মার খেলে উপভোগটা থাকে না: শেখ মেহেদী

এখন পর্যন্ত ১৪ টি-টোয়েন্টি খেলে ১০ উইকেট তার। অনেক ম্যাচেই নতুন বল হাতে নিয়ে অল্প-মধুর অভিজ্ঞতা পাওয়া এই স্পিনার ওভারপ্রতি রান দিয়েছেন ৮.১১ করে।
২৯ আগস্ট ২০২১, ১২:২৫ অপরাহ্ন

আইপিএল খেলতে সাকিব-মোস্তাফিজের আবেদন, ইতিবাচক বিসিবি

গত এপ্রিলে শুরু হওয়া আইপিএল ভারতে করোনাভাইরাস পরিস্থিতির কারণে মাঝপথে বন্ধ হয়ে যায়। ভেন্যু বদলে ১৯ সেপ্টেম্বর থেকে অসমাপ্ত বাকি খেলাগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যুতে
২৯ আগস্ট ২০২১, ১১:৫৮ পূর্বাহ্ন

বাসে করে পাকিস্তান ঢুকে বাংলাদেশের ফ্লাইট ধরবে আফগান যুবারা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি যুব টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে মঙ্গলবার বাংলাদেশে পা রাখার কথা ছিল আফগানদের
২৯ আগস্ট ২০২১, ১১:২৪ পূর্বাহ্ন

বাংলাদেশের সাবেক কোচের পরামর্শে প্রস্তুত হচ্ছেন প্যাটেল

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর মাত্র দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন প্যাটেল। এই সময়ে টেস্ট খেলেছেন ৯টি। অভিষেক হয়নি ওয়ানডেতে। বোঝাই যাচ্ছে সাদা বলের ক্রিকেটের বিবেচনায় তিনি খুব একটা আসেন না। তবে বাংলাদেশে আসা নিউজিল্যান্ড স্কোয়াডের স্পিনারদের মধ্যে তিনিই তূলনামূলকভাবে অভিজ্ঞতম।
২৯ আগস্ট ২০২১, ০৫:৩২ পূর্বাহ্ন

উইকেট নিয়ে সব রকম চিন্তা মাথায় রাখছে নিউজিল্যান্ড

উইকেটের এমন অবস্থা দেখে বাংলাদেশে আসার আগে মাউন্ড মাঙ্গুনুইতে স্পিন সারফেস বানিয়ে প্রস্তুতি নিয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশে এসেও তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে তা।
২৮ আগস্ট ২০২১, ০২:২৭ অপরাহ্ন

ওপেনিং নিয়ে কোন ভাবনা নেই ব্যাটিং কোচের

জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচে ওপেনিং জুটি থেকে এসেছিল ১০২, ২০ ও ১৪ রান। দুই ওপেনারের মধ্যে সৌম্য সরকার দুই ম্যাচে পান ফিফটি, এক ম্যাচে ফিফটি করেন নাঈম শেখ। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখা মিলে ভিন্ন ছবি
২৮ আগস্ট ২০২১, ০১:৩২ অপরাহ্ন

দলের রোমাঞ্চকর দিক তারুণ্য আর অভিজ্ঞতার মিশ্রণ: প্রিন্স

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা সেই ২০০৭ সাল থেকেই আছেন বাংলাদেশ। টি-টোয়েন্টি যুগের শুরু থেকেই থাকা এই অভিজ্ঞদের পাশাপাশি শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারিদের মতো ২০ পেরুনো তরুণরাও দলে জায়গা পাকা করে নিয়েছেন।
২৮ আগস্ট ২০২১, ১২:৫১ অপরাহ্ন

ভারতকে ইনিংস ব্যবধানে হারাল ইংল্যান্ড

ইংলিশদের ফের ব্যাটিংয়ে নামানো লক্ষ্যে লড়াইটা দারুণ করেছিলেন চেতশ্বর পুজারা। সঙ্গী হিসেবে পেয়েছেন রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলিকে। কিন্তু তরুণ পেসার ওলি রবিনসনের তোপে পড়ে প্রতিরোধ ভাঙে তাদের। এরপর আর কোনো ব্যাটসম্যান দায়িত্ব নিতে ব্যর্থ হলে ইনিংস ব্যবধানেই হারতে হয় ভারতকে।
২৮ আগস্ট ২০২১, ১২:০০ অপরাহ্ন

মোস্তাফিজকে চাপে ফেলতে চায় নিউজিল্যান্ড

শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই সফরে কোচ হয়ে আসা গ্লেন পকন্যাল জানালেন, বাঁহাতি এই পেসারকে গভীরভাবে তলিয়ে দেখে উপায় বের করার পথে তারা
২৮ আগস্ট ২০২১, ১১:৪১ পূর্বাহ্ন

‘স্পেশাল’ মুহূর্তের অপেক্ষায় রবীন্দ্র

টপ অর্ডার ব্যাটসম্যান আর বাঁহাতি স্পিনার হিসেবে খেলেছেন ঘরোয়া ক্রিকেট। এবার নিউজিল্যান্ডের মূল স্কোয়াডের কেউ বাংলাদেশে না আসায় সুযোগ আসে তার।
২৮ আগস্ট ২০২১, ০৮:১৯ পূর্বাহ্ন

পুজারা-কোহলির ব্যাটে ভারতের অসম্ভবের স্বপ্ন

শুক্রবার হেডিংলি টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২১৫ রান করেছে ভারত। প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে গুটিয়ে যাওয়া দলটি যদিও এখনো পিছিয়ে আছে ১৩৯ রানে।
২৮ আগস্ট ২০২১, ০৪:২৬ পূর্বাহ্ন

প্রাণ বাঁচলেও পক্ষাঘাতে অকেজো ক্রিস কেয়ার্নসের পা

খেলোয়াড়ি জীবনে নিজেদের সময়ে অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন ক্রিস কেয়ার্নস। ছিলেন নিউজিল্যান্ডের অন্যতম ভরসা। বাইশ গজে দাপিয়ে বেড়ানো সেই তারকা খেলোয়াড়কে এখন চলতে হবে স্ট্রেচারে ভর করে। পক্ষাঘাতে পা দুটো অকেজো হয়ে যাওয়ায় হাঁটা-চলার ক্ষমতা হারিয়েছেন তিনি।
২৭ আগস্ট ২০২১, ১১:৫৩ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে অ্যালেনের বদলি হেনরি

বাংলাদেশের পা রাখার এক দিন পরই কোভিড-১৯ পজিটিভ হয়েছে ওপেনিং ব্যাটসম্যান ফিন অ্যালেন। তাই তার পরিবর্তে একজন খেলোয়াড় পাঠাচ্ছে নিউজিল্যান্ড দল। তবে একজন বাড়তি পেসার ম্যাট হেনরিকে সুযোগ দিচ্ছে দলটি।
২৭ আগস্ট ২০২১, ০৬:২৪ পূর্বাহ্ন

সাকিবকে ছাড়া শুরু বাংলাদেশের অনুশীলন

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। তিন দিনের কোয়ারেন্টিন শেষে আজ শুক্রবার থেকে অনুশীলন শুরু করে টাইগাররা। তবে সেখানে নেই দলের সেরা তারকা সাকিব আল হাসান। কোয়ারেন্টিন জটিলতায় আজ দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি।
২৭ আগস্ট ২০২১, ০৬:০১ পূর্বাহ্ন

চলতি বছরে রুটের ৬ষ্ঠ সেঞ্চুরি, ইংল্যান্ডের বিশাল লিড

বৃহস্পতিবার হেডিংলিতে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষেই চালকের আসনে স্বাগতিকরা। ভারতের ৭৮ রানের জবাবে ৮ উইকেটে ৪২৩ রান তুলে ফেলেছে ইংল্যান্ড। হাতে ২ উইকেট রেখে ইংল্যান্ড এগিয়ে গেছে ৩৪৫ রানে
২৬ আগস্ট ২০২১, ০৬:০১ অপরাহ্ন

ডাক্তার আমাকে ক্রিকেট থেকে দূরে সরে যেতে বলেছে: পাপন

আর কিছুদিন পরই আগামী নির্বাচনের তফসীল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এ নির্বাচন শেষে ফের নাজমুল হাসান পাপনকে সভাপতির দায়িত্বে নাও দেখা যেতে পারে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে এমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন বর্তমান সভাপতি।
২৬ আগস্ট ২০২১, ০১:৫৪ অপরাহ্ন

এমন সমস্যাই চান পাপন

এইতো কদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেননি তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিমের মতো তারকা খেলোয়াড়রা। কিন্তু তারপরও সহজেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। তাও বেশ দাপট দেখিয়ে। এবার নিউজিল্যান্ড সিরিজে অন্তর্ভুক্ত হয়েছেন মুশফিক-তামিম-লিটনরা। তাদের একাদশে রাখতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফর্ম করা কাউকেই বাদ দিতে হবে। সবমিলিয়ে মধুর সমস্যায় বাংলাদেশ দল। আর এমন সমস্যাই চান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
২৬ আগস্ট ২০২১, ০১:০৭ অপরাহ্ন

মিরপুর স্টেডিয়াম পরিদর্শন নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দলের

ব্যাপারটা সাধারণ রুটিনের অংশ। প্রতি সিরিজের আগেই হয়ে থাকে। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বদলে গিয়েছে অনেক কিছুই। তাই নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দলের মিরপুর স্টেডিয়াম পরিদর্শনও বেশ গুরুত্বপূর্ণ। আর সেটাই হয়ে গেল আজ বৃহস্পতিবার।
২৬ আগস্ট ২০২১, ১২:১০ অপরাহ্ন

সাধারণ ছেলেমেয়েদের জন্য ক্রিকেট মাঠ কিনতে চায় বিসিবি

মাঠে গিয়ে খেলাধুলা করবেন, কিন্তু মাঠ কোথায়? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উঠতি ছেলেমেয়েদের প্রধান সমস্যাই এটা। যে কারণে অতিমাত্রায় প্রযুক্তিতে আসক্ত হয়ে ঘরকুনো হয়ে পরছেন ছেলেমেয়েরা। আর এ সমস্যা সমাধানে দারুণ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এলাকার সাধারণ ছেলেমেয়েদের জন্য মাঠ কেনার প্রস্তুতি নিচ্ছে তারা।
২৬ আগস্ট ২০২১, ১১:৫৩ পূর্বাহ্ন

‘এই ভুল থেকে আমরা শিখতে পারি’

বুধবার হেডিংলিতে তৃতীয় টেস্টের প্রথম দিনে ভারত ৭৮ রানে অলআউট হওয়ার পর বিনা উইকেটে ১২০ রান তুলে চালকের আসনে ইংল্যান্ড।
২৬ আগস্ট ২০২১, ০৭:৫৪ পূর্বাহ্ন