ইংল্যান্ড একাদশ থেকে জায়গা হারাচ্ছেন ব্রড

ইংল্যান্ডের মাঠে টেস্ট, অথচ ফিট থাকলেও স্টুয়ার্ট ব্রড থাকবেন একাদশের বাইরে! এমনটা দেখা যায়নি গেল আট বছরেও। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউথাম্পটন টেস্টে কৌশলগত কারণে নাকি এমনটাই হতে চলেছে।
৬ জুলাই ২০২০, ১১:২০ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের ঘোষণা এ সপ্তাহেই!

করোনাভাইরাস মহামারির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাবনা দেখছিলেন না কেউই। তবে চূড়ান্ত কোন সিদ্ধান্ত আসতেও চলছিল দোলাচল। এবার তাও আর থাকছে না। আনুষ্ঠানিকভাবে চলতি সপ্তাহেই বিশ্বকাপ স্থগিতের ঘোষণা আসতে পারে বলে খবর দিয়েছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ।
৬ জুলাই ২০২০, ০৯:২৫ পূর্বাহ্ন

ভুল থেকে বেরুতে আফ্রিদিকে পরিসংখ্যানবিদের দ্বারস্থ হতে পরামর্শ

ভারত-পাকিস্তান লড়াই নিয়ে সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। ভারতীয় সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া আবার তথ্য ও পরিসংখ্যান নিয়ে বসে আফ্রিদিকে দিয়েছেন কড়া প্রতিক্রিয়া।
৬ জুলাই ২০২০, ০৮:৪৪ পূর্বাহ্ন

কোহলির বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ, খতিয়ে দেখছে বিসিসিআই

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে স্বার্থ সংঘাত হয়, একই সঙ্গে এমন দুটি পদে থাকার অভিযোগ উঠেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এথিকস অফিসার ডি কে জৈন অভিযোগ পেয়ে তা খতিয়ে দেখছেন।
৬ জুলাই ২০২০, ০৭:৫৩ পূর্বাহ্ন

দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার ডি কক

বর্ষসেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি ২৭ বছর বয়সী ডি কক জিতেছেন আরও দুটি পুরস্কার।
৫ জুলাই ২০২০, ১০:৫৯ পূর্বাহ্ন

ভারতকে এতবার হারাতাম যে ম্যাচ শেষে মাফ চাইত: আফ্রিদি

রাজনৈতিক টানাপোড়নে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ অনেকদিন। কেবল আইসিসি আসরেই মুখোমুখি হতে দেখা যায় দুদলকে। তবে এক সময় নিয়মিতই সিরিজ খেলত চির প্রতিদ্বন্দ্বী দুই দল, ব্যাটে বলে জম্পেশ লড়াইয়ের সঙ্গে চলত কথার লড়াইও। পুরনো সে সময়ের কথা মনে করে শহীদ আফ্রিদি এক বিস্ফোরক মন্তব্য করেছেন।
৫ জুলাই ২০২০, ০৮:০০ পূর্বাহ্ন

প্রাণনাশক সড়ক দুর্ঘটনায় গ্রেফতার কুশল মেন্ডিস

গাড়ি চাপা দিয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে আজ রোববার (৫ জুলাই) সকালে শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে আটক করে দেশটির পুলিশ। তবে লঙ্কান পুলিশ জানিয়েছে, কলম্বোর কাছে পানাদুরা নামক স্থানে মেন্ডিসের গাড়ি একটি বাইসাইকেলে আঘাত করায় গ্রেফতার করা হয়েছে এ লঙ্কান ক্রিকেটারকে।
৫ জুলাই ২০২০, ০৬:২১ পূর্বাহ্ন

শচীনকে প্রথম দেখার স্মৃতি মনে করলেন ওয়াকার

১৯৮৯ সাল। ভারতের পাকিস্তান সফরে করাচি টেস্টে একসঙ্গে অভিষেক হয়েছিল শচীন টেন্ডুলকার ও ওয়াকার ইউনুসের।
৪ জুলাই ২০২০, ১১:২৫ পূর্বাহ্ন

উইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে নেই বেয়ারস্টো-মঈন

বেন স্টোকসকে অধিনায়ক করে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
৪ জুলাই ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন

এখনও করোনামুক্ত নন মাশরাফি

স্বস্তির বিষয় হলো, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।
৪ জুলাই ২০২০, ১০:১৭ পূর্বাহ্ন

আইসোলেশনে থাকা কারান কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ

তিনি আগামী ২৪-৪৮ ঘন্টার মধ্যে অনুশীলন শুরু করবেন।
৪ জুলাই ২০২০, ০৩:৩০ পূর্বাহ্ন

হঠাৎ করেই ফাইনাল পাতানোর অভিযোগের তদন্তের ইতি টানল শ্রীলঙ্কা পুলিশ

লঙ্কান খেলোয়াড়রা ম্যাচ পাতিয়েছেন, এমন কোনো প্রমাণ তারা পায়নি।
৩ জুলাই ২০২০, ০৩:৩০ অপরাহ্ন

ইংল্যান্ডের জার্সিতেও থাকছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’

বর্ণবাদ বিরোধী অবস্থান জানান দিতে নিজেদের জার্সির কলারে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ স্লোগান খোদাই করে নামার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। এবার তাদের সঙ্গে প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ডও যোগ দিচ্ছে। বেন স্টোকসদের জার্সিতেও থাকছে বর্ণবাদ বিরোধী বার্তা।
৩ জুলাই ২০২০, ০৫:৪০ পূর্বাহ্ন

অনুশীলন ক্যাম্পে অসুস্থ হওয়ার পর আইসোলেশনে কারান

খেলা চলাকালীনই অসুস্থ অনুভব করার পর নিজেকে স্বেচ্ছায় আলাদা করে নেন তিনি।
৩ জুলাই ২০২০, ০৫:১২ পূর্বাহ্ন

স্বাস্থ্যবিধি মেনে আট মাঠ তৈরি রাখছে বিসিবি

পর্যায়ক্রমে ক্রিকেট মাঠে ফেরানোর চিন্তা করতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ জুলাই ২০২০, ০৪:৫৪ পূর্বাহ্ন

কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ আফ্রিদি

তার স্ত্রী ও দুই মেয়েরও পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
৩ জুলাই ২০২০, ০৪:৩৬ পূর্বাহ্ন

সিমন্সের বরখাস্তের গুঞ্জন উড়িয়ে দিল ক্রিকেট উইন্ডিজ

আইসোলেশনে থাকা সিমন্সকে বরখাস্তই করা উচিত বলে মত দিয়েছেন বার্বাডোজ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কনডে রিলে। তবে তার মত একেবারে উড়িয়ে দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
২ জুলাই ২০২০, ০৭:১১ পূর্বাহ্ন

কিংবদন্তি ক্রিকেটার স্যার এভারটন উইকস আর নেই

জীবনের মাঠেও সেঞ্চুরির দোরগোড়ায় ছিলেন স্যার এভারটন উইকস। কিন্তু জীবনের ইনিংস তার থেমে গেল নার্ভাস নাইনটিজে।
২ জুলাই ২০২০, ০৫:১৯ পূর্বাহ্ন

আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের পদত্যাগ

মেয়াদ শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন শশাঙ্ক মনোহর। তার জায়গায় অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ইমরান খাজাকে। এর আগে ডেপুটি চেয়ারম্যান ছিলেন তিনি।
১ জুলাই ২০২০, ০২:৩৯ অপরাহ্ন

শেষকৃত্যে যোগ দেওয়ায় উইন্ডিজ কোচকে বরখাস্তের হুমকি

হোটেল ছেড়ে গত শুক্রবার তার শ্বশুরের শেষকৃত্যে যোগ দিয়েছিলেন উইন্ডিজের প্রধান কোচ ফিল সিমন্স। মহামারি করোনাভাইরাসের এ সময়ে শেষকৃত্যে যোগ দেওয়া পছন্দ হয়নি বারবাডোজ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কনডে রিলে। যিনি উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সদস্যও বটে। সিমন্সকে বরখাস্ত করার দাবি তুলেছেন এ বোর্ড পরিচালক। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
১ জুলাই ২০২০, ০২:২০ অপরাহ্ন