কুমিল্লার অনুশীলনে দু প্লেসি, নারাইন-রাসেলরাও ঢাকায়
কাছাকাছি সময়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থাকায় এবার বিপিএলে বিদেশি তারকাদের একটু ঘাটতি আছে। আসর মাতাতে যারা থাকছেন তাদের মধ্যে সবচেয়ে বড় নাম আন্দ্রে রাসেল, ফাফ দু প্লেসি, সুনিল নারাইন। টুর্নামেন্টের তিন দিন আগে তারা সকলেই পৌঁছে গেছেন ঢাকায়।
১৮ জানুয়ারি ২০২২, ১১:১৮ পূর্বাহ্ন
বিপিএলে প্রথম ম্যাচে অনিশ্চিত মাশরাফি
মঙ্গলবার সকালে মিনিস্টার ঢাকার হয়ে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করতে আসেন মাশরাফি। খানিকক্ষণ ক্যাচিং অনুশীলন করার পর সেন্টার উইকেটে মাশরাফি শুরু করেন বোলিং। ব্যাটসম্যান তামিমকে বেশ মন্থর গতিতে বেশ কয়েকটি বল করতে দেখা যায় তাকে।
১৮ জানুয়ারি ২০২২, ০৮:৪৪ পূর্বাহ্ন
বিপিএল শুরুর আগেই করোনার হানা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর মাঠে গড়াতে এখন দিন তিনেক বাকি। তবে এর আগেই বড় ধাক্কা খেয়েছে বিপিএল কর্তৃপক্ষ। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন খেলোয়াড় ও স্টাফ।
১৮ জানুয়ারি ২০২২, ০৭:০৭ পূর্বাহ্ন
মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা
মূল কাজটা করে দিলেন বোলাররা। এরপর বাকি কাজ শেষ করেন ব্যাটাররা। তাতে কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে নিগার-রুমানারা।
১৮ জানুয়ারি ২০২২, ০৫:৪২ পূর্বাহ্ন
টি-টোয়েন্টির ‘মজার’ আশায় তামিম
দেখা মেলে লো স্কোরিং ম্যাচের। বিপিএলের বাকি দুই ভেন্যু চট্টগ্রাম ও সিলেটে আবার দেখা যেত বড় রানের ম্যাচ। কিন্তু এবার সিলেটের উইকেটও জাগাচ্ছে শঙ্কা
১৭ জানুয়ারি ২০২২, ০৪:৩৯ অপরাহ্ন
সাকিবের কাছ থেকে পাওয়ার হিটিং চায় বরিশাল
সোমবার মিরপুর একাডেমি মাঠে ফরচুন বরিশালের অনুশীলনের আগেই আলাদাভাবে বড় বড় শটে প্রস্তুত হতে দেখা যায় সাকিবকে। বিভিন্নভাবে শটের রেঞ্জ বাড়াতে চেষ্টা চালান তিনি। কাছেই তদরকিতে ছিলেন দলের পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম।
১৭ জানুয়ারি ২০২২, ০৩:২৪ অপরাহ্ন
রোডসের মাথা থেকে ‘অনেক কিছু আসতে পারে’
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলে বরাবরই কোচ হিসেবে সালাউদ্দিনকে দায়িত্ব দিয়ে আসছে, এবারও ব্যতিক্রম হয়নি। এবার তার সঙ্গে যোগ হচ্ছে রোডসের ক্রিকেট মস্তিষ্ক। জানা গেছে, রোডস মূলত কাজ করবেন দলটির ব্যাটিং পরামর্শক হিসেবে।
১৭ জানুয়ারি ২০২২, ০২:২৩ অপরাহ্ন
প্রথম দুই ম্যাচ খেলছেন না লিটন!
বিপিএলের প্রথম দুই ম্যাচ থেকে ছুটি আদায় করে নিয়েছেন লিটন। ২২ জানুয়ারি সিলেট সানরাইজার্সের বিপক্ষে ও ২৫ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দুটিতে তাই খেলবেন না টেস্টে সম্প্রতি দুর্দান্ত ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটসম্যান।
১৭ জানুয়ারি ২০২২, ০৯:৫১ পূর্বাহ্ন
কোহলিকে 'ইগো' ছাড়ার পরামর্শ কপিলের
ভারত তথা বিশ্ব ক্রিকেটেই এখন অন্যতম আলোচনার বিষয় বিরাট কোহলিকে নিয়ে। নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর তার ক্যারিয়ার কোন পথে যাবে। আদৌ কি নতুন অধিনায়কের সঙ্গে মানিয়ে নিতে পারবেন? কারণ অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি যে সুখকর হয়নি কোহলির জন্য। তবে এসব ভুলে তাকে ইগো ছেড়ে তরুণদের অধীনে মানিয়ে নিয়ে খেলার পরামর্শ দিলেন ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক কপিল দেব।
১৭ জানুয়ারি ২০২২, ০৬:২০ পূর্বাহ্ন
ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতে নতুন মাইলফলক আয়ারল্যান্ডের
এক সময়ের পরাক্রমশালী দল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই বিশ্বকাপেই দুটি করে শিরোপা তাদের। অন্যদিকে টেস্ট ক্রিকেটের নবীন সদস্য আয়ারল্যান্ড। সে দলটি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদের বিপক্ষে সিরিজ জিতে ফিরেছে। প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে জয় নিয়ে ফিরে নতুন মাইলফলক গড়ল আইরিশরা।
১৭ জানুয়ারি ২০২২, ০৫:৪৭ পূর্বাহ্ন
জিম্বাবুয়েকে সহজেই হারাল শ্রীলঙ্কা
দারুণ সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে বড় সংগ্রহই এনে দিয়েছিলেন শন উইলিয়ামস। তবে বোলাররা সে অর্থে জ্বলে উঠতে পারলেন না। পাথুম নিসাঙ্কা, দিনেশ চান্দিমাল ও চারিথ আসালাঙ্কার তিন ফিফটিতে সহজেই কাজটা সেরে ফেলে শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
১৬ জানুয়ারি ২০২২, ০৫:২২ অপরাহ্ন
ইংল্যান্ডের বিপক্ষে একশো রানও করতে পারল না যুবারা
সেন্ট কিটস ও নেভিসে রোববার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৯৭ রানে।
১৬ জানুয়ারি ২০২২, ০৪:১৮ অপরাহ্ন
‘পরের বছর আমরা চারজন এক দলে খেলব’
অনেকদিন পর মুশফিকের সঙ্গে দেখা হতেই জড়িয়ে ধরলেন তামিম। চলল দুজনের খুনসুটি। কোচ সালাউদ্দিনের সঙ্গে বিভিন্ন দল পর্যালোচনায় মাতলেন তারা। মাশরাফি আসতে আড্ডা নিল অন্য মাত্রা।
১৬ জানুয়ারি ২০২২, ০১:১৬ অপরাহ্ন
ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
রোববার সেন্ট কিটস ও নেভিসের বাস্তারে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ইংল্যান্ড। যুব পর্যায়ের সাম্প্রতিক দেখায় ইংল্যান্ড থেকে এগিয়ে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচের চারটাই জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা, এক ম্যাচ হয় টাই।
১৬ জানুয়ারি ২০২২, ১২:৫৮ অপরাহ্ন
বিপিএল শুরুর আগেই উইকেট নিয়ে ‘দুশ্চিন্তা’
বরাবরের মতো বিপিএলের বেশিরভাগ ম্যাচই হবে মিরপুরের মাঠে। মিরপুরের চিরায়ত মন্থর ও টার্নিং উইকেট ব্যাটসম্যানদের জন্য ভীষণ চ্যালেঞ্জের। মিরপুরের বাইরে চট্টগ্রাম ও সিলেটের মাঠে হতো রান। এবারও দুই ভেন্যুতে আছে ম্যাচ। কিন্তু ক্রিকেটারদের দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে সিলেটের উইকেটের সাম্প্রতিক আচরণ।
১৬ জানুয়ারি ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ন
অ্যাশেজের শেষ টেস্টেও বড় জয় অস্ট্রেলিয়ার
ক্যারিয়ার সেরা বোলিং করে অস্ট্রেলিয়াকে সাধ্যের মধ্যে আটকে দিলেন মার্ক উড। তাতে জয়ের সম্ভাবনা তৈরি হয় ইংলিশদের। এক সময় লড়াইও চালিয়েছিল দলটি। অন্তত দুই ওপেনারের সুবাদে ইঙ্গিতটা তেমনই ছিল। কিন্তু হঠাৎ ধস নামে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে। চার ওভারের মধ্যে শেষ পাঁচটি উইকেট হারিয়ে উল্টো বড় হার মানতে বাধ্য হয় সফরকারীরা।
১৬ জানুয়ারি ২০২২, ১১:৪৭ পূর্বাহ্ন
কোহলির সিদ্ধান্তকে অত্যন্ত সম্মান করছে বিসিসিআই: সৌরভ
কোহলির সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৬ পূর্বাহ্ন
সাফল্যের আলোয় উদ্ভাসিত টেস্ট অধিনায়ক কোহলি
তিনি পেছনে রেখে গেছেন অর্জন আর সাফল্যের সমৃদ্ধ ঝুলি, যা স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেটীয় ইতিহাসের পাতায়।
১৬ জানুয়ারি ২০২২, ০৭:০৭ পূর্বাহ্ন
আকস্মিকভাবে টেস্টের নেতৃত্বও ছেড়ে দিলেন কোহলি
শনিবার নিজের স্বীকৃত টুইটার একাউন্টে বিবৃতি দিয়ে ৭ বছরের নেতৃত্বের পথচলা থামিয়ে দেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
১৫ জানুয়ারি ২০২২, ০১:৫৮ অপরাহ্ন
ঐতিহাসিক জয় নিয়ে ফেরা মুমিনুল তাকিয়ে আগামীর চ্যালেঞ্জে
দেড় মাস আগে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশের যন্ত্রণা নিয়ে নীরবেই নিউজিল্যান্ডে গিয়েছিলেন তারা। ইতিহাস গড়া জয় নিয়ে ফেরা হলো সরবে। বিমানবন্দরে ছিল ভক্ত, সমর্থকদের ভিড়।
১৫ জানুয়ারি ২০২২, ০১:৩৬ অপরাহ্ন