সম্প্রতি আমাদের দেশের উচ্চশিক্ষা খাত বেশ দ্রুত এগিয়ে চলেছে। বর্তমানে দেশে ১৫৪টি তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে। তবে এর মধ্যে মাত্র দুটি বিশ্ববিদ্যালয় কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিংয়ের সেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে। টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ের ফলাফল আরও হতাশাজনক। একই সময়ে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে নতুন নতুন বিশ্ববিদ্যালয় এসব তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে এবং তাদের র্যাংকিংও আগের চেয়ে এগিয়ে যাচ্ছে। স্বভাবতই, বাংলাদেশের উচ্চশিক্ষার সার্বিক মান নিয়ে প্রশ্ন ওঠে।
৯ মে ২০২১, ০৮:০২ পূর্বাহ্ন