়িয়ে চলতে বলা হয়েছে। তামিম ইকবাল অনুশীলন এসে জানালেন, হ্যান্ডশেক বাদ, করবেন এলবোশেক!
১৪ মার্চ ২০২০, ১২:১১ অপরাহ্ন
সময় চেয়ে তামিমের আকুতি
মাশরাফি বিন মর্তুজার ছেড়ে দেওয়া জায়গা পেয়ে তামিম প্রথমেই গণমাধ্যম ও সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়ে চেয়েছেন সময়, আহ্বান করেছেন ধৈর্য ধরার।
১৪ মার্চ ২০২০, ১১:২০ পূর্বাহ্ন
বাড়তি সতর্কতা মেনে চলবে ঢাকা প্রিমিয়ার লিগ
রোববার থেকে দেশের তিন ভেন্যুতে দেশের শীর্ষ ক্রিকেটাররা নামবেন এই টুর্নামেন্ট খেলতে। তার আগে আজ শনিবার আনুষ্ঠানিকভাবে স্পন্সর ঘোষণার দিনে আলোচনায় তাই অনুমিতভাবেই করোনাভাইরাস ও সাম্প্রতিক পরিস্থিতি।
১৪ মার্চ ২০২০, ১০:৩৯ পূর্বাহ্ন
পিএসএলের সূচি বদলাল, ম্যাচ কমল
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে উদ্বেগজনক পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচি বদলানো হয়েছে। কমানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতাটির ম্যাচের সংখ্যাও।
১৪ মার্চ ২০২০, ০৯:১৩ পূর্বাহ্ন
নিউজিল্যান্ড ভ্রমণে বিধিনিষেধ, অস্ট্রেলিয়া ছাড়ছেন উইলিয়ামসনরা
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে নিউজিল্যান্ড সরকার দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। যার ফলশ্রুতিতে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অসমাপ্ত রেখেই দেশে ফিরতে যাচ্ছে কিউই ক্রিকেটাররা।
১৪ মার্চ ২০২০, ০৬:৪৮ পূর্বাহ্ন
অবসরের আগে অর্জনের ঝুলি আরও সমৃদ্ধ করতে চান মুশফিক
বাংলাদেশের টেস্ট জার্সি গায়ে জড়িয়েছিলেন ২০০৫ সালে। প্রথম পাঁচ বছর শেষে সাদা পোশাকে গড় ছিল ২৩- এর আশেপাশে। উল্লেখ করার মতো কিছু নয় তা। ক্যারিয়ারের বয়স এখন প্রায় ১৬ বছর। সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটের ধার বেড়েছে, ধারাবাহিকতা বেড়েছে। মুশফিকুর রহিমের গড়ও এখন প্রায় ৩৭। টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তিনি।
১৩ মার্চ ২০২০, ০৩:৩৭ অপরাহ্ন
শ্রীলঙ্কা সফর বাতিল করল ইংল্যান্ড
ক্রমেই করোনাভাইরাসের প্রভাব পড়ছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। বিশ্বের প্রায় সব শীর্ষ ফুটবল লিগ স্থগিত করা হয়েছে। প্রভাব পড়েছে ক্রিকেটেও। এবার শ্রীলঙ্কা সফর বাতিল করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার (১৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
১৩ মার্চ ২০২০, ০১:১০ অপরাহ্ন
ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ বাতিল
বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাস ভারতেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। অন্য সব ক্ষেত্রের মতো দেশটির ক্রীড়াঙ্গনকেও নাড়িয়ে দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাসটি। তাই সতর্কতার অংশ হিসেবে ভাইরাসটির সংক্রমণ ও বিস্তার রোধে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বাতিল করা হয়েছে।
১৩ মার্চ ২০২০, ০১:০৪ অপরাহ্ন
অজি পেসারদের তোপে কুপোকাত নিউজিল্যান্ড
ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের পর মার্নাস লাবুশেনের হাফসেঞ্চুরিতে আড়াইশ পেরিয়ে গেল অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নামা নিউজিল্যান্ডের কেউই নিতে পারলেন না দায়িত্ব, ছুঁতে পারলেন না ফিফটি। অজি পেসারদের তোপে দিশেহারা কিউইরা হার মানল বেশ বড় ব্যবধানে।
১৩ মার্চ ২০২০, ১১:৩০ পূর্বাহ্ন