দ্বিতীয় টি-টোয়েন্টি

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নাসুম-নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। একাদশে দুটি পরিবর্তন এনেছে টাইগাররা। দলে এসেছেন নাহিদ রানা ও নাসুম আহমেদ। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান। 

লিটন দাস ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই ম্যাচেও বাংলাদেশের অধিনায়কত্ব করছেন তাওহিদ হৃদয়। স্কোয়াডের সবাইকে সু্যোগ দিতেই একাদশে পরিবর্তন এসেছে বলে টসের সময় জানিয়েছেন হৃদয়। 

একাদশে একটি পরিবর্তন এনেছে সফরকারী অস্ট্রেলিয়াও। ব্যাটিংয়ে গভীরতা বাড়াতে জেভিয়ের বার্টলেটের বদলে খেলছেন অলরাউন্ডার অ্যারন হার্ডি। 

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), সাইফ হাসান, সৌম্য সরকার, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন। 

অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ, জশ ইংলিস, কুপার কনলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, অ্যারন হার্ডি, জোয়েল ডেভিস, ন্যাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।