এক ইনিংসে চোট পেলেন বাংলাদেশের পাঁচজন, সৌম্যের কনকাশন বদলি তানজিদ

অনেকটা যেন শনির দশা! ইনিংসের শুরুতে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম, সেটা গুরুতর হয়। পরে চোট পান এনামুল হক বিজয়, সেটাও ছিলো হালকা। তবে ইনিংসের শেষ দিকে মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও বদলি ফিল্ডার জাকের আলি পর পর চোট পেয়ে মাঠের বাইরে যান।
১৮ মার্চ ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন

চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠের বাইরে মোস্তাফিজ

৪৮তম ওভারে নিজের স্পেল শেষ করতে এসেছিলেন পুরো ম্যাচে ভালো বল করা মোস্তাফিজুর রহমান। কিন্তু বল হাতে রানআপে গিয়েই ভুগতে থাকলেন তিনি। একটি বল করলেও সেটি হলো ওয়াইড। এরপর উরুতে হাত দিয়ে থেমে গেলেন, আর দাঁড়াতে পারলেন না।
১৮ মার্চ ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন

লিটনের অভিজ্ঞতার মূল্য সব সময় দেখেন হাথুরুসিংহে

ওয়ানডে দল থেকে জায়গা হারানো লিটন দাসের অভিজ্ঞতার মূল্য দেখছেন প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। তবে আপাতত ছন্দহীনতায় তার থেকে দলকে সরতে হয়েছে বলে মনে করেন তিনি।
১৮ মার্চ ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন

তানজিদের ফিফটির পর রিশাদের তাণ্ডবে সিরিজ বাংলাদেশের

দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে এই নিয়ে দ্বিতীয়বারের মতো লঙ্কানদের হারাল টাইগাররা।
১৮ মার্চ ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন

সিরিজ নির্ধারণী ম্যাচের আগে মনোযোগ যখন অন্যদিকে

আগের দুই ম্যাচ দিবারাত্রির হলেও সোমবার খেলা হবে পুরোপুরি দিনের আলোয়। আগের দুই ম্যাচে শিশির নিয়ে যেসব হিসেব-নিকেশ তা আর থাকছে না।
১৭ মার্চ ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন

লিটনের টি-টোয়েন্টি পারফরম্যান্স নিয়ে সংশয় নেই, প্রত্যাশা আছে নির্বাচকদের

সর্বশেষ ১০টা টি-টোয়েন্টিতে ৩৮.৩৩ গড় আর ১৩৮.৮২ স্ট্রাইক রেটে দলের সর্বোচ্চ ৩৪৫ রান করেছেন লিটন। গত বছর যদি ধরা হয় ৯ ম্যাচে ৪০.৩৭ গড়, ১৩৭.৪৪ স্ট্রাইকরেটে দলের সর্বোচ্চ ৩২৩। গত এক বছর তো বটেই গত তিন বছর ধরেই টি-টোয়েন্টিতে তিনি বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটার।
১৭ মার্চ ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

ভালো উইকেটে খেলার সুবিধা দেখছেন মিরাজ

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ হচ্ছে ব্যাট করার জন্য ভালো উইকেটে। ঘাসের ছোঁয়া থাকা বাইশ গজে বল ব্যাটে আসছে ভালো। পেসারদের জন্য শুরুতে থাকছে সিম মুভমেন্ট। স্পিনারদের চ্যালেঞ্জই একটু বেশি।
১৭ মার্চ ২০২৪, ১২:০৬ অপরাহ্ন

লিটনদা যে বাদ পড়েছেন ওরকম কিছু না: মিরাজ

মেহেদী হাসান মিরাজ বলছেন, লিটন আসলে বাদ হয়ে গেছেন এমন না, তিনি স্ব-মহিমায় ফিরবেন শিগগিরই।
১৭ মার্চ ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন

বাংলাদেশের ক্রিকেটে সৌম্য-ভ্রান্তি

বাংলাদেশের সবচেয়ে বেশি সুযোগ পাওয়া খেলোয়াড় কে? এই প্রশ্ন করা হলে বেশিরভাগ উত্তর হয়ত আসবে সৌম্যের নাম। কারণ সোশ্যাল মিডিয়ার পারসেপশন এটাই। অথচ অভিষেকের ৯ বছর ৩ মাসে সৌম্য খেললেন কেবল ৬৮ ওয়ানডে। গত ৫ বছরে ১০টি। 
১৭ মার্চ ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন

কঠোর বার্তা দিতেই বাদ লিটন

শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়ে কঠোর এক বাস্তবতার ছবি দেখছেন ডানহাতি ব্যাটার।
১৬ মার্চ ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সূচি প্রকাশ, টেস্ট সিরিজ পেছালো

জিম্বাবুয়ের বিপক্ষে মে মাসে দুই ভেন্যুতে পাঁচ টি-টোয়েন্টির সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৮ এপ্রিল সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে।
১৬ মার্চ ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

তৃতীয় ওয়ানডের দল থেকে বাদ লিটন, নেওয়া হলো জাকেরকে

শনিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তি জানিয়ে তৃতীয় ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তাতে লিটনকে বাদ দেওয়ার কথা স্পষ্টভাবে লেখা হয়েছে। ১৫ জনের দলে নেওয়া হয়েছে জাকেরকে, যিনি মূলত নিচের দিকের ব্যাটার। স্কোয়াডে আর কোন বদল নেই।
১৬ মার্চ ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন

শুরুতে পাথিরানাকে পাচ্ছে না চেন্নাই, মোস্তাফিজকে নিয়ে আশা

২২ মার্চ নিজেদের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচের আগে মোস্তাফিজ দলে যোগ দেবেন বলে জানিয়েছে তারা।
১৬ মার্চ ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন

‘ভেতরে আসা বল নিয়ে একটু বেশি সতর্ক লিটন’

দিলশান মাধুশঙ্কার বলে এই নিয়ে তিনবার আউট হলেন লিটন দাস। এই সিরিজেই হলেন টানা দুবার। দুবারই খুলতে পারলেন না রানের খাতা। শুধু মাধুশঙ্কা নন, ওয়ানডেতে বাঁহাতি পেসারদের বিপক্ষে ৩৫ ইনিংসে লিটন কাবু হন ১৭বার।
১৬ মার্চ ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন

‘আমার কোনো আক্ষেপ নাই’

শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে বড় রান করেও হারতে হয় বাংলাদেশকে। সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তর পর বাংলাদেশকে টেনে তিনশোর কাছে নিয়েছিলেন হৃদয়। ১০২ বলে খেলে ৯৬ রানের ইনিংস।
১৬ মার্চ ২০২৪, ০৪:৫৪ পূর্বাহ্ন

৩৩০-৩৪০ রানের উইকেট ছিলো: হৃদয় 

ম্যাচ হারার পর হৃদয়ের মনে হচ্ছে উইকেটে অনুযায়ী রান বেশ কিছুটা কম করেছেন তারা।
১৫ মার্চ ২০২৪, ০৫:২১ অপরাহ্ন

শিশির সিক্ত মাঠে বাংলাদেশের হতাশা 

শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আর ভুল করেনি শ্রীলঙ্কা। শিশির হবে ভেবেই আগে বোলিং করে তারা। সেটা কাজেই লাগে। বাংলাদেশের ২৮৬ রান টপকে সফরকারীরা ম্যাচ জিতে নিয়েছে ৩ উইকেটে। খেলা শেষ করেছে  ১৭ বল আগে। তাদের এই জয়ে তিন ম্যাচ সিরিজে আসল ১-১ সমতা। 
১৫ মার্চ ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন

ইমরুল-আরিফুলের সেঞ্চুরিতে মোহামেডানের জয়

একই দিনে অপর ম্যাচে জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সও
১৫ মার্চ ২০২৪, ০২:১৪ অপরাহ্ন

শুরুতে শান্ত-সৌম্য, পরে হৃদয়ের দ্যুতি

শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭ উইকেটে ২৮৬ রান করেছে বাংলাদেশ।
১৫ মার্চ ২০২৪, ১২:১১ অপরাহ্ন

নিসাঙ্কা-আসালাঙ্কার ব্যাটে চড়ে সিরিজে সমতা টানল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি বাংলাদেশ।
১৫ মার্চ ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন