ওয়ার্নারকে সরিয়ে উইলিয়ামসনকে অধিনায়ক করল হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদের হতশ্রী পারফরম্যান্সের কারণে অধিনায়কত্ব ছাড়তে হলো ডেভিড ওয়ার্নারকে।
১ মে ২০২১, ১১:১৬ পূর্বাহ্ন

অভিষিক্ত জয়াবিক্রমার ঘূর্ণিতে সব এলোমেলো বাংলাদেশের

তৃতীয় দিনের শেষ সেশনে অলআউট হওয়ার আগে বাংলাদেশ করে ২৫১ রান। ৪৩ রানের জন্য এড়াতে পারেনি ফলোঅন। প্রথম ইনিংসে ৪৯৩ করা লঙ্কানরা তাই নিল ২৪২ রানের বিশাল লিড।
১ মে ২০২১, ১১:১১ পূর্বাহ্ন

চা-বিরতির আগে মুশফিককে হারিয়ে চাপে বাংলাদেশ

পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের চা বিরতি পর্যন্ত বাংলাদেশের রান ৪ উইকেটে ২১৪।
১ মে ২০২১, ০৯:৩৩ পূর্বাহ্ন

নাসিরের পর তামিমের ‘আক্ষেপ’

পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে তামিম সাজঘরে ফেরেন ৯২ রানে।
১ মে ২০২১, ০৯:০৪ পূর্বাহ্ন

তামিমের দ্যুতিতে দারুণ শুরুর পর জোড়া ধাক্কা

পাল্লেকেলেতে তৃতীয় দিনে ১৫ মিনিট ব্যাট করেই সপ্তম উইকেট পড়ার সঙ্গে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। এরপর ব্যাট করতে নেমে পুরো সেশনে ২৭ ওভার খেলে বাংলাদেশ তুলেছে ২ উইকেটে ৯৯ রান।
১ মে ২০২১, ০৬:৩০ পূর্বাহ্ন

তাসকিনের ৪ উইকেট, পাঁচশোর কাছে গিয়ে শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা

শনিবার পাল্লেকেলেতে তৃতীয় দিন সকালে নেমে লঙ্কানরা খেলেছে ২১ বল। তা থেকে আর ২৪ রান তুলেছে তারা। ৪৯৩ রানে সপ্তম উইকেট পড়তেই ইনিংস ঘোষণার ডাক দেন দিমুথ করুনারত্নে।
১ মে ২০২১, ০৪:৪৪ পূর্বাহ্ন

হারপ্রিতের অলরাউন্ড নৈপুণ্যে বেঙ্গালুরুকে হারাল পাঞ্জাব

চলতি মৌসুমে প্রথমবারের মতো আইপিএলে খেলার সুযোগ পান হারপ্রিত ব্রার। আর প্রথম ম্যাচেই বাজীমাত। অসাধারণ বোলিং করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং লাইন আপে ভাঙন ধরান তিনি। এর আগে ব্যাটিংয়েও রেখেছেন অবদান। তার অলরাউন্ড নৈপুণ্যেই দারুণ ছন্দে থাকা বেঙ্গালুরুর বিপক্ষে জয় পায় পাঞ্জাব কিংস।
৩০ এপ্রিল ২০২১, ০৫:৪২ অপরাহ্ন

ফাওয়াদের সেঞ্চুরিতে বড় লিডের পথে পাকিস্তান

হাসান আলী ও শাহিন শাহ আফ্রিদির তোপে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে প্রায় বিধ্বস্ত করে ছেড়েছে পাকিস্তান। এবার নিজেদের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে রয়েছে দলটি। ফাওয়াদ আলমের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষেই লিড দাঁড়িয়েছে ১৯৮ রান। এখনও হাতে রয়েছে ৪টি উইকেট।
৩০ এপ্রিল ২০২১, ০২:৪৬ অপরাহ্ন

বাংলাদেশের শেষটা হলো না শুরুর মতো, পাঁচশর পথে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৪৬৯ রান তুলেছে শ্রীলঙ্কা।
৩০ এপ্রিল ২০২১, ১১:৪১ পূর্বাহ্ন

বাংলাদেশ নিল ২ উইকেট, শ্রীলঙ্কা তুলল ৯১ রান

চা বিরতি পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেটে ৪২৫ রান।
৩০ এপ্রিল ২০২১, ০৯:২০ পূর্বাহ্ন

তাসকিন-তাইজুলে বাংলাদেশের সেশন

দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে লঙ্কানদের সংগ্রহ ৪ উইকেটে ৩৩৪ রান।
৩০ এপ্রিল ২০২১, ০৬:৩৬ পূর্বাহ্ন

আবারও ব্যর্থ নারিন, হারল কলকাতা

শেষ দিকে আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে সাদামাটা একটা লক্ষ্য দাঁড় করাতে পেরেছিল কলকাতা নাইট রাইডার্স। তাই নিয়ে জয় পেতে প্রয়োজন ছিল বোলারদের কাছ থেকে দারুণ কিছু। কিন্তু তাদের নির্বিষ বোলিংয়ে উল্টো পৃথ্বী শর আগ্রাসনে পড়ে দলটি। তাতে কলকাতাকে সহজেই হারিয়ে জয়ের ধারায় ফিরে আসে দিল্লি ক্যাপিটালস।
২৯ এপ্রিল ২০২১, ০৫:১২ অপরাহ্ন

হাসান-আফ্রিদির তোপে দুই সেশনেই অলআউট জিম্বাবুয়ে

অসাধারণ বোলিংয়ে শুরুতেই জিম্বাবুয়ের টপ অর্ডার ভেঙে দেন হাসান আলী। বিশ্রাম থেকে ফিরে ছন্দে ধারা রাখেন শাহিন শাহ আফ্রিদিও। তাতে দুই সেশনেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। আর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে পাকিস্তান। সবমিলিয়ে প্রথম দিনটা শুধুই সফরকারী দলটির।
২৯ এপ্রিল ২০২১, ০২:৫৩ অপরাহ্ন

মোস্তাফিজদের হারিয়ে জয়ে ফিরল মুম্বাই

রাজস্থানের ছুঁড়ে দেওয়া ১৭২ রানের লক্ষ্য মুম্বাই পেরিয়ে যায় ৯ বল হাতে রেখে।
২৯ এপ্রিল ২০২১, ০১:৪৯ অপরাহ্ন

প্রথম টেস্টের প্রতিচ্ছবি দেখছে বাংলাদেশ

বোলারদের চরম হতাশার দিনশেষে দলের হয়ে কথা বলতে এলেন ব্যাটিং কোচ জন লুইস। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বাংলাদেশের তালগোল পাকানোরই যেন প্রতীকী দৃশ্য হলো তা।
২৯ এপ্রিল ২০২১, ০১:৩২ অপরাহ্ন

চরম হতাশার প্রথম দিন

বৃহস্পতিবার পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন চরম হতাশায় কাটল বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে গিয়ে ১ উইকেটেই ২৯১ রান করে ফেলেছে শ্রীলঙ্কা।
২৯ এপ্রিল ২০২১, ১২:০২ অপরাহ্ন

আইপিএল বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয়: কামিন্স

ভারতে করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতির মাঝে আইপিএল চালিয়ে যাওয়া কি যৌক্তিক? এমন প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন মহল থেকে।
২৯ এপ্রিল ২০২১, ০৯:৩০ পূর্বাহ্ন

উইকেটবিহীন আরেক সেশন, টানা দ্বিতীয় সেঞ্চুরি করুনারত্নের

বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথম দিনের চা-বিরতি পর্যন্ত বিনা উইকেটে ১৮৮ রান তুলেছে স্বাগতিকরা। পাল্লেকেলের উইকেট এবারও কথা বলছে ব্যাটসম্যানদের হয়ে। প্রথম সেশনে ২৭ ওভারে এসেছিল কেবল ৬৬ রান। দ্বিতীয় সেশনে ৩২ ওভারে এসেছে ১২২ রান। অর্থাৎ ওভারপ্রতি রান আসছে প্রায় চার করে।
২৯ এপ্রিল ২০২১, ০৯:২০ পূর্বাহ্ন

ফিরতি লেগেও ম্যানসিটি খেলোয়াড়দের একই মনোভাব চান গার্দিওলা

ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল পিএসজি। তাতে মনে হয়েছিল প্রতিপক্ষের মাঠে কঠিন সংগ্রামই করতে হবে সিটিজেনদের। কিন্তু এরপর ধীরে ধীরে ম্যাচ গুছিয়ে উল্টো ফরাসি ক্লাবটিকে কঠিন পরীক্ষায় ফেলে দেয়। দারুণ আগ্রাসী ফুটবল উপহার দিয়ে গোল আদায় করে নেয় আরও দুইটি। শিষ্যদের এমন মনোভাবে দারুণ সন্তুষ্ট ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ফিরতি লেগেও তাদের কাছ থেকে এমন মনোভাবই প্রত্যাশা করছেন এ কাতালান কোচ।
২৯ এপ্রিল ২০২১, ০৮:৪৯ পূর্বাহ্ন

ক্যাচ ফসকে সরল চাপ, শ্রীলঙ্কার ভালো শুরু

বৃহস্পতিবার পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। টস জিতে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৬৬ রান তুলেছে শ্রীলঙ্কা।
২৯ এপ্রিল ২০২১, ০৬:৩৭ পূর্বাহ্ন