হরেক রঙের ঈদ
সারা বছর হোম ও অ্যাওয়ে ট্যুরের সঙ্গে থাকে গ্লোবাল ইভেন্টগুলোও। তাই কাছের মানুষ এবং প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করা বেশ বিরল ঘটনাই টাইগারদের জন্য। তার উপর এ বছরের সূচি তো বেশ ঠাসা। সেখানে এবার ঈদের ছুটি পরিবারের সদস্যদের সঙ্গেই উপভোগ করবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
৩ মে ২০২২, ০৩:৪১ পূর্বাহ্ন
রিজওয়ানকে বল করতে দেখে খুনসুটিতে মাতলেন শাহীন
এবার কিপিং গ্লাভস হাতে পরিচিত রিজওয়ান বোলিং করে কাড়লেন আলো। তাকে বল করতে দেখে খুনসুটিতে মেতেছে সতীর্থ শাহীন শাহ আফ্রিদি।
২ মে ২০২২, ০২:৪৪ অপরাহ্ন
ক্রিকেটাররা কে কোথায় ঈদ উদযাপন করবেন
এবারের ঈদটা তাই প্রিয়জনদের সঙ্গে নিজের এলাকায় করার সুযোগ পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
২ মে ২০২২, ১১:০৪ পূর্বাহ্ন
শচিনকে ছুঁয়ে নতুন কীর্তি রুতুরাজের
মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন রুতুরাজ গায়কোয়াড়। স্বাভাবিকভাবেই আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। তবে আক্ষেপের ইনিংসেও নতুন কীর্তি গড়েছেন চেন্নাই সুপার কিংসের এ ওপেনার। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম হাজার রান করার মাইলফলক স্পর্শ করলেন তিনি। স্পর্শ করলেন কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে।
২ মে ২০২২, ০৫:০২ পূর্বাহ্ন
লক্ষ্ণৌর বিপক্ষে সাদামাটা মোস্তাফিজ
রোববার মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৯৫ রানের বড় পুঁজি পেয়েছে লক্ষ্ণৌ।
১ মে ২০২২, ১২:০১ অপরাহ্ন
রিজওয়ানের সঙ্গে জুটি বেধে আরেক ডাবল সেঞ্চুরিতে পুজারার রেকর্ড
সাসেক্সের হয়ে এবার কাউন্টিতে প্রথম ম্যাচেই করেছিলেন অপরাজিত ২০১ রান। তৃতীয় ম্যাচে ডারহামের বিপক্ষে শনিবার আউট হওয়ার আগে করেন ২০৩।
১ মে ২০২২, ০৯:৪৪ পূর্বাহ্ন
আবেগের বশে রোহিতকে টেস্ট অধিনায়ক করা হয়েছে: যুবরাজ
দক্ষিণ আফ্রিকা সিরিজ হারের পর ভারতের টেস্ট সংস্করণের অধিনায়কত্বও ছেড়ে দেন বিরাট কোহলি। নতুন অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম ঘোষণা করে বিসিসিআই। অথচ বছর দুই আগেও টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন না 'হিটম্যান'। আর সিদ্ধান্তটি কেবল আবেগের বসেই নেওয়া হয়েছে বলে মনে করেন ভারতের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং।
১ মে ২০২২, ০৯:৩৬ পূর্বাহ্ন
রমিজ রাজার ক্রিকেট জ্ঞান নিয়ে প্রশ্ন সালমান বাটের
পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার নীতি নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক সালমান বাট। জুনিয়র লেভেলের ক্রিকেট সম্পর্কে রমিজ কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে পিসিবি চেয়ারম্যানকে রীতিমতো ধুয়ে দিয়েছেন বাট।
১ মে ২০২২, ০৯:০৪ পূর্বাহ্ন
আইপিএলে পোলার্ডের বিরল 'সেঞ্চুরি'
রাজস্থান রয়্যালসের বিপক্ষে আগের দিন চলতি মৌসুমের প্রথম জয়ের স্বাদ পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। টানা হারের বৃত্ত ভাঙা এ জয়ের দিনে নতুন এক কীর্তি গড়েছেন দলের অন্যতম সিনিয়র তারকা কায়রন পোলার্ড। আইপিএলে একই দলের হয়ে প্রথম ফিল্ডার হিসেবে ১০০ ক্যাচ ধরার মাইলফলক স্পর্শ করেন এ ক্যারিবিয়ান।
১ মে ২০২২, ০৬:৩১ পূর্বাহ্ন
রোহিতের জন্মদিনে অবশেষে জয়ের দেখা পেল মুম্বাই
শনিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রাজস্থানকে ৫ উইকেটে হারিয়েছে মুম্বাই। আগে ব্যাটিং পেয়ে রাজস্থানের করা ১৫৮ রান ৪ বল পেরিয়ে জিতে যায় রোহিত শর্মার দল।
৩০ এপ্রিল ২০২২, ০৬:২২ অপরাহ্ন
ধোনির কাছে নেতৃত্ব ফিরিয়ে দিলেন জাদেজা
শনিবার সন্ধ্যায় নিজেদের ওয়েবসাইটে এমন খবর প্রকাশ করেছে চেন্নাই। দলটি জানায় সফলতম অধিনায়ক ধোনির কাছে নেতৃত্ব ফিরিয়ে দিয়েছেন অলরাউন্ডার জাদেজা।
৩০ এপ্রিল ২০২২, ০২:০৭ অপরাহ্ন
মন্থর ফিফটিতে রানে ফিরলেন কোহলি
শনিবার ব্র্যাভোর্ন স্টেডিয়ামে গুজরাটের বিপক্ষে কোহলি ও রজত পাতিদারের ফিফটিতে ১৭০ রান করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
৩০ এপ্রিল ২০২২, ১১:৪৯ পূর্বাহ্ন
বিপিএলের সময় ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ করবে দক্ষিণ আফ্রিকা
অস্ট্রেলিয়া দলের দক্ষিণ আফ্রিকা সফরের পর পরই এই টুর্নামেন্টের প্রথম আসর হবে ২০২৩ সালের জানুয়ারিতে। প্রতি বছর জানুয়ারি মাসটাতেই বসবে তা।
৩০ এপ্রিল ২০২২, ০৯:১৯ পূর্বাহ্ন
ফেরার আশাতেই ছিলেন অ্যান্ডারসন
গত অ্যাশেজে ইংল্যান্ডের ভরাডুবির খেসারত দেন অ্যান্ডারসন-ব্রড। তাদের নাম কাটা পড়ে টেস্ট দলে। যদিও অ্যাশেজে বাকিদের তুলনায় এই দুই অভিজ্ঞের পারফরম্যান্স খারাপ ছিল না। কিন্তু দল পুনর্গঠনের কথা বলে তাদের ছাড়াই এগুতে চেয়েছিল তখনকার ম্যানেজমেন্ট।
৩০ এপ্রিল ২০২২, ০৫:২৫ পূর্বাহ্ন
খিদে পাওয়ায় জলদি আউট হয়েছেন রাসেল!
আন্দ্রে রাসেল যখন উইকেটে যান, তখন দলের প্রথম সারির পাঁচ ব্যাটার সাজঘরে। তার উপর একটি বেশিই ভরসা করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তিন বল খেলে কোনো রানই করতে পারেননি। তবে সাজঘরে ফেরার কিছুক্ষণ পরই খেতে বসতে দেখা যায় তাকে। তাই সামাজিকমাধ্যম ব্যাপক ট্রলের শিকার হচ্ছেন এ ক্যারিবিয়ান তারকা।
২৯ এপ্রিল ২০২২, ০৮:১১ পূর্বাহ্ন
আফ্রিদি মিথ্যাবাদী ও চরিত্রহীন: কানেরিয়া
বোমা ফাটালেন ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত দানিশ কানেরিয়া। ধর্মীয় কারণে জাতীয় দলে খেলার সময় তাকে প্রায়ই হেনস্থার শিকার হতে হয়েছে বলে জানান তিনি। এমনকি পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদিকে 'চরিত্রহীন' বলেও অভিযোগ করেছেন এ সাবেক পাকিস্তানি ক্রিকেটার।
২৯ এপ্রিল ২০২২, ০৭:৪৫ পূর্বাহ্ন
সিনিয়রদের বিশ্বকাপ আয়োজন করবে পাকিস্তান, নেই বাংলাদেশ!
আগামী বছর সিনিয়র ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপ আয়োজন করবে পাকিস্তান। যেখানে খেলবে চল্লিশোর্ধ সব ক্রিকেটার। মূলত ৪০ থেকে ৫০ বছরের খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হবে এ আসরটি। তবে সেখানে টেস্ট খেলুড়ে প্রায় সব দল থাকলেও নেই বাংলাদেশের নাম।
২৯ এপ্রিল ২০২২, ০৭:১৬ পূর্বাহ্ন
আল-আমিনের ৬ উইকেট, চ্যাম্পিয়নদের উড়িয়ে দ্বিতীয় মাশরাফি-সাকিবরা
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফি মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জ জিতেছে ৮ উইকেটে। আগে ব্যাট করে পেসার আল-আমিনের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১১৬ রানে আটকে যায় শেখ জামাল। ৩১ রানে ৬ উইকেট নেন আল-আমিন। ২৪.৫ ওভার বাকি থাকতে ওই রান টপকে লিজেন্ডস জিতে যায় অনায়াসে।
২৮ এপ্রিল ২০২২, ০৮:২১ পূর্বাহ্ন
অংশগ্রহণ নয়, শিরোপা জিততে এসেছি: ইমরুলের নেতৃত্বের মূলমন্ত্র
ইমরুল কায়েস, বাংলাদেশ দলে এখন আর নিয়মিত মুখ নন, ঘরোয়া ক্রিকেটে অসাধারণ নেতৃত্বের দক্ষতা দেখিয়েছেন এবার। ইমরুলের অধিনায়কত্বেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জয় করে। চলতি মৌসুমে এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে এক ম্যাচ হাতে রেখেই এনে দিয়েছিলেন প্রথম ঢাকা প্রিমিয়ার লিগ। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার ডেইলি স্টারের মাজহার উদ্দিন এর সঙ্গে কথা বলেছেন তার নেতৃত্বের দর্শন এবং আরও কিছু বিষয় নিয়ে। নিম্নে সাক্ষাৎকারের চুম্বক অংশ দেওয়া হলো:
২৮ এপ্রিল ২০২২, ০৮:১৫ পূর্বাহ্ন
নিয়ম রক্ষার ম্যাচেও দুর্বার তামিম-বিজয়
বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে গিয়ে ৭ উইকেটে ৩৫৫ রানের পাহাড় গড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ১৩২ বলে ১৩ চার, হাফ ডজন ছক্কায় তামিম করেন ১৩৭ রান। ৮৫ বলে ৮ চার, ৩ ছক্কায় বিজয় থামেন ৯৬ রানে
২৮ এপ্রিল ২০২২, ০৬:৪৭ পূর্বাহ্ন