বাংলাদেশের সামনে রেকর্ড রান তাড়া করে জেতার চ্যালেঞ্জ

রোববার কিংসমিডে শেষ সেশনে ২০৪ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। তাতে বাংলাদেশের সামনে ম্যাচ জেতার লক্ষ্য দাঁড়াতে ২৭৪ রানের।
৩ এপ্রিল ২০২২, ০২:৫১ অপরাহ্ন

প্রথম টেস্টের পর দেশে ফিরছেন তাসকিন-শরিফুল

তাদের নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
৩ এপ্রিল ২০২২, ০১:২৪ অপরাহ্ন

চার উইকেটের দারুণ সেশনেও থাকছে আক্ষেপ

ডারবান টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় সেশনে আরও  ৫২  রান যোগ করেছে প্রোটিয়ারা, বাংলাদেশ তুলে নিয়েছে ৪ উইকেট। ৫  উইকেটে  ১৫৭ রান নিয়ে চা-বিরতিতে গিয়েছে তারা। এরমধ্যে দক্ষিণ আফ্রিকার লিড হয়ে গেছে ২২৬ রানের।
৩ এপ্রিল ২০২২, ০১:১৫ অপরাহ্ন

দ্বি-পাক্ষিক সিরিজে নিরপেক্ষ আম্পায়ার ফিরিয়ে আনার দাবি সাকিবের

পারিবারিক কারণে সাকিব এখন যুক্তরাষ্ট্রে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটা তিনি খেলতে পারছে না। দলের থেকে দূরে থাকলেও ডারবান টেস্টে নজর আছে এই ক্রিকেটারের।
৩ এপ্রিল ২০২২, ১২:১৪ অপরাহ্ন

শাইনপুকুরকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন রিপন

দলীয় ১৪২ রানেই ৯ উইকেট শেষ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের। শেষ দুই ব্যাটার তখন উইকেটে। জয়ের জন্য তখনও চাই ৩১ রান। মনে হচ্ছিল জয়টা তখন রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের জন্য কেবল সময়ের ব্যাপার। সেখান থেকে অবিশ্বাস্য ব্যাটিংয়ে শাইনপুকুরকে নাটকীয় এক জয় এনে দিলেন রিপন মন্ডল।
৩ এপ্রিল ২০২২, ১২:০৮ অপরাহ্ন

সহজ ম্যাচ কঠিন করে সিটি ক্লাবের প্রথম জয়

শেষ আট ওভারে জিততে আর চাই ৩৬ রানের। হাতে ছয় উইকেট। সবচেয়ে বড় কথা উইকেটে ব্যাট করছেন সেট দুই ব্যাটার। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। এক পর্যায়ে শেষ উইকেট জুটিতে শেষ দুই বলে প্রয়োজন ছিল ৬ রানের। তবে শাহরিয়ার আলম মাহিমের ছক্কায় সব আশা শেষ হয়ে যায় দলটির। ম্যাচ জিতে নেয় সিটি ক্লাবই। আসরে এটাই প্রথম জয় নবাগত দলটির।
৩ এপ্রিল ২০২২, ১১:২৪ পূর্বাহ্ন

জিয়া-মৃত্যুঞ্জয়ের তোপে জিতল শেখ জামাল

আকবর আলীর ব্যাটিং ঝড়ে আগের ম্যাচেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে অসাধারণ এক জয় পেয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। পরের ম্যাচেই তারা পড়ল মৃত্যুঞ্জয় চৌধুরী ও জিয়াউর রহমানের বোলিং তোপে। তাতে লড়াই করার মতো পুঁজিও পায়নি তারা। ফলে তাদের সহজেই হারিয়ে শীর্ষে থাকা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে স্পর্শ করল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
৩ এপ্রিল ২০২২, ১০:১৯ পূর্বাহ্ন

সুযোগ হাতছাড়া করে বাংলাদেশের হতাশার সেশন

চতুর্থ দিনের প্রথম সেশনে এক উইকেট হারিয়ে আরও  ৯৯ রান যোগ করেছে প্রোটিয়ারা। ১ উইকেটে ১০৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে তারা। এরমধ্যেই লিড বেড়ে হয়ে গেছে ১৭৪  রান।
৩ এপ্রিল ২০২২, ১০:১৯ পূর্বাহ্ন

হিলির রেকর্ডের পর স্কিভারের লড়াই ছাপিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ইংলিশদের উড়িয়ে নয় বছর পর ফের চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে মাতল অজিরা।
৩ এপ্রিল ২০২২, ০৭:১৮ পূর্বাহ্ন

বিশ্বকাপ ফাইনালে ইতিহাস গড়া ইনিংস খেললেন অ্যালিসা হিলি

রোববার ক্রাইস্টচার্চে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হিলি করেন ১৩৮ বলে ১৭০ রান। যাতে চড়ে ৫ উইকেটে ৩৫৬ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। হিলির এই ইনিংসটি ছেলে-মেয়ে মিলিয়েই ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।
৩ এপ্রিল ২০২২, ০৫:৩৫ পূর্বাহ্ন

দিল্লির হয়ে অভিষেকেই দুর্দান্ত মোস্তাফিজ

আইপিএল শুরুর আগেই দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে কোয়ারেন্টিন সংক্রান্ত জটিলতায় প্রথম ম্যাচ খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচেই ফিরেছেন এ পেসার। আর নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে অভিষেকটা হলো দুর্দান্তভাবেই। তার অসাধারণ বোলিংয়ে গুজরাট টাইটান্সের ছুঁড়ে দেওয়া লক্ষ্যটা থাকে হাতের নাগালেই।
২ এপ্রিল ২০২২, ০৪:৫১ অপরাহ্ন

বাবরের সেঞ্চুরিতে ওয়ানডে সিরিজ পাকিস্তানের

অজিদের ঐতিহাসিক সফরে শেষ ম্যাচের শেষ দিনের বাজে পারফরম্যান্সে টেস্ট সিরিজে হারতে হয়েছিল পাকিস্তানকে। ওয়ানডে সিরিজে ঘটেছে তার উল্টোটা। প্রথম ওয়ানডেতে সহজে হারার পর পরের দুটি ম্যাচে দারুণ জয়। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা।
২ এপ্রিল ২০২২, ০৪:৩৬ অপরাহ্ন

‘২৫০ রান তাড়া করাও হবে ভীষণ কঠিন’

উইকেটের অবস্থা আভাস দিচ্ছে কঠিন রান তাড়ার। বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স বললেন, এই উইকেটে ২৫০ রান তাড়া হবে ভীষণ কঠিন।
২ এপ্রিল ২০২২, ০৪:৩৪ অপরাহ্ন

জয় ওদের ফিল্ডিং নিয়ে খেলেছে: সিডন্স

দিনের খেলা শেষে একুশ পেরুনো জয়ের প্রশংসায় উচ্ছ্বসিত ব্যাটিং কোচ জেমি সিডন্স। তার মতে এই তরুণ প্রতিপক্ষের ফিল্ডিং নিয়ে ইচ্ছেমতও খেলেছেন।
২ এপ্রিল ২০২২, ০৩:৫৬ অপরাহ্ন

চোখ ধাঁধানো ইনিংসের পর থামলেন জয়, থামল বাংলাদেশও

ডারবান টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে মুমিনুল হকের দল অল আউট হয়েছে ২৯৮ রানে। প্রথম ইনিংসে তাই ৬৯ রানের লিড পেয়েছে প্রোটিয়ারা।
২ এপ্রিল ২০২২, ০১:৪৫ অপরাহ্ন

জয়ের সেঞ্চুরিতে রাঙানো সেশনে বাংলাদেশের স্বস্তি

ডারবান টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশ হারিয়েছে ২ উইকেট। এসেছে আরও ৭৪   রান। মোট ১০৭ ওভার ব্যাট করে ৭ উইকেটে  ২৫৭  রান তুলে চা-বিরতিতে গিয়েছে সফরকারীরা। এখনো স্বাগতিকদের থেকে সফরকারীরা পিছিয়ে ১১০ রানে।
২ এপ্রিল ২০২২, ১২:৪৫ অপরাহ্ন

রেকর্ড গড়ে জয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি

তৃতীয় দিনের লাঞ্চের আগে ২৩০ বলে ৮০ রানে অপরাজিত ছিলেন। লাঞ্চের পর নেমে তিন অঙ্ক স্পর্শ করেন ২৬৯ বলে । কেশব মহারাজের বল অফ সাইডে ঠেলে দুই রান দিয়েই লাফ দিয়ে দুহাত উঁচিয়ে ধরেন তিনি।
২ এপ্রিল ২০২২, ১২:০২ অপরাহ্ন

জয়-লিটনের ব্যাটে বাংলাদেশের দারুণ সেশন

শনিবার ডারবান টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৮৩ রান। এই সেশনে ৩০ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছে মুমিনুল হকের দল। টেস্টে প্রথম সেঞ্চুরির আভাস দিয়ে ২৩০ বলে ৮০ রানে অপরাজিত আছেন জয়, তার সঙ্গী ছন্দে থাকা লিটনের রান ৯১ বলে ৪১।
২ এপ্রিল ২০২২, ১০:০৫ পূর্বাহ্ন

বিজয়-মিঠুনের ব্যাটে মোহামেডানকে উড়িয়ে দিল প্রাইম ব্যাংক

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবার উড়ন্ত ছন্দে আছেন এনামুল হক বিজয়। আগের ছয় ম্যাচে দুটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করা এ ব্যাটার এদিনও পেতে পারতেন তিন অঙ্কের ছোঁয়া। আউট হয়েছেন নার্ভাস নাইন্টিজে। তবে সেঞ্চুরি না পেলেও দলের বিশাল জয়ে রেখেছেন কার্যকরী ভূমিকা। দারুণ অবদান রেখেছেন মোহাম্মদ মিঠুন ও রাকিবুল হাসানও।
২ এপ্রিল ২০২২, ১০:০৩ পূর্বাহ্ন

সাকিবের তোপের পর বিহারির সেঞ্চুরি, জিতল আবাহনী

বল হাতে আগুন ঝরালেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। একাই গুঁড়িয়ে দিলেন ব্রাদার্স ইউনিয়নের লাইন আপ। তাতে কোনো মতে দুইশ রান পাড় করে দলটি। এরপর ভারতীয় ব্যাটার হনুমা বিহারির দারুণ এক সেঞ্চুরি। তাতে আরও একটি হার দেখেছে ব্রাদার্স। এ নিয়ে টানা পঞ্চম ম্যাচ হারল তারা। অন্যদিকে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড।
২ এপ্রিল ২০২২, ০৯:২৭ পূর্বাহ্ন