তাদের প্রতি সাকিবের স্যালুট

করোনাভাইরাস মহামারির সময়ে জীবনের মাঠে লড়তে থাকা সৈনিকদের প্রতি অগাধ শ্রদ্ধা জানিয়েছেন সাকিব।
২৬ মার্চ ২০২০, ০৮:২৬ পূর্বাহ্ন

করোনা মোকাবিলায় পাকিস্তানের ক্রিকেটাররা দিচ্ছেন ৫০ লাখ রুপি

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছেন পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটাররা। দেশটির সরকারের জরুরি তহবিলে বিপুল পরিমাণ আর্থিক সাহায্য দিতে যাচ্ছেন তারা। কেবল ক্রিকেটাররাই নয়, সংকট মোকাবিলায় এগিয়ে এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তা-কর্মচারীরাও।
২৬ মার্চ ২০২০, ০৮:০৬ পূর্বাহ্ন

জীবনের ঝুঁকি নিয়ে লড়া স্বাস্থ্যকর্মীদের উইলিয়ামসনের খোলা চিঠি

এক খোলা চিঠিতে নিউজিল্যান্ডের ডাক্তার, নার্স ও সেবাদানকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উইলিয়ামসন। তিনি বলেছেন, ক্রিকেটাররা নয়, প্রকৃত চাপ মাথায় নিয়ে কাজ করেন স্বাস্থ্যকর্মীরা আর সেই চাপ হলো মানুষের জীবন বাঁচাতে কাজ করা।
২৬ মার্চ ২০২০, ০৭:১১ পূর্বাহ্ন

রুটি-রুজির চিন্তায়ও এই ক্রিকেটাররা

জীবন ঝুঁকির মধ্যে থাকায় দেশের জনজীবন তো স্থবির হতে শুরু করেছেই, আর্থিক শঙ্কায়ও পড়ে গেছেন এক ঝাঁক ক্রিকেটার, যারা নির্ভর করে থাকেন ঢাকা প্রিমিয়ার লিগের উপর। কারণ এক রাউন্ড মাঠে গড়িয়ে বন্ধ হয়ে যাওয়া প্রিমিয়ার লিগই যে তাদের রুটি-রুজির একমাত্র অবলম্বন।
২৬ মার্চ ২০২০, ০৫:৫৩ পূর্বাহ্ন

লকডাউন ছুটির দিন নয়, ক্রিকেট খেলবেন না: শচীন

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতজুড়ে চলছে লকডাউন। কিন্তু এই উদ্বেগজনক পরিস্থিতিতেও অনেকে বাইরে ঘুরে বেড়াচ্ছেন, মেতে উঠেছেন ক্রিকেটে। লোকজনের এমন আচরণে ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকার। সবাইকে বাড়িতে থাকার অনুরোধ করে তিনি বলেছেন, লকডাউন কোনো ছুটির দিন নয়, তাই বাইরে বেরিয়ে ক্রিকেট খেলা যাবে না।
২৫ মার্চ ২০২০, ০৬:৫৫ অপরাহ্ন

অসহায়দের জন্য অর্ধ কোটি টাকার চাল দিচ্ছেন সৌরভ

করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। উচ্চবিত্ত ও মধ্যবিত্তরা এই সময়ে অনেকটা ছুটির মেজাজে ঘরে থাকলেও দিনমজুরদের পরিস্থিতি ভিন্ন। কাজ বন্ধ থাকায় তাদের পেটের চিন্তা দেখা দিচ্ছে বড় হয়ে
২৫ মার্চ ২০২০, ০৬:১৭ অপরাহ্ন

নিরুপায় মানুষদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে দিচ্ছেন লিটন-সঞ্চিতা

আগামীকাল বৃহস্পতিবার থেকে লম্বা সময়ের জন্য বন্ধ থাকবে সরকারি, বেসরকারি সব অফিস। মানুষের চলাচল থাকবে সীমিত। এই পরিস্থিতি উচ্চবিত্ত, মধ্যবিত্তরা সামলে নিলেও সমস্যায় পড়তে পারেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। তাদের কষ্ট বুঝেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস ও তার স্ত্রী সঞ্চিতা দাস।
২৫ মার্চ ২০২০, ১০:৩৫ পূর্বাহ্ন

করোনা প্রতিরোধে বেতনের অর্ধেক দান করলেন বাংলাদেশের ২৭ ক্রিকেটার

সারা বিশ্বের মতো বাংলাদেশেও মহামারি আকারে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এর মধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন মোট পাঁচ জন। দেশের এমন দুঃসময়ে এগিয়ে এসেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটারের সঙ্গে কিছু দিন আগে শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে খেলা আরও ১০ ক্রিকেটারসহ মোট ২৭ জন উদ্যোগ নিয়েছেন তহবিল গঠনের। খেলোয়াড়দের প্রত্যেকে দান করছেন তাদের এক মাসের বেতনের অর্ধেক।
২৫ মার্চ ২০২০, ০৬:৩৬ পূর্বাহ্ন

থমকে যাওয়া সময়ে আকবরের দিনকাল

খেলা নেই, নেই অনুশীলনের তাড়া। মিলছে বিশ্রামের বিস্তর সুযোগ। রংপুর শহরের পশ্চিম জুম্মাপাড়ার বাড়িতে বিশ্রামই নিচ্ছিলেন আকবর।
২৫ মার্চ ২০২০, ০৪:১০ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকার কান্নাভেজা সেই দিন

মাটিতে শুয়ে পড়েছিলেন ডেল স্টেইন। ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে উল্লাস করার আগেই গ্রান্ট এলিয়ট তাকে টেনে তুললেন! আরও একবার হলো না দক্ষিণ আফ্রিকার। এত কাছে তবু কত দূরে!
২৪ মার্চ ২০২০, ০৯:২৫ পূর্বাহ্ন

কর্মীদের চাকরি বাঁচাতে বিকল্প উদ্যোগ ‘ব্যবসায়ী’ ব্রডের

লেস্টারশায়ারের লাফব্রোতে একটি গ্রামে ব্রড-গার্নির পাবে কাজ করেন ২০ জন কর্মী। ব্রিটিশ সরকারের পাব বন্ধের ঘোষণার আভাস পেয়েই আগে থেকে বুদ্ধিটা বের করে রেখেছিলেন তারা।
২৪ মার্চ ২০২০, ০৭:০৪ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নেই ডেল স্টেইন

চোটের কারণে ক্যারিয়ারে বারবার ছেদ পড়েছে। ডেল স্টেইন এই দলে আসেন তো আবার বাইরে থাকেন অনেক ম্যাচ। দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা পেসার হলেও তাই নতুন মৌসুমের চুক্তিতে ঠাঁই হয়নি তার। স্টেইন না থাকলেও টিকে গেছেন অধিনায়কত্ব ছেড়ে দেওয়া ফাফ দু প্লেসি।
২৪ মার্চ ২০২০, ০৬:৩৬ পূর্বাহ্ন

করোনা: লঙ্কান সরকারকে ২ কোটি ৫০ লাখ রুপি দিল ক্রিকেট বোর্ড

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দেশটির সরকারকে দুই কোটি ৫০ লাখ রুপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
২৩ মার্চ ২০২০, ০৪:৩৫ অপরাহ্ন

করোনা প্রতিরোধে আপনার ঘরে আপনিই অধিনায়ক, মাশরাফির ভিডিও বার্তা

জনসাধারণকে সচেতন করতে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্বীকৃত পেজে একটি ভিডিও প্রকাশ করেছেন মাশরাফি। সেখানে করোনাভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করতে এবং এ থেকে রক্ষা পেতে সবাইকে নিজ ঘরে অধিনায়কত্ব করার আহ্বান করেছেন তিনি।
২৩ মার্চ ২০২০, ০২:৪৫ অপরাহ্ন

করোনাভাইরাস: ভারতে কারফিউ ভেঙে ক্রিকেট খেলায় আটক নয়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে গতকাল রোববার ভারতজুড়ে পালিত হয়েছে ‘জনতা কারফিউ’। করোনাভাইরাস মোকাবিলায় একসঙ্গে পাঁচ বা তার চেয়ে বেশি লোকের একত্রিত হওয়ার ব্যাপারে দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞা। কিন্তু ভারতীয়রা তো ক্রিকেট পাগল জাতি! তার প্রমাণ দিতেই কি-না নির্দেশ অমান্য করে ব্যাট-বলের খেলায় মেতেছিলেন একদল ক্রিকেটপ্রেমি!
২৩ মার্চ ২০২০, ১২:৩৮ অপরাহ্ন

করোনাভাইরাস: আইসিসির সদর দপ্তর বন্ধ

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে উৎকণ্ঠা-আতঙ্ক ক্রমেই বাড়ছে। ভাইরাস ছড়িয়ে পড়া এড়াতে বেশ কয়েকটি ক্রিকেট খেলুড়ে দেশের প্রধান কার্যালয় বন্ধ রয়েছে। সে পথে হাঁটল আইসিসিও। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা দুবাইয়ে অবস্থিত তাদের সদর দপ্তর বন্ধ করে দিয়েছে।
২৩ মার্চ ২০২০, ০৮:৩৩ পূর্বাহ্ন

‘এখন যৌবন যার, বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়’

‘যে জলে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থে ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতায় কবি হেলাল হাফিজ লিখেছিলেন, ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’। সময়ের প্রেক্ষিতে বিখ্যাত এই কবিতার পঙক্তি কিছুটা বদলে দিলেন মাশরাফি বিন মর্তুজা। করোনাভাইরাসের ছোবল ঠেকাতে সবাইকে ঘরে থাকার আহবান জানিয়ে প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
২৩ মার্চ ২০২০, ০৮:০৪ পূর্বাহ্ন

আইসিসির ‘আইসোলেশন গেমে’ মজেছেন ওয়ার্নার, গিবসরা

‘নাই কাজ তো খই ভাজ’, এই প্রবাদ বাক্যের মতই অবস্থা যেন বিশ্ব ক্রিকেটারদের। খেলা নেই, নেই অনুশীলন। কবে খেলা শুরু হবে তারও নেই ঠিক। অনাকাঙ্ক্ষিত অখণ্ড অবসর শুয়ে বসেও যেন কাটছে না। আইসিসিও বুঝতে পারছে সময়টা। তাই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে দিয়েছিল অন্যরকম গেমের আহবান করা এক পোস্ট। তাতে সাড়া দিয়ে ক্রিকেটাররাও মজেছেন এই খেলায়।
২২ মার্চ ২০২০, ০১:৪২ অপরাহ্ন

এই থমকে যাওয়া সময়েরও ইতিবাচক দিক পাচ্ছেন পোলার্ড

সব ধরনের খেলাধুলা বন্ধ, ঠিকঠাক করা যাচ্ছে না অনুশীলনও। করোনাভাইরাসের কারণে থমকে গেছে সব। বড় ক্ষতির মুখে আছে বিশ্বের ক্রীড়াঙ্গন। তবে অনাকাঙ্ক্ষিত এই বিরতিরও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের অধিনায়ক কাইরন পোলার্ড।
২২ মার্চ ২০২০, ১২:৩৯ অপরাহ্ন

কোয়ারেন্টিনে গিয়ে সবাইকে নির্দেশ মানতে বললেন সাঙ্গাকারা

সামাজিক যেকোনো ইস্যুতেই সচেতন থাকেন কুমার সাঙ্গাকারা। মানুষকে সতর্ক করতে বিভিন্ন ইস্যুতে সক্রিয় থাকতে দেখা গেছে তাকে। করোনাভাইরাস নিয়েও শুরু থেকেই বেশ সক্রিয় তিনি। কেবল কথায় নয়, কাজেও তা করে দেখিয়েছেন। যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর কোয়ারেন্টিনে আছেন এই লঙ্কান গ্রেট।
২২ মার্চ ২০২০, ১২:১৪ অপরাহ্ন