রিপনের পেসের ঝাঁজে কুপোকাত নোয়াখালী, রাজশাহীর সহজ জয়

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার নবাগত নোয়াখালীকে টানা তৃতীয় হারের স্বাদ দিয়েছে রাজশাহী। নাজমুল হোসেন শান্তর দল জিতেছে ৬ উইকেটে। তিন ম্যাচে এটি রাজশাহীর দ্বিতীয় জয়। আগে ব্যাট করে ১২৪ রানে অল-আউট হয় নোয়াখালী, ১৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী। ১৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রাজশাহীর পেসার রিপন। 
২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

৫ ম্যাচে ৮ উইকেট: বিগ ব্যাশে রিশাদ-ঝলক

সোমবার মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রিশাদ। প্রতিপক্ষকে ১৬২ রানে আটকে দিতে ৩৪ রান খরচায় শিকার করেন ২ উইকেট।
২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন

নতুন বছরে নতুন টি-টোয়েন্টি লিগ আনছে বিসিবি

মূলত ফ্র্যাঞ্চাইজি বা ক্লাব লিগ সিস্টেমের বাইরে থাকা ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক খেলার সুযোগ করে দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
২৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

মেলবোর্নের পিচকে ‘অসন্তোষজনক’ রেটিং দিল আইসিসি

সোমবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়। পিচটি ব্যাটিংয়ের জন্য প্রতিকূল হওয়ায় শাস্তিস্বরূপ ভেন্যুটিকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
২৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

জাতীয় দলের ডাকে বিপিএল ছাড়ছেন ৭ পাকিস্তানি ক্রিকেটার

আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাবে পাকিস্তান দল। সেখানে তারা তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। মূলত আগামী ফেব্রুয়ারি-মার্চে শ্রীলঙ্কার মাটিতেই অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটি পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন

মেলবোর্নে দুই দিনের ধ্বংসলীলা: ‘স্তব্ধ’ কিউরেটর, ভন বললেন ‘তামাশা’

ম্যাট পেজ ও তার দল উইকেটে ১০ মিলিমিটার ঘাস রেখেছিলেন। এতে পেসাররা অতিরিক্ত সিম মুভমেন্ট ও বাউন্স পাওয়ায় ব্যাটিং হয়ে ওঠে বিপজ্জনক। মাত্র ১৪২ ওভারে পতন হয়েছে ৩৬টি উইকেটের; যার মধ্যে প্রথম দিনেই পড়ে ২০টি। দ্বিতীয় দিনের শেষ সেশনেই ইংল্যান্ড ৪ উইকেটে জয় নিশ্চিত করে।
২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

কোচকে হারানোর শোকের দিনে ঢাকার নায়ক ইমাদ

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। তবে এই জয় ছাপিয়ে বড় হয়ে উঠেছে এক শোকাতুর ঘটনা। শনিবার ম্যাচের আগে ওয়ার্মআপের সময় ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

মাঠেই কোচের মৃত্যু, শোকে স্তব্ধ শরিফুলরা

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালস। এবারের বিপিএলে ঢাকার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন জ্যাকি।
২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন

বিপিএলে ম্যাচ শুরুর আগে মাঠে লুটিয়ে ঢাকার সহকারী কোচের মৃত্যু

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুরে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হচ্ছে ঢাকা। ম্যাচ শুরুর আগে নির্ধারিত ওয়ার্মআপ সেশন তদারকি করার সময় হঠাৎ সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যান জ্যাকি।
২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের জয়, মেলবোর্নে দুই দিনেই এলো ফল

শনিবার মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনেই ফলাফল চলে এসেছে। অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ১৭৫ রানের লক্ষ্য বেন স্টোকসের দল তাড়া করেছে দ্রুতগতিতে, ৩২.২ ওভারেই পৌঁছে গেছে জয়ের বন্দরে।
২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন

বাংলাদেশ ক্রিকেটে এক অস্থিরতার বছর

২০২৫ সালটি বাংলাদেশ ক্রিকেটের জন্য মাঠের অর্জনের চেয়ে মাঠের বাইরের অস্থিরতার কারণেই বেশি স্মরণীয় হয়ে থাকবে।
২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

‘এরকম পরিবেশ কোনো ফ্র্যাঞ্চাইজিতে আমি পাইনি’

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নতুন দল নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম। অবশ্য প্রতিপক্ষ নোয়াখালীও ছিলো উদ্ভট সংকটে।
২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

মির্জার ফিফটি ও বোলারদের দাপটে জিতল চট্টগ্রাম

ব্যাটারদের ব্যর্থতায় লড়াই জমাতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস
২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

বিপিএলের প্রথম সেঞ্চুরি শান্তর, মুশফিকের ফিফটি

এ দুই ব্যাটারের দারুণ ব্যাটিংয়ে সহজ জয় মিলেছে রাজশাহী ওয়ারিয়র্সের
২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

এমসিজিতে ২৭ বছর পর পাঁচ উইকেট কোনো ইংলিশ বোলারের

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান ঘটালেন জশ টং
২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

চারে নেমে ইমনের ফিফটি, আফিফের ঝড়ো ব্যাটিং

সাদামাটা উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়েই শুরু হলো বিপিএলের দ্বাদশ আসর
২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

শুরুর আগের দিনও টাইটেল স্পন্সরহীন বিপিএল

বিপিএলের ১২তম আসর মাঠে গড়াতে বাকি আর মাত্র একদিন, অথচ এখনও টুর্নামেন্টের কোনো টাইটেল স্পন্সর চূড়ান্ত হয়নি
২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন

মিটল ক্ষোভ, নাটকের পর অনুশীলনে ফিরলেন সুজন-তালহা

অনুশীলনের মাঝপথে সুযোগ-সুবিধার অভাব ও অব্যবস্থাপনার জেরে ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়েছিলেন নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবায়ের
২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

নেতৃত্বে ফিরছেন স্মিথ, 'অল-পেস' আক্রমণ নিয়ে প্রস্তুত অস্ট্রেলিয়া

ইংল্যান্ডের বিপক্ষে বক্সিং ডে টেস্টে অ্যাকশনে ফিরছেন স্টিভ স্মিথ
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

পর্যাপ্ত বল না পেয়ে ক্ষোভ, নোয়াখালীর অনুশীলন ত্যাগ করলেন সুজন-তালহা

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে অনুশীলন ছিলো নোয়াখালীর। অনুশীলন করার জন্য মালিকপক্ষ থেকে পর্যাপ্ত বল সরবরাহ করা হয়নি। এই নিয়ে একজন কর্মকর্তার সঙ্গে তর্কে লিপ্ত হয়ে মাঠ ছাড়েন সুজন।
২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন