এক ইনিংসে মাহমুদউল্লাহর অনেক কীর্তি

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এদিন অসাধারণ এক ইনিংস খেলেছেন মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। যা তার ক্যারিয়ার সেরা ইনিংস। আর এ ইনিংসে দারুণ কিছু মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে পেয়েছেন পাঁচ হাজার রান। এমনকি বিপিএলেও তৃতীয় ব্যাটার হিসেবে দুই হাজার রানের কোটা স্পর্শ করেছেন ঢাকা অধিনায়ক।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৪ পূর্বাহ্ন

কোহলির সিদ্ধান্তে হতবাক হয়ে গিয়েছিলেন পন্টিং

কোহলির সঙ্গে গত বছরের আলাপ মনে করিয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং জানিয়েছেন, খবরটি জানার পর তিনি ভীষণ হতবাক হয়ে গিয়েছিলেন। 
১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৩ পূর্বাহ্ন

বাংলাদেশের ব্যাটিংয়ের উন্নতির লক্ষ্য নিয়ে বুধবার আসছেন সিডন্স

বিসিবি সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী বুধবার বিকেল ৪টায় ঢাকায় নামবেন এই অস্ট্রেলিয়ান কোচ। তার সঙ্গে আপাতত দুই বছরের চুক্তি করেছে বিসিবি।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫০ পূর্বাহ্ন

হয় মারো না হয় আউট হয়ে যাও: টপ অর্ডারকে মুশফিক

ইশ! টপ অর্ডাররা যদি আর কিছু রান যোগ করতে পারতেন। মাঠ ছাড়ার সময় মনে মনে হয়তো এমনটাই বলছিলেন ইয়াসির আলী। ছয় নম্বরে নেমে খেলেছেন হার না মানা অসাধারণ এক ইনিংস। কিন্তু অল্পের জন্য জয়ের নাগাল পেলেন না। আক্ষেপ তো স্বাভাবিকভাবেই চলে আসে। কারণ টপ অর্ডারের ব্যর্থতায় প্রথম ১০ ওভারে রান যে এসেছে মাত্র ৩৫।
৩১ জানুয়ারি ২০২২, ০৩:৫৯ অপরাহ্ন

সাকিব জেতালেন বরিশালকে

বিপিএলে এবার দিনের দ্বিতীয় ম্যাচে দেড়শ রান হয় হরহামেশা। চট্টগ্রামে তো দুইশর কাছাকাছি রান করেও নিশ্চিত থাকতে পারে না কোনো দল। সেখানে ফরচুন বরিশালের সংগ্রহ মাত্র ১৪৫ রান। কে জানত তখন এই রানই বিশাল হয়ে দাঁড়াবে খুলনা টাইগার্সের জন্য। দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে খুলনাকে কোণঠাসা করে রোমাঞ্চকর এক ম্যাচ জিতে নেয় বরিশালই।
৩১ জানুয়ারি ২০২২, ০২:৪১ অপরাহ্ন

'সেরা কম্বিনেশন' ছাড়াই টানা ৩ ম্যাচ জয় কুমিল্লার

তিন ম্যাচের তিনটিই জয়। তাও প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়ে সবচেয়ে বড় বড় জয়গুলো তুলে নিয়েছে তারাই। কিন্তু তারপরও কি-না সেরা টিম কম্বিনেশন পায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই বললেন দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।
৩১ জানুয়ারি ২০২২, ১২:৫৭ অপরাহ্ন

মিরাজ-চট্টগ্রাম কাণ্ড: 'ছাড় পাবে না কেউই'

দিনভর নাটক। হুট করে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার কারণে অভিমান করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে আর খেলতে চাইছিলেন মেহেদী হাসান মিরাজ। এমনকি হোটেল ছেড়েও বেরিয়ে পড়েছিলেন তিনি। পরে তাকে বুঝিয়ে ফের নেওয়া হয় হোটেলে। এমনকি বুঝিয়ে শুনিয়ে তার মান ভাঙিয়ে রেখে দেওয়া হয় দলেও। তবে ঘটনা অংকুরেই সমাপ্ত হতে পারতো। এমন কাণ্ড হওয়ায় দুই পক্ষেরই দোষ দেখছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
৩১ জানুয়ারি ২০২২, ১১:২৬ পূর্বাহ্ন

নাঈমের কাঠগড়ায় টপ অর্ডার

এক জ্যাক উইলসই যা করার করলেন। পাঁচ রানের বেশি করতে পারলেন না প্রথম চার ব্যাটারদের বাকি তিনজন। সবমিলিয়ে উইলসকে সঙ্গ দিতে পারলেন আর কেউই। তাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়াইটুকুও করতে পারল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এমন হারের জন্য টপ অর্ডার ব্যাটারদেরই দায়ী করলেন স্বাগতিক অধিনায়ক নাঈম ইসলাম।
৩১ জানুয়ারি ২০২২, ১০:২৯ পূর্বাহ্ন

দু প্লেসির ব্যাটে চট্টগ্রামকে হারাল কুমিল্লা

প্রথমবারের মতো এবারের আসরে মাঠে নেমেই রান পেলেন লিটন দাস। প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত এক প্রান্তে আগলে রেখে অসাধারণ এক ইনিংস খেললেন প্রোটিয়া তারকা ফাফ ফু প্লেসি। তার সঙ্গে শেষ দিকে দারুণ এক ক্যামিও খেলেন স্বদেশী ক্যামেরুন ডেলপোর্টও। তাতে বড় সংগ্রহই পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর বাকি কাজ সারেন বোলাররা। তাতে টানা জয়ের ধারায় ধরে রেখেছে দলটি। আসরে একমাত্র অপরাজিত দলই তারা।
৩১ জানুয়ারি ২০২২, ০৯:৪৯ পূর্বাহ্ন

ফিরেই লিটনের ব্যাটে রান, দু প্লেসি-ডেলপোর্টের ফিফটি

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্ণহীন পারফরম্যান্সের পর ঘরের মাঠে পাকিস্তান সিরিজে বাদ পড়েছিলেন লিটন দাস। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই ম্যাচে ছিলেন না ব্যক্তিগত কারণে ছুটি নেওয়ায়। এরপর চট্টগ্রামের মাঠে ফিরলেন এ ব্যাটার। আর ফিরেই রানের দেখা পেয়েছেন এ তারকা ব্যাটার। ছন্দে ফিরে ফিফটি তুলে নিয়েছেন দুই প্রোটিয়া তারকা ফাফ দু প্লেসি ও ক্যামেরুন ডেলপোর্টও।
৩১ জানুয়ারি ২০২২, ০৮:২২ পূর্বাহ্ন

দিনভর নাটকীয়তার পর আপাতত 'থাকছেন' মিরাজ

বেজায় খেপেছেন মেহেদী হাসান মিরাজ। ঢাকায় ফেরার টিকেটও কেটে ফেলেছিলেন। বিকেল সাড়ে ৫টায় ফ্লাইট ছিল তার।
৩০ জানুয়ারি ২০২২, ১২:৩১ অপরাহ্ন

চট্টগ্রামের কর্মকর্তা গণমাধ্যমে মিথ্যা বলেছেন, অভিযোগ মিরাজের

খেলার তিন ঘণ্টা আগে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার ঘটনায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান পরিচালনা কর্মকর্তা ইয়াসির আলমকে দায়ি করেছেন মেহেদী হাসান মিরাজ
৩০ জানুয়ারি ২০২২, ১১:৫১ পূর্বাহ্ন

ওপেন করতে চেয়েছিলেন মিরাজ?

ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধারদের সঙ্গে দল ব্যবস্থাপনা নিয়ে মতের অমিল হওয়াতেই ঘটেছে এই ঘটনা।
৩০ জানুয়ারি ২০২২, ১০:০৯ পূর্বাহ্ন

মাশরাফি-তামিমদের অনুশীলনে হঠাৎ ছন্দপতন

আচমকা মাঠে উড়ে এলো এক এয়ার এ্যাম্বুলেন্স। তাতে প্রায় ২০ মিনিটের মতো অনুশীলন বন্ধ থাকল মিনিস্টার গ্রুপ ঢাকার।
৩০ জানুয়ারি ২০২২, ০৯:২৪ পূর্বাহ্ন

মঈনের অলরাউন্ড নৈপুণ্যে সমতায় ফিরল ইংল্যান্ড

ব্যাট হাতে বিস্ফোরক ইনিংস খেলা অধিনায়ক মঈন বল হাতেও উঠলেন জ্বলে।
৩০ জানুয়ারি ২০২২, ০৪:৪৪ পূর্বাহ্ন

পরিকল্পনা করেই হ্যাটট্রিক তুলে নিয়েছেন মৃত্যুঞ্জয়

এনামুল হক বিজয় আউট হলেন বাজে বলেই। লক্ষ্য বড় থাকায় ছক্কা হাঁকাতে গিয়ে আউট হলেন সিলেট অধিনায়ক মোসাদ্দেক হোসেন। টানা দুই বলে উইকেট তুলে নেওয়ার পর তৃতীয় বলে তখন সামনে রবি বোপারা। অসাধারণ ইয়র্কারে বোল্ড করে দিলেন এ ইংলিশ ব্যাটারকে। পেয়ে গেলেন বিপিএলের অভিষেকেই হ্যাটট্রিক। পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করেই হ্যাটট্রিক তুলে নেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
২৯ জানুয়ারি ২০২২, ০৪:৩০ অপরাহ্ন

ভারতের বিপক্ষে যুবাদের মামুলি পুঁজি

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের দারুণ বোলিংয়ে বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ১১১ রানে
২৯ জানুয়ারি ২০২২, ০৪:১৩ অপরাহ্ন

মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকে জিতল চট্টগ্রাম

মৃত্যুঞ্জয় চৌধুরীর প্রথমে দুই বলে একটি ছক্কা ও চার যখন মারলেন এনামুল হক বিজয়, তখন উজ্জ্বল হয়ে উঠেছিল সিলেট সানরাইজার্সের স্বপ্নটা। কিন্তু দপ করে নিভে গেল এর পরপরই। পরের তিন বলে দুই সেট ব্যাটারসহ অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে তুলে নিয়ে মৃত্যুঞ্জয় করলেন অসাধারণ এক হ্যাটট্রিক। তাতেই জয় নিশ্চিত হয়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের।
২৯ জানুয়ারি ২০২২, ০৩:২৫ অপরাহ্ন

এবারের বিপিএলে প্রথম দুইশ করল চট্টগ্রাম

প্রায় প্রতি আসরেই চট্টগ্রামের মাঠে দুইশ রান পার করা ইনিংস থাকে। এবারও সেই ব্যাটিং স্বর্গে এমন কিছু ছিল প্রত্যাশিত। কিন্তু হয়েও যেন হচ্ছিল না। তবে সাগরিকায় প্রথম দুই শতাধিক রানের স্কোর করল স্বাগতিক দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সই। এদিন সিলেট সানরাইজার্সের বিপক্ষে ২০ ওভারে ২০২ রান তুলেছে দলটি।
২৯ জানুয়ারি ২০২২, ০১:৩১ অপরাহ্ন

হঠাৎ বদলে গেল চট্টগ্রামের অধিনায়ক ও কোচ

টসের সময়ই জানা গেল বিষয়টা। নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আসেননি টস করতে। তার জায়গায় অভিজ্ঞ ক্রিকেটার নাঈম ইসলাম এলেন। অধিনায়ক পরিবর্তনের একটা ব্যাখ্যাও জানিয়ে গেলেন। কিন্তু ততোক্ষণে ক্রিকেট পাড়ায় গুঞ্জন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মিরাজকে।
২৯ জানুয়ারি ২০২২, ১২:১৭ অপরাহ্ন