দেখে নিন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে স্বাগতিকদের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

বিশ্বকাপের দশম আসরটি চলতি বছরের ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার শিরোপার জন্য লড়াই করবে ১২টি দল। এই টুর্নামেন্টের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় পরিসরের আয়োজন এটি। গতবার অংশ নিয়েছিল ১০টি দল।

এক নম্বর গ্রুপে আছে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, গত বিশ্বকাপের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেদারল্যান্ডস। দুই নম্বর গ্রুপে শিরোপাধারী নিউজিল্যান্ডের সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

সব মিলিয়ে ম্যাচ হবে ৩৩টি। প্রতিটি গ্রুপের পয়েন্ট তালিকার সেরা দুটি দল পাবে সেমিফাইনালের টিকিট। ফাইনাল অনুষ্ঠিত হবে লর্ডসে।

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি:

শুক্রবার, ১২ জুন: ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, এজবাস্টন, রাত ১১টা ৩০ মিনিট

শনিবার, ১৩ জুন: স্কটল্যান্ড বনাম আয়ারল্যান্ড, ওল্ড ট্র্যাফোর্ড, বিকাল ৩টা ৩০ মিনিট
শনিবার, ১৩ জুন: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, ওল্ড ট্র্যাফোর্ড, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
শনিবার, ১৩ জুন: ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড, রোজ বোল, রাত ১১টা ৩০ মিনিট

রোববার, ১৪ জুন: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, এজবাস্টন, বিকাল ৩টা ৩০ মিনিট
রোববার, ১৪ জুন: ভারত বনাম পাকিস্তান, এজবাস্টন, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

মঙ্গলবার, ১৬ জুন: নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা, রোজ বোল, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
মঙ্গলবার, ১৬ জুন: ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড, রোজ বোল, রাত ১১টা ৩০ মিনিট

বুধবার, ১৭ জুন: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, হেডিংলি, বিকাল ৩টা ৩০ মিনিট
বুধবার, ১৭ জুন: ভারত বনাম নেদারল্যান্ডস, হেডিংলি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
বুধবার, ১৭ জুন: দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, এজবাস্টন, রাত ১১টা ৩০ মিনিট

বৃহস্পতিবার,‌ ১৮ জুন: ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড, হেডিংলি, রাত ১১টা ৩০ মিনিট

শুক্রবার, ১৯ জুন: নিউজিল্যান্ড বনাম আয়ারল্যান্ড, রোজ বোল, রাত ১১টা ৩০ মিনিট

শনিবার, ২০ জুন: অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস, রোজ বোল, বিকাল ৩টা ৩০ মিনিট
শনিবার, ২০ জুন: বাংলাদেশ বনাম পাকিস্তান, রোজ বোল, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
শনিবার, ২০ জুন: ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড, হেডিংলি, রাত ১১টা ৩০ মিনিট

রোববার, ২১ জুন: ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা, ব্রিস্টল, বিকাল ৩টা ৩০ মিনিট
রোববার, ২১ জুন: দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, ওল্ড ট্র্যাফোর্ড, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

মঙ্গলবার, ২৩ জুন: নিউজিল্যান্ড বনাম স্কটল্যান্ড, ব্রিস্টল, বিকাল ৩টা ৩০ মিনিট
মঙ্গলবার, ২৩ জুন: শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড, ব্রিস্টল, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
মঙ্গলবার, ২৩ জুন: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, হেডিংলি, রাত ১১টা ৩০ মিনিট

বুধবার, ২৪ জুন: ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, লর্ডস, রাত ১১টা ৩০ মিনিট

বৃহস্পতিবার, ২৫ জুন: বাংলাদেশ বনাম ভারত, ওল্ড ট্র্যাফোর্ড, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
বৃহস্পতিবার, ২৫ জুন: দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস, ব্রিস্টল, রাত ১১টা ৩০ মিনিট

শুক্রবার, ২৬ জুন: শ্রীলঙ্কা বনাম স্কটল্যান্ড, ওল্ড ট্র্যাফোর্ড, রাত ১১টা ৩০ মিনিট

শনিবার, ২৭ জুন: পাকিস্তান বনাম নেদারল্যান্ডস, ব্রিস্টল, বিকাল ৩টা ৩০ মিনিট
শনিবার, ২৭ জুন: ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ড, ব্রিস্টল, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
শনিবার, ২৭ জুন: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, দ্য ওভাল, রাত ১১টা ৩০ মিনিট

রোববার, ২৮ জুন: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, লর্ডস, বিকাল ৩টা ৩০ মিনিট
রোববার, ২৮ জুন: অস্ট্রেলিয়া বনাম ভারত, লর্ডস, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

মঙ্গলবার, ৩০ জুন: প্রথম সেমিফাইনাল, দ্য ওভাল, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

বৃহস্পতিবার, ২ জুলাই: দ্বিতীয় সেমিফাইনাল, দ্য ওভাল, রাত ১১টা ৩০ মিনিট

রোববার, ৫ জুলাই: ফাইনাল, লর্ডস, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

(সব ম্যাচ বাংলাদেশ সময় অনুসারে)