এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য প্রবাসীদের কাছে দোয়া চাইলেন সাকিব

সাকিব দেশ ছেড়েছিলেন গত মাসে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে। সেই আসরে খেলার পর তিনি যোগ দেন লঙ্কান প্রিমিয়ার লিগে। দুটি ফ্র্যাঞ্চাইজি আসরে অংশ নেওয়ার পর সোনার দোকান উদ্বোধন করতে যান তিনি।
২১ আগস্ট ২০২৩, ০৮:০৪ পূর্বাহ্ন

রতুরাজ-স্যামসনদের ঝড়ের জবাব দিতে পারল না আয়ারল্যান্ড

রোববার ডাবলিনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ভারত জিতেছে ৩৩ রানে। আগে ব্যাট করে ১৮৫ রান করে সফরকারীরা। স্বাগতিক দল থামে ১৫২ রানে। এই জয়ে তিন ম্যাচ সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত করে ফেলল ভারত।
২০ আগস্ট ২০২৩, ০৫:৩১ অপরাহ্ন

তবু অনুতপ্ত নন হারমানপ্রিত

সেই ঘটনার প্রায় এক মাস পর এবার মুখ খুলেছেন এই তারকা। ব্রিটিশ গণমাধ্যম দ্য ক্রিকেট পেপার দেওয়া সাক্ষাতকারে বলেছেন, নিজের আচরণে একদমই অনুতপ্ত না তিনি।
২০ আগস্ট ২০২৩, ০২:৫৫ অপরাহ্ন

তামিম-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা নিয়ে ভিন্ন দর্শন হাবিবুলের

অভিজ্ঞতার কারণেই বিশ্বকাপে তামিম ইকবালকে খুব করে চাইছেন নির্বাচকরা। কিন্তু আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহকে নয়।
১৯ আগস্ট ২০২৩, ০৮:১৩ পূর্বাহ্ন

১১ মাস পর ফিরে বুমরাহর দারুণ বোলিং

শুক্রবার ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবেই নামেন বুমরাহ। বৃষ্টির কারণে পুরো খেলা না হলেও বুমরাহর উপরই ছিল সব নজর।
১৮ আগস্ট ২০২৩, ০৫:৪৬ অপরাহ্ন

আইপিএলের এক আসর থেকেই আয় প্রায় ৩০০ মিলিয়ন ডলার

বিসিসিআইকে বলা হয় বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। তাদের আয়ের অন্যতম বড় উৎস আইপিএল। টেলিভিশন ও ওটিটি সম্প্রচার সত্ত্ব, বিভিন্ন স্পন্সর মিলিয়ে ফ্র্যাঞ্চাইজি আসরটি বিসিসিআই'র জন্য সবচেয়ে লোভনীয়।
১৮ আগস্ট ২০২৩, ০১:০৪ অপরাহ্ন

চোটে ছিটকে গেলেন স্মিথ, স্টার্ক

বিশ্বকাপের আর বেশিদিন বাকি নেই। এরমধ্যে চোটে পড়েছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটার স্টিভেন স্মিথ ও পেসার মিচেল স্টার্ক।
১৮ আগস্ট ২০২৩, ১০:২৫ পূর্বাহ্ন

ডি-ভিলিয়ার্সের সেরা চারে নেই পাকিস্তান

উপমহাদেশে অনুষ্ঠিত আগের তিন বিশ্বকাপেই সেমি-ফাইনাল খেলেছে পাকিস্তান।
১৮ আগস্ট ২০২৩, ০৮:৪০ পূর্বাহ্ন

ফাইনালে যাওয়ার প্রথম সুযোগ হারাল সাকিব-লিটনদের দল

কলম্বোতে বৃহস্পতিবার এলপিএলের প্রথম কোয়ালিফায়ারে গল টাইটান্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ডাম্বুলা আউরা।
১৭ আগস্ট ২০২৩, ০১:০৭ অপরাহ্ন

প্রযুক্তির ছোঁয়ায় বাংলাদেশ দলের অনুশীলনে যে পরিবর্তন

আধুনিক প্রযুক্তির সুবিধা নিয়ে খেলোয়াড়দের প্রস্তুতিতে এসেছে ব্যাপক পরিবর্তন। জিপিএস সিষ্টেম তার মধ্যে অন্যতম। কিছুটা দেরিতে হলেও বাংলাদেশ ক্রিকেট দলও এখন খেলোয়াড়দের শরীরে ব্যবহার করছে এই প্রযুক্তি।
১৭ আগস্ট ২০২৩, ১২:২১ অপরাহ্ন

'পজিটিভ ক্রিকেট'ই তানজিদের শক্তি

আগ্রাসী মানসিকতার ক্রিকেটার হিসেবেই পরিচিত তানজিদ হাসান তামিম। তিনি এটাকে বলছেন ইতিবাচক মানসিকতার ক্রিকেট।
১৭ আগস্ট ২০২৩, ০৯:১১ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডের বিপক্ষে সব ওয়ানডে মিরপুরে

ওয়ানডে সিরিজ থেকে আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ২১ সেপ্টেম্বর মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ।
১৭ আগস্ট ২০২৩, ০৭:২৩ পূর্বাহ্ন

পিসিবির উচিত ভিডিও সরিয়ে ক্ষমা চাওয়া: ওয়াসিম

১৪ অগাস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে পিসিবি। যেখানে ক্রিকেটে অবদান রাখা ব্যক্তি ও মুহূর্তের দৃশ্য ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে তাতে রাখা হয়নি পাকিস্তানের একমাত্র ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরানকে।
১৬ আগস্ট ২০২৩, ১০:৩২ পূর্বাহ্ন

অবসর ভেঙে ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন স্টোকস

স্টোকসকে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
১৬ আগস্ট ২০২৩, ০৯:৩০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়াহাব

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন ৩৮ বছর বয়সী এই পেসার।
১৬ আগস্ট ২০২৩, ০৭:২০ পূর্বাহ্ন

রান পাননি লিটন, দলের জয়ে ব্যাটে-বলে সাকিবের অবদান

এক পেশে ম্যাচে কলম্বোকে উড়িয়ে প্লে অফ নিশ্চিত করেছে সাকিব-লিটনদের দলই
১৫ আগস্ট ২০২৩, ০৪:৪১ অপরাহ্ন

অবসর ভেঙ্গে বিশ্বকাপে ফিরছেন স্টোকস!

স্কাই স্পোর্টস জানিয়েছে, গত বছর ওয়ানডে থেকে আচমকা অবসরে যাওয়া স্টোকস বিশ্বকাপের জন্যই ফিরে আসার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তবে চোট সমস্যা থাকায় তাকে আপাতত কেবল ব্যাটার হিসেবেই পাওয়া যাবে।
১৫ আগস্ট ২০২৩, ০১:১২ অপরাহ্ন

‘ক্রিকেটারদের জানতে হবে কখন থামতে হয়’

সম্প্রতি এশিয়া কাপের দলে জায়গা পাননি ৩৭ পেরুনো অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ। টেস্ট থেকে অবসর নেওয়া এই ব্যাটার টি-টোয়েন্টিতেও জায়গা হারিয়েছেন বেশ আগে। ওয়ানডে দল থেকেও বাদ পড়ায় তার আন্তর্জাতিক ক্রিকেটের ইতি দেখছেন অনেকে।
১৫ আগস্ট ২০২৩, ১০:৩২ পূর্বাহ্ন

জুনিয়র তামিমে সিনিয়র তামিমের প্রতিচ্ছবি দেখছেন সুজন

বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের দৃষ্টিতে সিনিয়র তামিম ছোটবেলায় যেরকম ব্যাটিং করতো জুনিয়র তামিম এরকমই ব্যাটিং করে।
১৫ আগস্ট ২০২৩, ০৬:২০ পূর্বাহ্ন

অনুশীলনের সময় স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলনের সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রুদ্ধদ্বারে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যখন অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন তখন পূর্ব গ্যালারিতে একটি ফ্লাডলাইটে আগুন লাগে।
১৪ আগস্ট ২০২৩, ১২:৫১ অপরাহ্ন