ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আবার খারাপ খবর পেল বাংলাদেশ

মূলত দশে থাকা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে র‍্যাঙ্কিংয়ের চারে থাকা পাকিস্তানকে হারিয়ে দিলে তাদের এক ধাপ উত্তরণ হয়, যার দলে বাংলাদেশ নেমে যায় দশে। ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে পাকিস্তানেরও অবনমন হয়েছে এক ধাপ, তাদের পাঁচে ঠেলে শ্রীলঙ্কা উঠে গেছে চারে।
১১ আগস্ট ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

এশিয়া কাপের আগে ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে সূর্যকুমার

আসন্ন এশিয়া কাপের আগে সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে তাকে আরও এক সপ্তাহ এনসিএ-তে থাকতে হবে বলে জানা গেছে।
১১ আগস্ট ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

সিলসের তোপের পর রাদারফোর্ড-চেজের ব্যাটে পাকিস্তানকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

রোববার ত্রিনাদাদে কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
১১ আগস্ট ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

অ্যাথলেটিক্স ট্র্যাকে ছুটলেন ক্রিকেটাররা, সবার আগে নাহিদ রানা

গত দুই বছর ধরেই অবশ্য অ্যাথলেটিক্স ট্র্যাকে ফিটনেস পরীক্ষার এই ধারা চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  ব্যস্ত মৌসুমের আগে ক্রিকেটারদের ফিটনেস যাচাই করা হয় এভাবেই। 
১০ আগস্ট ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন

বাংলাদেশের ক্রিকেটে ফের সামনে এলো লিঙ্গ বৈষম্য

গত কয়েক মাসে বাংলাদেশের নারী ক্রিকেটাররা দেশের দুটি শীর্ষ ক্রিকেট সংস্থা – বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) – থেকে চরম অবহেলার শিকার হয়েছেন। দুটি ভিন্ন ঘটনায় এই অবহেলা স্পষ্ট হয়েছে।
৯ আগস্ট ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

শাহীনের ৪ উইকেটের পর অভিষিক্ত হাসানের ঝড়ে জিতল পাকিস্তান

শুক্রবার ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জিতেছে পাকিস্তান। আগে ব্যাট করে এভিন লুইস, শাই হোপ ও রোস্টন চেজের ফিফটিতে ২৮০ রান করে পাকিস্তান। ৫১ রানে ৪ উইকেট নেন শাহীন, নাসিম ৫৫ রানে পান ৩ উইকেট।
৯ আগস্ট ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

এনসিএলে এখনো অন্তর্ভুক্ত নয় ময়মনসিংহ

দেশের ঘরোয়া ক্রিকেটের আসর জাতীয় ক্রিকেট লিগে গত এক দশকেও জায়গা করে নিতে পারেনি ময়মনসিংহ বিভাগ
৮ আগস্ট ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

ইংল্যান্ডে ধর্ষণ মামলায় গ্রেপ্তার পাকিস্তানের হায়দার আলি

পাকিস্তান এ দলের ইংল্যান্ড সফরের সময় ঘটে যাওয়া এক ঘটনার পর দেশটির ব্যাটার হায়দার আলিকে গ্রেপ্তার করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ
৮ আগস্ট ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

বিসিবি'র হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে ফিরছেন হেমিং!

বিসিবি সম্প্রতি প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছে। যদিও এর আগে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন বোর্ড অন্য কিউরেটরদের সঙ্গে কথা বলছে ফলে গামিনিকে পরিবর্তন করা হতে পারে।
৭ আগস্ট ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

হার্ট অ্যাটাকের পাঁচ মাস পর খেলায় ফিরছেন তামিম

জাতীয় লিগের টি-টোয়েন্টি সংস্করণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর থেকে। খেলা হবে বগুড়া, রাজশাহী ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই মাঠে।
৭ আগস্ট ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

যে রেকর্ডে মুশফিককে ছাড়িয়ে গেলেন টেইলর

নিষেধাজ্ঞার আগেই অবসরও নিয়েছিলেন টেইলর। আইসিসির কোড অব কন্ডাক্ট ভেঙে তিন বছরের নিষেধাজ্ঞা শেষ হতে অবসরও ভেঙে ফিরে আসার ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার বুলওয়েতে ব্যাট করতে ক্রিজে গিয়েই রেকর্ড গড়ে ফেলেন এই ব্যাটার।
৭ আগস্ট ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

দুই স্তর নিয়ে একটা কারণেই একটু উদ্বেগ ইংল্যান্ডের

প্রস্তাবিত দুই-স্তর বিশিষ্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে থাকবে উত্তরণ ও অবনমন। ধরা যাক খারাপ পারফরম্যান্সের জন্য ইংল্যান্ড যদি দ্বিতীয় স্তরে কখনো নেমে যায় তাহলে ওই চক্রে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি ও ঐতিহ্যবাহী অ্যাশেজ বন্ধ হয়ে যেতে পারে। ইসিবি'র মতে, এই ম্যাচগুলো টেস্ট ক্রিকেটের বাণিজ্যিক এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য অপরিহার্য।
৭ আগস্ট ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজে ট্রফি লক্ষ্য বাংলাদেশ এ দলের

অস্ট্রেলিয়ার ডারউইনে এই মাসের শেষ দিকে শুরু হতে যাচ্ছে টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজ।
৬ আগস্ট ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

ভারতকে স্মরণীয় টেস্ট জিতিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে সিরাজ-প্রসিধ

বুধবার আইসিসির সাপ্তাহিক হালনাগাদে দেখা যায় ওভাল টেস্টের বড় প্রভাব। অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ভারতের পেসার সিরাজ এবং প্রসিধ যথাক্রমে ৬৭৪ এবং ৩৬৮ পয়েন্ট নিয়ে তাঁদের ক্যারিয়ারের সেরা রেটিং অর্জন করেছেন।
৬ আগস্ট ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন

রোহিত-কোহলির ওয়ানডের ভবিষ্যৎ নিয়ে ‘খোলামেলা আলোচনা’ করবে বিসিসিআই

ভারতীয় দলে টেস্টে যেভাবে দ্রুত পরিবর্তন আসছে, একই ধরনের প্যাটার্ন ওয়ানডেতেও প্রয়োগ হতে পারে। মানে অনেক বেশি তরুণ খেলোয়াড় উঠে আসায় কোহলি এবং রোহিতের আরেকটি বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখন আর নিশ্চিত নয়।
৬ আগস্ট ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

এশিয়া কাপে টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন বাবর

বাবর আজমকে আবারও টি-টোয়েন্টি দলে ফেরানোর বিষয়টি বিবেচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড
৫ আগস্ট ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

টেস্ট ক্রিকেটের জয়গান

এক বাঙালি সাহিত্যিক টেস্ট ক্রিকেটকে তুলনা করেছিলেন মানবজীবনের সঙ্গে। যেখানে উত্থান-পতন আর বাঁক-বদলের নানা রঙ আছে। যেখানে চরম ব্যর্থ হওয়ার পরও ঘুরে দাঁড়ানোর দ্বিতীয় একটা সুযোগ ঠিকই পাওয়া যায়। টেস্ট ক্রিকেট ধ্রুপদী সঙ্গীতের মতনও। যারা এর রস নিতে শিখে যান তার টের পান জীবনের এইসব ঐশ্বর্যময় অনুভব ভেতরে কতটা তৃপ্তির আমেজ ছড়িয়ে যায়। এইসব অতুলনীয় অনুভূতি আপনার বেঁচে থাকাকেও সার্থক করে।
৫ আগস্ট ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

এই ভারতীয় দল আসলে কেমন, সকালটা তারই সারসংক্ষেপ: গিল

টেস্ট অধিনায়ক হিসেবে তার প্রথম অভিজ্ঞতা এবং এমন একটি উত্তেজনাময় সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গে গিল বলেন, তিনি এই দায়িত্বের সঙ্গে আসা আবেগীয় ওঠাপড়াকে মানিয়ে নিতে শিখছেন।
৫ আগস্ট ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

কোয়াবের নির্বাচন ৪ সেপ্টেম্বর

প্লেয়ার্স অ্যাসোসিয়েশনটিকে পুনরুজ্জীবিত ও পুনর্গঠিত করার লক্ষ্যে সোমবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বর্তমান ও সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই ঘোষণা আসে।
৫ আগস্ট ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা

এশিয়া কাপের ঠিক আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ
৪ আগস্ট ২০২৫, ০৪:১০ অপরাহ্ন